Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

22

বাগেরহাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাগেরহাট প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) সকালে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক।এসময়, স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিনুজ্জামান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ প্রশাসনের উর্দ্ধোতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে জেলা প্রশাসক উপস্থিত সকলকে সাথে নিয়ে শহরের বৈদ্যভূমি, বালিকা বিদ্যালয় সড়ক, শহীদ মিনার, সিটি ল্যাব, ডাক বাংলোর মোড়সহ বিভিন্ন এলাকায় পড়ে থাকা  ময়লা আবর্জনা পরিস্কার করেন।

বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে আজকে যে কার্যক্রম শুরু করেছি, তা একটি প্রতিকি কার্যক্রম।কারণ আমরা শুধু বিশেষ দিনগুলোতে শহীদ মিনার ও স্মৃতিসৌধ গুলোকে পরিস্কার করি। আজকে এই ধারা থেকে বেরিয়ে এসে বাগেরহাটের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সপ্তাহে এক থেকে দুই দিন পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে। আমরা চাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্কাউটরা সপ্তাহে একদিন শহীদ মিনার স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ স্তম্ব, বৌদ্ধভূমি পরিস্কার করবে। পাশাপাশি ছোট ছোট সড়কের ময়লা আবর্জনাও নিয়মিত পরিস্কারসহ বাগেরেহাটবাসীকে সাথে নিয়ে ডেঙ্গু ও করোনার বিভিন্ন রোগসোগকে সামনে রেখে বছরব্যাপি একটি সমন্বিত পরিস্কার পরিচ্ছন্নতা ব্যবস্থা  গড়ে তোলার ঘোষনা দেন তিনি।

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে খুলনায় নানা কর্মসূচির গ্রহন

খবর বিজ্ঞপ্তি

নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনা মহানগরীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপিত হবে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সকাল ৯ টায় নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কেসিসি আয়োজিত কর্মসূচির শুভ সূচনা করবেন।

কর্মসূচির মধ্যে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও শিশুদের মাঝে বিতরণ, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ইত্যাদি। এছাড়া দিবসটি পালন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের নিজস্ব স্থাপনাসমূহ এবং নগরীর গুরুত্বপূর্ণ স্থানসমূহ আলোক সজ্জিতকরণ, গুরুত্বপূর্ণ ৫টি স্থানে তোরণ নির্মাণ, গুরুত্বপূর্ণ সড়কসমূহে প্যানা ও ফেস্টুন  দ্বারা সজ্জিত করা হয়েছে।

উল্লেখ্য, কর্মসূচিসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহানগরী এলাকাকে পৃথক দু’টি জোনে (‘ক’ ও ‘খ’ অঞ্চল) ভাগ করা হয়েছে। ১৬ থেকে ৩১ নং ওয়ার্ড এলাকাকে  ‘ক’ অঞ্চল এবং ১ থেকে ১৫ নং ওয়ার্ড এলাকাকে ‘খ’ অঞ্চল হিসেবে চিহ্নিত করে পৃথক পৃথকভাবে গৃহীত সকল কর্মসূচি পালন করা হবে। সিটি মেয়র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় অঞ্চলে অনুষ্ঠিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

নগরীর দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা আন্তরিকতার সাথে কাজ করছি: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নগরীর দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা আন্তরিকতার সাথে কাজ করছি। এজন্য নগর মাতৃসদন ও আরবান ক্লিনিকগুলিকে গতিশীল করা হয়েছে। স্বাস্থ্যসেবা প্রাপ্তিকে মানুষের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সেবা কার্যক্রমে কোনরকম দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না। হতদরিদ্ররা যাতে সহজে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারে সে বিষয়ে আরো মনোযোগী হওয়ার জন্য তিনি দায়িত্বশীলদের নির্দেশ দেন।

সিটি মেয়র মঙ্গলবার সকালে নগরীর খাীলশপুরস্থ নগর মাতৃসদনে রেড-কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা এ্যাডামস এ অনুষ্ঠানের আয়োজন করে।

উল্লেখ্য, কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প-২ এর আওতায় প্রকল্প এলাকার ৮টি ওয়ার্ডের (৭, ৮, ৯, ১০, ১১, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ড) ৭ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে রেড-কার্ড বিতরণ করা হচ্ছে। রেড-কার্ড প্রাপ্তরা আরবান ক্লিনিক ও নগর মাতৃসদন থেকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এ্যাডমস এ কর্মসূচি বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে সিটি মেয়র প্রকল্পভুক্ত কয়েকটি পরিবারের সদস্যদের হাতে রেড-কার্ড তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।

সংস্থার নির্বাহী পরিচালক এস এম আলী আসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, শেখ মোসারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, এস এম খুরশীদ আহম্মেদ টোনা, মোঃ সুলতান মাহমুদ, মোঃ ডালিম হাওলাদার ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ। অন্যান্যের মধ্যে কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের মনিটরিং এন্ড কোয়ালিটি এ্যাসুরেন্স অফিসার মাকসুদুর রহমানসহ প্রকল্পের সুবিধাভোগীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেশে উড টেকনোলজি শিক্ষা ও গবেষণার পথিকৃৎ খুবির ফউটে ডিসিপ্লিনের প্রফেসর মোঃ ওবায়দুল্লাহ্ হান্নানের বিদায় সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশে ফরেস্ট্রির পর উড টেকনোলজি বিষয়ে উচ্চ শিক্ষা ও গবেষণার পথিকৃৎ, অগ্রণী ভূমিকা পালনকারী শিক্ষক প্রফেসর মোঃ ওবায়দুল্লাহ হান্নান অবসর প্রস্তুতিকালীন (পিআরএল) সম্পন্ন করে চাকুরি থেকে অবসর নিয়েছেন। তাঁর এই চাকুরি থেকে অবসরগ্রহণ উপলক্ষ্যে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জীববিজ্ঞান স্কুলের সম্মেলন কক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের পক্ষ থেকে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। তিনি এই বিশ্ববিদ্যালয়ে ২৭ বছর শিক্ষকতায় নিবেদিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ে প্রক্টর পদ সৃষ্টির পর প্রথম এবং একমাত্র প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। পরে এই পদটি বিলুপ্ত হয়। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল, বোর্ড অব অ্যাডভ্যান্সড স্টাডিজ, অর্থ কমিটি, প্রভোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বডি ও কমিটির দায়িত্ব পালন করেন।

বিদায় সংবর্ধনার জবাবে তিনি বলেন, বাংলাদেশে ফরেস্ট্রির পর উড টেকনোলজির ভবিষ্যৎ আমরা নব্বইয়ের দশকে দেখতে পাই। তাই আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৯৯৩ সালে শিক্ষক হিসেবে যোগদান করেই ফরেস্ট্রির পাশাপাশি উড টেকনোলজি শিক্ষা ও গবেষণার উপর জোর দিয়েছিলাম। সত্যি বলতে কি দেশে এবং বিদেশে এখন উড টেকনোলজির এক বিরাট চাহিদা, সম্ভাবনা ও বিপুল কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা এখন কেবল দেশেই নয় বিশ্বের বিভিন্ন দেশে সুনাম ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, একজন শিক্ষক যা স্বপ্ন দেখেন তাঁর শিক্ষার্থীদের মাধ্যমেই তা বাস্তবায়িত ও সম্প্রসারিত হয়। শিক্ষকতা ও শিক্ষার্থীদের মধ্যেই তিনি বেঁেচ থাকেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ফউটে ডিসিপ্লিন প্রতিষ্ঠাকালীন নানা সমস্যা ও সীমাবদ্ধতা কাটিয়ে উঠে আজ দেশের একমাত্র সুপ্রতিষ্ঠিত ডিসিপ্লিনে পরিণত হয়েছে। এখানে এখন বিশ্বমানের ল্যাবরেটরি স্থাপিত হয়েছে, বিশ্বমানের গবেষণা হচ্ছে, আন্তর্জাতিকমানের জার্নালে তা প্রকাশিত হচ্ছে। এই অর্জন ধরে রেখে বিশ্বের মধ্যে এই ডিসিপ্লিন অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে পূর্ণতা পেলে আমরা সার্থক হবো। সেদিনের প্রত্যাশা রেখে তিনি শিক্ষক, এ্যালামনাইসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক ও নিবেদিত প্রচেষ্টার উপর জোর দেন। তাঁকে যে সম্মাননা প্রদান করা হয়েছে, ভালবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে তার জন্য ডিসিপ্লিনের আয়োজকদের তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, একজন শিক্ষক-গবেষকের আমৃত্যু অবসর নেই। তিনি যতোদিন কর্মক্ষম থাকেন, তিনি আরও অবদান রাখতে চান। খুলনা বিশ্ববিদ্যালয়েরই একজন হিসেবে এবং এখানকার অজ¯্র স্মৃতি নিয়েই তিনি বেঁচে থাকতে চান। পরিশেষে তিনি সকলের প্রতি দেশ, সমাজ, প্রতিষ্ঠান ও পরিবারের জন্য নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান।

ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ ইফতেখার শামস্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস। তিনি বলেন, প্রফেসর মোঃ ওবায়দুল্লাহ হান্নান একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। তিনি উদ্যোমী, সাহসী ও সৃজনশীল মানুষ ছিলেন। ফউটে ডিসিপ্লিন গড়তে, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর অবদান অম্লান হয়ে থাকবে।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তৃতা করেন ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক ও শিক্ষা স্কুলের ডিন প্রফেসর এ কে ফজলুল হক, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. ফিরোজ আহমদ, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আব্দুর রউফ, ফউটে ডিসিপ্লিনের প্রতিষ্ঠাতা প্রধান প্রাক্তন অধ্যাপক ড. মোহম্মদ আব্দুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ ইসমত কাদির, প্রফেসর ড. মোঃ ইয়াসীন আলী, প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু, প্রফেসর ড. মাহমুদ হোসেন, প্রফেসর ড. খন্দকার আনিসুল হক, প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, প্রফেসর ড. মোঃ নবীউল ইসলাম খান, প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম, প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুল কবীর জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসেন চৌধুরী, সহযোগী অধ্যাপক সাইদুর রহমান, সরকারের উপ-সচিব আবুল কালাম আজাদ, উপ-সচিব মোঃ সাইফুর রহমান, ফাল্গুনী কুমার মন্ডল, জামাল উদ্দিন, সুরাইয়া রহমান, ফারহান হক প্রিন্স প্রমুখ। বক্তারা প্রফেসর মোঃ ওবায়দুল্লাহ হান্নানের সাথে স্মৃতিমূলক অনেক ঘটনা, অনেক কর্মকা- তুলে ধরে তাঁকে একজন প্রকৃত নিবেদিতপ্রাণ শিক্ষকের পাশাপাশি সদালাপী, কর্মদ্যোগী ও প্রাণশক্তিতে ভরপুর মানুষ হিসেবে আখ্যায়িত করেন।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সংবর্ধিত অতিথির সহধর্মিনী মুশফিকা হাসনীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম ও প্রফেসর আরিফা শারমিন। এসময় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সংবর্ধিত অতিথিকে ডিসিপ্লিনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রফেসর মোঃ ওবায়দুল্লাহ হান্নানের ডিসিপ্লিনের স্মৃতিময় কর্মকা- নিয়ে শিক্ষার্থীদের তৈরি একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়া ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষক আবু নওশাদ হক অস্ট্রেলিয়া থেকে ও ড. আবু মাসুদ নুরুল্লাহ যুক্তরাষ্ট্র থেকে ভিডিও বার্তা প্রেরণ করেন।

মহেশপুরে ৫টি স্বর্নের বারসহ চোরাচালানী আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড় সীমান্ত দিয়ে ভারতে স্বর্ন পাচারের সময় সীমান্ত এলাকা থেকে বিজিবি’র সদস্যরা ৫টি স্বর্নের বারসহ স্বর্ন চোরাচালানী আব্দুল মান্ননকে (৫৪) আটক করেছে। এ সময় তার কাছ থেকে বিজিবি’র সদস্যরা বাংলাদেশী ৩৪ হাজার ২৯৮টাকা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করেছে। আটক কৃত স্বর্ন চোরাচালানী শ্যামকুড় পশ্বিমপাড়ার ইউনুচ আলী মন্ডলের ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে খোসালপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার লুৎফর রহমান গোপন সংবাদের ভিত্তিতে শ্যামকুড় সীমান্তের নলবিলপাড়ার ব্রীজের উপর থেকে ৫টি স্বর্নের বার যার ওজন ৫৮৩.২০ গ্রামসহ চোরাচালানী আব্দুল মান্ননকে আটক করা হয়। উদ্ধার কৃত স্বর্নের দান আনুমানিক ৩৪ লাখ ৮৪ হাজার ২৯৮টাকা। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।

বঙ্গবন্ধু স্কলার নির্বাচন ও বৃত্তি প্রদান বিজ্ঞপ্তি

তথ্য বিবরণী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর ব্যবস্থাপনায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিতকরণের লক্ষ্যে দেশের সকল সরকারি-বেসরকারি বিশ^বিদ্যালয়ের ¯œাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে ‘বঙ্গবন্ধু স্কলার’ নির্বাচন ও বৃত্তি প্রদান করা হবে। সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক, ব্যবসায় শিক্ষা, আইন, ভৌত বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, বিজ্ঞান, জীব বিজ্ঞান, শিক্ষা ও উন্নয়ন, চিকিৎসা, চারুকারু, কৃষি বিজ্ঞান ও মাদ্রাসা শিক্ষাসহ মোট ১১টি বিষয়ের ওপর বৃত্তি প্রদান করা হবে। প্রত্যেক বিষয় থেকে একজন স্কলারকে বৃত্তি প্রদান করা হবে।

মুজিবশতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বঙ্গবন্ধু স্কলার নির্বাচন ও বৃত্তি প্রদান নির্দেশিকার শর্ত, যোগ্যতা এবং অন্যান্য বিষয়াদি অনুসরণপূর্বক শিক্ষার্থীদেরকে আবেদন করতে হবে। এ সংক্রান্ত নির্দেশিকা ও আবেদনপত্র প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট (িি.িঢ়সবধঃ.মড়া.নফ) এ পাওয়া যাবে। সরকারি-বেসরকারি বিশ^বিদ্যালয়ে ¯œাতকোত্তর শ্রেণিতে ভর্তির নিশ্চয়তা পেয়েছেন বা ভর্তিকৃত এমন শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তির জন্য শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র ও অতিরিক্ত কারিকুলার অ্যাচিভমেন্ট’র সনদের সত্যায়িত অনুলিপি সংযোজন করতে হবে।

পূরনকৃত আবেদন ফরম এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি আগামী ২৮ মার্চ-২০২১ তারিখের মধ্যে অফিস চলাকালীন ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নং ৪৪, সড়ক নং-১২/এ ধানমন্ডি, ঢাকা-১২০৯ বরাবর রেজিস্টার্ড ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে। খুলনা জেলা প্রশাসন প্রেরিত প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক স্মারকে এ সকল তথ্য জানানো হয়েছে।

খুলনায় মঙ্গলবার করোনা ভ্যাকসিন নিয়েছেন দুই হাজার পাঁচশত ২৬ জন

তথ্য বিবরণী

খুলনায় মঙ্গলবার মোট দুই হাজার পাঁচশত ২৬ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিনশত ৬৬ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার একশত ৬০ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ পাঁচশত ৬০ জন, বটিয়াঘাটায় দুইশত ৫০ জন, দিঘলিয়া একশত নয় জন, ডুমুরিয়া ছয়শত ৮৯ জন, ফুলতলা ৩৯ জন, কয়রা একশত ৭০ জন, পাইকগাছা দুইশত ৫০ জন, রূপসা ৫০ জন এবং তেরখাদায় ৪৩ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ এক হাজার তিনশত ৩১ এবং মহিলা এক হাজার একশত ৯৫ জন। এ পর্যন্ত খুলনা জেলায় মোট এক লাখ ৪৯ হাজার একশত ৬৭ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৮৯ হাজার চারশত ৬৮ এবং মহিলা ৫৯ হাজার ছয়শত ৯৯ জন।

ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নির্বাচনে রবিন সভাপতি টিটো সম্পাদক ও মিঠু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

ফুলতলা প্রতিনিধি

খুলনার ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অবাদ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয। নির্বাচনে সভাপতি পদে রবিন বসু আনারস প্রতিকে ১০৭২ ভোট পেয়ে নির্বাচিত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম মোল্যা চেয়ার প্রতিকে ৭৭৭ ভোট পান। সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো গোলাপ ফুল প্রতিকে ৯৪১ ভোট পেয়ে নির্বাচিত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আলমগীর হোসেন চাকা প্রতিকে ৮৫৬ ভোট পান।

এছাড়া এস এম মোস্তাফিজুর রহমান (সহসভাপতি), মাহাবুব আলম মিঠু (সাংগঠনিক সম্পাদক), সাঈদ মোড়ল (সহ সাধারণ সম্পাদক), মোঃ কবির জমাদ্দার (কোষাধ্যক্ষ), খন্দকার রকিবুল ইসলাম (ক্রীড়া সম্পাদক), মোঃ আবুল খায়ের আবু (দপ্তর সম্পাদক) এবং বিনা প্রতিদ্বন্দ্বীতায় তারেক হাসান নাইস (সহ সাংগঠনিক সম্পাদক) নির্বাচিত হন। এছাড়া সদস্য পদে মোঃ আলামিন শেখ, মোঃ আনিসুল ইসলাম মিন্টু, জুলহাস আহমেদ, ইলিয়াস মোল্যা, আঃ সাত্তার রানা ও মোশারফ হোসেন বিপ্লব নির্বাচিত হন। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাজারের ২ হাজার ৬শ’ ৮৯ ব্যবসায়ী ভোটারের মধ্যে ২ হাজার ৫শ’ ৭৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ইউএনও সাদিয়া আফরিনের তত্ত্বাবধানে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। নির্বাচন চলাকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস।

