Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

40

খুলনা জেলা ছাপাখানা শ্রমিক ইউনিয়ন (২১৫১) এর হেলাতলা ইউনিট কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা ছাপাখানা শ্রমিক ইউনিয়ন (২১৫১) এর হেলাতলা ইউনিট কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম শামীমুর আলম মান্দার ছাপাখানা শ্রমিকদের নায্য দাবি আদায়ের জন্য এই সংগঠন কাজ করে যাচ্ছে। শ্রমিকদের দাবী আদায়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। মূল কমিটির নেতৃবৃন্দরা হলেন, মোঃ রিয়াজুল আলম পান্নু, মোঃ মহিদুল ইসলাম, মোঃ মতিয়ার রহমান, মোঃ ইব্রাহিম শিকদার, মোঃ নুর আলী, মোঃ শামীমুর রহমান সুজন, মোঃ আবুল হোসেন, মোঃ মনিরুল ইসলাম মুন্সী, মোঃ নজরুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, মোঃ আরাফাত, মোঃ রুবেল, মোঃ খায়রুল, মোঃ ফয়সাল, মোঃ রিয়াজুল, মোঃ সোহেল। ৫০ সদস্য বিশিষ্ট ইউনিট কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী (ফিরোজ), সহসভাপতি মোঃ লাল মিয়া লালু, সাধারণ সম্পাদ মোঃ ইউসুফ আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক, মোঃ আলী আজিম হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ ইলিয়াজ হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ দুলাল, সদস্য মোঃ আমিন প্রমুখ। 

করোনা ভাইরাস জনিত কারণে সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে: হুইপ

ইন্দ্রজিৎ টিকাদার বটিয়াঘাটা

জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, সল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পৌঁছানোর একমাত্র দাবীদ্বার বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী মুজিব কন্যা শেখ হাসিনা ও দেশের জনগণ। কিন্তু করোনা ভাইরাস জনিত কারণে সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে। তাই করোনা মোকাবেলায় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। তিনি রবিবার বেলা ১ টায় বটিয়াঘাটা বাজার চত্ত্বরে খুলনা জেলা পুলিশের আয়োজনে “মাস্ক পরার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ এই স্লোগান কে সামনে নিয়ে এক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। থানার ওসি মোঃ রবিউল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মান্যবর অতিথি ছিলেন সদ্য যোগদানকারী নবাগত খুলনা জেলা পুলিশ সুপার মাহাবুব হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধকালীন কমান্ডার শেখ আফজাল হোসেন, অধ্যক্ষ অমিতেষ দাস ও ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল। অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, আ’লীগনেতা বিবেক বিশ্বাস, যুবলীগ নেতা অনুপম বিশ্বাস, সাংবাদিক যথাক্রমে বিপ্রদাস রায়, এসএমএ ভুট্টো, শাওন হাওলাদার, বুদ্ধদেব মন্ডল, ইমরান হোসেন, নিতিশ বাছাড়, নিখিলেশ গাইন, ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম ও রমা মন্ডল প্রমুখ।

মাদক আমাদের সমাজের জন্য একটি অভিশাপ।: সিটি মেয়র

খবর বিজ্ঞািপ্ত

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মাদক আমাদের সমাজের জন্য একটি অভিশাপ। অসংখ্য যুবককে বিপথগামী করছে মাদক। তিনি বলেন, মাদক নির্মূলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টরালেন্স ঘোষণা করায় এর বিস্তার হ্রাস পেয়েছে। প্রশাসনের শক্ত অবস্থান এবং ধর্মীয় অনুশাসনে উদ্বুদ্ধ করা হলে যুবসমাজকে এই অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিটি মেয়র রবিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন-খুলনার মিলনায়তনে ‘মাদক ও কোভিড-১৯ মুক্ত সমাজ গঠনে ইমাম ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। বিশ্বাস প্রোপার্টিজ-খুলনার সহযোগিতায় ড. গাজী সিরাজুল ইসলাম পাবলিক লাইব্রেরী ও আলহাজ্ব মোঃ মজিবর রহমান ছিরাতুন্নেছা মাদ্রাসা যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

করোনা সংক্রমণ আবারও আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে সিটি মেয়র সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ, মাস্ক ব্যবহার ও ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যার বিষয়ে সচেতন থাকার জন্য তিনি নগরবাসীর প্রতি আহবান জানান। অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল-এর সুস্থতা কামনায় দোয়া করা হয়।

কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মেমরী সুফিয়া রহমান শুনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহিন বিন জামান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র কাউন্সিলর শেখ মোসারাফ হোসেন ও সোনালী ব্যাংক- খুলনার ডিজিএম শেখ শহিদুল ইসলাম। সঞ্চালনা করেন ড. গাজী সিরাজুল ইসলাম পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড. শেখ অলিউল ইসলাম এবং শুভেচ্ছা বক্তৃতা করেন মাওলানা মোঃ সাকিবুল হাসান। নগরীর বিভিন্ন মসজিদের ইমাম ও সুশীল সমাজের প্রতিনিধিগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

দুপুরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর স্যার ইকবাল রোডস্থ ডায়াবেটিক সমিতি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সমিতির ফিজিওথেরাপী সেন্টার উদ্বোধন করেন। সাবেক সংসদ সদস্য ও ডায়াবেটিক সমিতি-খুলনার আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো: মেহেদী নেওয়াজ ও বাংলাদেশ শিপিং এজেন্টস এ্যাসোশিয়েশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সৈয়দ জাহিদ হোসেন। ডায়াবেটিক সমিতির সদস্য সচিব এ্যাড. রজব আলী সরদার, সদস্য মফিদুল ইসলাম টুটুলসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

বাজার কালিবাড়ি মন্দিরে দোল উৎসব

খবর বিজ্ঞপ্তি

খুলনা বাজার কালিবাড়ি মন্দিরে দোল উৎসব পালিত হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে রোববার দুপুর দেড়টায় পূজা অর্চণা ও স্বল্প পরিসরে এই উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজ্জল ব্যানার্জী। পরিচালনায় ছিলেন ধর্মীয় সংবাদ পরিবেশক সুব্রত হালদার তপ ও সুশান্ত ব্যানার্জী।

উপস্থিত ছিলেন মন্দিরের সেবায়েত ও পুরোহিত শিবচন্দ্র ব্যানার্জী, পূজা উদ্যাপন পরিষদ নগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাবেক সভাপতি গোপী কিষান মুন্ধাড়া, সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, ভোলানাথ ভট্টচার্য, প্রশান্ত ব্যানার্জী, আকাশ ব্যানার্জী, সবুজ ভট্টচার্য, তোতন হালদার, মনি সাহনী, শংকর কর্মকার, স্বপন সাহা, শংকর ঘোষ, দিলীপ সাহা, ভবেশ সাহা, রুপন দে, বাবলু বিশ^াস, অনিক ব্যানার্জী, গনেশ হাজরা, দিপু ঘোষ,

মুখেশ রাম, পংকজ রায় ও গোপাল কুন্ডু। এ সময় করোনা থেকে মুক্তি লাভের জন্য প্রার্থনা করা হয়।

রমজান মাসে পণ্য সামগ্রীর মূল্য সহনশীল রাখার আহবান

খবর বিজ্ঞপ্তি

খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির এক সভা ১৫০/১, স্যার ইকবাল রোডের সমিতির কার্যালয়ে শনিবার রাত ৮টায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শ্যামল হালদার। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো: সোহাগ দেওয়ান। অনুষ্ঠান শুরুতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়।

সমিতির প্রধান উপদেষ্টা ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক এর নির্দেশ অনুযায়ী আসছে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। সমিতির অন্তর্ভূক্ত প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা বোর্ডে অবশ্যই বিক্রয়মূল্য লিপিবদ্ধ করিতে হবে। পবিত্র মাহে রমজান মাসে কোন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকট সৃষ্টির কারণে কোন দ্রব্য মূল্যের উর্ধগতি না হয় সেজন্য সকল ব্যবসায়ীদের বিক্রিত দ্রব্যের চাহিদা পূরণের জন্য বেশী করে দ্রব্য সামগ্রী আনার ব্যবস্থা করা ও পণ্য সামগ্রীর মূল্য সহনশীল রাখার জন্য অনুরোধ জানানো হয়। স্ব স্ব প্রতিষ্ঠানের বিক্রেতা ও ক্রেতা এবং কর্মচারী অবশ্যই মাস্ক পরিধান করে ব্যবসা পরিচালনা করতে হবে। মাস্ক পরিধান ছাড়া কোন ব্যবসায়ী, কর্মচারী এবং ক্রেতা বাজার এলাকায় প্রবেশ নিষেধ ও প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

বক্তারা সমিতির সকল কর্মকর্তা, ব্যবসায়ী ও আগত ক্রেতাবৃন্দকে এই বিষয়গুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানান হয়। এ সময় এম. এ. মতিন পান্না, রফি আহম্মেদ বাবলা আলহাজ্ব মো: হায়দার আলী, এমদাদুল হক খালাসী, আলহাজ্ব মো: আমিন, অরবিন্দু কুমার সাহা, গৌর সুন্দর মন্ডল, অনিল পোদ্দার, আলহাজ্ব মো: সিরাজুল হক, মো: রফিকুল ইসলাম টিপু, আলহাজ্ব ইউসুফ হোসেন, মো: জামিরুল হুদা জহর, সৈয়দ বোরহান উজ্জামান, আলহাজ্ব মো: সেলিম, মো: গোলাম আক্কাস স্বাধীন, তরুন রায় শিবু, স্বপন কুমার সাহা, দিলীপ কুমার সাহা, এ কবীর আহমেদ, আলহাজ্ব মো: ঝুনু মোল্লা, তপন সাহা, আলহাজ্ব আবু বকর সিদ্দিক, উজ্জল ব্যানার্জী, সত্যপ্রিয় সোম বলাই, অসিত বিশ্বাস, বেগ সাব্বির মাহমুদ, গোপাল সাহা, মো: ওয়াহিদুজ্জামান বিপ্লব, মো: জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী দেওয়ান, জাকির হোসেন ঝন্টু, মো: লাভলু খান উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার পানামী গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক মজিবর রহমান ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে রোববার দুপুরে এই অনুদান তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বজলুর রশীদ, হরিশংকরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম, সহকারি পিইআইও হাসিবুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ।

জানা গেছে, ২৫মার্চ বৃহস্পতিবার ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামের ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দরিদ্র কৃষকের বসত বাড়ি ও ৬ জন কৃষকের পান বরজ পুড়ে যায়। এসব পরিবারগুলো বাড়িঘর ও পানের বরজ হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। জেলা প্রশাসক ঘটনাটি জানতে পেরে নিজ কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের ডেকে এনে ১২টি পরিবারকে আর্থিক অনুদান ও ঢেউটিন এবং পানবরজ পুড়ে যাওয়া ৬ জন কৃষক পরিবারকে নগদ টাকা, চাল, ডালসহ শুকনা খাবার ও কম্বল দেওয়া হয়েছে।

এনইউবিটি খুলনায় আইসিটি এন্ড সফট স্কিল ডেভেলপমেন্ট’র উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

খবর বিজ্ঞপ্তি

নর্দন ইউনিভাসিটি অব বিজনেস এন্ড টেকনোলোজি খুলনায় আইসিটি এন্ড সফট স্কিল ডেভোলপমেন্ট’র উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়াদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন রেজিস্ট্রার ড. শাহ আলম। উক্ত কর্মশালায় খুলনার বিভিন্ন কলেজের প্রায় অর্ধশত প্রশিক্ষণার্থী (শিক্ষক) অংশগ্রহণ করেন। এবং মাষ্টার ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের উপদেষ্টা মোঃ রবিউল ইসলাম  ও সিএসই ডিপার্টমেন্টের সম্মানিত ফ্যাকাল্টিবৃন্দ। সমগ্র কর্মশালা পরিচালনা করেন সুমন্দ্রেরয় সৌম্য।

মহান মুক্তিযুদ্ধে সহায়তাকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সহায়তাকারী মেজর জেনারেল  (অব:) এর নেতৃত্বে ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩০ জন বীর যোদ্ধাদের একটি প্রতিনিধি দল রবিবার বনানীস্থ নৌসদর দপ্তরের সাগরিকা হলে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় নৌসদরের অন্যান্য পিএসও’গণ ও উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদয্াপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছে। সফরের অংশ হিসেবে দুপুরে তারা নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের বলিষ্ঠ ভূমিকার কথা কৃতজ্ঞতার সাথে স¥রণ করা হয়। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলার আপামর জনগণ যে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল সেই মহান স্বাধীনতা অর্জনে ভারত বিশ্বস্ততম বন্ধু হিসেবে আমাদের সর্বক্ষেত্রে সহযোগিতা করেছে। বিশেষ করে ১৯৭১ সালে পরিচালিত ‘অপারেশন জ্যাকপট’কে সাফল্যমন্ডিত করতে ভারতের অবিস¥রণীয় ভূমিকার কথা উল্লেখ করা হয়। এছাড়া নৌ কমান্ডোদের গেরিলা প্রশিক্ষণসহ বিভিন্ন অস্ত্র ও যুদ্ধ সরঞ্জামাদির মাধ্যমে প্রশিক্ষিত ও অপ্রতিরোধ্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ভারত প্রত্যক্ষ ভূমিকা পালন করে। এসময় চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পূর্বেই ভারত কর্তৃক বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের বিষয়টিও উল্লেখ করা হয়। তাছাড়া ভারতের সাথে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ককে আরও জোরদার করতে বাংলাদেশ নৌবাহিনী সবসময় কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। উল্লেখ্য, পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে আসা ভারতীয় সশস্ত্র বাহিনীর উক্ত প্রতিনিধি দলটি আগামী ২৯ মার্চ ২০২১ তারিখ দেশে ফিরে যাবার কথা রয়েছে।

