Home আঞ্চলিক খুলনায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে দু’টি প্যাথলজি প্রতিষ্ঠাকে জরিমানা

খুলনায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে দু’টি প্যাথলজি প্রতিষ্ঠাকে জরিমানা

7

স্টাফ রিপোর্টার

নগরীর ৯৯/২ সাউথ সেন্ট্রাল রেডের খুলনা প্যাথলজি ও লিয়ন ডায়াগনস্টিক সেন্টারে র‌্যাবের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযুক্তরা হলেন  লবণচরা ১০/১ মোক্তার হোসেন রোডের আব্দুল কাদের এর ছেলে ফিরোজ মাহমুদ (৩৮) ও   আহসান আহম্মেদ রোডের আব্দুর রব এর ছেলে তাজুল ইসলাম (৪০)।  

র‌্যাব-৬ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত র‌্যাবের একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সহযোগিতায় নগরীর  ৯৯/২ সাউথ সেন্ট্রাল রোড এলাকায় খুলনা প্যাথলজি’তে মোবাইল র্কোট অভিযান পরিচালনা করে প্যাথলজি প্রতিষ্ঠান অপরিস্কার রেখে রোগীর জীবন হানির ঝুকি সৃষ্টি করার দায়ে ফিরোজ মাহমুদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৩০ হাজার টাকা এবং ৯৯/১ সাউথ সেন্ট্রাল রোড এলাকায় লিয়ন ডায়াগনস্টিক সেন্টার এ মোবাইল র্কোট  অভিযান  পরিচালনা করে এক্সরে’তে প্রটেকটিভ শেল্ড এবং স্যাম্পল কালেকশন রুমে এসি না থাকার দায়ে তাজুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ২০ হাজার টাকাসহ উভয়ের নিকট হতে র্সবমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যার মোবাইল র্কোট মামলা নং-০৩/২০২১ এবং ০৪/২০২১ তারিখ ১৪/০১/২০২১।