Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

44

বেনাপোলের আমড়াখালি থেকে ২৪টি স্বর্নের বারসহ এক পাচরাকারী আটক

বেনাপোল প্রতিনিধি

ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে ২৪টি স্বর্ণেরবার সহ বাকিবিল্লাহ নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক স্বর্ণ পাচারকারী বাকিবিল্লাহ (২৬) বেনাপোলের বালুন্ডাগ্রামের ওহাব আলীর ছেলে। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সেলিম রেজা স্বর্ন পাচারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হয়ে যাচেছ এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহলদল আমড়াখালি এলাকায় একটি যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে বাকিবিল্লাহকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ২ কেজি ওজনের ২৪টি স্বর্নের বার জব্দ করে। আটক স্বর্নের মূল্য ২ কোটি টাকা বলে বিজিবি জানায়। জব্দকৃত স্বর্ণের বারগুলো যশোর সরকারী ট্রেজারী শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানান লে. কর্নেল মোঃ সেলিম রেজা।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন পিএএ ই-গভর্নেন্স (নাগরিক সেবায় বিশেষ অবদান) ক্যাটাগরিতে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’ পুরস্কার প্রাপ্ত হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার ‘গোপনীয় শাখা’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’- এ প্রতিপাদ্য সামনে রেখে ‘৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০’ উপলক্ষে আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তথ্য  ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম এর নিকট থেকে খুলনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন পিএএ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য ই-গভর্ণেন্স (নাগরিক সেবায় বিশেষ অবদান) ক্যাটাগরিতে “ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০” পুরস্কার প্রাপ্ত হন। তাঁর এ পুরস্কার প্রাপ্তিতে গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার ‘গোপনীয় শাখা’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সাদিকুর রহমান খান, নেজারত ডেপুটি কালেক্টরেট এস. এম. রাসেল ইসলাম নূর, গোপনীয় শাখার সহকারী কমিশনার তকী ফয়সাল তালুকদার, জেলা প্রশাসকের ব্যক্তিগত সহকারী সেখ মো: হুমায়ুন কবীর ও গোপনীয় সহকারী মো. মেসবাহ উদ্দীন।

গৌরব ’৭১, কুয়েট শাখা’র উদ্যোগে ‘মানববন্ধন ও পদযাত্রা’ কর্মসূচী পালিত

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর ভুল ব্যাখা এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার ঔদ্ধত্য দেখানোর প্রতিবাদে ১৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় গৌরব ’৭১, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখা’র উদ্যোগে ক্যাম্পাসস্থ বঙ্গবন্ধু স্কয়ারে ‘মানববন্ধন ও পদযাত্রা’ কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালীন বক্তৃতা করেন বিশ^বিদ্যালয়ের আরবান এন্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগের সহকারী অধ্যাপক ও গৌরব ’৭১ কুয়েট শাখা’র সভাপতি মোঃ এ¯্রাজ-উল-জান্নাত, বিশ^বিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) ও গৌরব ’৭১ কুয়েট শাখা’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আসলাম পারভেজ, অফিসার্স এসোসিয়েশনের সদ্য বিজয়ী সাধারণ সম্পাদক ও গৌরব ’৭১ কুয়েট শাখা’র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমীন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ রাফিজুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এর অতিরিক্ত পরিচালক প্রকৌশলী আনিছুর রহমান ভুইয়া, সহকারী পরিচালক (শারীরিক শিক্ষা) মোঃ সরদার আবুল কালাম আজাদ, কুয়েটে’র কম্পট্রোলার (পিআরএল) ও অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ নুরুজ্জামান, কুয়েট শাখা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন) সভাপতি জি এম মনিরুজ্জামান, ৩য় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মোঃ মামুনুর রশীদ জুয়েল, ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি’র সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, মাষ্টাররোল কর্মচারী সমিতি’র সভাপতি মোঃ শামীম রেজা, কুয়েট বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ এর সভাপতি সোনালী বিনতে শরীফ প্রমূখ। কর্মসূচীটি সঞ্চালনা করেন বিশ^বিদ্যালয়ের সহকারী প্রকৌশলী ও গৌরব ’৭১ কুয়েট শাখা’র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুমেন রায়হান। কর্মসূচীতে বক্তারা বলেন, অসম্প্রদায়িক বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা মানে পুরো দেশ ও সংবিধানের উপর এ হামলা। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের সরকারের কাছে আমাদের দাবি সম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। যাতে কেউ এ ধরনের কাজ আগামীতে না করতে পারে। কর্মসূচীতে দল মত নির্বিশেষে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ^াসী কুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী’রা অংশগ্রহণ করেন।

ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলে আখ চাষী, শ্রমিক কর্মচারীদের মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি

২০২১ মাড়াই মৌসুমে পরিষ্কার পরিছন্ন সবুজ ডগা, মাটি ও শিকড়মুক্ত আখ ক্রয় এবং আখ রোপন বৃদ্ধি বিষয়ে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলে আখ চাষী,শ্রমিক ও কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মোবারকগঞ্জ চিনিকল স্কুল মাঠে এ সভার আয়োজন করে মোবারকগঞ্জ চিনিকল কৃষি বিভাগ। মতবিনিময় সভায় মিলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য  অ্যাড শফিকুল আজম খান চঞ্চল ও মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল। বক্তারা চিনি শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের প্রতি আহবান জানান।

ঝিনাইদহে আইনজীবীদের আদালত বর্জন

ঝিনাইদহ প্রতিনিধি

বিচারকের বিরুদ্ধে দেরীতে আদালতের কার্যক্রম শুরু, আইনজীবীদের সাথে অসদাচারণ, আইনজীবী সমিতির প্রতি অবজ্ঞা প্রদর্শন, প্রকাশ্য আদালতে আদেশ দিয়ে তা নথিভুক্ত না করে আসামীকে রিমান্ডে পাঠানোসহ নানা অভিযোগে অতিরিক্ত  চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন করেছে ঝিনাইদহের  আইনজীবীরা।

সোমবার রাতে আইনজীবী সমিতির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৪ নভেম্বর পর্যন্ত ১৭ নভেম্বর পর্যন্ত তাদের এই কর্মসূচী চলবে। সেই সাথে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাসের অপসারণ দাবী করেছেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি খান আখতারুজ্জামন ও সাধারণ সম্পাদক এ্যাড. জাকারিয়া মিলন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে সম্মান জনক আচরণ করেন না। মামলার আদেশ না নিয়ে পরে দিব বলে তার বিপক্ষে রায় দেন। আইনজীবীদের সাথে যথাযথ আচরণ করেন না ওই দুই বিচারক। এছাড়াও নির্দিষ্ট সময়ে আদালতের বিচার কার্যক্রম শুরু করা হয় না। এতে আইনজীবী ও বিচার প্রার্থীরা ভোগান্তির শিকার হয়।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. জাকারিয়া মিলনের সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন, ২ বিচারকের বিরুদ্ধে অভিযোগ থাকলেও আপাতত আমরা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট’র আদালত বর্জন করেছি। তার অপসারণ দাবী করছি। গত ১০ ডিসেম্বর এ সিন্ধান্ত গ্রহণ করা হলেও সোমবার থেকে এ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।

ঝিনাইদহে ইয়াবাসহ ২ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কলাহাট মোড় এলাকা থেকে ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-কালীগঞ্জ আড়পাড়া এলাকার আব্দুল মাজেদের স্ত্রী লাইজু খাতুন ও ভোলা জেলার শশিভূষন উপজেলার জাহানপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইফুল ইসলাম।

কালীগঞ্জ থানার ওসি মোঃ মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কালীগঞ্জের আড়পাড়া এলাকায় মাদক কেনা-বেচা চলছে। এমন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে একটি ভাড়া বাসা থেকে লাইজু ও সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক উদ্ধার করা হয় ৬৬ পিচ ইয়াবা। আটককৃতরা মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।

কালীগঞ্জের দলিল লেখক নাসিরের একাউন্টে কোটি কোটি টাকা

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের সেই মহাদুনীর্তিবাজ দলিল লেখক নাসির উদ্দীন চৌধুরী এখন দদুদকের জালে। পৈত্রিক সুত্রে পাওয়া মাত্র ০৪ শতক জমি থেকে এখন মাঠে প্রায় ৬০ বিঘা জমি। ব্যংকে কোটি কোটি টাকা। আলিশান বাড়ি। স্ত্রী থাকার পরও শ্যালিকা বিয়ে করে তাদেরও সম্পদ দিয়ে ভরপুর করেছেন। গল্পটি শুনতে আবাক হলেও পেশায় একজন দলিল লেখকের এই অঢেল সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। অর্থ আর রাজনৈতিক ক্ষমতায় হয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। চলাফেরা করেন দাপটের সঙ্গে। হত্যাসহ একাধিক মামলা ছিল। ঝিনাইদহ কালীগঞ্জের নাসির চৌধুরী নামের এই দলিল লেখকের বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকার অবৈধ পন্থায় অর্থ উপার্যনের অভিযোগে দুদুক মামলা করেছেন।