কপিলমুনির পার্শ^বর্তী জালালপুর ইউনিয়নে নৌকার অফিস ভাঙচুরের অভিযোগ; ভিন্ন অভিযোগ আনারস প্রতিকের

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি

কপিলমুনির পার্শ^বর্তী জালালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দলীয় নৌকা প্রতিকের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রবিউল ইসলাম মুক্তি ও তার কর্মী ও সমর্থকরা। শুক্রবার তালার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া মোল্লাবাড়ী মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ অভিযোগ প্রত্যাখান করেছেন আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ও ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। শনিবার সরেজমিন গেলে স্থানীয় চা’দোকানী ও নৌকা সমর্থীত কর্মি শেখ মোশাররফ হোসেন বলেন, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর উপস্থিতিতে তারই কর্মী সমর্থকরা নৌকা প্রতিকের প্রার্থীর অফিসটি ভাঙচুর করে। এ সময় তারা অগ্নি সংযোগের ঘটনা ঘটায়। সে আরো জানায়, নির্বাচনী অফিস সংলগ্ন তার নিজস্ব চা দোকানটিও ভেঙে দিয়েছে আনারস প্রতিকের সমর্থকরা। নৌকা সমর্থিত অপর কর্মী ও স্থানীয় শেখ শহিদুল ইসলামের স্ত্রী পারভিন সুলতানা জানান, শুক্রবার রাতে ২০/২৫ খানা মোটর সাইকেল যোগে চেয়ারম্যান এম মফিদুল হক লিটু এখানে আসে এবং তার কর্মী সমর্থকদের ধর ধর বলে আস্ফালন করলে তারই উপস্থিতিতে তার কর্মী সমর্থকরা নির্বাচনী অফিস ভাংচুর করে। তখন আমি ঝাটা হাতে নিয়ে তাদেরকে প্রতিহত করি। এক প্রশ্নের জবাবে পারভীন আরো জানান, সে সময় তার স্বামী শহিদুল ও ছেলে নৌকার অফিসে বসা ছিলেন। তিনি স্বামী ও ছেলেকে ভাত খাওয়ানোর জন্য সেখানে উপস্থিত হলে প্রত্যক্ষদর্শী হিসাবে ঘটনা দেখেন এবং প্রতিবাদ করেন। অপর কর্মী মোস্তফা সরদার ও স্ত্রী ফরিদা বেগম একই অভিযোগ করেন। এ সময় ফরিদা জানান, তিনি ঠেকাতে গেলে লাঠি দিয়ে ডান পায়ে আঘাত করে তারা। বিষয়টির প্রকৃত ঘটনা জানতে সরেজমিন উপস্থিত রুস্তম মীরের স্ত্রী জানান, জনপ্রিয় ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর সুনাম নষ্ট করতে তারা পরিকল্পিত ভাবে এটি করেছে। আনারস প্রতিকের কোন কর্মী সমর্থক এটি করেনি বলে প্রত্যাক্ষদর্শী হিসাবে তিনি এ কথা বলেন, তিনি আরো বলেন, ঘটনার সময় তিনিও উপস্থিত ছিলেন, ওই সময় নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে কর্মী সমর্থকরাই তাদের অফিস ও দোকান নিজেরাই ভাংচুর করে। এ বিষয়ে আনারস প্রতিকের প্রার্থী ও ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, গত দুদিন আগে আমার একাধিক কর্মীকে হাতুড়িপেটা করে মারাতœক জখম করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরো জানান, এ ঘটনাটি জেলা প্রশাসক, পুলিশ সুপার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নির্বাচন কমিশন অফিকে লিখিত অভিযোগ দিয়েছি। উদ্ভুত ওই ঘটনায় প্রশাসন কঠোর হলে তারা নতুন করে ষড়যন্ত্র করছে। অফিস ভাংচুর ও অগ্নি সংযোগ ঘটনাটি তারই বহিঃপ্রকাশ। নৌকা প্রতিকের কর্মীরা নিজেরা নিজেদের অফিস ভাঙচুর করার দৃশ্য ভিডিও ধারণ করা আছে বলে জানান তিনি। তিনি অভিযোগ করে বলেন, নৌকার কর্মী সমর্থকরা পথদিয়ে যাওয়ার সময় আমার এক নিরীহ কর্মীকে পেয়ে গতিরোধ করে মারপিটসহ তার মোটরসাইকল ভাংচুর করে আটকে রাখে।  

বেনাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দর দিয়ে রোববার সকাল থেকে দু‘দেশের মধ্যে আমদানি-রফতানি বানিঝ্য বন্ধ রয়েছে । ভারতে দোল পূর্ণিমা উপলক্ষে রোববার সকাল-সন্ধ্যা দু দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ থাকে। আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য ওঠানামা সহ খালাস প্রক্রিয়া ছিল স্বাভাবিক। বেনাপোল- আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার অব্যাহত আছে স্বাভাবিকভাবে।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ¤্রী কার্ত্তিক চক্রবর্তী জানান,

দোল পূর্ণিমা উপলক্ষে সরকারী ছুটি থাকায় আমদানি রফতানি বন্ধ আছে। এই উৎসবটি ‘হোলি’ নামে পরিচিত। অশুভ শক্তির বিনাশ হিসাবে ‘হোলি উৎসব’ হয়ে থাকে।

হলি উৎসবের কারণে শনিবার দুপুরের পর থেকে সব ধরনের আমদানি রফতানি বানিজ্য কমে যায়। ফলে রোববার বেনাপোল দিয়ে কোনো আমদানি-রফতানি হচ্ছে না। সোমবার সকাল থেকে পুনরায় পুরোদমে আবারো চলবে আমদানি-রফতানি বানিজ্য।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, পাসপোর্ট যাত্রীদের দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। সকাল থেকে বিকেলে পর্যন্ত ৮’শ পাসপোর্ট যাত্রী দু দেশের মধ্যে যাতায়াত করেছে।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো: আজিজুর রহমান জানান, ভারতে হোলি উৎসবে সরকারী  ছুটি থাকায় আজ রোববার থেকে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ আমাদেরকে আগেই লিখিত ভাবে জানিয়েছেন। তবে আমদানি রফতানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরে কার্যক্রম চলছে ¯া^ভাবিক নিয়মে। সোমবার সকাল থেকে আবার এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে।

কোটচাঁদপুর মডেল থানার উদ্যোগে জনসাধারণের মাঝে ফ্রি মাস্ক বিতরণ

মোঃ আশাদুল ইসলাম,কোটচাঁদপুর

“মাস্ক পরার অভ্যাস,কোভিট মুক্ত বাংলাদেশ” এই স্লোগান সামনে নিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান, মুখে মাস্ক বিহীন কেউ চলাচল করবেন না,এ বিষয়ে পুনরায় সচেতন মূলক কর্মকা- নিয়ে 

ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানার উদ্যোগে জনসাধারনের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (২৭শে মার্চ) সারাদিন পৌর শহরের বিভিন্ন জায়গায় এ কর্মসূচির উদ্বোধন করেন মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দীন। এ সময় ‘নো মাস্ক, নো সার্ভিস’ বিষয়ে অফিসার ইনচার্জ মঈন উদ্দীন বলেন, আমরা সব সরকারি দফতর ও জনসাধারনের মাঝে ‘নো মাস্ক, নো সার্ভিস’ কার্যক্রম চালু করেছি। এ কার্যক্রম চালু রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি; যাতে কেউ মাস্ক না পরে ঘরের বাইরে না আসেন। উক্ত ফ্রি মাস্ক বিতরন কর্মসূচীর সার্বিক ব্যবস্থা ও নেতৃত্ব দেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মডেল থানার সেকেন্ড অফিসার (নিরস্ত্র) আব্দুল মান্নান, সাব ইন্সেপেক্টর সন্দীব কুমার, এসআই আব্দুল মতিন সহ মডেল থানার সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা শহরের বিভিন্ন এলাকার ভ্যান চালক, ইজিবাইক চালক, রিকশা চালক সহ জন সাধারনের মাঝে মাস্ক পরার বিষয়ে সচেতন করেন এবং সবাইকে মাস্ক পরিয়ে দেন। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগণকে সচেতন করতে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন।

খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলের উদ্বোধন আজ

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের দ্বিতীয় প্রকল্পে ‘খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হল’ নির্মাণ কাজের উদ্বোধন আজ দুপুর ১.১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হল’র নির্মাণ কাজের উদ্বোধন করবেন। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান অহমেদ মোল্লা।

খুলনা প্রেসক্লাবকে সাউন্ড সিস্টেম প্রদান

খবর বিজ্ঞপ্তি

খুলনা’র বিশিষ্ট ব্যাবসায়ী সঞ্জু কর্মকার ও সাংবাদিক আলি আবরার’র পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের জন্য চেক প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ক্লাবের নির্বাহী পরিষদের সভা শেষে এ উপলক্ষে চেক প্রদান করা হয়। খুলনা প্রেসক্লাবের পক্ষে চেকটি গ্রহণ করেন ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

এ সময়ে উপস্থিত ছিলেন, ক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য মামুন রেজা, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ বিমল সাহা, সহকারী সম্পাদক মাকসুদুর রহমান (মাকসুদ) ও এস এম নূর হাসান জনি, নির্বাহী সদস্য মো: হাবিবুর রহমান, মোঃ আনিসউদ্দিন, শেখ মাহমুদ হাসান সোহেল, মো: আমিরুল ইসলাম, মো: শাহ আলম, সোহেল মাহমুদ প্রমুখ।

খুলনার রূপসা উপজেলায় বন সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

তথ্য বিবরণী

তালের চারা উত্তোলন, বনায়ন, বনের প্রয়োজনীয়তা ও বন সংরক্ষণ বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ  রবিবার খুলনার রূপসা উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের  ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপসা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খান মাসুম বিল্লাহ। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড. আ স ম হেলাল সিদ্দীকির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেন ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের গবেষণা কর্মকর্তা মোঃ নাজমুস সায়দাত। অতিথিরা বলেন, বজ্রপাত থেকে রক্ষা পেতে তাল গাছ রোপণের বিকল্প নেই। শুধু গাছ রোপণ করলেই হবে না, এর পরিচর্যা করতে হবে। নিজে গাছ রোপণ করি এবং অন্যকে রোপণ করতে উৎসাহিত করি। বৃক্ষ আমাদের জীবন ও জীবিকার সাথে সম্পৃক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণসহ প্রতিটি সেক্টরে গুরুত্ব দিয়েছেন। জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরো জোরদার করা জরুরি। এ প্রশিক্ষণে সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকসহ ৩০ জন  প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

মণিরামপুরে আঁচ লাগেনি হরতালের

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

হেফাজত ইসলামের ডাকা রোববারের (২৮মার্চ) হরতাল পালিত হয়নি মণিরামপুরে। হরতাল হলেও অন্যদিনের ন্যায় মণিরামপুর বাজারের ব্যবসায়ীরা রোববার সকাল থেকে দোকানপাট খুলেছেন। মণিরামপুরের উপরদিয়ে দূরপাল্লার পরিবহনসহ স্থানীয় যানবাহন চলেছে স্বাভাবিক নিয়মে। পথচারীসহ মণিরামপুর বাজারে ক্রেতা সমাগম হয়েছে অন্যদিনেরমত। অফিসপাড়ায় কাজকর্ম চলেছে ঠিকঠাক। এইদিন হরতালের সমর্থনে কোন মিছিল মিটিং হতে দেখা যায়নি। হরতাল বা নাশকতা ঠেকাতে পুলিশ থেকেছে তৎপর। হরতালকে কেন্দ্র করে উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মণিরামপুর ট্রেকার সমিতির লাইন সেক্রেটারি জাহাঙ্গীর ইসলাম বুলবুল বলেন, হরতাল নেই। আমরা সময়মত ট্রেকার ছেড়েছি। কোন সমস্যা হয়নি।

মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, মণিরামপুরে কোন হরতাল পালন হয়নি। সবকিছু স্বাভাবিক নিয়মে চলছে। কোনপ্রকার অঘটন ঠেকাতে পুলিশের একাধিক টিম বাইরে রয়েছে।

ঝিনাইদহে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে কোন প্রভাব ছিল না হেফাজতের ডাকা হরতালে। সকাল থেকে শহরের দোকান-পাট ছিল খোলা। স্বাভাবিক ছিল যানবাহন চলাচল।

এদিকে সকালে শহরের পায়রা চত্বর থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীরা হরতাল বিরোধী ও হেফাজতের নাশকতামুলক কর্মকান্ড বিরোধী নানা শ্লোগান দিতে থাকে। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়।

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রোকন উদ্দিন মোল্লা (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।

