পাইকগাছায় পূর্ব শত্রুতার জের ধরে যাতায়াতের পথ বন্ধ করে দিয়ে ৩টি পরিবারকে অবরুদ্ধ করে মারপিট, লুটপাট ও বাড়ী-ঘর ভাংচরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গদাইপুর ইউনিয়নের জেলে পাড়ায়।
অভিযোগে জানা যায়, উপজেলার হিতামপুর গ্রামের বিষ্ণুপদ বিশ্বাসদের সাথে যাতায়াতের পথ নিয়ে প্রতিবেশী উজ্জল বিশ্বাসদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে প্রতিপক্ষরা রাস্তা ঘেরাবেড়া দিয়ে অবরুদ্ধ করতে গেলে বিষ্ণুপদরা বাঁধা দিলে বাড়ীতে হামলা চালিয়ে বাড়ী ঘর ভাংচুর ও লুটপট করে। এসময় প্রতিপক্ষরা প্রিয়াংকা (১৬), কেয়া (২২) ও পার্বতীসহ কয়েকজনকে মারপিট করে আহত করে। তারা পাইকগাছা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে।
পরে বিষ্ণুপদসহ তিন পরিবারের যাতায়াতের পথে ঘেরা বেড়া দিয়ে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এব্যাপারে প্রতিপক্ষ দীপক কুমার (ভুধর) বিশ্বাস বলেন, বিষ্ণুপদরা তাদের নামে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানী করছে। পথটি আমাদের জায়গায় আমরা বন্ধ করে দিয়েছি। তারা কোথা দিয়ে যাতায়ত করবে তা আমরা জানিনা। ওসি এজাজ শফী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
– পাইকগাছা প্রতিনিধি











