দুদকের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাঃ মোশারফ হোসেন বাদি হয়ে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে এই মামলাটি করেন। আদালত মামলাটি নথিভুক্ত করে আগামী বছরের ৩ জানুয়ারী প্রতিবেদন দেওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। নাসির চৌধুরী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিমলা-রোকন পুরইউনিয়নের পুকুরিয়া গ্রামের জামসের আলী চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে কালীগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক হিসেবে সমিতির সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি কালীগঞ্জের সিমলা-রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। মামলার এজাহার সুত্রে জানা গেছে, দুদুক সম্মনিত জেলা কার্যালয় যশোরের সাবেক সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম মোড়ল নাসির চৌধুরীর বিরুদ্ধে থাকা অভিযোগ গুলোর তদন্ত করেন। তদন্তকালে দেখা যায় আসামী নাসির চৌধুরী তার নিজ নামে ব্র্যাক ব্যাংক লিঃ যশোর শাখায় একটি সঞ্চয়ী হিসাব ও ১২ টিএফডিআর হিসাব খোলেন। এগুলোতে তিনি বিভন্নি সময়ে মোটা অংকের টাকা লেনদেন করেন। কোনো কোনো ক্ষেত্রে সঞ্চয়ী হিসাব থেকে টাকা স্থানন্তর করে অন্য এফডিআর এ জমা করা হয়েছে। সর্বপরি সকল ক্ষেত্রে এফডিআর হতে হস্তান্তর করে মূল সঞ্চয়ী হিসাবে এনে আবার সেখান থেকে উত্তোলন করেন। নাসিরউদ্দিন চৌধুরী ২০১২ সালের ৭ ফেব্রয়ারি ২০১৮ সালের ৩০ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ৭ টিএফডিআর এ ১ কোটি ৭৬ লাখ ৯০ হাজার টাকা জমা করেছিলেন। যা থেকে তিনি ০১/১১/২০১৫ তারিখে ৩১ লাখ ৫০ হাজার টাকা উত্তোল করে একই ব্যাংকে স্ত্রী খাদিজা বেগমের নামে সঞ্চয়ী হিসাবে হস্থান্তর করেন। এছাড়া তিনি ওই শাখায় স্ত্রী খাদিজা বেগমের নামে একটি সঞ্চয়ী ও ৫ টিএফডিআর খুলে লেনদেন করেন। যার মধ্যে সঞ্চয়ী হিসাবটি এখনও চলমান রয়েছে। ০৪/০২/২০১৩ তারিখ থেকে ০৭/১১/২০১৯ তারিখে ওই ৬টি সঞ্চয়ী ও এফডিআরের মাধ্যমে বিপুর পরিমান টাকা লেনদেন করেন। তিনি স্ত্রীর নামের এই সকল এফডিআর ও সঞ্চয়ী হিসাব থেকে ১ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৪১৬ টাকা উত্তোলন পূর্বক স্থানন্তর করেন। অভিযুক্ত নাসির উদ্দিন তার শালিকা (দ্বিতীয় স্ত্রী) মোছাঃ মাহফুজা খাতুনের নামে যশোরের ব্র্যাক ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব ও ৪ টিএফডিআর খুলে দেলদেন করেন। যার মধ্যে বর্তমানে একটিও চলমান নেই। ওই ৫টি হিসাব পর্যালোচনা করে দুদক নিশ্চিত হয়েছেন অভিযুক্ত নাসির উদ্দিন তার দ্বিতীয় স্ত্রীর সঞ্চয়ী হিসাবের টাকা জমা করে সেখান থেকে এফডিআর হিসাবে জমা করেছেন। যেখান থেকে আবার সঞ্চয়ী নিয়ে যাওয়া হয়েছে। গত ০২/০২/২০১৪ তারিখ থেকে ১৪/০৫/২০১৯ তারিখ পর্যন্ত মোট ১ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার ৬২৮ টাকা উত্তোলন পূর্বক স্থানন্তর করেছেন। নাসির উদ্দিন চৌধুরী তার শ্যালক মোঃ জিয়াকুব আলীর নামে একই ব্র্যাক ব্যাংক ও যশোরের এবি ব্যাংকে এফডিআর ও এম.