ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করেছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পমাল্য অপর্ন করেন। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, মো: রেজাউল করিম ফকির, খান শামিম জামান পলাশ, এ্যাড: হিটলার গোলদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু, বীর প্রতীক মোস্তফা কামালসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গনমাধ্যমকর্মী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। এছাড়া এদিন সন্ধ্যায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক মাঠে আন্ত: ইউনিয়ন দড়াটানার আয়োজন করা হয়।
রূপসা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭মার্চ দিবস পালিত
রূপসা প্রতিনিধিঃ
রূপসা উপজেলা প্রশাাসনের উদ্যোগে রবিবার জাতীয় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিনের প্রথম ভাগে সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা । বিশেষ অতিথি ছিলেন ভাইস-চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, থানা অফিসার ইচার্জ মোঃ মোশাররফ হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান।
যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা আবু বকর এর সঞ্চালনা অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আঃ রব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অপরদিকে রূপসা থানা আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপনে আলোচনা সভা রবিবার দুপুরে থানা চত্বরে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথিরবক্তৃতা করেন জেরা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।
থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, জেলা কৃষকলীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। থানার ওসি তদন্ত সরদার ইব্রাহিম হোসেন সোহেল এর পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, চঞ্চল মিত্র, প্রচার সম্পাদক আঃ গফুর খান, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল,আলহাজ্ব এসহাক সরদার,মোঃজাহাঙ্গির শেখ, সাধন অধিকারী, সাবেক চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, মুক্তিযোদ্ধা আঃ মালেক,রবিন বিশ্বাস, মুনসুর আলী বিশ্বাস, সন্তোয চিন্তা পাত্র,রিনা পারভিন, আকলিমা খাতুন তুলি, আকতার ফারুক,আজিজুল হক কাজল, ইউপি সদস্য সেকেন্দার মোল্লা, বিনয় হালদার, তানজিলা বেগম, সাইদুর রহমান, আঃ মজিদ শেখ, সুব্রত বাগচী প্রমূখ।
কাঠের তৈরী বঙ্গবন্ধুর ভাস্কর্যটি প্রধানমন্ত্রীকে দিতে চান প্রতিবন্ধী সোবাহান
স্টাফ রিপোটার,বাগেরহাট
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন স্মৃতিময় করে রাখার জন্য ভাস্কর্য নির্মান করেছেন কাঠমিস্ত্রি আব্দুস সোবাহান শেখ (৩৫)। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ ভাস্কর্যটি উপহার দিতে চান। দিন রাত কঠোর শ্রম দিয়ে তৈরী করেছেন এ প্রতিকৃতি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবসে রোববার উপজেলা চত্বরে ভাস্কর্যটি দর্শকদের জন্য উম্মুক্ত করা হয় ।
সোবাহান শেখ বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের মৃত. আব্দুল আজিজ শেখের ছেলে। ছোট সময়ে তার পিতার কাছে ৭ মার্চের ভাষন ও স্বাধীনতা যুদ্ধের কথা শুনে তিলে তিলে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা জন্ম নেয় তার হৃদয়ের গভীরে। তাঁর স্বপ্নকে মনে প্রানে লালন করতে থাকেন। আর এ ভালোবাসার বহিঃ প্রকাশ হিসেবে তিনি কাঠ দিয়ে তৈরী করেছেন ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের ভাষ্কর্য। দীর্ঘ ১ বছর ৩ মাস ধরে নিজের কায়িক পরিশ্রম দিয়ে তৈরি করেছেন বঙ্গবন্ধুর এ ভাষ্কর্য। প্রতিদিন রাত ২-৩ টা পর্যন্ত হাতের নিপুন কাজ ও রং তুলি দিয়ে সাজিয়েছেন এ ভাষ্কর্য।
হতদরিদ্র প্রতিবন্ধী সোবাহান শেখ পেশায় একজন কাঠমিস্ত্রি। প্রতিবন্ধী ভাতা প্রাপ্ত। এ ভাষ্কর্য তৈরি করতে ৮/৯ সিএফটি রেইনট্রি কাঠ ব্যবহার করেছেন। উচ্চতা ৭ ফুট। তিনি এ ভাষ্কর্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান। এ প্রতিকৃতি দেখার জন্য দর্শনার্থীরা ভিড় জমায়। উপজেলা পরিষদ , উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা এ বছরে তার তৈরী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন জানান,সরকারী বেসরকারী কোন পৃষ্ঠপোষকতা ছাড়াই বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরী করার জন্য সোবাহান শেখকে ধন্যবাদ জানান। হাজার হাজার লোক, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিকৃতি দেখে ভূয়সী প্রশংসা করেন। উপজেলা চেয়ারম্যান, জেলা প্রশাসকের মাধ্যমে বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরে অবহিত করা হবে বলে তিনি জানান।
মোড়েলগঞ্জে থানা পুলিশের আয়োজনে ৭ই মার্চে আনন্দ উদযাপন
স্টাফ রিপোর্টার ও মোড়েলগঞ্জ প্রতিনিধি:
কেক কেটে ৭ই মার্চ উদযাপন করেছে মোড়েলগঞ্জ থানা পুলিশ। রোববার বিকেলে আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতীসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুুলিশ সুপার মীর মো. শাফিন মাহমুদ। অতিথি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ।
আলোচনা করেন কমিউনিটি পুলিশিং-এর সভাপতি অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন প্রমুখ। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
খুলনায় রবিবার করোনা ভ্যাকসিন নিয়েছেন তিন হাজার চারশত ৯৯ জন
তথ্য বিবরণী
খুলনায় রবিবার মোট তিন হাজার চারশত ৯৯ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় সাতশত নয় জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার সাতশত ৯০ জন। উপজেলাগুলোর মধ্যে বটিয়াঘাটায় দুইশত ৭০জন, দাকোপ ছয়শত ৬৯ জন, দিঘলিয়া একশত ৫০ জন, ডুমুরিয়া ছয়শত ৯০ জন, ফুলতলা একশত ৯৬ জন, কয়রা তিনশত ২৫ জন, পাইকগাছা তিনশত ৬০ জন, রূপসা ৬৫ জন এবং তেরখাদায় ৬৫জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ এক হাজার নয়শত আট জন এবং মহিলা এক হাজার পাঁচশত ৯১ জন।
এনইউবিটি খুলনাতে ৭মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১৯৭১ সালের ৭ই মাচের্র ঐতিহাসিক সেই ভাষনের উপর এক আলোচনার সভার আয়োজন করা হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামে, প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, রেজিস্টার, ড. মো:শাহ আলম এ সময় তিনি বলেন, ৭ই মার্চের ভাষন একটি শতাদ্বী ব্যাপী বক্তব্য যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এ ভাষন স্বরণীয় হয়ে থাকবে।কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডীন, ড. প্রফেসর আনোয়ারুল হক জোয়াদ্দার এর সভাপতিত্বে পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগের প্রিন্সিপাল অফিসার রাশিদুল হাসান সবুজ এর সংঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগেরে বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক, ও কর্মকর্তাবৃন্দ।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত
খান নাজমুল হুসাইন,সাতক্ষীরা
ঐতিহাসিক ৭ই মার্চ প্রথম বারের মত জাতীয় দিবস উৎযাপন উপলক্ষে সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের বাস্তবায়নে রবিবার সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মোশারফ হোসেন মশু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু প্রমুখ। এ সময় সেখানে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন আজ। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন। ইউনেস্কোর একটি উপদেষ্টা কমিটি ১৯৭১ সালের ৭ই মার্চে দেওয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটিকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর এক ভাষণেই দেশের মানুষ স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হয়ে মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এর আগে সকালে শহরের আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু পাঠাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
ঐতিহাসিক ০৭ মার্চে যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
ঐতিহাসিক ০৭ মার্চ খুলনা মহানগর যুবলীগ নানা কর্মসুচীর মধ্যদিয়ে পালন করেছে। কর্মসুচীর মধ্যে সকাল ০৮টায় বাংলাদেশ বেতার খুলনা কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান। সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। নগরীর শঙ্খ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় যা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচারনায় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মাহাবুব আলম সোহাগ, যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, কাজী কামাল হোসেন, এস এম কামরুল ইসলাম, শওকত হোসেন, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, জুয়েল হোসেন দিপু, মহিদুল ইসলাম মিলন, মসিউ রহমান সুমন, ইয়াসিন আরাফাত, রাসেদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন মিলন, আব্দুল মালেক, আরিফুর রহমান আরিফ, রবিউল ইসলাম লিটন, শওকত হাসান, মুস্তাঈন বিন চঞ্চল, হাসান শেখ, মুক্তা সরদার, আসাদুজ্জামান শাহীন, কাঞ্চন শিকদার, সোহাগ দেওয়ান, এজাজ আহমেদ, ইমতিয়াজ হোসেন রিপন, মাছুম উর রশিদ, মোশারফ পাটোয়ারী, মাছুম আহমেদ ডলার, বাদল সিপাহী, অলোক শীল, জামাল হোসেন, রকিবুল ইসলাম, জনি মিয়া, শাকিব হাওলাদার, জিহাদুর রহমান জিহাদ, সাবেক ছাত্রলীগ নেতা মশিউর, বাচ্চু মোড়ল, বিপুল মজুমদার, অভিজিৎ পাল, রফিকুল ইসলাম, মোঃ শরফরাজ, আসিফ ইকবাল টনি, শামীম হায়দার, বিপ্লব ধর তত্তী, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাসেল, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জহির আব্বাস, মেহেদী হাসান, প্রণব চক্রবর্তী, ইমাজ উদ্দিন রিপন, রফিক জুয়েল, মাহামুদ হাসান সুজন, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, নাঈম, তাজুল, মাহামুদুর রহমান রাজেশ, হিরন হাওলাদা প্রমুখ।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতির চিরকালীন প্রেরণার উৎস : উপ-উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