রবিবার সকালে শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকন উদ্দিন মোল্লা ওই গ্রামের আব্দুর রশিদ মোল্লার ছেলে।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, শেখপাড়া গ্রামের বাড়িতে রোকন উদ্দিন মোল্লা গোয়াল ঘর তুলছিলেন। এসময় চাচাতো ভাই শীলু মোল্লা বাঁধা দিলে তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শীলু মোল্লা রোকন উদ্দিনকে ছুরিকাঘাত করে। এতে রোকন উদ্দিন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খুলনা আইনজীবী সমিতি’র সাবেক সভাপতি’র পিতার মৃত্যুতে গভীর শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা আইনজীবী সমিতি’র সাবেক সভাপতি ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আজীবন সদস্য এ্যাড. শেখ মাসুদ হোসেন রনির পিতা আলহাজ্ব শেখ ইসমাইল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেনÑবৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব শেখ মোহাম্মাদ আলী, শহীন জামান পন, মোঃ নিজামুর রহমান লালু, মিনা আজিজুর রহমান, অধ্যাপক মোঃ আবুল বাসার, মিজানুর রহমান বাবু, জেড এ মাহমুদ ডন, মামনুরা জাকির খুকুমনি, মোঃ মনিরুজ্জামান রহিম, এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মিজানুর রহমান জিয়া, আরজুল ইসলাম আরজু, প্রমিতি দফাদার প্রমুখ।

নগর যুবলীগ ও ছাত্রলীগের হরতাল, মৌলবাদ ও জঙ্গীবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ  সমাবেশ

খবর বিজ্ঞপ্তি

হরতাল, মৌলবাদ ও জঙ্গীবাদী সংগঠন বিএনপি ও জামায়াতের মদদপুষ্ট সন্ত্রাসীদের ধ্বংসাত্মক কার্যক্রম এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও বাংলাদেশ ছাত্রলীগ খুলনা মহানগর শাখা। রবিবার সকাল ১০:৩০ মিনিটে দলীয় কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ ও পরিচালনা করেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, নগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক শেখ ফারুখ হাসান হিটলু, যুবনেতা এস এম হাফিজুর রহমান হাফিজ,  কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, কাজী কামাল হোসেন, শওকত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, ছাত্রলীগ নেতা সোহেল বিশ্বাস, শেখ আসাদুজ্জামান বাবু, মাসুদ হোসেন সোহান, মাহমুদুল ইসলাম শাওন, জব্বার আলী হিরা, জহির আব্বাস, এস এম ইমাজ উদ্দিন, মেহেদী হাসান, রুবায়েত ইসলাম জুয়েল, মাহমুদুল ইসলাম সুজন, কামরুল ইসলাম অপু, মোঃ কামাল হোসেন, সোহান হোসেন শাওন, শেখ তাজেদুল ইসলাম তাজ, মাহমুদুর রহমান রাজেশ, আব্দুল কাদের সৈকত,  এম এ হোসেন সবুজ, শেখ মেহেদী হাসান স্বপন, বায়েজিদ সিনা, আসাদুজ্জামান সানি, আহানাফ অর্পন, তামজিদ উর রহমান সিদ্দিকী জোয়েব, সাজু দাস, নাজমুল হক অয়ন, শেখ সাকিব আশফাক নাইম, শাহ্ আরাফাত রাহীব, শংকর কুন্ডু, ইমরান হোসেন বাবু, সৈকত দাস, মোঃ গালিব হোসেন, প্রিতম সাহা, ইমন হোসেন হৃদয়, শেখ সাইফ সাজিদ, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, শফিকুল ইসলাম মুন্না, মুক্তাজুল ইসলাম সোহাগ, ইমরান সরদার বাবু, মহাদেব গাইন, রুম্মান আহম্মেদ,  অভিজিৎ রাহুল, যুবনেতা ইকবাল কবির লিটন, ইমরুল ইসলান রিপন, মোস্তাঈন বিন ইদ্রিস চঞ্চল, মাছুম উর রশিদ, বাদল সিপাহী, হারুনুর রশীদ, জামিল আহমেদ সোহাগ, মাছুম আহমেদ ডলার, মহিদুল ইসলাম শান্ত, রকিবুল ইসলাম, ইকবাল হোসেন, অলক শীল, সাকিব হাওলাদার, ছাত্রনেতা শেখ বেল্লাল, নাইমুক তোষি, অনিক মোড়ল, চয়ন চৌধুরী, সাইফুল ইসলাম মিরাজ, এস এম ফাহিম ফয়সাল, মাহমুদুল ইসলাম, শেখ রাকিব, শোয়েব আহম্মেদ, শেখ রাকিবুল হাসান রায়হান, শরিফুল ইসলাম শুভ, সানজিদ ইসলাম, আবির, শান্ত প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরেও এ দেশের স্বাধীনতা বিরোধী শক্তি মৌলবাদের লেবাসে দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। মুজিব আদর্শে বলিয়ান হয়ে স্বাধীনতা বিরোধী এসব অপশক্তিকে  ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।

সাতক্ষীরায় হরতালের প্রভাব পড়েনি, মাঠে আওয়ামী লীগ

সাতক্ষীরা প্রতিনিধি

হেফাজত ইসলামের ডাকা হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি সাতক্ষীরায়। সকাল থেকে সাতক্ষীরার নির্ধারিত সকল রুটে যানবাহন চলাচল করেছে স্বাভাবিক অন্যান্য দিনের মতো। বেলা বাড়ার সাথে সাথে দোকানপাটও খোলা হয়। এছাড়া অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ বিভিন্ন সরকারি-বেসরকারী অফিসও খোলা ছিল। ভোমরা স্থল বন্দরেও আমদানি-রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিক ছিল। হরতালের সমর্থনে দুপুর পর্যন্ত জেলার কোথাও কোনো মিছিল-মিটিং, সভা-সমাবেশ বা পিকেটিং লক্ষ্য করা যায়নি। তবে বেলা ১০ টা থেকে শহরের খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু মুর‌্যাল চত্ত্বরে জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নেয়।

‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী হেফাজত ইসলামের তথাকথিত হরতাল ও সহিংস কর্মসূচির প্রতিবাদে জেলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি’র ব্যানারে এ সময় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, প্রায় ১ দশকের অধিক সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে। দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সম্প্রতি দেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন হলো। এই অনুষ্ঠানে বাইরের দেশের সরকার প্রধানরাও উপস্থিত ছিলেন। এরফলে দেশ-বিদেশের বাংলাদেশের ভাবমুর্তি পূর্বের যেকোন সময়ের চেয়ে আরো অনেক বেশি উজ্জ্বল হয়েছে। সেই বিষয়টি মেনে নিতে না পেরে বিদেশীদের কাছ থেকে টাকা নিয়ে স্বাধীনতা বিরোধী হেফাজত ইসলাম ও জামায়াত-শিবিরের লোকজন শান্ত দেশকে অশান্ত করে গণতন্ত্র ধ্বংস করার পায়তারা চলমান রেখেছে। বক্তারা এদেরকে প্রতিহত করার আহবান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু আহমেদ, আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মো: আফসার আলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুঁতি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতœা, কৃষি বিষয়ক সম্পাদক ডা: মুনছুর আলী, মহিলা বিষয়ক সম্পাদক শিমুল সান, কার্য নির্বাহী সদস্য আসাদুজ্জামান অসছে, আব্দুল কাদের, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদ মোস্তাক আলী, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মইনুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ময়ুর ডাক্তার, খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এড. আজাহারুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক জি এম ফাত্তাহ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, সদস্য মুন্নী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, আ’লীগ নেতা মনিরুল ইসলাম মাসুম, পৌর আওয়ামী লীগের সভাপতি নাছেরুল হক, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি নুরুল হক, দপ্তর সম্পাদক শাবুদ আলী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বশির আহমেদ, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ফাহিম প্রমূখ উপস্থিত ছিলেন।

দাকোপে বন্দ স্কুলে অভিভাবক নির্বাচনে অনিয়মের অভিযোগ

দাকোপ (খুলনা) প্রতিনিধি

খুলনার দাকোপের ২২ নম্বর শ্রীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে অভিভাবক ও বিদ্যোৎসাহী সদস্য নির্বাচনে অনিয়ম ও অপকৌশলের অভিযোগ উঠেছে। এবিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিভাবক অসিত মৃধার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্দ রয়েছে। এছাড়া আসন্ন স্থানীয় ইউপি নির্বাচন নিয়ে জন সাধারণ যখন ব্যস্ত ঠিক সেই মুহুর্তে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ষড়যন্ত্র ও তড়িঘড়ি করে গোপন তফশীলের মাধ্যমে নিজের পছন্দের ব্যাক্তিদের মনোনয়ন জমা দিয়ে কয়েক দিন আগে নির্বাচন পরিচালনা করেছেন। তাছাড়া গোপনে বিদ্যোৎসাহীও মনোনীত করেছেন। অসিত মৃধা বলেন অভিযোগ দেয়ার পরও আবার ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন কারার চেষ্টা চলছে। 

ম্যানেজিং কমিটির সভাপতি প্রসেনজিৎ রায় বলেন তিনি নিজে ও তার বর্তমান কমিটির সদস্যরা নির্বাচনের দিন বিষযটি জেনেছেন। পূর্ব কোন প্রস্তুতি বা আনুষ্ঠানিকতার বিষয়ে তিনি অবগত নয় বলে জানান।

এবিষয়ে প্রধান শিক্ষক নিত্যানন্দ রায় জানান উপজেলা শিক্ষা অফিস থেকে তাকে যে নির্দ্দেশনা দিয়েছে তিনি তাই করেছেন। এবিষয়ে জানার জন্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল ইসলামের মুঠো ফোনে কল দিলে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন।

এব্যাপারে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান জানান তিনি লিখিত অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত করে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম সিরাজুর দোহা বলেন করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্দ রয়েছে। এসময়ে কোন নির্বাচন করা যাবে না। এবিষয়ে তিনি উপজেলা শিক্ষা অফিসারের সাথে আলাপ করে ব্যবস্থা নিবেন বলে জানান। 

সিটি কলেজ ছাত্রলীগের ২৬ শে মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উদযাপিত

খবর বিজ্ঞপ্তি

২৬ শে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এম এম সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোঃ ফয়েজুল ইসলাম টিটো।আরো উপস্থিত ছিলেন সিটি কলেজের সাবেক ছাত্রনেতা অমিতাভ ঘোষ, খুলনা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি প্রণব চক্রবর্তি সিটি কলেজ ছাত্রলীগের জি এম ইয়াহিয়া বাপ্পি,মোঃ সজল হোসেন তালুকদার,মাহবুব হাসান ইমন, ওমর ফারুক লিমন,নুসরাত,রিতু আক্তার,তাজ,এস এম রাকিব শাহারিয়ার,সাকিব,সজল বিশ্বাস,আসিফ হোসাইন সাবিত,ইমন হাসান,মোঃ রানা শেখ,মোঃ ইমামুল সরদার,তানভীর ইসলাম,আব্দুল্লাহ আল মামুন,নিরব চন্দ্র বালা,সালেহ আহমেদ পরশ,সাজিদ,সামিন,দিপ্ত ঘোষ,তাহমিদ ইসলাম,ওয়ালিদ,জাহিদ,সাব্বির হোসেন,ওয়ালিদ,ইমন হোসেন,সাব্বির, মঈন,তুর, আহাদ মৃধা,সহ উক্ত কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেবুদিয়ায় অবৈধভাবে জমি দখলের চেষ্টা, ৪ আসামীকে আদালতের সমন

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার তেরখাদা উপজেলার নেবুদিয়া এলাকায় অবৈধভাবে জমি দখলের চেষ্টা, মারপিট ও ভাংচুরের মামলায় চার আসামীর বিরুদ্ধে সমন জারি করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও আমলী আদালত, তেরখাদা।

আগামী ২১ এপ্রিল ২০২১ তারিখ আমাসীদেরকে আদালতে হাজির হবার নির্দেশ দেয়া হয়েছে।

সমন প্রাপ্ত আসামীরা হলেন কুশলা এলাকার মান্নান শিকদার ওরফে মুরাদের ছেলে শাহিন শিকদার (৪৫) ও তুহিন শিকদার (৪০) এবং নেবুদিয়া এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে ফয়সাল আহম্মদ (৪২) ও মেয়ে নাইমা সুলতানা (৪৫) বর্তমানে সে পুলিশ সুপার হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত।

আদালত সূত্র জানায়, দীর্ঘ এক যুগ আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মহিলা কলেজের অধ্যক্ষের মাধ্যমে নেবুদিয়া এলাকায় বাদী মোঃ ওহিদুজ্জামান (৭০) ও ৪ নং আসামী নাইমা সুলতানা পৈত্রিক ভূমি ভাগ বন্টন করে নেন। কিন্তু পরবর্তীতে কু-চক্রী মহলের প্ররোচনা ৪ নং আসামী বাদীর ভোগদখলীয় জমি জোর পূর্বক দখলের জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে।

এর ধারাবাহিকতায় ঘটনার তারিখ গত ২১ ফেব্রুয়ারী ২০২১ তারিখে আসামীরা দা, লাঠি, লোহার রড, কুড়াল, ঘর ভাঙ্গা, গাছ কাটার যন্ত্রপাতি, লেবার নিয়ে বাদীর বাড়ীতে বে-আইনী, অনধিকার প্রবেশ করে ৪ নং আসামী বাদীকে দেখিয়া অকথ্য ভাষায় গালিগালাজ কারে অন্যান্য আসামীদের হুকুম দিয়া বলে, ওকে ধর মেরে ফেল যা হয় আমি দেখব।