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের পদচারণায় মুখর রামপাল

স্টাফ রিপোর্টার

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া তরুণ প্রজন্মের চেয়ারম্যান পদের প্রার্থীদের পদচারণায় মুখর এখন রামপাল। মঙ্গলবার দিনভর উপজেলার ১০ ইউনিয়নের অধিকাংশ প্রার্থীরা একত্রিত হয়ে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে প্রচার-প্রচারণা চালান। নেতা-কর্মীরা মুহুর্মুহু স্লোগানে মুখরিত করে তোলেন গোটা এলাকা। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা তৃণমূলের নেতা-কর্মীদের মূল্যায়ন করায় প্রধানমন্ত্রী, বাগেরহাট-১ আসেনের এর এমপি শেখ হেলাল উদ্দিন ও বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান  নাসের তন্ময় কে অভিনন্দন জানিয়ে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে স্লোগান দেন। নেতারা রামপাল-মোংলার মাটি শেখ তন্ময়ের ঘাটি বলে স্লোগান দিতে থাকেন। অপ্রত্যাশিত এমন স্লোগানে নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা দেখা গেছে। সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব শেখ মো. আবু সাইদ এর নেতৃত্বে উপজেলা সদর মসজিদের সামনে বক্তব্য রাখেন, ভোজপাতিয়ায় সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী তরফদার মাহাফুজুল হক টুকু, মল্লিকেরবেড় ইউপির সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রার্থী তালুকদার সাবির আহমেদ, সদর ইউনিয়নের প্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা মো. নাসির উদ্দীন হাওলাদার, উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মুন্সি বোরহান উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা ও বাগেরহাট পিসি কলেজের সাবেক ভিপি বর্তমানে বাঁশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল, গৌরম্ভা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. রাজীব সরদার প্রমুখ। এসময়ে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য অসীত বরণ কুন্ডু, মো. গোলাম আজম, সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী প্রমুখ।

ঝিনাইদহে কলেজ ছাত্রী ধর্ষন মামলার প্রধান আসামী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কলেজ ছাত্রী ধর্ষন মামলার প্রধান আসামী আবু সোমাকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার ভোররাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু সোমা হরিণাকুন্ডু উপজেলার পৈলানপুর গ্রামের আবু তালেবের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার কামাল উদ্দিন জানান, গত ১৮ ফেব্রুয়ারি হরিণাকুন্ডুর এইচএসসি ২য় বর্সের এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের বাগানে নিয়ে ধর্ষণ করে আবু সোমা। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি তার পিতা বাদি হয়ে হরিণাকুন্ডু থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলা দায়েরর পর থেকেই পলাতক ছিল প্রধান অভিযুক্ত আবু সোমা। এ মামলায় অপর দুই আসামী এখনও পলাতক রয়েছে। মঙ্গলবার দুপুরে আবু সোমাকে হরিণাকুন্ডু থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

শহরে অনুষ্ঠিত হয়ে গেল জায়হুন ডেইরী শপ আয়োজিত “দুগ্ধপণ্য ও পুষ্টি মেলা”

খবর বিজ্ঞপ্তি

 ১৬ ই মার্চ খুলনা শহরে অনুষ্ঠিত হয়ে গেল “দুগ্ধপণ্য ও পুষ্টি মেলা”। শহরবাসীর মাঝে দুধ ও দুগ্ধজাত পণ্যের খাওয়ার অভ্যাস গড়তে এবং এর পুষ্টি সম্পর্কিত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে শহরের অতি পরিচিত জায়হুন ডেইরী শপ এই মেলার আয়োজন করে। দিন ব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্রেতাদের মাঝে পুষ্টিবার্তা পৌছিয়ে দেয় নিউট্রিচ্যাম্পস আসমা খাতুন ও মিতু বিশ্বাস । আসমা খাতুন নিউট্রিচ্যম্পস রান্না কম্পিটিশনের জাতীয় পর্যায়ে রানার আপ ও মিতু বিশ্বাস নিউট্রিচ্যাম্পস যশোর অঞ্চলের বিজয়ী। নিউট্রিচ্যাম্প মিতু বিশ্বাস বলেছেন, “আমি ছোটবেলা থেকেই দুধ ও দুধের তৈরি পন্য ভালবাসি । আর জায়হুনের বাহারী স্বাধের মিষ্টি ও লাবান আমার সবসময়ই খুবই প্রিয় । আমাদের জন্য খুশির সংবাদ যে, সাতক্ষীরার বিখ্যাত জায়হুন এখন আমার প্রিয় শহর খুলনায়”। নিউট্রিচ্যাম্পসদের সাথে একত্রিত হয়ে জায়হুন ডেইরী শপের এই উদ্যোগ তাদের প্রচারনায় বাড়িয়েছে এক নতুন মাত্রা এবং খুলনাবাসীর দুধ ও দুগ্ধজাত পণ্য থেকে পুষ্টির প্রয়োজনীয়তা পূরণ করতে আরও সহায়তা করবে। জায়হুন ডেইরী শপের এই উদ্যোগে সহযোগিতা করেছে ইউএসএআইডি’র অর্থায়নে এসিডিআই/ ভোকা পরিচালিত ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক প্রোডাকশন ফর ইম্প্রুভড নিউট্রিশন এক্টিভিটি।

মোড়েলগঞ্জে দুই মুক্তিযোদ্ধা নৌকা প্রতিক পাওয়ায় এলাকাবাসীর সংবর্ধণা

এম.পলাশ শরীফ/আব্দুল কুদ্দুস খান:

প্রথম ধাপে ইউপি নির্বাচনে বাগেরহাটের মোড়েলগঞ্জে পঞ্চকরণ ও হোগলাবুনিয়া ইউনিয়নে জাতীর সর্বশ্রেষ্ঠ সন্তান দুই বীর মুক্তিযোদ্ধাকে নৌকা প্রতিক উপহার দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউনিয়নবাসী।

মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে পঞ্চকরণ ইউনিয়নের একাধিকবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদারকে সংবর্ধণা দিয়েছেন এলাকাবাসি।

একইদিন দুপুরে হোগলাবুনিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামানকে সংবর্ধণা দিয়েছেন এলাকাবাসি।

এ সময় দুই ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বলেন, জাতীর সর্বশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা হিসেবে দলীয় নেত্রী শেখ হাসিনা মূল্যায়ন করেছেন। তার সম্মান অক্ষুন্ন রাখতে পঞ্চকরণ ও হোগলাবুনিয়ার সাধারণ মানুষ নৌকা প্রতিকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয় করে উন্নয়নের ধারা বজায় রাখবেন।

দিঘলিয়ায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্মের শেয়ারিং সভা

খবর বিজ্ঞপ্তি

নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে গঠিত দিঘলিয়া উপজেলা প্লাটফর্ম সদস্যরা বলেছেন, প্লাটফর্মের সদস্যরাই প্রথমে নিজ পরিবার এবং পরবর্তীতে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীদের সচেতনীকরণ এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে বাল্যবিয়ে এবং নারী নির্যাতন বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। রাষ্ট্রীয় আইনের যথাযথ প্রতিপালনে নাগরিক হিসেবে প্রশাসন এবং আইন-শৃক্সক্ষলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা আমাদের নাগরিক দায়িত্ব। বিশেষ করে বাল্যবিয়ে বন্ধে নাগরিক হিসেবে রাষ্ট্রীয় হটলাইনসমূহ যেমন ৯৯৯, ১০৯৮, ১০৯ ব্যবহার এবং এই হটলাইন বিষয়ে প্রচার করা উচিৎ।

মঙ্গলবার বিকালে নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে দিঘলিয়া উপজেলা প্লাটফর্ম-এর শেয়ারিং সভায় সদস্যবৃন্দ এ কথা বলেন। দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। প্লাটফর্মের যুগ্ম-আহ্বায়ক ও পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন আখতারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন প্লাটফর্মের উপদেষ্টা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু এবং উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সাইদা খাতুন। বক্তৃতা করেন প্লাটফর্মের সদস্য ও আলহাজ¦ সরোয়ার খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন।