রবিবার যথাযথ মর্যাদায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক জাতীয় দিবস পালিত হয়। দিবসের শুরুতে সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সকাল ৯টা ১৫ মিনিটে বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব বেদীতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান ও বিভাগীয় প্রধানসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। এরপরই ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, স্বাধীনতা শিক্ষক পরিষদ, অফিসার্স কল্যাণ পরিষদ, চেতনায় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০টায় খুবি শিক্ষক সমিতির আয়োজনে ওয়েবিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি বলেন, বাঙালির হাজার বছরের স্বপ্ন, আকাক্সক্ষা, স্বাধীনতা এই তিনটি বিষয় একসূত্রে গেঁথেছে এই মার্চ মাস। স্বাধীনতার স্বপ্নের ইতিহাস বহন করেছে ৭ই মার্চ। বাঙালির স্বপ্নকে দৃঢ় সংকল্পের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে তার সকল প্রয়াস ও সার্থক করতে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের শব্দ ও বাক্যের শক্তি এতোটাই তীব্র যা মুক্তিযুদ্ধ থেকে জনযুদ্ধে রূপান্তরিত করে। ৭ই মার্চের ভাষণে একদিকে সাবলিল, অনির্বাণ উদীপ্ত বারুদ ছিলো, আবার অন্যদিকে বন্দুকের নল, কামানের তাক ছিলো, আকাশে হেলিকপ্টারে চক্রও ছিলো। সেদিন স্বাধীনতার ঘোষণা করলে কী ভয়াবহ পরিণতি হতো তা বঙ্গবন্ধুর জানা ছিলো। তাঁর বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের নেতা ও অভ্যুত্থানের অভিযোগ আনা হতো। তাই বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে যথার্থই মেধা, প্রজ্ঞা, বিচক্ষণতা, দূরদর্শীতা ও সুকৌশলের পরিচয় দিয়েছিলেন। তিনি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের লক্ষ্যে সকল দ্বিধা-দ্বন্দ্ব ঘুঁচিয়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন। এ কারণে বঙ্গবন্ধুর ভাষণের পরপরই তাঁর আহ্বানে সাড়া দিয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে মুক্তিকামী মানুষ। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতির চিরকালীন প্রেরণার উৎস। আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সেই জায়গায় দেশকে পৌঁছে দিয়েছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁরই নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে। দেশের সার্থক নেতৃত্ব দেওয়ায় তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে একের পর এক পুরষ্কার ও অভিধায় ভূষিত হচ্ছেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। তিনি প্রত্যক্ষদর্শী হিসেবে একাত্তরের উত্তাল দিনগুলোর এবং বিশেষ করে ২রা মার্চের পতাকা উত্তোলন, ৩রা মার্চের সমাবেশ, ৭ই মার্চের ভাষণসহ বিভিন্ন দিকের স্মৃতিচারণ করেন।
আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কৃষ্ণ প্রসাদ সরকার এবং বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিক মুক্তিযুদ্ধের সেই ভয়াবহ দিনগুলোর স্মৃতিচারণ করে সবাইকে আবেগ আপ্লুত করেন। আলোচনা অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, সহযোগী অধ্যাপক ড. রুবেল আনসার। সভা সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাত।
এছাড়া সকাল ১০টায় এবং এর আগে ও পরে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব চত্বরে প্রদীপ প্রজ্জ্বলন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও ৪ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন
খবর বিজ্ঞপ্তি
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের অধীন তিনটি ডিসিপ্লিনের ৭ জন নারী শিক্ষকের শিল্পকর্ম নিয়ে খুলনা বিভাগীয় জাদুঘরে ৪ দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর অসিত বরণ ঘোষ, খুবির ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. সাবিহা হক এবং জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা। এছাড়া সকাল সাড়ে ১০টায় সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের আয়োজনে ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করা হবে।
খুলনায় সড়ক দুর্ঘটনায় এলপি গ্যাস ব্যবসায়ী নিহত
স্টাফ রিপোর্টার
খুলনায় সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান মানিক (২৫) নামে এক এলপি গ্যাস ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রবিবার ভোরে নগরীর রূপসা বাইপাস সড়কের লবণচরা থানার কাছে এ দুর্ঘটনা ঘটে। তিনি রূপসা উপজেলার এলাইপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং বাংলাদেশ প্রতিদিনের খুলনা ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীনের শ্যালক।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার সরকার জানান, রবিবার ভোরে মোংলা থেকে পিকআপ ভ্যানে মানিক এলপি গ্যাস নিয়ে খুলনার ডিপোতে ফিরছিলেন। খানজাহান আলী সেতু (রূপসা) পার হয়ে লবণচরা থানার কাছে পৌঁছানোর পর পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালকের পাশের সিটে বসে থাকা মানিক ঘটনাস্থলেই নিহত ও চালক গুরুতর আহত হয়। ওসি জানান, আশঙ্কাজনক অবস্থায় চালককে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি এবং মানিকের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
পাইকগাছা থানায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা থানা পুলিশ আয়োজিত ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে কেককেটে আনন্দ উদযাপনে অনুষ্ঠান। ওসি এজাজ শফীর সভাপতিত্বে বঙ্গবন্ধু চত্তরে বিকাল ৩ টায় অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন পাইকগাছা-কয়রা সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দীকি, পাইকগাছা কয়রা ডি সার্কেল মোঃ হুমায়ন কবির, মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপজেলা পুলিশিং ফোরামের সভাপতি দাউদ শরীফ, শেখ আনিছুর রহমান মুক্ত, বক্তব্য রাখেন এ্যাড, শেখ আবুল কালাম আজাদ, অব্দুস ছালাম করু, স্নেহেন্দু বিকাশ, সহ আরো অনেকে।
পাইকগাছায় পুলিশের অভিযানে একাধিক মামলার আসামী হালিম শিকারী আটক
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা থানা পুলিশ অভিযা চালিয়ে গড়ইখালীর সন্ত্রাসী হালিম শিকারিকে আটক করা হয়েছে। রবিবার সকালে উপজেলার শান্তা বাজার থেকে তাকে আটক করা হয়েছে। সে হোগলার চক গ্রামের আকবর শিকারীর ছেলে। এলাকা বাসি জানিয়েছে সে দীর্ঘদিন ধরে কোষ্টগার্ডের সোর্স পরিচয় দিয়ে এলাকার মানুষের কাছে টাকা দাবী করে আসছিলো। এ নিয়ে শত শত এলাকা বাসি গন সাক্ষরিত একটি অভিযোগ ওসি নিকট দেয়। ওসি এজাজ শফী তদন্ত করে সত্যতা মেলায় তাকে শান্তা বাজার থেক তাকে আটক করে।
উল্লেখ্য, রবিবার সকালে এসআই অভিজিত বিশ্বাস শান্তা বাজার থেকে হালিমকে আটক করেন। গত কয়েকদিন পুর্বে গড়ইখালী এলাকার বিক্ষুব্দ এলাকাবাসী হালিম শিকারীর অত্যাচার সহ্য করতে না পেরে তার বিরুদ্ধে থানায় গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ করে। এ সময় এলাকাবাসী থানায় সমবেত হন। ওই সময় ওসি এজাজ শফি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। এ বিষয়ে ওসি মোঃ এজাজ শফী বলেন, আটক হালিম শিকারীকে আদালতে প্রেরন করা হয়েছে এবং, তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি মামলা সহ একাধিক মামলা রয়েছে।
কেএমপি’র ৮ থানার একযোগে আনন্দ উদযাপন
খবর বিজ্ঞপ্তি
রবিবার বিকাল ০৩টায় ঐতিহাসিক ৭ই মার্চ এবং বাংলাদেশ স্বল্পোন্নত (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে রুপান্তর উপলক্ষে কেএমপি’র ০৮ থানায় একযোগে আনন্দ অনুষ্ঠান উদযাপিত হ্য়।
কেএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা মহোদয় ঐতিহাসিক ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিকামী জনগোষ্ঠীর উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ এবং বাংলাদেশ স্বল্পোন্নত (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে রুপান্তর উপলক্ষে সোনাডাঙ্গা থানা কর্তৃক আয়োজিত আনন্দ উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
উক্ত আনন্দ উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক-এর কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এ-সময় উক্ত আনন্দ উদযাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও), ডাঃ আব্দুল আহাদ, অধ্যক্ষ, খুমেক, মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ), ডঃ শাহ্ আলম, রেজিস্ট্রার, নর্দান বিশ্ববিদ্যালয়, সোনালী সেন, এডিসি (দক্ষিণ), এমডি বাবুল রানা, সাধারণ সম্পাদক, খুলনা মহানগর আওয়ামীলীগ, এস.এম জাহিদ হোসেন, সভাপতি, খুলনা প্রেস ক্লাব. সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সভাপতি, কমিউনিটি পুলিশিং ফোরাম; আলী আকবর টিপু, প্যানেল মেয়র-২ ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর, প্রফেসর মোঃ আলমগীর কবির, কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ, মাহমুদা খানম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর-৭, সহ সমাজের বিভিন্ন স্তরের জনগন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকব্ন্দৃ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ঐতিহাসিক ৭ই মার্চ এবং বাংলাদেশ স্বল্পোন্নত (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে রুপান্তর উপলক্ষে কেএমপি’র সকল থানায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে উদযাপিত হয়।
