Home আঞ্চলিক আহত চেয়ারম্যান এনামুলের শয্যা পাশে সাবেক সাংসদ মঞ্জু

আহত চেয়ারম্যান এনামুলের শয্যা পাশে সাবেক সাংসদ মঞ্জু

16

নৌকা প্রতীকের প্রার্থী ও তার সমর্থকদের হামলায় মারাত্মক আহত পাইকগাছার সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক ছাত্রদল নেতা ও চেয়ারম্যান প্রার্থী এস এম এনামুল হককে দেখতে হাসপাতালে যান খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

সোমবার (২৯ মার্চ) রাতে সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদসহ নেতাকর্মীদের সাথে নিয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত চেয়ারম্যান এনামুলের চিকিৎসার খোঁজখবর নেন। একই ঘটনায় আহত ছাত্রদল নেতা শামীম আশরাফেরও খোজখবর নেন তারা।

উল্লেখ্য, ২৭ মার্চ শনিবার খুলনার পাইকগাছায় পোস্টার লাগানোকে কেন্দ্র করে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর নেতৃত্বে বর্তমান চেয়ারম্যান এনামুলসহ প্রায় ৩৬জনকে কুপিয়ে মারাত্মক জখম ও ভাংচুর করা হয়েছে বাড়ী, ঘর ও মোটরসাইকেল। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১০ রাউন্ড গুলি বর্ষন করেন।

-স্টাফ রিপোর্টার