এই সভায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ করতে প্লাটফর্ম সদস্যরা মার্চ ২০২১ পর্যন্ত স্ব স্ব অবস্থানে থেকে বহুমুখী কর্মসূচী গ্রহণ করেছেন। কর্মসূচীর মধ্যে রয়েছে, বাল্যবিয়ে ও নারী নির্যাতন বন্ধে আলোচনা, উঠান বৈঠক, ব্যক্তির সাথে ব্যক্তির আলোচনা, প্রশাসন, আইন-শৃক্সক্ষলা রক্ষাকারী বাহিনী এবং জনপ্রতিনিধিদের সহযোগিতা নিয়ে বাল্য বিয়ে প্রতিরোধ ইত্যাদি।

পাইকগাছায় ইউপি সদস্যকে কুপিয়ে রক্তাক্ত জখম

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় রাতের আঁধারে এক ইউপি সদস্যকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। মাদক বিক্রিতে বাঁধা ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটাতে পারে বলে ভুক্তভুগী পরিবার সুত্রে জানা গেছে। সে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে। পাইগাছা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের মৃত আবু তালেব সরদারের ছেলে ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল কাশেম সোমাবার রাতে বাড়িতে বসে মনোনয়ন ফর্ম পুরন ও মৃত ব্যক্তদের ভোটার তালিকা থেকে বাদ দেয়ার জন্য কাজ করছিল। রাত ১টা ৪০ মিনিটে ঘুমানোর জন্য বাহিরের কাজ শেষে ঘরের মধ্যে ঢুকার আগেই পিছন থেকে রাতের আঁধারে কে বা কারা দা দিয়ে কোপ মারে তখন তার পিঠে লেগে রক্তাক্ত যখম হয়। পরবর্তীতে অরেকটি কোপ মারলে তার মাথায় লাগে। তার ডাক চিৎকারে তার স্ত্রী ও পার্শবর্তী লোকজন ছুটে আসার আগেই তারা পালিয়ে যায়। তার স্বজনরা ও এলাকাবাসী অজ্ঞান অবস্থায় পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। ভুক্তভুগী পরিবার জানিয়েছে, সে মাদক বিক্রিতে বাঁধা দেয়ার কারণে প্রায় এক বছর আগে বাড়ির সামনে হেলমেট পরে রাত ১১ টার দিকে তাকে পিটিয়ে আহত করে রাস্তার উপর ফেলে রেখে গিয়েছিল। বর্তমানে নির্বাচনে দাঁড়ানো নিয়ে আমাদের কর্মীদেরকে হুমকি দিচ্ছে। তবে গাঁজা বিক্রির বাঁধা নাকি নির্বাচনের অংশ সেটি নিশ্চিত করে বলতে পারেনি তারা। ওসি এজাজ শফী ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থার আশ্বাস দিয়েছে।

পাইকগাছার নৌকার মাঝি কে এম আরিফুজ্জামান তুহিনকে সংবর্ধনা

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় আওয়ামী মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিনকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। এসময় জয় বাংলার জয়ধ্বনিতে নৌকা মার্কার শ্লোগানে মূখরিত হয়ে উঠে  পাইকগাছার লস্কর ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে মটরসাইকেল করে এলাকার শত শত মানুষ তাকে সংবর্ধনা জানাতে পাইকগাছা উপজেলার সীমান্তবর্তী  শাপলা চত্তরে হাজির হয়। ঢাকা থেকে চেয়ারম্যান তুহিন আসার পর তাকে নিয়ে সড়ক পথে কপিলমুনি, আগড়ঘাটা, গদাইপুর, পৌরসভা হয়ে ইউনিয়নে প্রবেশ করে। শোডাউন শেষে ইউনিয়ন পরিষদে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করে।

জাতির পিতার জন্মবার্ষিকীতে খুলনায় ১৯২০০ বার কোরআন খতম

তথ্য বিবরণী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন ১৯ হাজার দুইশত বার কোরআন খতম  এবং বৃহৎ পরিসরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ ১৭ মার্চ বিকেল সাড়ে চারটায় খুলনা জেলা স্টেডিয়ামে ছয় হাজার ছয়শত ৬৬ জন আলেম, সহ¯্রাধিক বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মুসল্লি সমবেত হয়ে বিকেল পাঁচটায় আসরের নামাজ আদায় করবেন। নামাজ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর পরিবারের শহিদ সদস্য এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ১৭ মার্চের পূর্বেই খুলনা জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও হেফজখানায় ১৯ হাজার দুইশত বার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে খতম সম্পন্ন হবে।

খুলনা জেলার এক হাজার আটশত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, এক হাজার দুইশত মসজিদের মুসল্লিসহ প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ অনলাইন জুম প্রযুক্তিতে এই দোয়া ও মোনাজাতে যুক্ত হবেন। সকল কার্যক্রম করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হবে। এ বিষয়ক এক প্রেসব্রিফিং মঙ্গলবার সকালে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। প্রেসব্রিফিং এ জেলা প্রশাসক দোয়া ও মোনাজাত অনুষ্ঠান বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন এবং গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ মারুফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাহানাজ পারভীন, কেএমপি’র এডিসি সোনালী সেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মহানগর তাঁতী দলের সাংগঠনিক সভা

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খুলনা মহানগর সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে মহানগর তাঁতী দলের আহবায়ক মুহাম্মদ আবু সাঈদ শেখ এর সভাপত্বি অনুষ্ঠিত হয়।

সভায় সোনাডাঙ্গা থানা তাঁতী দলের আহবায়ক কমিটি গঠণের লক্ষে সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সোনাডাঙ্গা থানা তাঁতী দলের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন মহানগর তাঁতী দলের সদস্য সচিব ম শ আলম। সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক রিয়াজুর রহমান, দেলোয়ার হোসেন, সেলিম বড় মিয়া, সৈয়দ গাজী, এড. আসলাম হোসেন, আকবর হোসেন, বাচ্চু হোসেন, আব্দুল হালিম মোড়ল, আব্দুল মজিদ গাজী, সৈয়দ হুমায়ুন কবির, হাফিজুর রহমান পান্নু, মো. সরোয়ার, গিয়াস উদ্দিন মিঠু, মো. আরফান, দিদারুল ইসলাম, সুলতান বিশ্বাস, লাভিন মোল্যা, শেখ হাবিবুর রহমান, মো. মনির, জাহিদুল ইসলাম, এনামুল কবির প্রমুখ। 

পাট সূতা বস্ত্রকল শ্রমিক কর্মচারি সংগ্রাম পরিষদের অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার

লিজ প্রথা নয়-রাষ্ট্রায়াত্ব পাটকল আধুনিকায়ন করে চালু করতে হবেসহ ৯ দফা দাবিতে গতকাল সকালে প্লাটিনাম জুট মিল গেটে অবস্থান কর্মসূচী পালিত হয়। পাট সূতা বস্ত্রকল শ্রমিক কর্মচারি সংগ্রাম পরিষদ খুলনা-যশোর আঞ্চলিক কমিটি সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচী পালন করেন। সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের নেতা মোঃ খলিলুর রহমান। বক্তৃতা করেন শ্রমিক নেতা মোঃ আলাউদ্দীন, ইউসুফ গাজী, আমিনুর রহমান, মহিদুল ইসলাম গিয়াস, মুজিবর রহমান, মনির হোসেন,  আলাউদ্দীন, মোঃ ইলিয়াস, আলতাফ হোসেন, নুর ইসলাম, ইয়াছিন, হারুন, কালাম, আঃ রাজ্জাক, শফিকুল, রাজ্জাক তালুকদার, জাহাঙ্গীর, জাফর, আওয়াল, লাকী বেগম প্রমূখ। অন্যান্য দাবিগুলো হচ্ছে-বন্ধকৃত পাটকলগুলো উন্নত প্রযুক্তি দ্বারা আধুনিকায়ন করে চালু করতে হবে। বদলী শ্রমিকদের এরিয়াসহ সকল বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে। স্থায়ী ও বদলী শ্রমিকদের সকল বকেয়া মজুরিসহ ১ ও ২ জুলাই’২০ সালের দু’ দিনের মজুরি ও ইনক্রিমেন্ট অবিলম্বে পরিশোধ করতে হবে। ২০২০ সালের ঈদুল আযহার উৎসব বোনাস পরিশোধ করতে হবে। সকল শ্রমিকদের মামলা প্রত্যাহার করে তাদের সকল পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে। যাদের নামের ভূল আছে তাদের নামের ভূল সংশোধন করে অবিলম্বে পাওনা পরিশোধ করতে হবে। সকল স্থায়ী শ্রমিকদের বকেয়া শিক্ষা সহায়তা ভাতা পরিশোধ করতে হবে। উৎপাদন ভিত্তিক শ্রমিকদের গড় মজুরি হিসাব করে গ্রাইচ্যুটির অর্থ প্রদান করতে হবে।

আনিছুর রহমানের দলীয় মনোনয়ন বাতিল করে যোগীপোল ইউপি নির্বাচনে প্রতিক উন্মুক্ত করার দাবী