মোংলায় আসছে ভারতীয় দুইটি যুদ্ধ জাহাজ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
তিন দিনের সফরে ৮ মার্চ সোমবার ভারতের দুটি যুদ্ধ জাহাজ মোংলায় আসছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ভারতীয় নৌ বাহিনীর ‘আই এন এস কুলিশ’ ও ‘সুমেদা’ নামে এ দুটি যুদ্ধ জাহাজ মোংলা নৌ ঘাঁটিতে এসে পৌছাবে। খুলনার নৌ ঘাঁটি থেকে পাঠানো আইএসপিআরের (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বার্তায় বলা হয়েছে, জাহাজ দুটিকে স্বাগত জানানোর সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের প্রতিনিধিসহ বাংলাদেশে নৌ বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ১৮ জন কর্মকর্তা ও ১৬০ জন নাবিকসহ ভারতীয় নৌ বাহিনীর জাহাজ ‘কুলিশ’ এর নেতৃত্বে আছেন কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রি এবং ২০ জন কমকর্তা ও ১৩০ জন নাবিকসহ অপর যুদ্ধ জাহাজ ‘সুমেদা’র নেতৃত্বে আছেন কমান্ডার গৌরব দুর্গাপাল।
এদিন সফরে থাকা ভারতীয় নৌবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা কমডোর মহাদেভু গোভেরধান রাজু টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন এবং বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পন করবেন। এছাড়া মোংলা নৌ ঘাঁটিসহ খুলনার দর্শনীয় স্থান পরিদর্শনও করবেন তিনি।
রূপসায় শোকাহত পরিবারদ্বয়ের পাশে জেলা আওয়ামী লীগ নেতা জামাল
খবর বিজ্ঞপ্তিঃ
রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের ১নং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন মিলনের পিতা প্রাক্তন শিক্ষক আলহাজ্ব নুর মোহাম্মদ শেখ গতকাল ইন্তেকাল করেছেন ( ইন্না.. রাজিউন)। তার মৃত্যুর সংবাদ শুনে গতকাল দুপুরে মরহুমের রূপসার আইচগাতিস্থ বাসভবনে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুলনা জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, জেলা কৃষক লীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, বিধান চন্দ্র রায়, শামীম হাসান তুহিন, আল মোমিন লিটন, মাহামুদুল হাসান গালিব প্রমুখ। এর পর তিনি বাদ জোহর আইচগাতির বিশিষ্ট সমাজ সেবক খোকন মল্লিক এর নামাজে জানাযায় অংশগ্রহণ করেন।
এসময় তিনি শোকাহত পরিবারদ্বয়ের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
কেশবপুরে ইট দিয়ে আঘাত করে হত্যা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খোকন দাস নামে এক ব্যাক্তিকে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধর্মপুর গ্রামে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ধর্মপুর গ্রামের ঋষি পাড়ার বলরাম দসের ছেলে সুজন দাস (২২) গত শনিবার রাতে বিয়ে করার জন্য তার মা বাবার সাথে ঝগড়া করে। রবিবার সকাল ৮ টার দিকে একই গ্রামের প্রতিবেসি মৃত বিজয় দাসের ছেলে খোকন দাস (৭০) সুজন দাসের কাছে রহস্য জনক ভাবে ঝগড়ার কারন জানতে চায়। এ নিয়ে সুজন দাস ও খোকন দাসের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সুজন দাসের নেতৃত্বে আরো ৪/৫ জন খোকন দাসকে ইট দিয়ে আঘাত করতে থাকে। এতে বাধা দিলে তারা খোকন দাসের স্ত্রী মানসী দাস (৫৫) ও রবিন দাসের মেয়ে কেয়া দাস (১৮) কে মারাত্মক আহত করে। এলাকাবাসি মুমুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিতসাধিন অবস্থায় রবিবার দুপুরের দিকে খোকন দাসের মৃত্যু হয়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন সাংবাদিকদের বলেন, মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্তের জন্যে লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে খুলনা জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার উদ্যেগে ৭ই মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা রবিবার বিকাল ৪.০০ ঘটিকার সময় জেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপত্বি করেন, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোল্যা জালাল উদ্দিন, সহ-সভাপতি এ্যাডভোকেট সোহরাব আলী সানা, এ্যাড. কাজী বাদশা মিয়া, এ্যাড. এমএম মুজিবর রহমান, এএফএম মাকসুদুর রহমান, এ্যাডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, এ্যাডভোকেট নিমাই চন্দ্র রায়, রফিকুর রহমান রিপন, যুগ্ম-সম্পাদক আলহাজ্ব সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, এ্যাডভোকেট ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, খালেদীন রশীদী সুকর্ণ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নব কুমার চক্রবর্তী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহম্মেদ খান জবা, দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মো. রকিকুল ইসলাম লাবু, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাসেল, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, সাংস্কৃতিক সম্পাদক মোখলেসুর রহমান বাবলু, উপ-দফতর সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল ইসলাম, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম, নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ ফ ম ছালাম, বুলু রায় গাঙ্গুলী, জাহাঙ্গীর হোসেন মুকুল, ফারহানা হালিম, শাহিনা আক্তার লিপি, অমিয় অধিকারী, মোঃ জামিল খান, মানিকুজ্জামান অশোক, হোসনেয়ারা চম্পা, শেখ মোঃ পীর আলী, মোতালেব হোসেন মিয়া, সাইফুল ইসলাম, এ্যাড. সেলিনা আক্তার প্রিয়া, এ্যাড. জেসমিন পারভীন জলি, এ্যাড. মাহমুদা ফারজানা সেতু, সরদার জাকির হোসেন, মাহফুজুর রহমান সোহাগ, মোঃ ইমরান হাসেন, বিধান চন্দ্র রায়, প্রনব কান্তি মন্ডল, কাজী আজাদুল রহমান হীরক, এমদাদুল হক সুমন, মোসাঃ জেসমিন, রেহেনা আফরোজ শোভা, সৈয়দ তারিকুল ইসলাম, মাঈনুল ইসলাম মোহন, মোঃ রাসেল ভুলু, শেখ রেজাউল ইসলাম রেজা, মঈনুল ইসলাম মঈন, রুবেল রানা, আকলিমা খাতুন, শারমীন সুলতানা রুনা, রাফেল বাবু, সাইফুল ইসলাম শিশির, মারুফ হোসেন, মৃণাল কান্তি বাছাড়, কাজী নাযিব, তানভীর রহমান আকাশ, কামাল মিয়া, চিশতি নাজমুল সম্রাট, সৌভিক বসু শুভ, খায়রুল ইসলাম, রাকিব মাহমুদ, মিথুন সরদার, রাসেল আহমেদ, এলিচ, মোঃ মামুন, নীল মণি, রবিউল ইসলাম রবি প্রমুখ।
ইসলামী আন্দোলন খুলনা নগর সেক্রেটারীর মামির ইন্তেকালে শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের ছোট মামি ৭ মার্চ ২১ রবিবার ভোর ৬ টায় বার্ধক্যজনিত কারণে ফরিদপুরস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……… রাজিউন)।
তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ও রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ, নগর সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ প্রচার ও দাওয়াহ্ সম্পাদক মোঃ ফেরদাউস গাজী সুমন, দফতর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ দফতর সম্পাদক মোঃ মঈন উদ্দিন ভূইয়া, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রশিক্ষণ সম্পাদক ডাঃ কেএম আল আমিন এহসান, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতী আমিরুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আইন ও মানবাধিকার সম্পাদক এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওঃ হাফিজুর রহমান।
৭ই মার্চ ঐতিহাসিক জাতীয় দিবস পালন কেইউজে’র
খবর বিজ্ঞপ্তি
যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ ঐতিহাসিক জাতীয় দিবস পালন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেস ক্লাবস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ’র সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, নির্বাহী সদস্য বিমল সাহা, সদস্য ওয়াহেদ উজ জামান বুলু, আসাদুজ্জামান রিয়াজ, দেবব্রত রায়, শেখ আব্দুল্লাহ, দিলীপ বর্মণ, রিতা রাণী দাস, শরিফুল ইসলাম বনি, এস এম বাহাউদ্দিন, হেলাল মোল্লা, সাংবাদিক শেখ মো. সেলিম।
বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় খানজাহান আলী থানা বিএনপির নিন্দা
খবর বিজ্ঞপ্তি
খানজাহান আলী থানা বিএনপি নেতৃবৃন্দ গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করে বলেছেন, জনবিচ্ছিন্ন দিশেহারা আওয়ামী লীগ নিজেদের অপকর্ম ঢাকতে দেশের বৃহৎ রাজনৈতিক দলের অফিসে অগ্নিসংযোগের চেষ্টা করেছে। যারা দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। রবিবার (৭মার্চ) এক বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, বিগত ২৭ ফেব্রুয়ারির সমাবেশে যারা এসেছিলেন তাদের মধ্যে বীর উত্তম খেতাবধারী দেশের সূর্য্যসন্তান ছিলেন। তাকেও অবরুদ্ধ করে রাখলেন সরকারের পেটোয়া বাহিনী। বিএনপি কার্যালয় অগ্নি সংযোগের চেষ্টা, প্যানা ফেস্টুন ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট প্রমান করে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। বিবৃতিতে নেতৃবৃন্দ অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও অবিলম্বে খুলনা বিএনপি অফিসে অগ্নিসংযোগকারিদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, শেখ আমজাদ হোসেন, শেখ ইকবাল হোসেন, অধ্যাপক ওহিদুজ্জামান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মো. আনছার চৌধুরী, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মো. রফিকুল ইসলাম শুকুর, মো. আলমগীর হোসেন, কাজী মিজানুর রহমান, মো. আশরাফ ঢালী, মহাসীন, মিনা মুরাদ, মো. মিজানুর রহমান, মোল্যা সোহাগ, মোল্যা সোহরাব হোসেন, মো. এমদাদুল হক, কাজী শহিদুল ইসলাম, মো. হেলাল শরীফ, সাবিনা ইয়াসমীন, চমন আক্তার, মাষ্টার শাওন প্রমুখ।