আই.ডি.এস হিসাব খুলে ৮০ লাখ টাকা জমা করেছিলেন। যা সম্পূর্ণ উত্তোলন করে অন্যত্র স্থানন্তর করেন। তার শ্যালক তদন্তকারী সংস্থাকে বিষয়টি নিশ্চিত করেছেন। নাসির উদ্দিন চৌধুরীর কলেজ পড়য়া ছেলে মোঃ মারুফ হোসেন রিয়াজের নামে রুপালী ব্যাংক লিঃ কালীগঞ্জ শাখায় আর.এস.এস হিসাব খুলে সেখানে ৩০ লাখ টাকা জমা করেন। মামলায় আরো উল্লেখ করা হয়েছে অভিযুক্ত নাসির উদ্দিন চৌধুরী অবৈধ পন্থায় দূর্নীতির মাধ্যমে ৫ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৪৪ টাকা অর্জন করেছেন। তিনি নিজ নামে, প্রথম স্ত্রী খোদেজা বেগম, দ্বিতীয় স্ত্রী মাহফুজা খাতুন, শ্যালক জিয়াকুব আলী ও ছেলে মারুফ হোসেন রিয়াজের নামে বিভিন্ন ব্যাংকে এফডিআরে জমা করেন। পরবর্তীতে সম্পূর্ণ টাকা উত্তোলন করে অন্যত্র স্থানন্তর করেন। আর এই অপরাধে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় সিনিয়র স্পোশাল জজ আদালতে মামলার আবেদন করা হয়। আদালত সুত্রে জানাগেছে, গত ২৪ নভেম্বর দুদুক কর্মকর্তা ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি নথিভুক্ত করার আবেদন করেন। আদালত শুনানী শেষে ৩০ নভেম্বর আদেশের দিন ধার্য্য করেন। ধার্য্য তারিখে মামলা নথিভুক্ত করে আগামী ৩ জানুয়ারীর মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য মামলার তদন্তকারী দুদুক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে দুদক যশোর কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নাজমুস সাদাত জানান, তারা দুদক প্রধান কার্যালয় থেকে অনুমতি পেয়ে অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত ও পরবর্তীতে আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত চলছে, এখনও আসামী গ্রেপ্তার হয়নি। এ বিষয়ে দলিল লেখক নাসির উদ্দীন চৌধুরী জানান, মামলা দায়েরের খবর তিনি জানেন না। তাই এ বিষয়ে তিনি কোন মন্তব্য করতে চান নি। উল্লেখ্য দুর্নীতিবাজ নাসিরের কালীগঞ্জ শহরের আড়পাড়ায় ৩টি আলীশান বাড়ি, নদীপাড়ায় একটি ও কুল্লোপাড়ায় বাগান বাড়ি রয়েছে। দলিল লেখক নাসির চৌধুরীর জমিজাতি আছে অঢেল। গ্রামে তার কারণে কেও উচ্চমুল্যে জমি কিনতে পারে না। তার কাছে জমি বিক্রি না করলে বাড়ি হামলা করা হয়। গ্রামের কোন বিবাহিত মেয়ে পিতামাতার ফারাজ বিক্রি করতে চাইলে কম টাকায় সেই জমি কিনে নেন নাসির। পিতার ৪ শতক জমি থেকে নাসির চৌধুরী শত কোটি টাকার জমি কিনেছেন। সর্বশেষ তথ্য মতে নাসিরের নামে ৫৯.২৭ বিঘা জমির সন্ধান মিলেছে। কালীগঞ্জের বাবরা, পকুরিয়া, তিল্লা, ডাকাতিয়া, এ্যাড়েখাল, মনোহরপুর, সিমলাসহ বিভিন্ন মাঠে এই জমি রয়েছে। এ নিয়ে ২০১৯ সালে বিভিন্ন গনমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। উল্লেখ্য গত ২৩ নভেম্বর যশোর দুর্ণীতি দমন কমিশন সমন্বিত জেলা কর্যালয়ের উপ-পরিচালক মোঃ নাজমুচ্ছায়াদাত মামলাটি রুজু করেন।

