Home আঞ্চলিক ব্যারিস্টার মওদুদ আহমদ’র মৃত্যুতে খুলনা মহানগর বিএনপির শোক

ব্যারিস্টার মওদুদ আহমদ’র মৃত্যুতে খুলনা মহানগর বিএনপির শোক

12

সাবেক উপ রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ, খ্যাতিমান আইনজীবী ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য- ব্যারিস্টার মওদুদ আহমদ এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। শোক বার্তায় বিএনপির নেতৃবৃন্দ বলেন, এক বর্ণাঢ্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। ব্যারিষ্টার মওদুদ আহমদের মতো একজন কীর্তিমান আইনজীবী ও প্রথিতযসা রাজনীতিবিদের মৃত্যু আমাদের মাঝে গভীর শূণ্যতার সৃষ্টি করেছে। আরো অনেকদিন দরকার ছিল এই দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার।

দেশের জন্য তাঁর অবদান মানুষ কৃতজ্ঞচিত্তে স্মরণ করবেন। তারা আরও বলেন, ৭১’র মাতৃভূমি স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদ। এই দুঃশাসনের ছোবলে অনেককিছু হারিয়েও দলের প্রতি তাঁর অঙ্গিকার থেকে বিচ্যুত হননি। ব্যারিস্টার মওদুদ আহমেদের ভূয়সী প্রশংসা করে নেতৃবৃন্দ আরো বলেন, কর্মীবান্ধব সদা হাস্যজ্জল বিন¤্র এই সজ্জন ব্যক্তি রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধেও পরিমিত ভাষা ব্যবহার করতেন। তিনি আইনী পেশা ও রাজনীতি দুই ক্ষেত্রেই ছিলেন ঈর্ষণীয় উচ্চতায়। কর্তৃত্ববাদী শাসকের চোখ রাঙ্গানীতে তাকে স্বেচ্ছা সমর্পণমূলক আত্মঘাতী সিদ্ধান্ত নিতে বাধ্য করা যায়নি। বরং নীতির প্রশ্নে আমৃত্যু বিএনপি’র পক্ষে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। অগণতান্ত্রিক শক্তির নানা জুলুমের মুখেও তিনি প্রায় প্রতিদিনই সত্য উচ্চারণ করে গিয়েছেন। বাংলাদেশের একজন ধ্রুপদী রাজনীতিবিদ হিসেবেই মানুষ তাকে বিবেচনা করবে। তিনি বিএনপি’র প্রতিষ্ঠাকালীন মন্ত্রী হিসেবে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহকর্মী এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহকর্মী হিসেবে দেশ ও জাতির অগ্রগতির পক্ষে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। তাঁর মৃত্যুর এই শোক কাটিয়ে উঠা আমাদের জন্য অত্যান্ত কঠিন। নেতৃবৃন্দ মরহুম মওদুদ আহমদ-এর আত্মার মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

প্রয়াত ব্যারিষ্টার মওদুদ আহমদ স্মরনে বৃহস্পতিবার খুলনা বিএনপির শোক কর্মসূচি

উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিষ্টার মওদুদ আহমদ স্মরনে (১৮ মার্চ) বৃহস্পতিবার বিএনপি দেশব্যাপী শোক কর্মসূচী পালন করবে। কর্মসুচির মধ্যে রয়েছে সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করন, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারন ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিএনপি কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। খুলনা বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের উপস্থিতি থাকার আহবান জানিয়েছেন। মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধ্রাণ সম্পাদক মোহাম্মাদ মনিরুজ্জামান মনি, জেলা শাখার সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।

– খবর বিজ্ঞপ্তি/এমএম