অভয়নগরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ ছেলে আহত
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে নূর আলি (৫০) ওরফে নূর আলী মেম্বার নামে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের বাবুরহাট নামকস্থানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি। এ সময় তার ছেলে ইব্রাহিম (১৬) গুলিবিদ্ধ হয়ে আহত হয়। নিহত নূর আলি উপজেলার শুভরাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ছিলেন। আহত ইব্রাহিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ম-ল জানান, রবিবার অভয়নগর থানা পুলিশের ৭ মার্চের আনন্দ উদযাপন অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন নূর আলি ও তার ছেলে। শুভরাড়া ইউনিয়নের বাবুরহাট নামকস্থানে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা খুব কাছ থেকে গুলি ছোড়ে। গুলিতে নূর আলির মাথার খুলি উড়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নূর আলির ছেলে চালক ইব্রাহিমের পায়ে গুলি লাগে। ইব্রাহিমকে হাসপাতালে ভর্তির জন্য প্রেরণ করা হয়েছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।
স্বামীর অত্যাচারে স্ত্রী বাড়িছাড়া, পুলিশের সহযোগিতায় উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় স্বামী মো. শাহজাহান মোল্লার (৪৮) নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী মোছা. সালমা খাতুন বাড়ি ছাড়ার পর পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধারের পর চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের মধ্যস্থতায় চুয়াডাঙ্গা সদর থানার নারী, শিশু ও বৃদ্ধ হেল্প ডেস্কের মাধ্যমে স্বামী মো. শাহজাহান মোল্লার নিকট তার স্ত্রীকে হস্তান্তর করা হয়। চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় থেকে শনিবার (৬ মার্চ) রাত ১২টার সময় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৫ মার্চ) রাতে চুয়াডাঙ্গা সদর থানায় মো. শাহজাহান মোল্লা অভিযোগ দায়ের করেন তার স্ত্রী মোছা. সালমা খাতুনকে রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে শনিবার দুপুরে শাহজাহান মোল্লা স্ত্রীকে ফিরে পাবার জন্য চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের হস্তক্ষেপ কামনা করেন। পুলিশের সুপারের নির্দেশনায় চুয়াডাঙ্গা সদর থানায় নারী, শিশু ও বৃদ্ধ হেল্প ডেস্কে নিয়োজিত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহনাজ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শনিবার দুপুর সাড়ে ৩টায় আলমডাঙ্গার বাদেমাজু গ্রাম থেকে সালমাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর সালমা খাতুন পুলিশকে জানান, দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান।
ভুক্তভোগী সালমা খাতুনের এ কথার সত্যতা পাওয়ায় তার স্বামীকে সতর্ক করে দেয় পুলিশ। এসময় তারা উভয়ই সন্তানদের নিয়ে সুখে শান্তিতে সংসার করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে স্বামী মো. শাহজাহান মোল্লার কাছে তাকে হস্তান্তর করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, স্বামীর নির্যাতনে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী সালমা বেগম। পরে স্বামী শাহজাহান মোল্লার অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে তাকে আলমডাঙ্গার বাদেমাজু এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে পুলিশের মধ্যস্থতায় তিনি স্বামীর ঘরে ফেরত যান।
শিক্ষক তো নয় যেন কষাই!
নড়াইল প্রতিনিধি
শিক্ষক তো নয় যেন কষাই! বিবাহ করাই যেন তার নেশা। আর তাই তো একে একে তিনটি বিয়ে করেছেন শিক্ষক নামের এক পাষ- স্বামী। তৃতীয় স্ত্রীকে ঘরে তুলতে বাঁধা দেওয়ায় প্রথম স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা ফারজাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন স্বামী শাহান শাহ সরদার। স্বামীর অমানবিক নির্যাতন ও আঘাতের চিহ্ন নিয়ে হাসপাতালের বেডে যন্ত্রণায় ছটফট করছেন। বর্তমানে নির্যাতিত ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার ( ৬ মার্চ) রাতে ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলার চারিখাদা গ্রামে।
স্বামী শাহান শাহ সরদার একমাস আগে তার এক ছাত্রীকে বিয়ে করেছেন। এটি তার তৃতীয় বিয়ে। তার পিতার নাম সবদার সরদার। জানা গেছে, মাইজপাড়া ইউনিয়নের চারিখাদা গ্রামের সবদার সরদারের ছেলে মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক শাহান শাহ সরদারের সাথে ২১ বছর আগে ঢাকার সূত্রাপুর এলাকার আব্দুল কাদিরের মেয়ে ফারজানার সাথে বিয়ে হয়। তাদের ঘরে তিনটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে শাহজাদী মারিয়া এইচএসসি, মেঝো মেয়ে শাহ আফরিন ৯ম শ্রেণিতে এবং ছোট মেয়ে ফাতেমা ৩য় শ্রেণিতে অধ্যায়নরত। বর্তমানে নির্যাতিত ওই নারী ৮ মাসের অন্তঃসত্ত্বা।
হাসপাতালে চিকিৎসাধীন ফারজানা বেগম বলেন, বিয়ের পর থেকেই আমার স্বামীর বিরুদ্ধে নারী কেলেংকারির তথ্য জানতে পারি। যেহেতু বিয়ে করেছি সে কারণে সব মুখ বন্ধ করেই সহ্য করে এসেছি। বিয়ের ৪/৫ বছর পর অর্থাৎ ২০০৫ সালে পলি নামে এক মেয়েকে দ্বিতীয় বিয়ে করে। পরবর্তীতে পরিবার ও আমার অনুরোধে দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে সংসারে কিছুটা শান্তি ছিলো। কিন্তু মাঝে মধ্যেই নারী ঘটিত বিভিন্ন অভিযোগ শুনলেও সেগুলো সহ্য করেছি। সর্বশেষ এ বছরের ১ ফেব্রুয়ারি মাইজপাড়া ইউনিয়নের কল্যানখালী গ্রামে তার এক ছাত্রী মারিয়াকে তৃতীয় বিয়ে করে।
তিনি বলেন, গত ৬ মার্চ রাত সাড়ে ৭টার দিকে তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে নিয়ে আসে এবং ঘরে তুলতে যায়। তখন বাধা দেওয়ায় আমার স্বামী শাহানশাহ সরদার, তার তৃতীয় স্ত্রী মারিয়া ও আমার শ্বশুর সবদার সরদার মিলে আমাদের ওপর অমানবিক নির্যাতন শুরু করে। আমাকে কিল ঘুষি, লাথি মারতে থাকে। তখন আমার মেয়েরা ঠেকাতে গেলেও তারাও রক্ষা পায়নি। আমার গর্ভে ৮ মাসের সন্তান রয়েছে। পেটে লাথি মারায় ব্লিডিং হয়। অমানবিক নির্যাতনের কারণে আমি অচেতন হয়ে যাই।
নির্যাতিতার মেঝো মেয়ে শাহ আফরিন বলেন, আমার মাকে মারপিটের পর প্রচুর ব্লিডিং হয়েছে। আমরা তিন বোন এ্যাম্বুলেন্স খবর দিয়ে রাতে আমার মাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাই। জরুরি বিভাগে ডাক্তার দেখানোর পর অবস্থায় খারাপ হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। আমরা রাত ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। বর্তমানে চিকিৎসা চলছে। মেয়ে আফরিন আরো বলেন, এ ঘটনার পর আমাদের ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে আমার বাবা। আমরা এখন কোথায় উঠবো ভেবে পাচ্ছি না। তাছাড়া নানাভাবে আমাদের হুমকি-ধামকি দিচ্ছেন। আমার বাবা হলেও তিনি অপরাধী। এ পর্যন্ত আমার বাবার দ্বারা অন্তত ২৫ জন নারী কলঙ্কিত হয়েছে। আমরা সঠিক বিচার চাই। অভিযুক্ত শিক্ষক শাহান শাহ সরদার মুঠোফোনে বলেন, আমি তৃতীয় বিয়ে করায় আমার প্রথম স্ত্রী পরিকল্পিতভাবে এসব করেছে। এটি আপনার তৃতীয় স্ত্রী মেয়েদের ঘরে উঠতে দিচ্ছেন না এমন প্রশ্ন করলে তিনি ফোন কেটে দেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস হোসেন বলেন, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্বর্ণময়ী কালিমন্দির কমিটির সাবেক সভাপতির ভাইয়ের মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
রূপসার মিলকী দেয়াড়া স্বর্ণময়ী কালিমন্দির ও শ্মশান কমিটির সাবেক সভাপতি প্রণব চন্দ্র সাহার বড় ভাই প্রকাশ চন্দ্র সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হচ্ছেন সভাপতি রাজিব দাস, সাধারণ সম্পাদক রতন কুমার বিশ^াস, সাবেক কার্যকরী সভাপতি অরুপ ভৌমিক রবি, সাবেক সাধারণ সম্পাদক দিবাকর মন্ডল, প্রান্ত মন্ডল, রবিন কর্মকার, পলাশ মল্লিক, গোবিন্দ দাস, নির্মাল দাস জয় সাহা ও অশিষ দাস। নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান। তিনি শনিবার রাত ১১টা ৫৫মিনিটি কিডনি রোগে আক্রান্ত হয়ে খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান।
অভয়নগরে ৭ মার্চ যথাযথ মর্যাদায় পালিত
অভয়নগর (যশোর) প্রতিনিধি-
অভয়নগরে ঐতিহাসিক ৭ মার্চ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসের শুরুতে গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, নওয়াপাড়া পৌরসভা, অভয়নগর থানা পুলিশ, নওয়াপাড়া প্রেসক্লাব, উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সহ-সভাপতি সানা আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আলী আহম্মেদ খান, যুগ্ম আহবায়ক অধির কুমার পাঁড়ে, নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান, সহকারী কশিনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারভীন, অভয়নগর থানার ওসি মো. মনিরুজ্জামান, ওসি তদন্ত মিলন কুমার মন্ডল, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মিজানুর রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খানম, উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেন, যুগ্ম আহবায়ক অর্জুন সেন, উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সাধারণ সম্পাদক মিলন কুমার মন্ডল, স্বেচ্ছাসেবকলীগ নেতা পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রওশন কবীর টুটুল, পৌর যুবলীগের আহবায়ক হাসান গাজি, পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্ত প্রমুখ।
