Home আঞ্চলিক খুকৃবিতে মহান বিজয় দিবস পালন

খুকৃবিতে মহান বিজয় দিবস পালন

11

খবর বিজ্ঞপ্তি

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী বাহিনী ও তার দোসর রাজাকার, আলবদররা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ উপেক্ষা করে বিজয় ছিনিয়ে আনে বীর বাঙালীরা। সফলতা পায় দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ও ৩০ লক্ষ মা-বোনের ইজ্জত-সম্ভ্রম ত্যাগের বিনিময়ে। বিশে^র মানচিত্রে স্থান পায় লাল সবুজের দেশ বাংলাদেশের। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচীর মধ্যে বুধবার সকালে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান এর নেতৃত্বে বিশ^বিদ্যালয় পরিবার শহীদ বেদীতে শহীদের স্মরণে পুষ্প্যমাল্য অর্পণ করা হয়। এছাড়াও বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা: খন্দকার মাজহারুল আনোয়ার (শাজাহান), বিশ^বিদ্যালয়ের নীল দলের পক্ষ থেকে আহবায়ক ডাঃ মোঃ আশিকুল আলম ও সদস্য সচিব ড. এম এ হান্নান, কর্মকর্তাদের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব মোঃ রেজাউল ইসলাম এবং বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীদের পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পণ করা হয়।

পুস্পস্তবক অর্পণ শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থক, বিদেশি বন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদদের আত্মার শান্তি কামনা করে বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান বলেন ‘‘ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে দেশ, গণতন্ত্র ও সরকারবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের এই উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য এ বিজয় দিবসে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

ভাইস চ্যান্সেলর মহোদয় আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে তাঁদের অবদান চিরদিন স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।