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলার ৬নং যোগীপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে তৃর্ণমুলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। দূর্নীতি ও অনিয়মের দায়ে স্থাণীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক শুন্য ঘোষিত সাবেক চেয়ারম্যান শেখ আনিছুর রহমানকে আসন্ন ইউপি নির্বাচনে পুনরায় মনোনয়ন দেওয়ার ঘোষনার পর থেকে ইউনিয়ন আওয়ামী লীগের তৃর্ণমুলের নেতা-কর্মী এবং ইউনিয়বাসী আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। গত ১৩ মার্চ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড যোগীপোল ইউনিয়নে চেয়ারম্যান পদে শেখ আনিছুর রহমানকে চুড়ান্ত করার পর থেকে সড়ক অবরোধ, দফায় দফায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা সমাবেশ, আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসুচি অব্যাহত রয়েছে। ধারাবাহিক কর্মসুচির অংশ হিসাবে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় খুলনা প্রেস ক্লাবে শেখ আনিছুর রহমানের দলীয় মনোনয়ন বাতিল এবং যোগীপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিক উন্মুক্ত করার দাবীতে যোগীপোল ইউনিয়নবাসীর পক্ষে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ ফয়সাল আহম্মেদ বলেন প্রধানমন্ত্রীর উন্নয়ন মূলক প্রকল্পের মধ্যে জমি আছে ঘর নাই প্রকল্পের ৬নং যোগীপোল ইউনিয়ন বাসীর কাছ থেকে প্রায় সাড়ে ৪শ/৫শ জনের কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার করে টাকা করে হাতিয়ে নিয়েছে। কিন্তু দূঃখের বিষয় যারা টাকা দিয়েছে তারা ঘর ও টাকা কোনটাই পায়নি। শুধু এই প্রকল্প নয় তিনি ভিজিডি ও ভিজিএফ কার্ড এর ক্ষেত্রে ব্যপক দূর্নীতি করেছেন। অনেকের নামে কার্ড করেছে কিন্তু তারা জানেনা তাদের নামে ঐ কার্ড দিয়ে প্রতিমাসে চাল উত্তোলন করে নেওয়া হচ্ছে এছাড়া ইউনিয়নের হোল্ডিং টেক্স ও জন্মনিবন্ধন এবং ট্রেড লাইসেন্স এর নামে অনেক টাকা ধার্য্য করে এ সকল অর্থের কোন হিসাব ইউনিয়নের জনপ্রতিনিধিদের দেয় নাই। সব থেকে অবাক করার কথা এ সকল টাকা সরকারের কোষাগারে তিনি জমা করেনি বলে সকল মেম্বারদের অভিযোগ। স্বৈরাচারী দূর্নীতিগ্রস্থ চেয়ারম্যানের কর্মকান্ডে ইউনিয়নের প্রায় সকল মেম্বারগন তার বিরুদ্ধে অনাস্থা প্রদান করেন । যার দীর্ঘ শুনানী শেষে স্থাণীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারী করে। এছাড়া তিনি দলীয় নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে অত্র ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ সহ সকল সহযোগী সংগঠনের প্রতিনিধিদের সাথে খারাপ আচারণ, অত্যাচার ও অশ্লিল ভাষা ব্যবহার করাসহ তার অত্যাচারে দলের নেতা-কর্মীরা এবং দূর্নীতি ও অনিয়মের কারণে ইউনিয়নবাসী অতিষ্ঠ । সংবাদ সম্মেলনে দূর্নীতির দায়ে পদশুন্য ব্যাক্তিকে পুনরায় বাংলাদেশ আওয়ামীলীগ এর নৌকা প্রতীক দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডকে ভূল তথ্য দিয়ে তৃর্ণমুল আওয়ামী লীগ ও যোগীপোল ইউনিয়নবাসীর উপর জোরপূর্বক একজন দূর্নীতিবাজ ও অত্যাচারী ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসাবে এই ইউনিয়নবাসীর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে।  সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগ এর সভানেত্রী ও জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন র্বোর্ডের নিকট দূর্নীতি গ্রস্থ পদশূন্য সাবেক চেয়ারম্যান শেখ আনিসুর রহমান এর মনোনয়ন বাতিল করে, ৬নং যোগীপোল ইউনিয়ন নির্বাচন প্রতিক উন্মুক্ত ঘোষনা করে দিয়ে একজন সৎ, যোগ্য ও পরোপকারী ব্যাক্তিকে জনপ্রতিনিধি হিসাবে বেছে নিতে সুযোগ দানের আহবান জানান।

সংবাদ সম্মেলনে যোগীপোল ইউনিয়নের সাবেক মেম্বর হোসেন আলী হাওলাদার, হায়দার আলী, গোলাম রসুল, মনিরুল ইসলাম, বিল্লাল হোসেন, কামাল হোসেন, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হোসনে আরা বেগম, নাজমা আক্তার রতনা, ফজিলা বেগমসহ যোগীপোল ইউনিয়নের প্রায় শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর বৈষম্যহীন সোনার বাংলার স্বপ্ন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন হচ্ছে

খবর বিজ্ঞপ্তি

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মঙ্গলবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত কুমার অধিকারী। সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব মিয়া। সভা পরিচালনা করেন জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।

প্রধান অতিথি বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং কৃতজ্ঞ চিত্তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন ১৯২০ সালের ১৭ই মার্চ ইতিহাসের মহানায়ক বাঙালি ও বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টুংগিপাড়ার অজপাড়া গায়ে জন্ম গ্রহণ করেন। টুংগিপাড়ার অজপাড়া গায়ে জন্ম নেওয়া খোকা ডাক নামে সেই শিশুটি পরবর্তী সময়ে হয়ে ওঠেন নির্যাতিত নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিষারী। শেখ মুজিবুর রহমান বাঙালি ও বাংলাদেশের গৌরব উজ্জ্বল অধ্যায়ের কালজয়ী নাম। বিশ্ব বাঙালির গর্ব মৃত্যুঞ্জয়ী মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিব। তিনি বাংলাদেশের স্বপ্নদ্রষ্ঠা ও প্রতিষ্ঠাতা। দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং সীমাহীন ত্যাগ- তিতিক্ষার মধ্য দিয়ে তিনি বাঙালি জাতির জন্য স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় অসহায়, দরিদ্র, শ্রমিক জনগষ্ঠির কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর স্বপ্ন ছিলো অর্থনৈতিক মুক্তির মাধ্যমে সুখি সমৃদ্ধশীল সোনার বাংলা গড়া। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দারিদ্র ও ক্ষুদামুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মানে বদ্ধপরিকর। এই লক্ষে তিনি দেশের সব সেক্টরে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছেন। শেখ হাসিনার হাত ধরেই স্বপ্নের সেই সোনার বাংলা গড়ে উঠছে এবং শ্রমিকদের উন্নয়ন ও কর্মসংস্থান হচ্ছে। অচিরেই বাংলাদেশ প্রস্তুত হচ্ছে বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাড়াতে। স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় থাকলে দেশের এত উন্নয়ন সাধিত হতো না। দেশের এই উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি জামাত বিভিন্ন ষড়যন্ত্র করছে। এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে খুলনা জেলা ও মহানগর শ্রমিক লীগের নেতাকর্মীদের এবং খুলনার শ্রমিক সমাজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডঃ আয়ুইব আলী, যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয় অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, দপ্তর সম্পাদক মোঃ মুন্সী মাহাবুবুর রহমান আলম সোহাগ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বিরেন্দ্র নাথ ঘোষ,  খুলনা জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মোঃ মোজাফফর মোল্যা, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল ইসলাম, খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য এস এম আকিল উদ্দিন, খুলনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক মোঃ শফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর বরকত আলী, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, সাঈফ হুমায়ুন কবির, মল্লিক নওশের আলী, সৈয়দ তারিকুল ইসলাম, মোঃ বাবুল হোসেন, মোল্লা মাহাবুবুর রহমান, দেব দুলাল বাড়ই বাপ্পী, নাসরিন আখতার, কাজী আঃ ওহাব, আব্দুর রহিম খান, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোল্লা আজাদ আলী, আঃ রশিদ শিকদার, কিংকর সাহা, মোঃ জয়নাল আবেদীন, শরীফ মোর্ত্তজা আলী, মুন্সী ইউনুস, মারুফ শেখ, মোঃ মতিউর রহমান, মোঃ হাবিবুর রহমান হাবি, ফারুক হাসান, সবুজ খান, শেখ মোঃ রমজান, মোঃ মনিরুল ইসলাম, শেখ মঈনুল ইসলাম মোহন, মোঃ তাইজুল ইসলাম, এস এম রোকন, সোহাগ হাওলাদার, আব্দুল্লাহ আল মামুন, হুমায়ুন কবির খান হিমু, মোঃ মোত্তাহিদুর রহমান অপু, মোঃ তারিকুল ইসলাম বারেক, মোঃ জামাল হোসেন, মোঃ সাত্তার, মফিদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ বাবুল হোসেন, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, মোঃ খালেক শিকদার, মোঃ জাবেদ মিয়া, বিপ্লব কুমার দে, মোঃ নূর ইসলাম, মোঃ আজিম উদ্দিন, মোঃ শাহাজাহান সিকদার, মোঃ ইলিয়াস হোসেন সোহেল, মোঃ আতাহার উদ্দিন মাষ্টার, মোঃ বায়জিত সরদার, মোঃ সেলিম, মোঃ নূর ইসলাম বেবী, মোঃ আফজাল হোসেন চৌধুরী, মোঃ আসলাম হোসেন, মোঃ হাই ইসলাম কচি, মোঃ সেলিম ফরাজি, মোঃ ফারুক খান, এ এইস রাজু, বোরহান হাওলাদার, হায়দার আলী খান, মোঃ শহিদ, আবু হান্নান, মোস্তাফিজুর রহমান, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মহরাজ, মোঃ তৈয়ব আলী হাওলাদার, মোঃ আল আমিন ফরাজি, মোঃ জনি, মোঃ আয়নুল ইসলাম, বিপ্লব কুমার রায়, মোঃ মাহবুবুর রহমান, মোঃ আলী আহম্মেদ, মোঃ আল আমীন কবির, মোঃ কামাল হোসেন, মোঃ মান্নান, মোঃ কামাল, কাজী রফিকুল বারী, আব্দুস সত্তার, মোঃ লোকমান হোসেন, মোঃ রেজাউল করিম, খায়রুল ইসলাম, মোঃ বাবু, মোঃ আলমগীর প্রমুখ নেতৃবৃন্দ। সভাশেষে কেককাটা এবং জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের ও জাতীয় চার নেতার এবং ৭১ এর স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আব্দুর রহিম খান।