নওয়াপাড়া হাইওয়ে থানার উদ্দ্যেগে ঐতিহাসিক ৭ই মার্চ পালন
অভয়নগর (যশোর) প্রতিনিধি-
নওয়াপাড়া হাইওয়ে থানার উদ্দ্যেগে ঐতিহাসিক ৭ই মার্চ পালন। গতকাল রোববার বিকালে থানা চত্বরে নওয়াপাড়া হাইওয়ে থানার দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সেপেক্টার মাহামুদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোজাফফর আহম্মেদ, নওয়াপাড়া প্রেস ক্লাবের উপদেষ্টা প্রভাসক আবিদ হাচান, ক্রীড়া সম্পাদক এফ এম আলাউদ্দিন, দপ্তর সম্পাদক শাহিন আহম্মেদ, সার্জেন্ট জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাবের সদস্য মল্লিক খলিলুর রহমান, গাজী আবুল হোসেন, জাকির হোসেন হৃদয়, সৈয়দ রিপন। নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম, মোশারফ হোসেন, থানার সকল পুলিশ কর্মকর্র্তা সহ স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন থানা মসজিদের ইমাম মো. আলি আজগার।
কয়রায় ৭ মার্চ উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর ভাষন উপস্থাপনা অনুষ্ঠিত
কয়রা প্রতিনিধি
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের ব্যবস্থা করা হয়। দিনটি উপলক্ষ্যে সকাল ৮ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল ১০ টায় কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কাজী মো. মোস্তাইন বিল্যাহ, প্রাথমিক শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মহসীন আলী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সূধী সমাজের ব্যক্তিবর্গ। একই দিন বেলা ১ টায় জেলা প্রশাসক, খুলনার উদ্যোগে, চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরামের ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসন, কয়রার আয়োজনে বেলা ১ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে লাখো কণ্ঠে ঐতিহাসিক ৭ মার্চের ভাষন উপস্থাপনা (অনুকৃতি) অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাষন উপস্থাপনা অনুষ্ঠানে ভার্চয়াল কানেকশনে সংযুক্ত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মো. খায়রুল আলম, বিকাশ চন্দ্র ম-ল, শহীদ সরোয়ার সহ অন্যান্য শিক্ষক ম-লী। এরপর শুরু হয় শিশু শিক্ষার্থী কর্তৃক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন উপস্থাপন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মো. আবু খালিদ, এসলামুল হক মিঠু, এ্যাড. মোশারফ হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠারে শিক্ষক-শিক্ষার্থী ও সূধী সমাজের ব্যক্তিবর্গ।
বঙ্গবন্ধুর ভাষন জাতিসংয়ের চুড়ান্ত স্বীকৃতি প্রাপ্তিতে কয়রা থানায় কেক কেটে আনন্দ উদযাপন
কয়রা প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাসন জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তি ও বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরনে কয়রা থানা পুলিশ প্রশাসন কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে আনন্দ উদযাপন করেছে। কয়রা থানা অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম টিংকুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটায় অংশ গ্রহন করেন মুক্তিযোদ্ধা কম-ার এ্যাড. মো. কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসাহেব কোমর উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ডক্টর চয়ন রায় ও কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহা. হুমায়ূন কবীর। এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহাদাত হোসেন, কিশোর কুমার দত্ত, মো. আব্দুল মজিদ সহ কয়রা থানা পুলিশ প্রশাসনের সকল সদস্যবৃন্দ ও স্থানীয় সর্বস্তরের সাধারন জনতা।
আওয়ামী লীগের প্রার্থী হিসাবে পঞ্চকরন ইউনিয়নবাসী রিয়াজ শেখকে দেখতে চান
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ২নং পঞ্চকরন ইউনিয়নের ইউপি নির্বাচনে জেলার শ্রমিক লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রিয়াজ শেখকে নৌকার প্রার্থী হিসেবে দেখতে চান ইউনিয়ন বাসী। দীর্ঘ দিন সুবিধা বঞ্চিত দরিদ্র অসহায় মানুষের মাঝে কাজ করায় এলাকায় ব্যাপক জনপ্রিয়তায় সৃষ্টি হয়েছে। আর এ জনপ্রিয়তার কারনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জেলার এই শ্রমিক লীগ নেতাকে চান এলাকাবাসী। আওয়ামী লীগের দুঃসময়ের ত্যাগি নেতা হিসাবে এলাকায় পরিচিত তিনি। করোনা কালীর সময়ে এলাকার অসহায় মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেওয়াসহ কল্যান তহবিল গঠন করে বিভিন্ন সহযোগীতা করেছেন। এলাকার অসহায় দরিদ্র শিক্ষার্থীদের বই কিনে দেয়াসহ এলাকার অসহায় মানুষকে বিভিন্ন ভাবে সহায়তা করে আসছেন তিনি। এছাড়া ইউনিয়নের সাধারন মানুষের বিভিন্ন সমস্যা সমাধান,ঝগড়া-বিবাদ নিরশনসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করায় বর্তমানে তিনি এলাকার সুবিধা বঞ্চিত মানুষের আশ্রয়স্থলে পরিনত হয়েছেন। এজন্য এলাকার দলীয় ও সাধারন মানুষের একটাই দাবী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাতে মোঃ রিয়াজ শেখকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় ভাবে মনোনীত করা হয়। মোঃ রিয়াজ শেখ ২নং পঞ্চকরন ইউনিয়নের মৃত মোঃ আজহার আলী শেখের ছেলে।
এলাকার একাধিক ব্যক্তি বলেন, এলাকার মানুষের সুখে দুখে আমরা সব সময় রিয়াজ ভাইকে কাছে পেয়েছি। আওয়ামী লীগের দুঃসময়ের নেতা তিনি। এলাকার অসহায় দরিদ্র মানুষদের শেষ আশ্রয়স্থল তিনি। তিনি করোনাসহ সকল বিপদেই এলাকার সাধারন মানুষের পাশে থেকে কাজ করেছেন। আমি আশাকরি তার এ বিশেষ অবদানের জন্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তাকে পঞ্চকরন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করবেন।
পঞ্চকরন ইউনিয়নের জাহিদ হোসেন হাওলাদার বলেন, মোঃ রিয়াজ ভাই আওয়ামী লীগের দীর্ঘদিনের ত্যাগি নেতা। শুধুমাত্র আওয়ামী লীগ করার কারনে তিনি মিথ্যা মামলাসহ নানা ভাবে হয়রানীর শিকার হয়েছেন। দূর্দিনে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের আগলে রেখেছেন। এমনকি তার জায়গা-জমি বিক্রি করে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তা করেছেন। এছাড়া এলাকার অসহায় মানুষ দিনে রাতে যে কোন সময় তাকে ডাক দিলে তিনি তাদের আহবানে সাড়া দিয়ে ছুটে গিয়েছেন। তিনি যদি পঞ্চকরন ইউনিয়ন থেকে দলীয় মনোনয়ন পান, তাহলে ইউনিয়ন ব্যাপক উন্নয়নের পাশাপাশি অসহায় দরিদ্র মানুষেরা উপকৃত হবে।
পারভেজ শেখ বলেন, মোঃ রিয়াজ ভাই হচ্ছে গনমানুষের নেতা। পঞ্চকরন ইউনয়নের সর্বস্থরের জনগনের পাশাপশি তিনি মোড়েলগঞ্জ উপজেলায় ব্যাপক জনপ্রিয়। আমরা তাকে পঞ্চকরন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চাই। তিনি বলেন,বাংলাদেশ আওয়ামী লীগ যদি তাকে নৌকার প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেয় তাহলে বিপুল ব্যবধানে বিজয়ী হবেন বলে আমি আশা করি ।
বাগেরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। রোববার সকাল সোয়া আটটায় জেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে বাগেরহাট শহরের জেলা পরিষদের মাঠ থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে যেয়ে শেষ হয়। র্যালীতে স্কুলের শিশু শিক্ষার্থীরা মুজিব কোট পরে অংশ নেয়। শহীদ মিনার এলাকায় শিশুদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের দাঁড়িয়ে শহরের বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীরা মুজিব কোট পরে সমবেত কন্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চে দেয়া সেই ঐতিহাসিক ভাষণ পাঠ করে।
এসময় বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক, পুলিশ সুপার কে এম আরিফুল হক, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক দেবপ্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীনুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও ঐতিহাসিক ৭ মার্চ ও স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা পরিষদ মাঠে মাসজুড়ে সুবর্ণ জয়ন্তী মেলা, চিত্রাঙ্কণ, বিতর্ক প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শণ, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী এবং সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
৭ মার্চ উপলক্ষে বাগেরহাট জেলা পুলিশের আনন্দ উদযাপন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাংলাদেশ পুলিশ সকল থানা একযোগে ঐতিহাসিক ৭ মার্চ পালন ও বাংলাদেশ এলডিপি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তীতে দেশ ব্যাপী আনন্দ উদযাপন করেছে। তার অংশ হিসেবে বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে দিবসটি উপলক্ষে রবিবার বিকালে (৭ মার্চ) বাগেরহাট ঐতিহ্যবাহি খানজাহান আলী মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক উপস্থিত ছিলেন।
বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হকের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল হক, বাগেরহাট মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী, বেমরতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু,সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শওকত আলীসহ প্রশাসন, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আনন্দ উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক কেক কাটেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষন শোনেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিশেষ অবদানে কথা স্বীকার করেন ও বাংলাদেশ এলডিপি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তীতে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে বর্ন্যাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোটচাঁদপুর মডেল থানার উদ্যোগে নানা আয়োজনে ঐতিহাসিক ৭মার্চ পালন
মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুর
৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ভাষন উপলক্ষে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূরান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপনের লক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানার উদ্যোগে আলোচনা সভা ও এক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ই মার্চ) বিকালে মডেল থানা চত্বরে অফিসার্স ইনচার্জ মাহবুবুল আলম এর সভাপতিত্বে ও মডেল থানার (তদন্ত) ওসি ইমরান আলমের পরিচালনায় উক্ত আলোচনা সভা ও আনন্দ উদযাপন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও কেক কেটে আনন্দ উৎযাপনের শুভ উদ্বোধন করার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম । স্বাগত বক্তব্য রাখেন মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেচ্ছা মিকি, পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম,উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, ১নং সাফদারপুর ইউনিয়নের চেয়ারম্যান নওশের আলী প্রমুখ।
অনুষ্ঠানের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সহ মুক্তিযুদ্ধ ভিত্তিক ও মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি ভিডিও লাইফের প্রামান্যচিত্র ভিডিও ধারনের মাধ্যমে দেখানো হয়
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শামীমা আক্তার হ্যাপি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন,৫নং এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান খান, উপজেলা আঃলীগের সহসভাপতি কায়দার রহমান,৪নং বলুহর ইউনিয়ন চেয়ারম্যান আঃমতিন, পৌরসভার কাউন্সিলর জাহিদ হোসেন, শেখ সোহেল আরমান, সোহেল আল মামুন,সুব্রত চক্রবর্তী, রকিব উদ্দীন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর গাজী তানজিমা,রত্মা পারভিন,শারমিন আক্তার সাথী, মডেল থানার সেকেন্ড অফিসার (নিরস্ত্র) আব্দুল মান্নান, পৌর ফাঁড়ি ইনচার্জ আক্তারুজ্জামান লিটন,এসআই তৌফিক আনাম, এসআই শরিফুল ইসলাম শরিফ,এসআই শামিম, এসআই জাহিরুল ইসলাম সহ মডেল থানার সকল কর্তব্যরত পুলিশ অফিসার ও কনেষ্টেবলগন,উপজেলা ফায়ার সার্ভিসের সকল ইউনিট সহ বিভিন্ন প্রিন্ট পত্রিকার সম্মানিত সাংবাদিকবৃন্দ, দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন।
ডুমুরিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নানা কর্মসূচী গ্রহন করা হয়।কর্মসূচীর মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,কেক কর্তন,আলোচনা সভা,ভিডিও কনফারেন্স আলোক সজ্জা ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়।গতকাল রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা স্মৃতি চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যদেন স্থানীয় সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ।বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,শারমিনা পারভীন রুমা,কৃষি অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন প্রমূখ।বিকেলে থানা পুলিশের আয়োজনে কেক কর্তনের পর থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের সভাপতিত্বে থানা চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ’র অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) একেএম নাহিদুল ইসলাম (বিপিএম)।বিশেষ অতিথির বক্তব্যদেন পুলিশ সুপার এসএম শফিউল্লাহ (বিপিএম)।ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্যদেন জেলা আ’লীগের সহ-সভাপতি এবিএম শফিকুল ইসলাম,উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার প্রমূখ।এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অজয় সরকার, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু,খান সাকুর আহমেদ,প্রতাপ কুমার রায়,সুরঞ্জিত কুমার বৈদ্য,রেজোয়ান হোসেন মোল্যা,আবুল হাসান গাজী,আ’লীগ নেতা কাজি আলমগীর হোসেন,গোপাল চন্দ্র দে,মোল্যা সোহেল রানা,গাজী তৌহিদুল ইসলাম,যুবলীগ নেতা গোবিন্দ কুমার ঘোষসহ সামাজিক,সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
ফকিরহাটে ৯ম ফরহাদ স্মৃতি ক্রিকেট খেলার উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের লখপুর স্পোটিং ক্লাবের আয়োজনে উৎসব মূখর পরিবেশে ৯ম এসএম ফরহা হোসেন স্মৃতি লখপুর প্রিমিয়ার লীগ (এলপিএল) ক্রিকেট খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে ৮টি দল অংশগ্রহন করছে। শনিবার সকাল ১০টায় লখপুর আলহাজ্ব আম্বিয়া ইছহাক কলেজিয়েট র্গালস স্কুল মাঠে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লখপুর গ্রুফ অব ইন্ড্রাষ্ট্রিজ লিঃ ও সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন লখপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আবুল হোসেন, অধ্যক্ষ স. ম নাসিম উদ্দিন মাহাতাব, ডা: গোলাম রব্বানী, আয়োজক কমিটির সিনিয়র সহ-সভাপতি মো: জসিম উদ্দিন শেখ। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন আল-আমিন শেখ ও রুবেল শেখ। এসময় আয়োজক কমিটির নেতৃবৃন্দসহ অসঙখ্য ক্রিকেটপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
ফকিরহাটে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ম্যারাথন দৌড়
ফকিরহাট প্রতিনিধি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ঢাকা ম্যারাথন দৌড়-২০২১ এর অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাটে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেনা বাহিনীর আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক মাঠ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। ৫ কিলিামিটার রাস্তা অতিক্রম করে উক্ত স্কুল মাঠে এসে শেষ হয়। প্রতিযোগিতায় ৬০জন নানা পেশা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে মো: খান রাকিব, দ্বিতীয় হয়েছে মো: ফয়সাল হাওলাদার, এবং তৃতীয় স্থান অধিকার করেন মো: শফিকুল ইসলাম। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ফকিরহাট (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা। এতে সভাপতিত্ব করেন বরিশাল শেখ হাসিনা সেনা নিবাসের ক্যাপ্টেন শাহিনুর রহমান। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আবু বকর, আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম, উপজেলা যুব লীগের আহবায়ক শেখ ওয়াহিদুজ্জামান বাবু, আট্টাকা স্পোটিং ক্লাবের শাহাবুদ্দিন সাবু, মো: ইয়ারাত আলী, লিপন বিশ্বাস প্রমূখ।
ফুলতলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
ফুলতলা প্রতিনিধি
নানা আয়োজনে এবারই প্রথম উদযাপিত হলো ঐতিহাসিক মার্চ জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে রোববার ফুলতলা উপজেলা ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১০১ শিক্ষার্থীর অংশ গ্রহণে ভার্চুয়াল সভার মাধ্যমে খুলনা জেলা প্রশাসকের সাথে যুক্ত হন। এদিকে ফুলতলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এর মধ্যে আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে দুপুর ২টায় ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা কাজী জাফর উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মেঃ আফরুজ্জামান, শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম প্রমুখ। আব্দুল লতিফ মেমোরিয়ার মাধ্যমিক বিদ্যালয়ে অনুরুপ কর্মসূচি প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয। জামিরা মুকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম রফিকুল ইসলামের সভাপতিত্বে পালিত হয।
অপরদিকে ফুলতলা থানার উদ্যোগে বিকাল ৩টায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। অতিথিবৃন্দ কেক কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, মাওঃ সাইফুল হাসান খান, শেখ আবুল বাশার, কমিউনিটি পুলিশিং উপজেলা সভাপতি আতিয়ার রহমান আকুঞ্জি, ক্যাপ্টেন আবুল বাশার, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা সুবোধ বসু প্রমুখ। জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের উদ্যোগে অধ্যক্ষ গাজী মারুফুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিএমএ সালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান। ফুলতলা রি-ইউনিয়ন মডেল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিচালান কমিটির সভাপতি আলহাজ্ব হাসান ইমামুল হক ভুইয়া। গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দামোদর এম এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএমএ হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী।