আসামীরা মোঃ ওহিদুজ্জামানকে বেধড়ক মারপিট করে। আহতাবস্থায় তাকে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে বাদীর বাড়িতে লাগানো প্রায় দেড় লাখ টাকা মূল্যের গাছপালা কেটে ভ্যানে করে নিয়ে যায় আসামীরা। এছাড়া বাদির রান্না ঘর, গোয়ালঘর ভাংচুর করে। এতে বাধা দিলে আসামীরা বাদী ও তার পরিবারের লোকজনকে হত্যার হুমকী দেয় এবং কোন মামলা-মোকদ্দমা করতে নিষেধ করে।

এই ঘটনায় মোঃ ওহিদুজ্জামান বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও আমলী আদালত, তেরখাদায় মামলা দায়ের করেন। এই মামলায় আমাসীদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত।

মাগুরঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ গতকাল ডুমুরিয়ার মাগুরঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনের মরদেহে গতকাল ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন । শ্রদ্ধা নিবেদনকালে এসময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশিষ্ঠ আইনজীবী এ্যাড. সুজিত অধিকারী, ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি  নারায়ণ চন্দ্র চন্দ এম.পি, জেলা আওয়ামীলীগের, সহ-সভাপতিঅধ্যক্ষ এবিএম শফিকুল আলম, মোস্তফা কামাল খোকন ,যুগ্ম সাধারন সম্পাদক কামরুজ্জামান জামাল,সাংগঠনিক সম্পাদক সর্দার আবু সালেহ, বিজ্ঞানও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম লাবু,শ্রম সম্পাদক মে,াজাফফর মোল্যা,উপপ্রচার সম্পাদক খাইরুল আলম, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ,ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ, চেয়ারম্যান রেজোয়ান মোল্যা,সুরঞ্জিত কুমার বৈদ্য, শেখ নাজিবুর রহমান নাজু,সরদার আবু সাইদ,আঃ হামিদ,জিএম ফারুক হোসেন,সরদার আব্দুল গনী,শেখ আসাদুজ্জামান আসাদ,গাজী তৌহিদ,মোল্যা সোহেল রানা,সরদার শরিফুল ইসলাম,মেহেদী হাসান রাজা,স.ম কবিরুল হক,জাকির হোসেন মিল্টন,এমএম কামরুজ্জামান কামরুল ,মৃনাল কান্তি বাছাড়,শেখ রাসেল,খ্য়ারুল বাশার,খান আবুল বাশার,শেখ মাসুদ রানা,সাকিব শাহরিয়ার,ইব্রাহীম হোসেন,শাহিনুর ইসলাম,নাজমুল ইসলাম বাবু,মোঃ মামুন ,নীলমনি বিশ^াস প্রমুখ।

ইসলামী যুব আন্দোলন সোনাডাঙ্গা থানা শাখার জরুরী বৈঠক অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

রবিবার, রাত ৯ টায় ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরীর আওতাধীন সোনাডাঙ্গা থানা শাখার উদ্যোগে থানা কার্যালয়ে শাখা সভাপতি মুহা. নাজমুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. শফিকুর রমান এর সঞ্চালনায় জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওঃ আব্দুর রাকিব, মুহা. আরিফুল ইসলাম, হাফেজ মুহা. নাজমুল আহসান, মুহা. আজিবুর রহমান, মোঃ শাহীন হোসেন, মোঃ ইমাম গাজী, মুহা. সালাউদ্দিন, হাফেজ মাওঃ শামীম হুসাইন সাইফী, মুহা. হাসান আলী খান, মুহা. আল আমীন, মুহা. আল আমীন মীর, মুহা. ইসমাইল ফয়সাল, মুহা. বশির মুন্সি, মুহা. আলম, মুহা. ইয়াসিন সবুজ, মুহা. সোহেল হাওলাদার, মুহা. দুলাল মাতুব্বর, মোঃ আবিদ হাসান, মুহা. রফিকুল ইসলাম, মুহা. বাদশাহ মীর প্রমুখ।

খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ বিক্ষোভ সমাবেশ আজ

খবর বিজ্ঞপ্তি

মহান স্বাধীনতা দিবসে দেশের কয়েকটি স্থানে শান্তিপুর্ণ মিছিলে পুলিশ এবং সরকারি দলের সন্ত্রসীদের তান্ডবে ও নির্বিচারে গুলিবর্ষণে নৃশংস হত্যাকা-ের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৯ মার্চ) সকাল সোয়া  ১১টায় দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।  

উক্ত কর্মসূচি সফল করার লক্ষে মহানগর ও জেলা বিএনপি, থানা, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমির এজাজ খান।

বিএনপি নেতা এড. শেখ মাসুদ হোসেন রনির পিতার ইন্তেকালে মহানগর বিএনপির শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা আইনজীবী সমিতি’র সাবেক সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরম খুলনার সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট শেখ মাসুদ হোসেন রনির পিতা শেখ ইসমাইল হোসেন (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)।

শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। জোহর বাদ গোয়ালখালি ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সুর-ঝংকারের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খবর বিজ্ঞপ্তি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে সুর-ঝংকার একাডেমি গত ২৬ মার্চ শুক্রবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে। এ উপলক্ষে সন্ধ্যা ৭টায় সংগঠন কার্যালয়ে ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর তাৎপর্য’ শীর্ষক আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এস এম সেলিম রেজার সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোটাঃ এড. হেমন্ত সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, খুলনা মহানগরের সাধারণ সম্পাদক মোঃ আসলাম শেখ। বিশেষ অতিথি ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার পরিদর্শক মোঃ আতাউর রহমান। প্রধান আলোচক ছিলেন কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি হেকমত আলী। আলোচনায় অংশ নেনÑসংগঠনের যুগ্ম সম্পাদক আবু আহাদ পলাশ, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক সেকেন্দার আলী খান বাবু, প্রচার সম্পাদক দেওয়ান আবুল বাশার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এম আলমগীর হোসেন, নির্বাহী সদস্য মোঃ খালিদ হাসান, মোঃ নাসির উদ্দিন, মোঃ বাবুল বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেনÑমিশোরী ইসলাম মিশু, নাছিমা সুলতানা রঞ্জু, পল্লবী ম-ল, মন্দিরা বিশ্বাস, ফাতেমা ফেরদৌস বিউটি, আনোয়ারুল হক, কণা চক্রবর্ত্তী, রাজীব মজুমদার প্রমুখ।   

দিঘলিয়ার সেনহাটিতে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ দাখিল, বারাকপুরে আ’লীগ প্রার্থীর পক্ষে মামলা

দিঘলিয়া প্রতিনিধি

 দিঘলিয়া উপজেলার বারাকপুর ও সেনহাটিতে নির্বাচনী সহিংসতার ঘটনায় থানায় মামলা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল, দোকান ও নির্বাচনী অফিস ভাংচুর, পোস্টার ছেড়া,এবং নেতাকর্মীদের  উপর হামলার ঘটনায় সেনহাটি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জিয়া গাজী (আনারস) উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন অফিস ও আইন-শৃংখলা রক্ষাকারী কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অপরদিকে, হামলা ও ভাংচুরের ঘটনায় বারাকপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী জাকির হোসেনের পক্ষে রোববার দিঘলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগে জিয়া গাজী উল্লেখ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসাবে তিনি সেনহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আনারস মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা পরিচালনার করার সময় বহুল আলোচিত হাজীগ্রামের সন্ত্রাসী বাহিনীর গডফাদার দিদার মোল্যা, শরিফুল মোল্যা, মুনসুর, আশরাফ মোল্যা, তাহিদ মোল্যা ও জুবায়ের মোল্যাসহ আরও অজ্ঞাতনামা ২৫/৩০ জন একত্রিত হয়ে তার নির্বাচনী কাজে বিভিন্ন ভাবে বাধাগ্রস্থ করছে। বিভিন্ন সময়ে তার কর্মীদের ওপর হামলাসহ নির্বাচনী অফিস, মোটরসাইলে ও দোকানপাট ভাংচুর, পোষ্টার ছেড়াসহ তার নির্বাচনী কাজে বাধা প্রদান করছে। তারই জের ধরে গত ২৭ মার্চ রাত সোয়া ৯টার দিকে তার হাজীগ্রাম বেলেঘাট নামক স্থানে নির্বাচনী অফিসে রক্ষিত চেয়ার, টেবিল, পোস্টার, মোটরসাইকেলসহ অফিস ভাংচুর করে। এছাড়া অফিসে থাকা কর্মীদের উপর আক্রমন করে।  এ সময় দিদার মোল্যা হুমকি দিয়ে বলতে থাকে যে ‘তোরা কিভাবে নির্বাচন পরিচালনা করিস তা আমি দেখে নিব, তোদের নির্বাচনের কেন্দ্রে ঢুকতে দিব না, তোদের কত ক্ষমতা আছে দেখে নিব’। এমতাবস্থায় তিনি নিরুপায় হয়ে ন্যায় বিচার পাবার স্থার্থে ও প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক সুষ্ঠু নির্বাচন পরিচালনা ও ন্যায় বিচার প্রত্যাশা করছেন। এছাড়া উপরোক্ত বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অপরদিকে, হামলা ও ভাংচুরের ঘটনায় বারাকপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী জাকির হোসেনের পক্ষে মুজিবর শেখ বাদি হয়ে রোববার দিঘলিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ৩০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের মোট ৪০জনকে আসামি করা হয়েছে। দিঘলিয়া থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা রিপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বারাকপুরে হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভায় ২ জনকে স্থায়ীভাবে বহিস্কারের সিদ্ধান্ত

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খানজাহান আলী থানা আওয়ামীলীগের এক জরুরি সভা ২৮ মার্চ রবিবার সন্ধায় ফুলবাড়ীগেটস্থ আওয়ামীলীগ কার্যালয়ে থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে যোগিপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় , থানা আওয়ামীলীগের সহ সভাপতি মাষ্টার মনিরুল ইসলাম ও আওয়ামীলীগ কর্মী মোঃ ফয়সাল হোসেন কে সংগঠন থেকে স্থায়ী  বহিস্কারের সিদ্ধান্ত গৃহিত হয় । একই সাথে যারা বহিস্কৃত মাষ্টার মনিরুল ইসলাম ও ফয়সাল হোসেনের সাথে সহযোগিতা পাওয়ার পক্ষে কাজ করবে তাদের বিরুদ্ধেও দলের গঠনতন্ত্র মোতাবেক শাস্তিমুলক ব্যাবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয় । থানা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী জাকারিয়া রিপনের পরিচালনায় সভায় বক্তৃতা করেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ সভাপতি বেগ লিয়াকত আলী, শেখ ইউনুছ আলী, মাহাবুবুল আলম সোহাগ , ফারুক হোসেন হিটলু, শেখ আনিসুর রহমান , সলেমান মুন্সি, মোড়ল আনিসুর রহমান, সেলিম রেজা, মনির সিকদার, শেখ কামাল আহম্মেদ, এস এ শহিদ, দুলাল চন্দ্র সরকার, শেখ মেহেদি হাসান, জাকির হোসেন, এসএম মনিরুজ্জামান মুকুল, খান লিয়াকত আলী, সৈয়দ কিসমত আলী, শেখ গোলাম মোস্তফা, হাবিবুর রহমান, লিয়াকত মুন্সি, বাবুল হোসেনসহ থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সভায় স্থানীয় সরকার নির্বাচন ২০২১ এ ৬নং যোগীপোল ইউনিয়নে দলীয় ৭জন নেতা স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের কাছে মনোনয়ন প্রাপ্তির জন্য আবেদন করেন। ৭ জনের মধ্যে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমানকে মনোনয়ন দেন। দলের সিদ্ধান্ত মোতাবেক শেখ আনিসুর রহমান নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছেন, কিন্তু মনোনয়ন বোর্ডের অঙ্গিকার এবং গঠনতন্ত্রের ৪৭(১১) ধারা লংঘন করে বিদ্রোহী প্রার্থী খানজাহান আলী থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মাষ্টার মনিরুল ইসলাম ও আওয়ামীলীগ কর্র্মী মোঃ ফয়সাল হোসেনকে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সংগঠন থেকে স্থায়ী বহিস্কারের সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

যশোরে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মতিথি ও দোলযাত্রা উদযাপন

যশোর অফিস

যশোরে শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৬তম জন্মতিথি ও দোলযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। রোববার গৌরপূর্ণিমা তিথিতে সনাতন ধর্মীয় নানা আচার অনুষ্ঠান শেষে আবিরে-আনন্দে আলোচনাসভা,  নৃত্যে, পূজা-হোমযজ্ঞে উদযাপিত হয়েছে দোল পূর্ণিমা।

এদিন দুপুরে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের আবদুল হাই কলাভবনে হলরুমে অনুষ্ঠিত বক্তব্য দেন যশোর সরকারি সিটি কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অলোক বসু, সরকারি এমএম কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ভারতী হালদার, দৈনিক প্রতিদিনের কথার সিনিয়র রিপোর্টার প্রণব দাস, সনাতন বিদ্যার্থী সংসদের উপদেষ্টা কলামিস্ট বিদ্যুৎ কুমার দে, সনাতন বিদ্যার্থী সংসদ যশোর জেলার সমন্বয়ক বিশ্বজিৎ মজুমদার, এমএম কলেজ শাখার সাবেক সভাপতি অভিজিৎ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক তনুশ্রী সিংহ, সাংগঠনিক সম্পাদক কল্যাণ বিশ্বাস, সিটি কলেজ শাখার সহ-সভাপতি দিপু মন্ডল, অর্থ সম্পাদক শুভ মন্ডল প্রমুখ। সভাপতিত্ব করেন সনাতন বিদ্যার্থী সংসদ এমএম কলেজ শাখার সভাপতি সত্যজিৎ মজুমদার। সঞ্চালনা করেন সনাতন বিদ্যার্থী সংসদ এমএম কলেজ শাখার সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস। বক্তারা সকলকে মানবকল্যাণে ব্রতি হবার আহ্বান জানান। অনুষ্ঠান থেকে যশোর মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাসে স্থায়ী মন্দির প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

