Home আঞ্চলিক খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

46

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২০ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর নেতৃত্বে কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কর্মকর্তাগণ প্রত্যুষে গল্লামারী শহীদ স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সকাল সাড়ে ৮টায় সিটি মেয়র নগর ভবনে কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন।

কেসিসি’র কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, মো: সাইফুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, মো: ডালিম হাওলাদার, মো: শামসুজ্জামান মিয়া স্বপন, মো: গোলাম মাওলা শানু, এস এম মোজাফফর রশিদী রেজা, মো: আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর কনিকা সাহা, প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা, সচিব মো: আজমুল হক, প্রধান প্রকৌশলী মো: এজাজ মোর্শেদ চৌধুরী, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট খান মাসুম বিল্লাহ, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামানসহ কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীগণ ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে সূর্য্যােদয়ের সাথে সাথে নগর ভবন, মেয়র ভবন, ওয়ার্ড অফিস কাম কমিউনিটি সেন্টার, খালিশপুর শাখা অফিস, স্বাস্থ্য ভবন, কেসিসি পরিচালিত স্কুল ও কলেজ, ম্যাটারনিটি হাসপাতালসমূহ এবং শহীদ হাদিস পার্কে জাতীয় পতাকা উত্তোলন এবং নগর ভবন, খালিশপুর শাখা অফিস ও শহীদ হাদিস পার্ক আলোকসজ্জা করা হয়।