এদিকে খানজাহান আলী থানার উদ্যোগে বিকাল ৪টায় ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুয়েটের ভারপ্রাপ্ত রেজিষ্টার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভুইয়া । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, কেএমপির উপ পুলিশ কমিশনার বিএম নুরুজ্জামান, অতিঃ উপ পুলিশ কমিশনার খন্দকার লাবলী, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম।
মোংলায় নানা আয়োজনে ৭ই মার্চ পালিত
মোংলা প্রতিনিধি
মোংলায় সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থার আয়োজনে ৭ মার্চ রবিবার দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভ ও ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আলোচনা সভা, শিশু চিত্রাংকন, আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
রবিবার সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ও স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে উপজেলা প্রশাসন, মোংলা পোর্ট পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নুর আলম শেখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সকাল ১১টায় দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধ শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম প্রমূখ। সকাল ১০টায় শিক্ষক মিলনায়তনে মোংলা সরকারি কলেজ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার। বক্তব্য রাখেন প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক বিশ্বজিৎ হালদার, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক মমতাজ খানম, প্রভাষক নিগার সুলতানা সুমী, প্রভাষক কামাল হোসেন প্রমূখ। বিকেলে মোংলা থানা পুলিশের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত
আলমগীর হোসেন, কেশবপুর
কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় শহরের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের পক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কেশবপুর পৌরসভা, কেশবপুর থানা, উপজেলা আওয়ামী লীগ, কেশবপুর প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়। এদিন সকালেই কেশবপুরের সকল সরকারি ও বেসরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং ব্যক্তি মালিকাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টা ৫০ মিনিটে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহসভাপতি এইচ এম আমির হোসেন ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সাধারণ স¤পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূরুল ইসলাম খান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিক, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল, পলাশ কুমার মল্লিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন হাফেজ খলিলুর রহমান।
সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাংকণ প্রতিযোগিতা, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর বক্তৃতা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
এছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
ইন্দুরকানীতে মুজিবশতবর্ষে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত উদযাপন
ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি
ইন্দুরকানীতে মুজিবশতবর্ষে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় । রোববার সকালে ইউএনও হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ এর নেতৃত্বে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পঅর্পন করেন । এসময় উপস্থিত ছিলেল উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান,ওসি মোঃ হুমায়ুন কবির, আ”লীগ নেতা মৃধা মনিরুজ্জামান, মনিরুজ্জামান সেলিম,মিজানুর রহমান খসরু, জেপি নেতা কাওছার আহমেদ দুলাল, শহিদুল ইসলা দোদুল, ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, গোলাম সরোয়ার বাবুল প্রমুখ । বিকালে ইন্দুরকানী থানার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
ইন্দুরকানীতে অচেতন করে নগদ টাকা সহ স্বর্নালংকর চুরি
ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি
ইন্দুরকানীতে অচেতন করে টাকা সহ স্বর্নালংকর চুরি হয়েছে । রোববার ভোর রাতে উপজেলা চাড়াখালী গ্রামে মোড়েলগঞ্জ এস এম কলেজের সাবেক অধ্যাপক যতিন্দ্র নাথ হাওলাদারের বাসায় রাতের আধারে পরিবারের সকলকে অচেতন করে ৪টি চেন, ৪টি আংটি, ২জোড়া রুলি, নগদ ১লক্ষ টাকা সহ বেশকিছু মালামাল চুরি করে নিয়ে যায় । পরদিন সকালে পাশের ঘরের লোক আসলে তাদেরকে অচেতন দেখতে পেয়ে চিৎকার করে । পরে তাদেরকে অচেতন অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় ।
ইন্দুরকানীতে ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন
ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি
ইন্দুরকানীতে ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে । শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুল হক খোকন এর স্বাক্ষরিত ইন্দুরকানী জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এতে আহবায়ক মোঃ আল আমিন হোসেন, যুগ্ন আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, মোঃ সাইমুন আহম্দে, মোঃ শাহিন ফরাজী , মোঃ কালাম শেখ, তাসলিম নুর অয়ন,মোঃ ইমরান হোসেন, তরিকুল ইসলাম তরুন, কানিজ ফাতেমা কেয়া, ফয়সাল আহমেদ,রাকিব হোসেন, তুহিন হাং, মাহাদী গাজী ও মোঃ সাদিকুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয় ।
ডুমুরিয়ায় আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া সদর ইউনিয়নের ১ নম্বর গোলণা ও হাজিডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যেগে গতকাল রবিবার বিকেলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। সভাপতিত্ব করেন খান হাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি সরদার আবু সাঈদ, শেখ নাজিবুর রহমান, দপ্তর সম্পাদক খান আবু বক্কার, কৃষি বিষয়ক সম্পাদক সরদার আব্দুল গনি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্লা সোহেল রানা ও উপ-প্রচার সম্পাদক এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম। খান রফিকুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, আছফার হোসেন জোয়াদ্দার, মাসুদ রানা নান্টু, জামিল আক্তার লেলিন, রঞ্জন জোয়াদ্দার, আজগর খান, প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, আবুল কালাম সরদার, খান নজরুল ইসলাম, আসলাম খান, শেখ জাকির হুসাইন, জাকির মোল্লা, আলহাজ্ব রবিউল ইসলাম আন্টু, মাহমুদ খান, মোল্লা মাসুদ, জাহাঙ্গীর সরদার, হাবিবুর রহমান, খান আবুল বাসার, শিমু আক্তার,মনিরুল ইসলাম, জাকির খান, জাহিদ শেখ, তরিকুল ইসলাম, এস কে বাপ্পি । মতবিনিময় সভায় প্রধান অতিথি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ণমুলক কাজের বর্ননা তুলে ধরেন।
খানজাহান আলী থানা পুলিশের ৭ই মার্চ দিবস পালন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান)এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইন্শাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।
এই বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। দিবসটি উপলক্ষে ৭মার্চ রবিবার বিকাল সাড়ে ৩টায় নানা কর্মসূচি পালন করে খানজাহান আলী থানা পুলিশ । কেক কাটা, আলোচনা সভা , সাংকৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট)র ভারপ্রাপ্ত রেজিষ্টার মোঃ আনিছুর রহমান ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন কেএমপি ডিসি ( ডিবি) বিএম নুরুজ্জামান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার খন্দকার লাবনি, এস এম বায়জিদ ইবনে আকবার, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধক্ষ এম এ দাউদ, ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস অনুষ্ঠানটি পরিচালনা করেন ওসি তদন্ত কবির হোসেন ও এস আই আসাদুজ্জামান। অনুষ্ঠানে স্থানিয় সাংবাদিক , রাজনৈতিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
গিলাতলা দক্ষিণ পাড়ায় ৩ দিন ব্যাপি তাফসিরুল কোরআন মাহফিল আজ থেকে শুরু
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
গিলাতলা দক্ষিণপাড়া তৌহিদি জনতার উদ্যোগে মুজাদ্দেদে জামান খতিবে আজম ফুরফুরা শরীফের পীর আল্লামা রুহল আমীন ( রহঃ) এর স্মৃতি স্মরনে গাফফার ফুড মোড়ে ৩ দিন ব্যাপি ৪৭ তম বার্ষিক তাফসিরুল কুরআন ও ছিদ্দিকীয়া আমিনিয়া ঈছালে সওয়াব মাহফিল আগামিকাল সোমবার থেকে অনুষ্ঠিত হবে । মাহফিলের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওঃ আব্দুল আজিজ জিহাদী ( কুমিল্লা), বিশেষ বক্তা বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদ এ্যাসিষ্ট্যান্ট সেক্রেটারী ও বাংলাদেশ তরুন ইসলামী ফোরাম খুলনা জেলা সভাপতি মাওঃ মনিরুল ইসলাম গাজীপুরী, নগর জামে মসজিদ দৌলতপুর খুলনা ইমাম ও খতিব মাওঃ শরিফুল ইসলাম। ৯ মার্চ মঙ্গলবার প্রধান অতিথি ১ নং আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম , প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআন মাওঃ আব্দুল কাইয়ুম মিয়াজী। বিশেষ বক্তা বিশিষ্ট মুফাচ্ছিরে কোরআন আলহাজ্ব মাওঃ আবুল বাশার জিহাদী , বিশিষ্ট মুফাচ্ছিরে কোরআন ও সুমিষ্টভাষি বক্তা খতিব বসুুন্দিয়া জামে মসজিদ যশোর, মাওলানা মুফতি শেখ আঃ রশিদ – সিনিয়র মোহাদ্দিস গাংনী মাদ্রাসা মাওলানা ছফিউল্লাহ , ১০ মার্চ আখেরি মোনাজাত ও সমাপনি দিন প্রধান অতিথি ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, প্রধান আকর্ষন মরহুম রুহল আমিন (রঃ) সুযোগ পৌত্র আলহাজ্ব মাওঃ শরফুল আমিন , প্রধান বক্তা মুফতি শাহিদুর রহমান , বিশেষ বক্তা মাওঃ শেখ আঃ সালাম জাহেদী , মাওলানা জিল্লুর রহমান কাশেমী , মাহফিলে সভাপতিত্ব করবেন নওয়াপাড়া পীর সাহেব আলহাজ্ব খাজা রফিকুজ্জামান শাহ্ ।