আলোচনাসভা শেষে ক্যাম্পাসে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের হয়। এরপর দোলপূর্ণিমার মূল আকর্ষণ পরস্পরকে আবির মাখিয়ে উৎসব উদযাপন করা হয়।

এছাড়া জেলার বিভিন্ন স্থানে ও মন্দিরে রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবিরের রঙে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রা বের করা হয়। এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রঙ খেলেন। দোল পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এ উৎসবে ভক্তরা সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ প্রার্থনা করেন। দোল উৎসব মূলত ছোটদের কাছে বেশি রঙিন। তবে সব বয়সের নারী পুরুষই একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে দেন। কেননা মনের কালিমা মুছে স্বচ্ছতার রঙে রঙিন হবার দিন এটি। কম বয়সীরা বয়সে বড়দের প্রণাম করে আশীর্বাদ নেয়।

যশোর সিদ্ধেশ্বরী কালী মন্দির, বেজপাড়া পূজা সমিতি মন্দির, পশ্চিমবারান্দী নাথ পাড়া সার্বজনীন মন্দিরসহ পাড়া মহল্লা ও বাড়িতে বাড়িতে দোল পূজার আনুষ্ঠানিকতা পালন  হয়েছে। শাস্ত্র মেনে রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবিরের রঙে রাঙিয়ে পূজা ও কীর্তনাদি করা হয়।

যশোরে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের ঘটনায় মামলা

যশোর অফিস

গরুতে কলা গাছ খাওয়াকে কেন্দ্র করে এক যুবককে গতিরোধ করে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে শনিবার ২৭ মার্চ দিবাগত গভীর রাতে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলায়  আশরাফুল ইসলাম নামে একজনকে আসামী করা হয়েছে। সে যশোর সদর উপজেলার ফরিদপুর পশ্চিম পাড়ার মৃত কাছেদ গাজীর ছেলে। এছাড়া অজ্ঞাতনামা ২/৩জন উল্লেখ করা হয়েছে। মামলাটি করেছেন,একই গ্রামের মৃত আক্কাচ আলী গাজীর ছেলে নূর ইসলাম।

মামলায় নূর ইসলাম উল্লেখ করেন, আশরাফুল ইসলামের সাথে তাদের পূর্ব শত্রুতা চলে আসছিল। আসামীরা তাদের ক্ষয়ক্ষতি করার জন্য হুমকী দিয়ে আসছিল। গত ২৪ মার্চ সকালে নূর ইসলামের ভাই নুরুজ্জামান (৫০) গরু নিয়ে মাঠে যাচ্ছিল। সকাল পৌনে ১০ টায় গরু নিয়ে আশরাফুল ইসলামের কলা বাগানের পাশের্^ কাঁচা রাস্তায় পৌছালে আশরাফুল ইসলামসহ অজ্ঞাতনামা ২/৩জন নুরুজ্জামানের গতিরোধ করে। গরুতে কলা গাছ  খাওয়াকে কেন্দ্র করে গালিগালাজ শুরু করে। নুরুজ্জামান গালিগালাজের প্রতিবাদ করলে আশরাফুল ইসলাম ও তার সহযোগী অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মারপিট শুরু করে। এ সময় আশরাফুল ইসলাম নুরুজ্জামানকে হত্যার উদ্দেশ্যে ধারালো হাসুয়া দিয়ে আঘাত করে। নুরুজ্জামান পড়ে গেলে তার পকেটে থাকা নগদ ১ হাজার ৫শ’ ৬০ টাকা আশরাফুল ইসলাম কেড়ে নেয়। নুরুজ্জামানের ডাক চিৎকারে তার ছেলে রোকনুজ্জামান (১২)সহ আশপাশের লোকজন এগিয়ে আসলে আশরাফুল ইসলাম ও তার সহযোগীরা খুন জখমের হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

যশোর সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু: মামলা

যশোর অফিস

শনিবার দুপুরে যশোর ধর্মতলা ছুটিপুর সড়কের সদর উপজেলার পতেঙ্গালী কবিরাজ বাড়ির মোড়স্থ এলাকায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী হুমায়ূন কবির (৩০) নিহত ঘটনায় মামলা হয়েছে। নিহত ইজিবাইক পার্টস ব্যবসায়ী হুমায়ূন কবিরের বাবা মোশারেফ বিশ^াস বাদি হয়ে শনিবার ২৭ মার্চ সন্ধ্যারাতে  বাসের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করেন।

যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের বাসিন্দা মোশারেফ বিশ^াস বাদি হয়ে মামলায় বলেছেন,তার ছেলে হুমায়ূন কবির ইজিবাইক পার্টের ব্যবসা করে। ধর্মতলা খোলাডাঙ্গায় তার ছেলের একটি ইজিবাইক পাটর্সের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শনিবার ২৭ মার্চ বেলা পৌনে ১২ টায় হুমায়ূন কবির তার মোটর সাইকেল নিয়ে ঝিকরগাছা উপজেলার ছুটিপুরের উদ্দেশ্যে রওয়ানা করে। বেলা ১২ টায় ধর্মতলা ছুটিপুর সড়কের যশোর সদর উপজেলার পতেঙ্গালী কবিরাজ বাড়ির মোড়স্থ পশ্চিম পাশে পৌছালে যশোর গামী একটি যাত্রীবাহী বাস হুমায়ূন কবিরের মোটর সাইকেলকে সামনে থেকে স্বজোরে ধাক্কা মেরে দ্রুত চলে আসে। মোটর সাইকেলসহ হুমায়ূন কবির ছিটকে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুপুর ১ টায় চিকিৎসাধীন অবস্থায় হুমায়ূন কবির মারা যায়।

মাগুরায় প্রতিপক্ষের হামলায় হতাহত ৭

যশোর অফিস

মাগুরা জেলার শালিখা উপজেলার গোয়ালখালি ব্রীজের কাছে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও ৬জন আহত হয়েছে। শনিবার ২৭ মার্চ রাত সাড়ে ৮টায় ওই উপজেলার গোয়ালখালি ব্রীজের কাছে এ হামলার ঘটনা ঘটে। নিহত ওহিদার রহমান (৪৫) উপজেলা কুশখালি গ্রামের তাইজ উদ্দিনের ছেলে।  আহতরা হলেন, নিহতের বড় ভাই ইউপি সদস্য গোলাম সরোয়ার (৬০), তার ছেলে সোহাগ (২০) একই গ্রামের আবুল বিশ্বাসের ছেলে আহাদ আলী (২২), আলী বক্সের ছেলে ওলিয়ার রহমান (৪০), আলতাফ মন্ডলের ছেলে হাসান মন্ডল (২৬), ইনছান মোল্যার ছেলে  হাসান মোল্যা (২০)। তারা যশোর ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের ভাগ্নে জাকির হোসেন সাংবাদিকদের জানান, শনিবার রাতে মোটরসাইকেল যোগে হতাহতরা চতুরবাড়িয়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে গোয়ালখালি ব্রীজের নিকট পৌছুলে কুশখালি গ্রামের সাখাওয়াতের ছেলে টিপুর নেতৃত্বে সজীব, মান্নান, টিপু, তোতাসহ কয়েকজন পূর্ব শত্রুতার কারনে তাদেরকে লক্ষ্য করে মরিচের গুড়া ছুড়ে মারে। এরপর তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করে। জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, হাসপাতালে পৌছানোর আগেই মারা যান ওহিদার রহমান। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ৬জনকে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।  রোববার ২৮ মার্চ দুপুরে লাশের ময়না তদন্ত সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

যশোরে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হবে ৮এপ্রিল থেকে

যশোর অফিস

সংক্রমন করোনা ভাইরাসে রোববার ২৮ মার্চ যশোর জেলায় নতুন করে ১০ জন আক্রান্তর খবর নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন। রোববার ২৮ মার্চ সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরো বলেন,সংক্রমন করোনা ভাইরাসের ভ্যাকসিন টিকার প্রথম ডোজ প্রদানের সময় বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে। এছাড়া, আগামী ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ভ্যাকসিনের টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু করা হবে। শনিবার পর্যন্ত যশোর জেলায় ১লাখ ১১ হাজার ৫শ’ ৯৯ জন নারী পুরুষ করোনা টিকার প্রথম ডোজ গ্রহন করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ১লাখ ২০ হাজার প্রথম ডোজের ভ্যাকসিন টিকা রয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, রোববার ২৮ মার্চ সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে কোন নমুনার রিপোর্ট প্রেরণ না করলেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যশোরের ৮টি নমুনার রিপোর্ট প্রেরণ করেন। যার সব ক’টি নেগেটিভ। এদিন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অ্যান্টিজেন্ট পরীক্ষা করা হয় ২৭ জন। যার মধ্যে ১০ জনের শরীরে সংক্রমন করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। গত বছরের মার্চ থেকে এ যাবত যশোর জেলায় সংক্রমন করোনা ভাইরাসে যশোর জেলায় আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬জন। এর মধ্যে ৩ হাজার ৪শ’ ৮৫জন পুরুষ ও ১ হাজার ৫শ’ ৫১জন নারী। মারা গেছে ৬১জন।  রোববার ২৮ মার্চ যশোর জেলায় নতুন করে ১০ জন আক্রান্তর মধ্যে সদর উপজেলায় ৮ জন ও ২ জন বাঘার পাড়া উপজেলার বাসিন্দা। এদিন যশোর জেলা থেকে ১শ’ ১৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়েছে।

যশোর পৌরসভা নির্বাচনে মুস্তাকে সমর্থন দিয়ে সরে গেলেন কাউন্সিলর প্রার্থী মিঠু

যশোর অফিস

এলাকার দুর্বৃত্তায়নের রাজনীতি প্রতিহত করতে সর্বজন গ্রহণযোগ্য মোস্তাফিজুর রহমান মুস্তাকে সমর্থন দিয়ে যশোর পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কাউন্সিলর প্রার্থী মঈনউদ্দিন মিঠু। তিনি আগামী ৩১ মার্চ যশোর পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন।

রবিবার এক বিবৃতিতে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন মিঠু বলেন, ‘এলাকার মুরুব্বিদের সিদ্ধান্তে আমি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি। ৪ নম্বর ওয়ার্ড থেকে দৃর্বৃত্তদের প্রতিহত করতেই এলাকার মুরুব্বিরা এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি এই ওয়ার্ডের ভোটারদের মাঠে গিয়ে বর্তমান কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মুস্তাকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘মুরুব্বিদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি শুধু নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না। একই সাথে আমি আমার কর্মী-সমর্থকদের সাথে নিয়ে বর্তমান কাউন্সিলর সর্বজন গ্রহণযোগ্য মোস্তাফিজুর রহমান মুস্তার পক্ষে নির্বাচনী মাঠে থাকবো। আশা করি আমরা ঐক্যবদ্ধভাবে যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড থেকে রাজনীতিক দৃর্বৃত্তদের প্রতিহত করতে পারবো। আমাদের এই যাত্রায় ওয়ার্ডের সাধারণ ভোটারদের আমরা সাথে পাবো বলে আমি বিশ^াস করি।’

আগামী ৩১ মার্চ যশোর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে তিনজন প্রার্থী প্রতীক পেয়ে জোরে সোরেই প্রচার প্রচারণা শুরু করেন। এর মধ্যে মঈনউদ্দিন মিঠু নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে বর্তমানে এই ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মুস্তা ও জাহিদ হোসেন মিলন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যশোরে পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনায় মামলা

যশোর অফিস

যশোর সদরের ফরিদপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে মারপিট, গুরুত্বর জখম, চুরি ও প্রান নাশের হুমকির ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ফরিদপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আক্কাচ আলী গাজির ছেলে নুর ইসলাম (৫৫) বাদি হয়ে শনিবার (২৭ মার্চ) মামলা করেন। মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ২/৩ জনকে আসামি করা হয়। মামলার আসামিরা হচ্ছে একই গ্রামের মৃত কাছেদ গাজির ছেলে আশাফুল ইসলাম (৪২)।

মামলায উল্লেখ করা হয় আসামিদের সাথে বাদি পক্ষের পূর্ব শত্রুতা রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে বাদি পক্ষকে আসামিরা ক্ষয়ক্ষতি করার হুমকি দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় ২৪ মার্চ সকালে বাদি নুর ইসলামের ছোট ভাই নুরুজ্জামান আসামি আশাফুলের কলাবাগানের পাশে কাঁচা রাস্তার উপর পৌছুলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে আসামিরা নুরুজ্জামানের গতিরোধ করে। এরপর আসামিরা সংঘবদ্ধ হয়ে বাশের লাঠি, লোহার রড, ধারালো হাসুয়া নিয়ে নুরুজ্জামানকে গালিগালাচ করে। নুরুজ্জামান এর প্রতিবাদ করলে আসামি আশাফুল ধারালো হাসুয়া দিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে কোপ মারে। নুরুজ্জামান সরে গেলে ডান হাতের ডানায় কোপ লেগে গুরুত্বর জখম হয়। এ সময় অজ্ঞাত নামা আসামিরা বাঁশের লাঠি দিয়ে এলাপাতাড়ি মারপিট করে নুরুজ্জামানকে মাটিতে ফেলে দেয়। নুরুজ্জামান মাটিতে পড়ে গেলে আশাফুল পকেট থেকে ১৫ শ ৬০ টাকা নিয়ে নেয়। নুরুজ্জামানের চিৎকারে তার ছেলে রোকনুজ্জামান এগিয়ে গেলে তাকেও মারপিট করে আহত করে। পরে স্থানীয় যেয়ে এগিয়ে গেলে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান জানান, আমি এখনো মামলা পায়নি। আসামিও আটক হয়নি। মামলা পেলে আসামি আটকের জন্য অভিযান চালাবো।

বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান খুলনা সোসাইটির

খবর বিজ্ঞপ্তি

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষ্যে খুলনা সোসাইটির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল রাতে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ্যে তাদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

খুলনা সোসাইটির চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক’র সভাপতিত্বে ও স্বাধীনতা সম্মাননা-২০২১ প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান ইয়াফেস ইসিতিহাদ দীপ’র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব ইঞ্জি. সাব্বির হোসেন ও সম্পাদকম-লীর সদস্য নয়ন পাল।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান খুলনা পাবলিক কলেজের ভাইস প্রিন্সিপ্যাল প্রফেসর তাসরিনা বেগম, মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা ডা: কাজী ইমদাদুল হকের পক্ষে চৌধুরী শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কওছার আলী শেখ’র কন্যা তাসলিমা আক্তার রেখা, বীর মুক্তিযোদ্ধা মির্জা খয়বার’র পরিবারের সদস্য দিঘলিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মির্জা নুরুজ্জামান।

এসময় আরও আলোচনা করেন ও উপস্থিত ছিলেন এস এম ময়েজ উদ্দিন চুন্নু, এ্যাড. শফিউল আলম সুজন, মো: আবু তৈয়ব মুন্সী, কাজী আইনুল মুন, মেহেজাবিন খান, মো: আবুল কালাম, এস এম মিশকাতুল ইসলাম, মাহাবুবা আক্তার সুমি, সাইফুর রহমান সুজন, মো: তারেক হাসান, নাজমুল জোয়ার্দ্দার, মারিয়া ময়েজ পিংকি প্রমুখ।

খুলনা মহানগর জাতীয় ছাত্র সমাজের আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি

গত ২৭ মার্চ ২০২১ শনিবার সন্ধ্যা ৬:৩০টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে খুলনা মহানগর ছাত্র সমাজের আহ্বায়ক মোঃ হাসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমানা আক্তার ইমুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন জাতীয় পার্টি খুলনা মহানগরের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ্যাড. মোঃ মাহাতাব উদ্দিন। প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মওলানা এস এম আল জুবায়ের। বিশেষ অতিথি ছিলেনÑজাতীয় পার্টি খুলনা শহানগরের যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল কবীর সাদী, সাবেক ছাত্র নেতা তৈমুর হোসেন শাহীন, জাতীয় যুব সংহতি নগর সভাপতি তোবারক হোসেন তপু, জাপা নগর যুগ্ম আহ্বায়ক এস এম আনিসুর রহমান, জাপা খানজাহান আলী থানা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সদর থানা সাধারণ সম্পাদক কাজী হাসানুর রশীদ রাসেল, সোনাডাঙ্গা থানা সদস্য সচিব কাজী শহিদুল কাদির উৎসব, স্বেচ্ছাসেবক পার্টির নগর সদস্য সচিব দেশ আহমেদ রাজু, যুগ্ম আহ্বায়ক এ্যাড. হাফিজুর রহমান শান্ত, জাপা সদর থানা সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল রিপন, নগর জাপা নেতা মোঃ কালাচাঁদ, গাজী খোকন, মনির হোসেন, গাজী মোশাররফ, জাতীয় যুব সংহতির নগর যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা। বক্তব্য রাখেনÑনগর ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ রাকিব, ছাত্র নেত্রী মোছাঃ কেয়া, মোছাঃ ইভা, ছাত্র নেতা মোঃ সাইফুল, মোঃ মোজাহিদ, মোঃ মারুফ প্রমুখ।

আশাশুনির তেঁতুলিয়ায় প্রধানমন্ত্রীর ছবি টানিয়ে ঘর দখলের অভিযোগ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া বাজারে মাননীয় প্রধানমন্ত্রী জমি প্রদান করেছেন দাবী করে প্রধানমন্ত্রীর ছবিসহ জমিদানের তথ্য ছাপিয়ে সাইন বোর্ড টানিয়ে ভীত করা ঘরসহ জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।

বাজারের বহু ব্যবসায়ী, স্থানীয় সাধারণ মানুষ, জন প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, বাজারের পূর্বপাশের অংশে খাস জমিতে দোকান করার জন্য সাজ্জাত দিং ঘরের কাজ শুরু করান। ইতিমধ্যে ভীতের কাজ করা হয়েগেছে। ঘরের দক্ষিণ পাশে অন্য দোকানে যাতয়াতের জন্য গলুই পথ রাখা হয়। কিন্তু গত ১৫ দিন পূর্বে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নূর ইসলাম গাজীকে ২ কাঠা ও রবিউল ইসলাম গাজীকে ২ কাঠা মোট ৪ কাঠা জমি দিয়েছেন দাবী করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ছাপানো সাইনবোর্ড স্থাপন ও বেড়া দিয়ে ভীত দখল করা হয়। একই সাথে পাশের গলুই পথে টিনের ঘর নির্মান করে দখল নেওয়া হয়।

এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দিপ জানান, বিষয়টি নিয়ে পরিষদে সালিশী বৈঠক করা হয়। নূর ইসলাম ও রবিউল মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ১৭/০১/২১ তারিখ খাস জমি বরাদ্দের আবেদন করেছেন কাগজ দেখান। তাদের কোন জমি একসনা বা চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়নি। শালিসে তাদেরকে সাইনবোর্ড ও ঘেরাবেড়া খুলে নিতে সিদ্ধান্ত দেওয়া হয়। কিন্তু তা করেনি। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রদীপ কুমার জানান, আমার জানামতে তাদেরকে কোন জমি অফিস থেকে দেওয়া হয়নি। ইউনিয়ন যুবলীগ সভাপতি আসিব ইকবাল রিপন জানান, মিথ্যা তথ্য দিয়ে জাতরি জনক ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে বাজারের মধ্যে বসবাসের নামে খাস জমি দখলের ঘটনা দলের ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আয়ুব আলি জানান, বাজারের মধ্যে স্ত্রী-কন্যা নিয়ে বসবাসের ঝুঁকি ও সমস্যা রয়েছে। ইউনিয়ন পরিষদে শালিসের মাধ্যমে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত সাইনবোর্ড ও বেড়া খুলে নিতে সিদ্ধান্ত দেওয়া হয়। চেয়ারম্যান বাবু তাদেরকে বসবাসের জন্য পৃথক স্থানে ব্যবস্থা করবেন বলে আশ্বস্থও করেন। কিন্তু তারা শালিসের সিদ্ধান্ত অমান্য করে বিশৃংখলা সৃষ্টির পথে এগুচ্ছে। বিষয়টি তদন্ত পূর্বক কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

মাগুরায় গৃহবধূকে হত্যার অভিযোগ

মাগুরা প্রতিনিধি

মাগুরায় মুক্তা খাতুন (২৪) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে মাগুরা সদরের চাউলিয়া ইউনিয়নের ঘোড়ানাছ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সদরের শত্রুজিৎপুর ইউনিয়নের ফাজিলা গ্রামের মানিক মিয়ার মেয়ে। অন্য নারীর সাথে স্বামীর প্রেমের কারণে মুক্তাকে হত্যা করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করছে।

নিহত মুক্তার বাবা মানিক মিয়া ও পরিবারের সদস্যরা বলেন, সদরের চাউলিয়া ইউনিয়নের ঘোড়ানাছ গ্রামের নায়েব খা’র ছেলে নাসির খা’র সাথে ৫ বছর আগে মুক্তার বিয়ে হয় । বিয়ের এক বছর পর থেকে নাসির যৌতুকের দাবিতে মু্ক্তুার উপর নানা ধরনের অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছিল। মেয়ের সুুুখের জন্য তাকে দুই বারে ৩ লাখ টাকাও দেয়া হয়েছে। এরপরও সে মুক্তার সাথে খারাপ আচরণ করতে থাকে। এর কিছু দিন পর নাসিরের বড় ভাইয়ের স্ত্রীর সাথে তার পরকিয়া প্রেমের সম্পর্ক রয়েছে বলে তারা জানতে পারেন। এ নিয়ে মুক্তার বাবা বিষয়টি জানতে চাইলে নাসির অবৈধ সম্পর্কের কথা অস্বীকার করে।

মুক্তার বাবা অভিযোগ করেন, আমার মেয়ে পরকিয়ার বিষয়টি জানার পর নাসিরের সাথে এ নিয়ে বিভিন্ন সময় ঝগড়া চলে আসছিল। যা নিয়ে নাসির ও তার ভাইয়ের স্ত্রী খুরশিদা রোববার পরিকল্পিত মুক্তাকে গলা টিপে হত্যা করে ঘরে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালায়। পরে বিষয়টি তাদের না জানিয়ে নাসিরের পরিবার মাগুরা সদর হাসপাতালে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। ওই গ্রামের প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরে হাসপাতালে গিয়ে মুক্তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

মুক্তার বাবা মানিক মিয়া অভিযোগ করেন, পূর্ব পরিকল্পিতভাবে নাসির ও তার ভাইয়ের স্ত্রী খুরশিদা তাকে হত্যার পর মরদেহ গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে আত্বহত্যার কথা প্রচার করছে। নাসির ও তার ভাইয়ের স্ত্রী খুরশিদার বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (অপারেশন) আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও লাশের ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোখনাথপুরে ট্রাকের ধাক্কায় স্যালোইঞ্জিন চালিত যান আলমসাধুর চালক আসানুর রহমান (৪০) ও তার ছেলে আজম হোসেন (১১) নিহত হয়েছেন। নিহত আসানুর উপজেলার ডুগডুগি গ্রামের মৃত আজিম হোসেনের ছেলে।

রোববার সকাল সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কে উপজেলার লোকনাথপুর ফায়ার সার্ভিস অফিসের অদূরে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আসানুর রহমান ও তার ছেলে আজম হোসেন ডুগডুগি বাজার থেকে আলমসাধুতে সিমেন্টবোঝাই করে নিয়ে দর্শনার দিকে যাচ্ছিল। এসময় চুয়াডাঙ্গাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে আলমসাধু চালক আসানুর রহমানের একটি পা শরীর থেকে বিছিন্ন হয়ে যায় ও তার ছেলে আজম হোসেন ছিটকে রাস্তায় পড়ে যান। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার বাকি বিল্লাহ জানান, উভয়ের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হবে। ঘাতক ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি।

সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

কুষ্টিয়া সংবাদদাতা

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকার কৃষক জিয়ারত প্রামাণিক। তিনি একবিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন। কৃষি অফিস বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে এই সূর্যমুখী ফুলের চাষ করেছেন তিনি। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে আনন্দের হাসি।  সূর্যমুখীর ক্ষেত দেখতে দূরদূরান্ত থেকে লোকজন ছুটে আসছে। কুষ্টিয়ার ৬টি উপজেলায় এবার বিস্তৃত পরিসরে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। সূর্যমুখী চাষে কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। ৩৩ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। সুর্যমুখী তেলবীজ চাষ লাভজনক হওয়ায় পাশাপশি বিনামূল্যে বীজ-সার পাওয়ায় সুর্যমুখী ফুল চাষে ঝুঁকছেন কৃষকেরা।

বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন অধিদফতরের আওতায় তেল জাতীয় ফসলের প্রযুক্তি বিস্তার ও দানা জাতীয় ফসলের প্রযুক্তি বিস্তার প্রদর্শনীর আওতায় আরডিএস-২৭৫ জাতের সূর্যমুখী ফুলের আবাদ করেছেন।

জেলায় ২০ হেক্টর জমিতে হাইসান-৩৩ জাতের সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৩৩ হেক্টর জমিতে। এসব জমির অধিকাংশতেই গাছে ফুল ধরেছে। আবহাওয়া অনুকূলে থাকলে শতভাগ জমিতেই ভালো বীজ পাওয়ার আশা করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সূর্যমুখীর বাগানগুলো এখন প্রকৃতপ্রেমীদের উপভোগের বিষয় হয়ে উঠেছে। দলে দলে তারা ছুটে চলছেন এসব বাগানে। ছবি তুলে পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। পড়ন্ত বিকালে সূর্যমুখীর বাগানগুলো প্রকৃতিপ্রেমীদের ভিড় থাকে বেশি।

সংশ্লিষ্টরা জানান, সূর্যমুখীর চাষের ৯০-১০৫ দিনের মধ্যেই কৃষকরা ফুল থেকে বীজ ঘরে তুলতে পারেন। প্রতি বিঘা জমিতে ৭-৮ মণ বীজ পাওয়া যাবে। বিঘা প্রতি কৃষকরা ২০-২৫ হাজার টাকার বীজ বিক্রি করতে পারেন। সূর্যমুখীর বীজ থেকে যে সয়াবিন তেল পাওয়া যাবে তাতে কোনও ক্ষতিকর কোলেস্টোরল নেই।

সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বটতৈল গ্রামের কৃষক জিয়ারত প্রামাণিক জানান, তারা দুই ভাই প্রায় ১৫ বিঘা জমিতে ধানের পাশাপাশি সবজির আবাদ করেন। তবে এবারই প্রথম কৃষি অফিসারের পরামর্শে সূর্যমুখী ফুলের চাষ করেছেন। এক বিঘা জমির জন্য কৃষি অফিস থেকে তাদের বিনামূল্যে সূর্যমুখীর বীজ ও সার দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিনিয়ত পরামর্শ দেওয়া হয়। ইতোমধ্যে গাছে ফুল এসেছে।

শহরের বাসিন্দা হাবিবুল আলম তার পরিবার পরিজন নিয়ে এই বাগানে এসেছিলেন। তিনি জানান, সূর্যমুখী ফুলের কথা শুনে পরিবার নিয়ে এসেছেন। মাঠ ভরা সূর্যমুখী ফুল দেখে চোখ জুড়িয়ে যায় তাদের।

কুষ্টিয়া সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহারুজ্জামান লিটন বলেন, ‘আমার আওতাধীন প্রথমবারের মতো বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন অধিদফতরের আওতায় তেল জাতীয় ফসলের প্রযুক্তি বিস্তার ও দানা জাতীয় ফসলের প্রযুক্তি বিস্তার প্রদর্শনীর আওতায় আরডিএস-২৭৫ জাতের সুর্যমুখী সূর্যমুখীর চাষ করা হয়েছে। চাষের তদারকি করা হচ্ছে নিয়মিত। আশা করছি কৃষকরা ভালো ফলন পাবেন।’

কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শ্যামল কুমার বিশ্বাস বলেন, জেলার ছয়টি উপজেলার বিভিন্ন এলাকায় এবার ৩৩ হেক্টর জমিতে হাইসান-৩৩ জাত ও আরডিএস-২৭৫ জাতের সূর্যমুখী চাষ করা হয়েছে। যদিও লক্ষ্যমাত্রা ছিল ২০ হেক্টর। কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও কৃষকদের পরামর্শ দিয়ে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে।

ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া

খবর বিজ্ঞপ্তি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং পবিত্র শব-এ-মেরাজ ও বরাতে আছিয়া-সাত্তার ইসলামী সমাজকল্যাণ পরিষদ-এর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ২৭ মার্চ শনিবার মৌলভীপাড়াস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ রুস্তম শেখের সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন। বিশেষ অতিথি ছিলেনÑবায়তুল হামদ জামে মসজিদের সভাপতি আলহাজ্ব শেখ এশারুল হক, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ ফেরদাউস হোসেন লাবু, পরিষদের সদস্য সচিব মোঃ জমসের আলী খান খোকন, সামছুর রহমান বাবুল, ইউপি মেম্বর মোঃ আবুল কাশেম, সিরাজুল ইসলাম চৌধুরী, সরদার মোশাররফ হোসেন, ছলেমান খান, এস এম তামজিদ হোসেন সৌরভ। দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুল হামদ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ ওবায়দুল্লাহ ও হাফেজ মোঃ আবুল কাশেম। কোরআন তেলওয়াত, গজল, হামদ ও নাত প্রতিযোগিতায় ৪০ জন ছাত্র-ছাত্রী প্রতিদ্বন্দ্বিতা করে। মহান আল্লাহ-রসুলের আদেশ-নির্দেশ প্রতিপালনে তাদেরকে নিয়োজিত ও শান্তি-শৃঙ্খলা নিয়মিত করার জন্য পরিষদের এ ক্ষুদ্র উদ্যোগ। দোয়ায় পরিষদসহ অন্যান্য মরহুমদের রুহের মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনা করা হয়।

ফকিরহাটে উপজেলা প্রশাসনের আয়োজন উন্নয়ন মেলার

ফকিরহাট প্রতিনিধি

বাংলাদেশের এক অনন্য অর্জন’ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষ্যে সারা দেশের ন্যায় বাগেরহাটের ফকিরহাটে দুইদিন ব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। দর্শনার্থীদের উপচে পড়া ভীড়ে মূখরিত হয়ে উঠে উন্নয়ন মেলা। মেলায় বসেছে ২০টি স্টল। বেশিরভাগ স্টলেই তাদের নিজেদের বানানো পণ্য নিয়ে বসেছে। হাতের কাজের বেশ কদর দেখা গেছে ক্রেতা ও দর্শনার্থীদের মাঝে। পিঠা-পুলি, ফসল, পর্যন্ত রাখা হয়েছে এসব স্টলে। এ ছাড়া কৃষি বিভাগের উদ্যোগে সরিষা দিয়ে তৈরী বঙ্গবন্ধুর ছবি ও বিভিন্ন ফল দিয়ে তৈরী করেছে নৌকা। এছাড়াও মেলায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিনামূলে প্রাথমিক স্বাস্থসেবা প্রদান করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে রবিবার বিকাল ৪টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম সহ বিশিষ্টজনেরা।

ডুমুরিয়ায় ২দিন ব্যাপি উন্নয়ন মেলা উদযাপন সম্পন্ন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরন ২দিন ব্যাপি উদযাপন সম্পন্ন হয়েছে।গতকাল রবিবার বিকেলে উপজেলা চত্বরে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যদেন স্থানীয় সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ।শিক্ষক শফিকুল আলমের সঞ্চালনায় বক্তব্যদেন ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক,আ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার,কুষি অফিসার মোঃ মোসাদ্দেক হোসেন,সিনিয়র মৎস্য অফিসার মোঃ আবু বকর সিদ্দিক,মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস,পিআইও মোঃ আশরাফ হোসেন,সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস প্রমূখ।উন্নয়ন মেলায় সরকারী-বে-সরকারীসহ বিভিন্ন দপ্তরের ৩২টি ষ্টল বসানো হয় এবং তাদের স্ব-স্ব কার্যক্রম তুলে ধরা হয়।

ডুমুরিয়ায় শিক্ষক সমিতির নির্বাচনে বীরেশ্বর-শরিফুল-গৌতম প্যানেল বিজয়ী

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বীরেশ্বর-শরিফুল-গৌতম পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছেন। গত শনিবার রাতে ভোট গণনা শেষে পূর্ণ প্যানেলে তাদের বিজয়ী ঘোষনা করেন নির্বাচন কমিশনার।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,শনিবার সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত ৪টি কেন্দ্রে বীরেশ্বর-শরিফুল-গৌতম ও রাজ্জাক-অনুদ্যুতি-গৌতম বিশ্বাস প্যানেলে ২৬টি পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।এতে ৮৩৬ ভোটের মধ্যে বীরেশ্বর বৈরাগী ৪১২ ভোট পেয়ে সভাপতি,জিএম শরিফুল ইসলাম ৫৪০ ভোট পেয়ে সাধারন সম্পাদক,গৌতম কুমার মন্ডল ৪৩০ ভোট পেয়ে অর্থ সম্পাদক,সহ-সভাপতি হিসেবে চন্ডীদাস মন্ডল,রবীন্দ্রনাথ মিত্র,অশোক কুমার বিশ্বাস,আশরাফুল ইসলাম,অনুপ কুমার মন্ডল,তুষার কান্তি বিশ্বাস,যুগ্ম-সম্পাদক মাইকেল মল্লিক,অবনী সরকার,সাংগঠনিকসম্পাদক সনৎ কুমার মন্ডল,সহ-সাংগঠনিক মহেশ্বর হালদার,মামুন পারভেজ,প্রচার সম্পাদক প্রদীপ কুমার সরকার,সমাজকল্যান আবু তাহের,স্বাস্থ্য বিষয়ক প্রশান্ত মন্ডল,শিক্ষা বিষয়ক আবু হানিফ,ড. অসীম কুমার মন্ডল,মহিলা বিষয়ক সোনালী চ্যাটার্জী,সাহিত্য বিষয়ক হিরন্য মন্ডল,নির্বাহী সদস্য হিসেবে ই্ন্দ্রজিত মন্ডল,বিশ্বজিত মন্ডল,বিজন মল্লিক,আব্ব্দুল্লাহ আল-মামুন ও সুনিল মন্ডল নির্বাচিত হন।নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সরদার আরজান আলী ও প্রধান নির্বাচন কমিশনার ছিলেন প্রধান শিক্ষক শংকর কুমার মন্ডল।

ডুমুরিয়ায় ফোয়াব-এর উঠান বৈঠক

খবর বিজ্ঞপ্তি

রবিবার বেলা ১১টায় রুদাঘরা চহেড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘ফিসফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ ফোয়াব’ ডুমুরিয়া আঞ্চলিক কমিটি আয়োজিত ক্লাস্টার চিংড়ি চাষী সমিতি গঠনের লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন খুলনা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ-এর পরিচালক বিকাশ চন্দ্র সরকার। বৈঠকে ফিসফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ ফোয়াব-এর সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে গ্রামভিত্তিক সমবায় সমিতির গঠনের মাধ্যমে অ্যাকুয়াকালচার খাতকে রপ্তানীতে শীর্ষে নিতে হবে। সে লক্ষ্যে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। বেকারত্ব, দারিদ্র্য বিমোচনে সকলকে এক সাথে কাজ করতে হবে। দক্ষতা অর্জনে সমিতি গঠনের বিকল্প নেই। মাস্টার রবীন্দ্রনাথ মল্লিকের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেনÑএড. মোঃ শহীদুল ইসলাম, শেখ শাকিল হোসেন, ফোয়াবÑখুলনা জেলা আঞ্চলিক কমিটির আহ্বায়ক লস্কর উবায়দুর রহমান, ডুমুরিয়া উপজেলা আঞ্চলিক কমিটির সদস্য সচিব বাবুল শেখ, জ্যোর্তিময় মল্লিক, মৃণ¥য় রায়, মোঃ গোলাম হোসেন, অর্পন ম-ল, আরতি মল্লিক, লিউকা ম-ল প্রমুখ।

যোগীপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনিসুর রহমানের পক্ষে বেগ লিয়াকত আলীর গণসংযোগ ও মতবিনিমিয় সভা

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

 আসন্ন যোগীপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী শেখ আনিসুর রহমানের নৌকা পতিকের পক্ষে খুলনা মহানগর আওয়ামীলীগের সহ- সভাপতি বেগ লিয়াকত আলীর নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও মতবিনিমিয় সভা ২৮মার্চ রবিবার বেলা ৩টায় ৮ ও ৯নং ওয়ার্ড এর ফকিরপাড়া, ভাংগা মসজিদ মোড়, যোগীপোল রেলগেট হয়ে বাদামতলা এসে শেষ হয়। এসময় তারসাথে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আল আমিন ফকির, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান,  বেগ বাবর আলী, মোঃ ফারুক হোসেন, শাহরিয়ার, রানা, বেগ সিবলী, মিতুল মোল্যা, বেগ রাসেল, বাবু কাজী, জাহাঙ্গীর, বাবু মিস্ত্রি , শুকুর, মাসুম মোড়ল, মানিক, বিপ্লব, কবির, রাসেল, রাশেদ, বনো, জাকির হোসেন, নূরু, আহাদ,সংগ্রাম, রেজাউল প্রমুখ। গণসংযোগ ও মতবিনিমিয়কালে এলাকাবাসী বলেন, আওয়ামীলীগের দলীয় প্রার্থী শেখ আনিসুর রহমানের নৌকা প্রতিক ছাড়া অন্য কিছু ভাবার অবকাশ নাই। চেয়ারম্যান প্রার্থী আনিসের পক্ষে বেগ লিয়াকত আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রুপকল্প ২০৪১ বাস্তবায়নে তৃণমুলের কাজ করতে ইউনিয়নের সকলের নিকট সহযোগীতা কামনা করেন ।

 এ্যাজাক্স জুট মিলের সাবেক শ্রমিক নেতা গিয়াসউদ্দিনের ইন্তেকাল

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

মিরেরডাঙ্গা শিল্প এলাকার বন্ধকৃত এ্যাজাক্স জুট মিল শ্রমিক ইউনিয়নের  সাবেক সাধারণ সম্পাদক  গিয়াসউদ্দিন ২৭ মার্চ শনিবার সন্ধায় ফুলবাড়ী নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মূতুকালে তিনি স্ত্রী,  ২ পুত্র ,১কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান । রবিবার সকাল ১০ টায় ফুলবাড়ীগেট বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে মহেশ্বরপাশা সরকাসী কবর স্থানে দাফন করা হয় । শ্রমিক নেতা গিয়াসউদ্দিনের ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, মোঃ তৈয়বুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, ওয়াহিদ মুরাদ, নিজামউদ্দিন, কাবিল হোসেন, মোঃ সালাম, ওবায়দুর রহমান , নুরুজ্জামান, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন, গাজী মাকুল উদ্দীন, সাইফুল্লাহ তারেক, মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ ।

তেরখাদায় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ উপলক্ষে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