তালায় কেন্দ্রীয় পানি কমিটির বার্ষিক সভা অনুষ্ঠিত

ইলিয়াস হোসেন, তালা

মঙ্গলবার (১৬ মার্চ) বেলা ১১ টায় তালা উত্তরণ আইডিআরটিতে কেন্দ্রীয় পানি কমিটির সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস্ স্বাক্ষরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটি নেতা এড. কামরুজ্জামান, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, মোঃ রুহুল আমিন, আলাউদ্দীন জোয়ার্দার, মোঃ ময়নুল ইসলাম, মীর জিল্লুর রহমান, আব্দুর রউফ বাবু, আঃ রাজ্জাক মলঙ্গী, শেখ আবদুল হান্নান, অধ্যাপক রেজাউল করিম, শেখ সেলিম আকতার স্বপন, সরদার ইমান আলি, জি এম শহিদুল্লাহ, সাবিনা ইয়াসমিন, সরদার রফিকুল ইসলাম, মশিয়ূর রহমান, শফিকুল ইসলাম, শিবপদ মল্লিক, কালিপদ মন্ডল, মোঃ হাসান আলী, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, আনোয়ার হোসেন আকুঞ্জী, জহুরুল ইসলাম, উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা, উত্তরণের ফাওজুল কবীর, মোঃ আলামিন মোড়ল প্রমুখ।

সভায় কপোতাক্ষ, শালতা, ভবদহ, বেতনা-মরিচ্চাপ অববাহিকায় নদী রক্ষার গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করা হয়। এছাড়া সভায় বক্তারা বলেন, টিআরএম এর বিকল্প কোন পথ নেই। সরকারের বিডিপি-২১০০ পরিকল্পনাতেও এ অঞ্চলের টিআরএম এর পরিকল্পনা বাস্তবায়নের কথা রয়েছে। টিআরএম বাস্তবায়নের জন্য সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হবে বলে জানানো হয়।

মোংলায় বিএনপি নেতার ইন্তেকাল, ড. ফরিদের শোক

মোংলা প্রতিনিধি

মোংলা উপজেলা বিএনপির সভাপতি, সুন্দরবন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মৃধা (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন) । সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাজিকরখন্ড গ্রামের নিজ বাড়ীতে হৃদ যন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। বিএনপি এ নেতার মৃত্যুর খবর শুনে তার বাড়ীতে ছুটে যান বাগেরহাট জেলা, রামপাল ও মোংলা উপজেলার দলীয় নেতা-কর্মীরা। এছাড়া স্থানীয় অন্যান্য দলের নেতা কর্মীরাও বিএনপি নেতা নজরুল ইসলাম মৃধার বাড়ীতে গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানান। মঙ্গলবার আসরের নামাজ শেষে নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মরহুমের জানাজা নামাজে কয়েক হাজার মানুষ শরীক হন। জানাজার আগে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদার সম্মান জানানো হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপির এ নেতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলামীসহ মোংলা ও রামপাল উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল

খবর বিজ্ঞপ্তি

স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, জাতীয় শিশু দিবস, মুজিববর্ষ উদযাপন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তাঁর যোগ্য উত্তরসুরী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ বিশ্বের মাঝে মধ্যম আয়ের দেশে রূপান্তর, সুস্থ ধারার সংস্কৃতি চর্চার অনুকূল পরিবেশ সৃষ্টি, নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকা- সফলভাবে পরিচালিত হওয়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, খুলনা জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে আজ সকাল ৯টায় ৫৪ খানজাহান আলী রোড (শিশিরনগর গেট) নিজস্ব কার্যালয় থেকে খুলনা প্রেস ক্লাব পর্যন্ত এক বর্ণাঢ্য আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। উক্ত আনন্দ মিছিল পরিচালনা করবেন জেলা ও মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমেÑএম এম জাফর ইকবাল, গাজী লিয়াকত হোসেন, এড. অসীম কুমার বৈদ্য ও আসলাম শেখ। আনন্দ মিছিলে সকলে অংশগ্রহণ করে এ আয়োজনকে সাফল্যম-িত করার বিন¤্র আহ্বান জানানো যাচ্ছে। 

তেরখাদা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতা

তেরখাদা প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তেরখাদা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে গতকাল ইখড়ি কাটেংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার ২নং বারাসাত ইউনিয়নের সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে দিনব্যাপী চিত্রাংকন, আবৃত্তি, অভিনয় ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাতের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক ফিল্ড সুপার ভাইজার সাহেলা সুলতানা, প্রধান শিক্ষক মোঃ কামারুজ্জামান, সহকারী শিক্ষক মুন্সী ইনামুল কবির, প্রণব কুমার সাহা, স্বপ্না সাহা, এহতেশামুল হক, লিপিকা পাত্র, আসলাম মোল্যা, আশরাফুল আলম, আশরাফুল আলম বাবু, মোঃ শাহ আলম, সাংবাদিক মোল্যা সেলিম আহমেদ, ডাঃ সুধাংশু কুমার বিশ্বাস, ইকলাজ আলী, এম বাবুল সরকার, রবিউল ইসলাম, রনি মোল্যা প্রমুখ। প্রতিযোগীতায় উপজেলার ২নং বারাসাত ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।বিভিন্ন ইভেন্টে বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট নাট্য নির্মাতা শাহাবুদ্দিন বদির ও রবিউল ইসলাম, কবি ও অভিনেতা সুধাংশু কুমার বিশ্বাস। পরবর্তীতে বেলা ২টায় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাতের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। এসয়ম উপরিউক্ত অতিথি ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও তত্বাবধানে ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স।

তেরখাদায় এই প্রথম উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় অভিভাবক ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তেরখাদায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

তেরখাদা প্রতিনিধিঃ

গতকাল সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত হন খুলনা ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, সহকারী কশিনার ভূমি মাসুম বিল্লাহ, অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত ও সেক্রেটারী বাছিতুল হাবিব প্রিন্স সহ উপজেলার  বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যাবৃন্দ ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

তেরখাদায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভা ও আহবায়ক কমিটি গঠন

তেরখাদা প্রতিনিধিঃ

গতকাল বিকেল ৫টায় তেরখাদায় শেরে বাংলা মার্কেটের দ্বিতীয় তলায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভা ও আহবায়ক কমিটি গঠন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোটের সভাপতি মোল্যা জাফর আহম্মেদ ও সঞ্চালনায় ছিলেন জোটের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম রাজু। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট তেরখাদা শাখার বর্তমান সাধারন সম্পাদক মোঃ আসলাম একই সংগঠণের খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সহ সভাপতি নির্বাচিত হওয়ায় তেরখাদা শাখার পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।এবং তার পদটি শূণ্য হওয়ায় ও জেলা কমিটির নির্দেশনা অনুযায়ী বর্তমান কমিটি বিলুপ্ত করে মোঃ আশরাফুল আলম রাজুকে আহবায়ক, মোঃ পান্নু মোল্যাকে যুগ্ম আহবায়ক ও মোঃ রবিউল ইসলাম কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠণের সংগঠনের কার্যকরী সভাপতি শাহাবুদ্দিন বদির, সাধারন সম্পাদক মোঃ আসলাম, দেবাশীষ বিশ্বাস, সুভাষ বাওয়ালী, মারুফ খান, শেখ মোঃ রবিউল ইসলাম, রনি মোল্যা, সুমী আক্তারসহ সংগঠণের সদস্যবৃন্দ।

মোংলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে সোসাল আর্ট-ওয়ার্ক কার্যক্রম

খবর বিজ্ঞপ্তি

গতকাল মঙ্গলবার বাগেরহাট জেলার মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সুন্দরবন ও চিলা ইউনিয়নের ৫ম থেকে ৮ম শ্রেণিতে পড়–য়া পূর্ব নির্বাচিত ২৫ জন শিক্ষার্থী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস ডিসিপ্লিনের ৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে একটি সোসাল আর্ট ওয়ার্ক কর্যক্রম সম্পন্ন হয়। উক্ত কার্যক্রমটি জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট এর পক্ষে বাংলাদেশ বন বিভাগ এর সহায়তায় সুন্দরবন ম্যানেজমেন্ট প্রজেক্ট-২ এর অংশ হিসাবে জিআইজেড এবং বেডস্ কর্তৃক বাস্তবায়নাধীন ‘এনভায়রণমেন্টাল এডুকেশন এ্যান্ড এ্যাওয়ারনেস ফর চিলড্রেন এ্যান্ড ইয়ুথ এ্যারাউন্ড দি সুন্দরবন রিজার্ভড ফরেস্ট ইন টাইমস অফ কোভিড-১৯’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়।

দিনের কার্যক্রম সকাল ১০ টায় শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করেন জনাব মো. এনামুল হক, সহকারি বন সংরক্ষক, সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট। কার্যক্রমের শুরুতে বেডস্ এর প্রতিনিধিগণ অংশগ্রহণকারীদের দিনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এরপর খুলনা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস ডিসিপ্লিনের ৫ জন শিক্ষার্থী পূর্ব নির্বাচিত বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থীকে ছবি আঁকার বিষয়টি বিষদভাবে বুঝিয়ে বলেন। অতঃপর ২৫ জন শিক্ষার্থীকে ৫টি দলে ভাগ করা হয় এবং প্রতিটি দলের নেতা হিসাবে ফাইন আর্টস ডিসিপ্লিনের ১ জন করে শিক্ষার্থীকে বেছে নেয়া হয়। সিদ্ধান্ত হয় যে, প্রতিটি দলের সদস্যরা ১টি করে ছবি অঙ্কন করবে। অর্থাৎ ৫টি দলের সদস্যরা ৫টি ভিন্ন বিষয়ের উপর সর্বমোট ৫টি ছবি আঁকবে। অঙ্কনের মধ্যবর্তী সময়ে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে অঙ্কন কাজ পরিচালনা করে। প্রতিটি দলের সদস্যরা আলাদা ক্যানভাসে নিজেদের দলের নির্বাচিত বিষয়ভিত্তিক ছবি অঙ্কন করে এবং অঙ্কন শেষে তা উপস্থাপন করে। মূলতঃ সুন্দরবনের জীববৈচিত্র্য, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ, সুন্দরবন নির্ভরশীল জনগোষ্ঠী, দৈনন্দিন জীবনে সুন্দরবনের অবদান ও সুন্দরবন সংরক্ষণের প্রয়োজনীয়তা বিষয়ক চিত্রাঙ্কন করা হয়। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বন বিভাগের সহকারি বন সংরক্ষক জনাব মো. এনামুল হক, বেডস্ এর প্রকল্প ব্যবস্থাপক জনাব শাহনেওয়াজ হোসেন পার্থ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস ডিসিপ্লিনের শিক্ষার্থী, গ্রাম সংরক্ষণ দলের সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দাকোপে সুন্দরবন পেশাজীবী সমবায় সমিতি (লি)ঃ এর প্রশিক্ষণ কর্মশালা প্রদান

খবর বিজ্ঞপ্তি

গতকাল (১৬ মার্চ ২০২১) বেডস্ ও জীফের আয়োজনে খুলনা জেলার দাকোপ উপজেলার বাণিশান্তা ইউনিয়নের উত্তর বাণিশান্তা গ্রামে সুন্দরবন পেশাজীবী সমবায় সমিতি (লিঃ) এর নিজস্ব কার্যালয়ে সমিতির নির্বচিত সদস্যদের নিয়ে মূলধন ব্যবস্থাপনা ও অডিট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সমিতির সদস্যদের নিয়মিত মাসিক সঞ্চয় জমা এবং সমবায় সমিতির মূলধনের সঠিক বিনিয়োগের মাধ্যমে উৎপাদনমুখী কার্যক্রমের উপর অংশগ্রহণমূলক আলোচনার ভিত্তিতে ব্যবস্থাপনা কৌশল নির্ধারণ করা হয়। সেই সঙ্গে সদস্যদের মাঝে ঋণ প্রদান ও আদায়, ক্যাশ বই, লেজার বইয়ের হিসাব সংরক্ষণ, ব্যাংকিং কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার নিয়ম ও কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া সমবায় সমিতির বাৎসরিক অডিট করার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা সমবায় কর্মকর্তা জনাব প্রণয় রঞ্জন মন্ডল ও সহকারী পরিদর্শক জনাব লস্কর শাহবুর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ১০ জন মাৎস্যজীবী সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণ কর্মশালায় বেডস্ এর ফিল্ড এ্যাডভাইজার বাবু রজত শুভ্র গাইন, পাবলিক রিলেশন অফিসার কপিল বিশ্বাস, প্রোগ্রাম অফিসার এম এ খালেক, রিসার্স অফিসার মো. নাহিদ হাসান ও প্রশান্ত দেব, মাঠকর্মী বিপুল মিস্ত্রী উপস্থিত ছিলেন।

এখানে উল্লেখ্য যে, সুন্দরবন উপকূলীয় এলাকায় বসবাসকারী অধিকাংশ জনগণই দরিদ্র এবং সুন্দরবনের প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। সমবায় ভিত্তিক অংশগ্রহণমূলক কর্মকান্ডের মাধ্যমে পরিকল্পিত সম্পদ আহরণ ও পারিপার্শিক সম্পদের সঠিক ব্যবহার করে স্থানীয় দরিদ্র জনোগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব। এই বিষয়টি উপলব্ধি করে জাপান এনভায়রনমেন্টাল এডুকেশান ফোরাম (জীফ) ও বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) জাপান সরকারের বৈদেশিক সম্পর্ক বিষয়ক তৃণমূল প্রকল্পের আর্থিক সহযোগিতায় ২০২০ সালের ফেব্রুয়ারি মাস হতে ‘সুন্দরবন উপকূলীয় অঞ্চলের দরিদ্র জনোগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ নামক এই প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এই প্রকল্পের অধীনেই প্রশিক্ষণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুুরিয়া  প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল মঙ্গলবার দিনব্যাপী গনসংযোগ করেন। দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পর পর দু’বার অপারেশন করা হয়েছে দক্ষিণ ডুমুরিয়ার হতদরিদ্র রিজাউল ঢালীকে। বর্তমানে তিনি নগরীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসাসহ সার্বিক বিষয়ে গতকাল দুপুরে খোজখবর নেন সাংবাদিক জাহাঙ্গীর। সন্ধ্যায় ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রায়হান খানের মেয়ে রশনি ও গোলনা গ্রামের মকবুল খানের মেয়ে সফিনাকে দেখতে যান। তাদের চিকিৎসার খোজঁ খবর নেন। সকাল সাড়ে ৭ টায় হাজিডাঙ্গা মন্দিরের সামনে এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সন্ধ্যা সাড়ে ৭ টায় ডুমুরিয়া কলেজ মাঠে আয়োজিত দুই দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলে আগত মুছাল্লীদের সাথে সালাম ও কুশল বিনিময় করেন। পরে সাজিয়াড়া ও আরাজি ডুমুরিয়ার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময়ে উপস্থিত ছিলেন, বিশ্বজিত মন্ডল, খান আনিছুজ্জামান, অমারেশ বৈরাগী,শেখ রেজাউল ইসলাম, আজমত শেখ, নাহিদ শেখ, হাবিবুর রহমান খান, মোল্লা জাকির হোসেন, শিমুল দাস, হারুনুর রশিদ বাবু, নওশের সরদার, আল আমিন মোড়ল, মফিজুর রহমান, জাফর সিকদার, মোহির মোড়ল, বাধণ মন্ডল, এস কে বাপ্পি, বিল্লাল হোসেন প্রমুখ।