যোগীপোল ইউপি চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা বেগ লিয়াকত আলী’র গণসংযোগ ও মতবিনিমিয়
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
যোগীপোল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী যোগীপোল ইউনিয়নের ২ ও ৬ নং ওয়ার্ড এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন । ৭ মার্চ রবিবার সকাল ৭ টায় ও বিকাল ৫ টায় যোগীপোল ইউনিয়নের মধু ফ্যাক্টরী থকে যাব্দীপুর ঈদগাহ হয়ে রেললাইন ঘুরে বাদামতলা এসে শেষ হয়। এসময় চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী বলেন, আপনারা আমাকে নির্বাচনে সহযোগীতা করলে ইউনিয়ন থেকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন ইউনিয়ন গলে তুলবো। এসময় তার সাথে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আল আমিন ফকির, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, রাকিব, রবিউল, মোঃ রাজিব, বেগ রাশেদুজ্জামান, সিবলী, সুমন বেগ, গোলাম মোস্তফা কোরবান আলী, ছাত্রলীগ নেতা মিতুল মোল্যা, মোঃ বাবু, মোঃ রিমন, মোঃ রানা, ওমর আল, বেগ রাসেল, যুবলীগ নেতা শাহরিয়ার খান, আব্দুর রহমান, নূর আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। গণসংযোগ ও মতবিনিময়কালে এলাকাবাসী বলেন, সন্ত্রাসমুক্ত একটি পরিচ্ছন্ন ইউনিয়ন গড়ার লক্ষে বেগ লিয়াকত আলী’র কোন বিকল্প নাই। ২০২১ নির্বাচনে যোগীপোল ইউপি চেয়ারম্যান হিসেবে তাকেই প্রয়োজন। বেগ লিয়াকত আলীকে মনোনয়ন দেয়ার জন্য মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান এলাকাবাসী।
যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বাছাই আজ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন যোগীপোল ইউনিয়নের আসন্ন নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন বাছাই আজ। আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয় নিয়ে মহানগর আওয়ামীলীগের নির্দেশক্রমে আজ সোমবার বেলা ১২টায় খানাবাড়ী গার্লস হাই স্কুলে যোগীপোল ইউনিয়ন(৩৩নং ওয়ার্ড)এর ৩’শ কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে দলীয় চেয়ারম্যান মনোনীত করবেন বলে জানা গেছে। এব্যাপারে খানজাহান আলী থানার আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন জানান, ৩৩নং ওয়ার্ড কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে দলীয় চেয়ারম্যান এর মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত হবে। উক্ত সভায় উপস্থিত থাকবেন মহানগরের নেতৃবৃন্দ, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থী ১৩ জন যথাক্রমে- খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, থানা সহ-সভাপতি আলহাজ্ব মোড়ল আনিসুর রহমান, মাষ্টার মনিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী জাকারিয়া রিপন, খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক সাজ্জাদুর রহমান লিংকন, মোঃ ফয়সাল হোসেন, কাজী শহিদুল ইসলাম পিটো, আবু হেনা বাবলু, মোঃ খায়রুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম ্, রুমা খন্দকার মুন্নি, অম্বিকা রাণী মন্ডল ।
বাগমারা জনকল্যাণ সমিতির বার্ষিক প্রীতি সম্মিলন ও পুরস্কার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাগমারা জনকল্যাণ সমিতির বার্ষিক প্রীতি সম্মিলন ও র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৬ মার্চ শনিবার সকাল ১১টা হতে দিনব্যাপী গল্লামারী লিনিয়ার পার্কে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি এডিশনাল পিপি এড. হেমন্ত সরকার। সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সমিতির উপদেষ্টা ২৪নং ওয়ার্ড কাউন্সিলর শমশের আলী মিণ্টু ও বিশেষ অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন যথাক্রমেÑসমিতির উপদেষ্টা উপ-সচিব ড. দুলাল কৃষ্ণ রায়, উপদেষ্টা জনতা ব্যাংকের এজিএম (অবঃ) গৌতম রায়, র্যাফেল ড্র’র স্পন্সার সমিতি’র সিনিয়র যুগ্ম সম্পাদক এড. তৌহিদুর রহমনা তুষার। এ সময়ে অনুষ্ঠানে সমিতির সকল সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সম্পাদকম-লীর সদস্য, নির্বাহী সদস্যসহ সমিতির সদস্যদের পরিবারবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী সমিতির পক্ষ থেকে বাগমারাবাসীদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, চিত্ত বিনোদন এবং পরিবারের সদস্যদের মিলন মেলায় সৌহার্দ্য-সম্প্রীতি বৃদ্ধি করে এবং সমিতির কাজের গতি বৃদ্ধি ও মানসিক অবস্থার উন্নতি ঘটায়। পরিশেষে সমিতির সভাপতি সাবেক কমিশনার শেখ সিদ্দিকুর রহমানের সহধর্মিনীর সুস্থ কামনা করে দোয়া পরিচালনা করেন ধর্ম সম্পাদক মনিরুল ইসলাম ও অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
মহেশপুরে পুলিশের উদ্যোগে কেক কাটার মধ্য দিয়ে আনন্দ উদর্যাপন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতি সংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে গতকাল রোববার বিকালে মহেশপুর থানা পুলিশের উদ্যোগে মহেশপুর অডিটোরিয়ামে আনন্দ উদর্যাপন অনুষ্ঠিত হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ উদর্যাপনের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,পৌর মেয়র আব্দুর রশিদ খান,ইনপেক্টর তদন্ত রাশেদুল ইসলাম,পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম,থানার সেকে-অফিসার এস আই হায়াত মাহামুদ,পৌর কাউন্সিলর আবুল হাসেম পাঠান,কাজি আতিয়ার রহমান,আব্দুস সালাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ,সাধারণ সম্পাদক রুবেল খান প্রমুখ।
এর পুর্বে আনন্দ উদর্যাপনের প্রথমেই কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।
আনুলিয়ায় আম্ফানে ক্ষতিগ্রস্থদের জীবন জীবিকায়ন পুনরুদ্ধার সহায়তা প্রদান
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার আনুলিয়ায় ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের জন্য জীবন জীবিকায়ন পুনরুদ্ধার সহায়তা কার্যক্রম প্রকল্পের আওতায় জীবন জীবিকায়ন পুনরুদ্ধার সহায়তা বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (৭ মার্চ) সকাল ১১ টায় কাকবাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অক্সফামের আর্থিক সহায়তায় কোডেক এর কারিগরি সহায়তায় জাগোরনি এর কনসোর্টিয়াম লীডে ও বেসরকারি উন্নয়ন সংস্থা ক্রিসেন্টের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অর্থ সহায়তা বিতরণ করেন, জাগোনারীর চিফ এক্সিকিউটিভ হোসনে আরা হাসি। বিশেষ অতিথি ছিলেন, কোডেক এর পিএম শংকর বিশ্বাস, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক আবু জাফর, মনিটরিং কনসোর্টিয়াম তাজমেরী জাহান লিখন, রুনু ইসলাম। প্রজেক্ট ম্যানেজার অনিমেষ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান শিক্ষক মনিরুজ্জামান নয়ন, যুবলীগ নেতা এটিএম, স্থানীয় মহিলা মেম্বারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউনিয়নের ২০১ জন তালিকাভুক্ত কার্ডধারীকে প্রত্যেককে ৫০০০ টাকা করে ১০ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
কাদাকাটিতে চেয়ারম্যান দীপের দুর্নীতি ও অনিয়মের প্রতিকারের দাবীতে মানববন্ধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কাদাকাটিতে ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দীপের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রতিকারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। রবিবার (৭ মার্চ) বিকালে কাদাকাটি হাজীরহাটে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এলাকার জনসাধারণের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবু হাসান বাবু, গোলাম রসুল, আঃ সোবহান, মোশাররফ হোসেন প্রমুখ। বক্তাগণ বলেন, চেয়ারম্যান দিপঙ্কর কুমার সরকার বিগত ৫ বছরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে ১, ২ ও ৩ নং ওয়ার্ড ও ওয়ার্ডবাসীকে চঞ্চিত, উন্নয়ন থেকে বঞ্চিত করেছেন। সরকার আম্ফানে ক্ষতিগ্রস্ত মৎস্য ঘের মালিকদের সহায়তা প্রদান করলেও এসব এলাকার ঘের মালিকরা টাকা পায়নি। শ্রমিকদের নিয়ে কাজ করিয়ে পরে টাকা দেব বলে ঠান্ডা করে রাখেন, কাজের টাকা তুলে নিলেও শ্রমিকরা পাইনি। লাবলুর বাড়ির সামনে, সামাদের বাড়ির সামনে, মনসুরের বাড়ির সামনেসহ অনেক স্থানে কাজ করার পর টাকা তুলে নিলেও শ্রমিকদের দেওয়া হয়নি। এ এলাকার সড়ক সংস্কারের নামে টাকা উঠালেও কাজ করা হয়নি। ইউপি সদস্যদেরকে ইউনিয়ন পরিষদ থেকে কোন কাজ দেওয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর অনেক বরাদ্দ আসলেও এখানকার মানুষদের বঞ্চিত করা হয়েছে। এছাড়া অনেক ক্ষেত্রে দলগত লোকদের সুযোগ সুবিধা দেওয়া হলেও ভোট না দেওয়ায় তাদেরকে বঞ্চিত করা হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডি, প্রতিবন্ধী ও গর্ভবতী ভাতার কার্ড মেম্বারদের মাধ্যমে না করেই নিজে বা আজিমের নেতৃত্বে করা হয়েছে। ভিজিডি কার্ডধারীদের সঞ্চয়ের টাকা সম্পূর্ণ ফেরৎ না দিয়ে অনেককে ঠকানো হয়েছে দাবী করে বক্তাগণ বিষয়টি তদন্ত পূর্বক কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান হয়েছে। চেয়ারম্যান দীপঙ্কর সরকার তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয় বলে দাবী করেন।











