তেরখাদা প্রতিনিধিঃ

গতকাল বেলা ৩টায় তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে বাংলাদেশের এক অনন্য অর্জন। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ উপলক্ষে আয়োজিত দুদিন ব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদী। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা শেখ শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, ওসি তদন্ত মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, টিএসও মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী খালিদ ইবনে হাসান, পিআইও সোহেল রানা, মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, রিসোর্স অফিসার আবুল কালাম আজাদ, নির্বাচন কর্মকর্তা রাজিবুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, মাধ্যমিক ফিল্ড সুপার ভাইজার সাহেলা সুলতানা,  মহিলা বিষয়ক কর্মকর্তা নাজুমল হক, ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান, কেএম আলমগীর হোসেন, খান সেলিম, উকিল লস্কার, শেখ মোঃ মহাসিন, কৃষ্ণ মেনন রায়, বীর মুক্তিযোদ্ধা সরদার আমীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত ও সেক্রেটারী বাছিতুল হাবিব প্রিন্সসহ উপজেলার সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান আবুলের দাফন সম্পন্ন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোসেন (৬৫) গত শনিবার রাতে মৃত্যুবরণ করেন(ইন্না ….রাজেউন)। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। শেষবার তাকেঁ একনজর দেখায় জন্য বাড়িতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক ভীড় করতে থাকে। গতকাল সকালে দীর্ঘদিনের সহকর্মীকে দেখতে ছুটে যান খুলনা-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ বি এম শফিকুল ইসলাম, চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, জেলা নেতা জামিল খান, উপজেলা চেযারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা,ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, ডুমুরিয়া সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, খর্নিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চৌধুরী হামিদুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এড. আশরাফুল আলম রাজু, চঞ্চল, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাসার, সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা প্রমুখ। গতকাল সকাল ১১ টায় বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। জানাজায় হাজার হাজার নেতাকর্মী, শুভানধ্যায়ী ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। এদিকে শেষ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী। অনুরূপ বিবৃতি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সঠিক আয়-ব্যয় হিসাবের দাবিতে বিশৃংঙ্খলা ও হট্টগোলের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের ১৩দিন পর শনিবার রাতে সোসাইটির কার্যালয়ে ব্যাপক বিশৃংঙ্খলা ও হট্টগোলের মধ্য দিয়ে নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দের কাছে ক্ষমতা হস্তান্তর ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৭টায় বণিক কল্যাণ সোসাইটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেল পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কে এম জিয়া হাসান তুহিনের সভাপতিত্বে নব নির্বাচিত কর্মকর্তাবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো শেষে ক্ষমতা হস্তান্তর করা হয়। এর পর পরই দেখা দেয় বিপত্তি। নবনির্বাচিত কর্মকর্তাসহ বাজারের সাধারণ ব্যাবসায়ীদের তোপের মুখে পড়েন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। গত ৩ মাসে বাজারের সাধারণ ব্যবসায়ীদের নিকট থেকে মাসিক চাঁদা থেকে আয় ১৬ লাখ ৬৮ হাজার টাকা এবং আয়কৃত এ টাকার নিয়মতান্ত্রিকভাবে খাত অনুযায়ী সঠিক ভাউচারসহ ব্যয়ের হিসাব চান নবনির্বাচিত নেতৃবৃন্দ ও উপস্থিত ব্যবসায়ীরা। কিন্তু নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে ব্যয়ের হিসাব দিতে ব্যার্থ হওয়ায় ফুসে উঠে ব্যবসায়ীরা। এক পর্যায়ে সাধারণ ব্যবসায়ী কর্তৃক সোসাইটি কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে থানা পুলিশের এসআই কাইয়ুম, এসআই মধুসূধন পান্ডে, এসআই তাপস রায়, এসআই মাহমুদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে থানা পুলিশের মধ্যস্থতায় আগামী শুত্রবার ফুলতলা বাজারের গামছা চান্দিনায় অনুষ্ঠিতব্য ব্যবসায়ীদের সমাবেশে আয়-ব্যায়ের সঠিক হিসাব প্রদান করা হবে এমন লিখিত প্রতিশ্রুতির মুচেলেকায় পরিবেশ স্বাভাবিক হয়। এ সময় কমিটির কোষাধ্যক্ষ শেখ আবুল কাশেম, দুলাল চন্দ্র অধিকারী, আজিজুল হক ফারাজি, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, মোশারফ হোসেন মোড়ল, আহসানুল হক লড্ডন, মোল্যা হেদায়েত হোসেন লিটু, ইসমাইল হোসেন বাবলু, জুলফিকার মোড়ল, তাপস বোস, শেখ আঃ রশিদ, আবুল হাসান ফকির, অনুপম মিত্র প্রমুখ উপস্থিত থাকলেও শারীরিক অসুস্থ্যতার কারণে কমিটির আহবায়ক মোঃ জহির উদ্দিন ভুইয়া রাজীব প্রথম থেকেই অনুপস্থিত। তবে শনিবার  শপথ ও ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে কমিটির সদস্য বরকত আলী ভুইয়া বাটুল,ওয়াহিদুজ্জামান নান্না, বিএম মতিউর রহমান মতি, শেখ শহিদুল্লাহ প্রিন্স, আঃ হাই সরদার অনুপস্থিত ছিলেন। সভাপতি পদে রবিন বসু, সহসভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, সহ সাধারণ সম্পাদক সাঈদ মোড়ল, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম মিঠু, সহ সাংগঠনিক তারেক হাসান নাইস, কোষাধ্যক্ষ মোঃ কবির জমাদ্দার, ক্রীড়া সম্পাদক খন্দকার রকিবুল ইসলাম. দপ্তর সম্পাদক মোঃ আবুল খায়ের আবু এবং সদস্য হিসাবে মোঃ আলামিন শেখ, মোঃ আনিসুল ইসলাম মিন্টু, জুলহাস আহমেদ, ইলিয়াস মোল্যা, আঃ সাত্তার রানা ও মোশারফ হোসেন বিপ্লব শপথ গ্রহণ করেন।

ফুলতলায় দু’দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী

ফুলতলা প্রতিনিধি

ফুলতলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় দুই দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান রোববার বিকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। ইউএন সাদিয়া আফরিনের সভাপতিত্বে উন্নয়ন মেলার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ওসি মাহাতাব উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, মৎস্য কর্মকর্তা রনজিত কুমার, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন  আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ মোল্যা, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, ওজোপাডিকো আবাসিক প্রকৌশলী উৎপল চন্দ্র দে, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক মোঃ নেছার উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, ভেটেনারী স্যার্জন ডাঃ মোঃ তরিকুল ইসলাম, ডাঃ সুমাইয়া পারভীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. তাসমিনা হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আইরিন হক আসমা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, হিসাব রক্ষন কর্মকর্তা তাসমিন সুলতানা, উপজেলা সমন্বয়কারী শিরিন সুলতানা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা রেহেনা আক্তার প্রমুখ। বিকালে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।  

মহেশপুরে আমের বাম্পার ফলনের সম্ভাবনা

শামীম খান মহেশপুর

স্বর্ণালি মুকুল শেষে প্রতিটি গাছে গাছে এখন আমের গুটি দৃশ্যমান। প্রকৃতি অনুকূল হওয়ায় এবার আমের ফলন ভালো হবে বলে জানিয়েছেন স্থানীয় আম চাষী। এ বছর মৌসুমের প্রথম থেকেই আবহাওয়া ভালো। নেই তেমন ঘন কুয়াশা, তাপপ্রবাহ, শিলাবৃষ্টি।

মহেশপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর মোট ৫০০ হেক্টর জমিতে আমের মোট উৎপাদন মাত্রা ধরা হয়েছে ১০ হাজার মেট্রিকটন। তারা বলছে এবার আম গাছে যে মুকুল এসেছে তার ১ শতাংশ গুটি থাকলেই বাম্পার ফলন হবে।

মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি গাছে দানা বেঁধেছে আমের গুটি। স্বর্ণালি মুকুল ঝরিয়ে শাখা-প্রশাখায় দোল খেতে শুরু করেছে সেই গুটি। কুয়াশা কিংবা ঝড়-ঝঞ্ঝা অথবা শিলাবৃষ্টির কোন ধকল এখন পর্যন্ত নেই। গুটিবাঁধা সেই সবুজ দানাতেই এখন স্বপ্ন দেখছেন মহেশপুরের আমচাষিরা। মৌসুমের এই বিশেষ সময়ে গাছের প্রতি তাদের যতœ আরো বেড়ে গেছে।

এলাকার এক আম চাষী আবুল হোসেন জানান, এবার গাছে ভালো মুকুল এসেছে। প্রথম অবস্থায় দুইবার কীটনাশক দেয়া হয়েছে। এখন মুকুল শেষে ছোট ছোট গুটি এসেছে তাই আরো কীটনাশক প্রয়োগ করতে হবে। আরেক চাষী জানান, প্রায় গাছেই অনেক মুকুল এসেছে। কীটনাশক প্রয়োগ করেছি। গুটি গুলো নতুন ভাবে বের হচ্ছে। আবহাওয়া ভালো থাকায় এবার ভালো ফলন হবে বলে আশা করছি।

মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, এবার আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হবে আশা করছি। এখনো কোন প্রাকৃতিক সমস্যা দেখা যায়নি। চাষীরা প্রথম অবস্থায় কীটনাশক প্রয়োগ করেছে এখন গুটির জন্য মাঝে মাঝে সাদা পানি স্প্রে করতে হবে । প্রতিটি গাছের মুকুলে একটি করে গুটি থাকলেই বাম্পার ফলন হবে বলেও জানান। তিনি আরও বলেন বারি জাতের আম চাষে পোঁকা মাঁকড় রোধে ব্যগিন পদ্ধতি ব্যবহার করলে চাষীরা লাভবান হবে।

লখপুরে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এমডি সেলিম রেজার নির্বাচনী গণসংযোগ ২নং ওর্য়াডের খাজুরা এলাকায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল হতে দুপুর পর্যন্ত বিরতিহীন ভাবে এ  নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এমডি সেলিম রেজা। তাঁর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, ওর্য়াড আ,লীগ নেতা মোশারেফ হোসেন, মোঃ রোস্তম আলী, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জাহিদ ইকবাল, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রেজা, শ্রমিকলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম ও ওর্য়াড যুবলীগ নেতা জালিম হোসেন প্রমুখ। তাঁরা সকাল হতে দুপুর পর্যন্ত বিরতিহীন ভাবে খাজুরা সহ বিভিন্ন এলাকায় এ নির্বাচনী গণসংযোগ করে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।

শুভদিয়ায় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী শেখ ফারুকুল ইসলাম ওমর এর নির্বাচনী গণসংযোগ ৪নং ওর্য়াডের তেকাটিয়া বেত বুনিয়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল হতে দুপুর পর্যন্ত বিরতিহীন ভাবে এ  নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী শেখ ফারুকুল ইসলাম ওমর। তাঁর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ শহীদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি শুভেন্দু রায় চৌধুরী, সাধারন সম্পাদক শাহাব উদ্দিন সাবু, আ,লীগ নেতা সুদ্বিপ রায় চৌধুরী, জোতিন মন্ডল, দিপাংকর রায় চৌধুরী, সৈকত রায় চৌধুরী, আসাদুজ্জামান, বিশ^ ঘোষ ও সুরেশ বিশ^াস। এর আগে তারা ঘনশ্যামপুর ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।

লখপুরের খাজুরায় ওর্য়াড সদস্য পদপ্রাথীর্র নির্বাচনী গণসংযোগ

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নের ৩নং খাজুরা ওয়ার্ডের সাধারন সদস্য পদপ্রার্থী শেখ আলী আহম্মদ এর ফুটবল প্রতিকের নির্বাচনী গণসংযোগ খাজুরা এলাকায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল হতে দুপুর পর্যন্ত বিরতিহীন ভাবে এ  নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উক্ত ওর্য়াডের সাধারন সদস্য পদপ্রার্থী শেখ আলী আহম্মদ।  এসময় তার সাথে উপস্থিত ছিলেন, আউব আলী শেখ, শামসের আলী শেখ, জাকির হোসেন, আমজাদ শেখ, ডাঃ মিকাইল হোসেন, আফজাল হোসেন ও শাহাব উদ্দিন সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। তারা খাজুরা এলাকার মধ্যপাড়া, চর, আশ্রায়ন প্রকল্প ও খাজুরা বাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করে ফুটবল প্রতিকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এজাক্স জুট মিলের সিবিএ সাবেক সাধারণ সম্পাদক গিয়াসের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগরের শোক

খবর বিজ্ঞপ্তি

এজাক্স জুট মিলের সিবিএ-এর সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক ফেডারেশনের খুলনা জেলা কমিটির সাবেক নেতা বিশিষ্ট শ্রমিকনেতা শেখ গিয়াস উদ্দিন (৬২) ২৭ মার্চ বিকেল ৫:৩০টায় ফুলবাড়ী গেট দিঘিরপাড় নিজ বাড়িতে হৃদরোগে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন পক্ষাঘাতে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ১ কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ১০টায় ফুলবাড়ী গেট বি কে স্কুল প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মহেশ্বরপাশা কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নামাজে জানাজায় উপস্থিত ছিলেনÑওয়ার্কার্স পার্টি মহানগর সম্পাদকম-লীর সদস্য ও খানজাহান আলী থানা কমিটির সম্পাদক কমরেড আব্দুস সাত্তার মোল্লা, থানা কমিটির নেতা কমরেড ফারুখ মাস্টার, শ্রমিকনেতা নূর-এ-আলম। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেনÑবাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, সম্পাদকম-লীর সদস্য কমরেড মনির আহমেদ, কমরেড কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

অনুরূপ শোক বিবৃতি দিয়েছেন জাতীয় শ্রমিক ফেডারেশনের খুলনা জেলা কমিটির পক্ষে সভাপতি শ্রমিকনেতা মনির আহমেদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন দিলু।