কয়রা সদর ইউনিয়নে নৌকার প্রার্থী বাহারুলকে  গণসংবর্ধণা

কয়রা প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়রা সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এসএম বাহারুল ইসলামকে গণসংবর্ধনা দিয়েছেন স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী সহ সাধারণ জনতা। প্রথম ধাপে ইউপি নির্বাচনে কয়রা সদর ইউনিয়নে ২য় বারের মতো নৌকা প্রতিক পেলেন বাহারুল ইসলাম। সোমবার মনোনয়ন বোর্ড থেকে দলীয় প্রতিক পেয়ে মঙ্গলবার (১৬ মার্চ) ১০ টায় কয়রা উপজেলা সীমানায় পৌছালে নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।পরে নেতাকর্মীদের সাথে নিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা করে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। পরে বাহারুল দলীয় কার্যালয়ে পৌছালে সর্বস্তরের মানুষ তাকে ফুলেল শভেচ্ছা জানান। অতঃপর দলীয় নেতাকর্মীরা সংক্ষিপ্ত এক সংবর্ধণা সভার আয়োজন করে এবং উক্ত অনুষ্ঠানে নৌকার মাঝি হিসেবে বাহারুল ইসলাম সকলের কাছে ভুলত্রুটি ক্ষমা চেয়ে ভোট প্রার্থনা করেন। অনুষ্ঠানে তিনি বলেন, জনগনের ভালবাসা ও দোয়ায় আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা আবারও এলাকার উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্য আমাকে নৌকা প্রতিক উপহার দিয়েছেন। জনগণের কাছে তিনি দায়বদ্ধ ৫ নং কয়রায় মাদকমুক্ত, সন্ত্রাস, ভুমিদস্যুদের কোন স্থান হবে না এ প্রতিশ্রুতি দেন দলীয় প্রার্থী  বাহারুল ইসলাস। কয়রা সদর ইউপি নির্বাচনে আমি সবার কাছে দোয়া, ভালবাসা আর সার্বিক সহযোগিতা কামনা করছি। এ সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত ববক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার রায়, কয়রা সদর ইউনিয়নের সভাপতি জিয়াদ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলসহ স্থানীয় নেতৃবৃন্দ। এর পূর্বে দলীয় প্রার্থীকে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে বরণ করেন।

ফকিরহাটে ইয়াবা সহ মাদক কারবারী আটক

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে ইয়াবা সহ মনি সরদার (৪৫) নামের একজন মাদক কারবারী-কে আটক করা হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের বাহিরদিয়া এলাকা হতে তাকে আটক করা হয়। সে উক্ত গ্রামের বারিক সরদার এর পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের উপর ভিত্তি করে মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরির্দশক (এসআই) মোঃ রফিক ও সহকারী উপ-পুলিশ পরির্দশক (এএসআই) আব্দুল্লাহ আল মামুনের নের্তৃত্বে একদল পুলিশ উক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে ২০পিচ ইয়াবা সহ তাকে আটক করেন। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে।

ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ

ইন্দুরকানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে । সোমবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পিরোজপুর জেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি এর স্বাক্ষরিত ইন্দুরকানী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এতে আহবায়ক মোঃ হুমায়ুন কবির,সিনিয়র যুগ্ন আহবায়ক আনিছুর রহমান, যুগ্ন আহবায়ক মোঃ সোহেল শিকদার,মোঃ আবুল হাসান, ওহিদুল জোমাদ্দার,এমদাদুল হাওলাদার, রাজিব হাওলাদার, জাকির হোসেন, জিয়াদুল ইসলাম,অলিউর ইসলাম ও  মোঃ জুয়েল রানাকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয় ।

ইন্দুরকানীতে দুর্বৃত্তের দেয়া আগুনে বসতঘর পুড়ে ছাই

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় দুর্বৃত্তের দেয়া আগুনে বসতঘর পুড়ে ছাই । সোমবার গভির রাতে উপজেলার দক্ষিন ভবানীপুর গ্রামে মোঃ সিদ্দিকুর রহমান আকন এর বসতঘরে আগুন দেয় দুর্বৃত্তরা । সরেজমিনে গিয়ে দেখা যায়, কাট ও টিন দিয়ে নির্মিত ঘরটি আগুনে পুড়ে সম্পূর্ন ভষ্মীভুত হয়ে যায় । তবে ঘরটিতে কোন লোক  না থাকায় কোন হতহত ঘটনা ঘটেনি ।

স্থানীয় ইউপি নারী সদস্য নিগার সুলতানা জানান, সিদ্দিকুর রহমান আকন ও তার স্ত্রী গত বৃহঃপতিবার মোড়েলগঞ্জ তার শশুরবাড়ী বেড়াতে যান। তাদের বাড়ীতে একটাই ঘর । সকাল বেলা খবর পেয়ে এসে দেখি ঘরটি আগুনে পুড়ে সম্পূর্ন ভষ্মীভুত হয়ে গেছে।

সিদ্দিকুর রহমানের স্ত্রী আঞ্জুমানা বেগম জানান, আমার কোন ছেলে মেয়ে নাই । আমরা স্বামী স্ত্রী দুইজনই ঘরে থাকি । ঘরে নগদ টাকা,১জোড়া কানের ধুল, ২০ কাঠি মোটা চাল, ১০বস্তা সুপারি ও অন্যান্য দামিও মালামাল সহ প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে । মোর সব শেষ হয়ে গেল । শেষ বয়সে মুই কোথায় থাকমু Ñ কি খামু।

খুবির ইংরেজি ডিসিপ্লিনের কর্মচারী ফয়জুর রহমানের মাতার ইন্তেকালে উপ-উপাচার্যের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ^বিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের ল্যাব এ্যাটেনডেন্ট মোঃ ফয়জুর রহমানের মাতা মোসাম্মাৎ নাদিরা বেগম সোমবার সকাল সাড়ে ৯টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর ইকবাল নগর জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ইংরেজি ডিসিপ্লিনের ল্যাব এ্যাটেনডেন্ট মোঃ ফয়জুর রহমানের মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও ইংরেজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. এআরএম মোস্তাফিজার রহমানসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ শোক প্রকাশ করেন।

অসহায় মানুষকে সঠিক সেবা দিবেন আল্লাহ আপনাদের সোয়াব দেবে: এম,পি চঞ্চল

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল বলেছেন,এলাকার অসহায় মানুষকে আপনারা সঠিক সেবাটাই দেবেন। আপনাদের মাধ্যমে যেন কোন রোগী প্রতারিত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। এলাকার অসহায় মানুষ গুলো কিন্তু তাদের সহায় সম্বল বিক্রি করে আপনাদের কাছে সঠিক সেবাটাই নিতে আসে। আপনারা মনে রাখছেন অসহায় মানুষকে সেবা দিবেন আল্লাহ আপনাদেরকে সোয়াব দেবে। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর কলেজ বাসষ্টান্ডে পদ্মা ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ কথা বলেন।

পদ্মা ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সমাজ সেবক হারুন আর রশিদ,পান্তাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক মাষ্টার,সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়া,যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ,ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু,জেলা পরিষদ সদস্য শেখ হাসেম আলী,এম এ আসাদ, প্রভাষক ওমর ফারুক,শিক্ষক মঞ্জুর রহমান প্রমুখ।

হরিণাকুন্ডুতে মরমি কবি ফকির দুদ্দু শাহের তিরোধান দিবস উপলক্ষে সাধুসঙ্গ ও ভাবসঙ্গীতানুষ্ঠান

ঝিনাইদহ প্রতিনিধি

মরমি কবির ফকির দুদ্দু শাহ’র ১০৭ তম তিরোধান উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সাধুসঙ্গ ও ভাবসঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় হরিণাকুন্ডু উপজেলার বেলতলা গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করে ফকির দুদ্দু শাহ স্মৃতিরক্ষা পরিষদ।

ফকির দুদ্দু শাহ স্মৃতিরক্ষা পরিষদ’র সভাপতি জাহিদুল ইসলাম বাবু মিয়ার পৃষ্ঠপোষকতায় ও সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু কনক কান্তি দাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) এসপি মোহাইমিনুল ইসলাম, (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম, ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্যেও প্রতিনিধি রওশন আলী, হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা আব্দুর রহিম মোল্লা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঝিনাইদহ কেসি কলেজের প্রফেসর জনাব শাহাজউদ্দিন। স্বরন উৎসবের শুরুতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পরে আয়োজন করা হয় ভাবসঙ্গীতানুষ্ঠানের। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ভাব সংগীত পরিবেশন করেন জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাউল শিল্পীরা। সাধুসঙ্গ উপলক্ষে মিলন ঘটে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাউল, অনুসারী, ভাবশিষ্য ও সাধুদের।