Home আঞ্চলিক নরমাল ডেলিভারির পরও প্রসুতিকে সিজার ?

নরমাল ডেলিভারির পরও প্রসুতিকে সিজার ?

64

কালীগঞ্জ থানায় অভিযোগ

বিশেষ প্রতিনিধি :

গর্ভের সন্তান নরমাল ডেলিভারি হওয়ার পরও জোর করে রাণী বেগন নামে এক প্রসূতীকে সিজার করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের দারুস শেফা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে। এ ঘটনায় পরদিন বুধবার প্রসূতির স্বামী আল-আমিন ওই হাসপাতালের ডাক্তার ও ম্যানেজারসহ ৩/৪ জনের নামে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। প্রসুতি রাণী বেগম ঝিনাইদহ সদর উপজেলার কয়ারগাছি গ্রামের আল-আমিনের স্ত্রী।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রসুতি রাণী বেগমের প্রসব বেদনা শুরু হলে মঙ্গলবার রাত ১২ টার দিকে তাকে কালীগঞ্জ শহরের দারুস শেফা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করা হয়। এ সময় ওই হাসপাতালের ডাক্তার রোকসানা পারভিন ইলোরা রোগীকে দ্রুত অস্ত্রপচারের পরামর্শ দেন। রোগীর লোকজনের সাথে ১২ হাজার টাকার চুক্তিও হয়। এর কিছুক্ষণ পরেই রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হলে সিজারের আগেই প্রসুতির নরমাল ডেলিভারির মাধ্যমে পুত্র সন্তান ভ’মিষ্ট হয়। কিন্তু তারপরও কর্তৃপক্ষ প্রসুতিকে সিজার করান। এ সময় প্রসূতির অস্ত্রপচারে বাধা দিয়েও কাজ হয়নি। এরপর জোরপূর্বক অজ্ঞান করেই প্রসুতির পেট কেটে অস্ত্রপচার করানো হয়। এমন অভিযোগপ্রসূতির স্বামী আল আমিনের। এ মর্মে তিনি থানাতে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ঘটনাটি জানতে বুধবার দারুস শেফা প্রাইভেট হাসপাতালে গেলে অভিযুক্ত ডাক্তার ও ম্যানেজার মাসুদকে পাওয়া যায়নি। তবে, হাসপাতালের মালিক ফিরোজ হোসেন বাচ্চা নরমাল ডেলিভারির কথা স্বীকার করলেও। তিনি বলেন,রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। তাই রক্ত বন্ধ করতেই সিজার করা হয়েছিল। যা রোগীর লোকজন অন্যভাবে নিয়ে অযথা ভোগান্তির চেষ্টা করছেন। এটা না করলে রোগী মারা গেলে তো তাদেরকেই দায়ভার বহন করতে হতো। পরিস্থিতির কারনে এটা করা লেগেছে।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান, প্রসূতির স্বামী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। দোষী প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।