খুবিতে মহান বিজয় দিবসের কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে খুলনা বিশ্ববিদ্যালয়ে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৬-৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মুখে উপাচার্য কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৭-০০ টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রাসহকারে অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল ১১-০০ টায় ওয়েবিনারে আলোচনা সভা। স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান করে উক্ত কর্মসূচিসমুহে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

খুবিতে ভাইস-চ্যান্সেলর এ্যাওয়ার্ড প্রদান আজ

খবর বিজ্ঞপ্তি

আজ প্রথমবারের মতো খুলনা বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর এ্যাওয়ার্ড ২০১৯ প্রদান করা হবে। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে আলোচনা সভা চলাকালে বেলা ১১.৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উক্ত এ্যাওয়ার্ড প্রদান করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো এই এ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। ২০১৯ এ এই এ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন ফার্মেসি ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ জামাল উদ্দিন এবং রসায়ন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ খায়রুল আমীন। এ্যাওয়ার্ড প্রাপ্তদের সম্মাননা হিসেবে পঞ্চাশ হাজার টাকা মূল্যের চেক, একটি পদক ও একটি সনদপত্র প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করতে এই সম্মানজনক এই এ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে।

বুদ্ধিজীবীরা সবসময়ই সত্য, বাস্তবতা ও প্রগতির স্মারক বহন করেছে : উপাচার্য

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদ-স্বাশিপ এর উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস: পরিপ্রেক্ষিত ও পর্যালোচনা শীর্ষক স্টিমইয়ার্ডে এক আলোচনা অনুষ্ঠিত হয়। স্বাশিপের সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি বৃদ্ধিজীবী দিবসের তাৎপর্য ও পরিপ্রেক্ষিত নিয়ে সারগর্ভ বক্তব্য রাখেন। উপাচার্য বলেন সুপ্রাচীন কাল থেকে আমরা দেখি বুদ্ধিজীবীরা সবসময়ই কুসংস্কারের বিরুদ্ধে মানুষকে সত্য, বাস্তবতা ও প্রগতির পথনির্দেশনা দিয়েছেন। বুদ্ধিবৃত্তিক চর্চা থেকে রাষ্ট্র, সরকার, সমাজ অগ্রগতি ও মুক্তির পথ পেয়েছে। বুদ্ধিজীবীরা অন্যায়, অত্যাচার জুলুমের বিরুদ্ধে তাদের লেখনি দিয়ে, বক্তব্য দিয়ে, চিন্তা ভাবনার মাধ্যমে প্রতিবাদ করেছেন। এর জন্য তাদেরকে নানা বাধাবিপত্তির সামনে পড়তে হয়েছে, জীবন দিতে হয়েছে। একাত্তরেও বুদ্ধিজীবী হত্যার প্রেক্ষাপট খুঁজতে গেলে আমরা দেখি পাকিস্তান নামক রাষ্ট্র গঠনের পর এই বাংলা ও বাঙালিকে যেভাবে শোষণ, শাসন করা হয়, তাদের অধিকার কেঁড়ে নেওয়া হয় বুদ্দিজীবীরা নানা কৌশলে তা তুলে ধরে বাঙালির মানস গঠনে অভূতপূর্ব অবদান রেখেছেন। বাংলাদেশ নামক রাষ্ট্র গঠনের চিন্তা, স্বপ্ন ও স্বাধীনতার দিকে উদ্বুদ্ধ করেছেন। একাত্তরে বৃদ্ধিজীবীদের হত্যার মূল লক্ষ্য ছিলো নতুন দেশ ও জাতিকে মেধা শূন্য করা। আর এর পেছনে পশ্চিমা দখলদার বাহিনীর সাথে এদেশে তাদের দোসর আলবদর, আলসামস, রাজাকারা পুরোপুরি জড়িত। বুদ্ধিজীবী হত্যার নীল নকশায় তাদের মাধ্যমেই প্রণীত হয়। তিনি বলেন স্বাধীনতার শত্রুরা এখনও নানাভাবে তৎপর। বিজয়ের মাস ডিসেম্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার নেপথ্যে অনেক কিছুই রয়েছে। যারা এর সাথে সম্পৃক্ত এবং এর নেপথ্যে রয়েছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। তিনি আরও বলেন মূর্তি পূজা ও ভাস্কর্য এক নয়। পৃথিবীর বহু মুসলিম দেশে মনীষীদের ভাস্কর্য রয়েছে। তিনি নতুন প্রজন্মের শিক্ষকদের, বুদ্ধিজীবীদের ধর্মীয় জ্ঞান লাভ করার জন্য আহবান জানান যাতে করে ধর্ম সম্পর্কে অনালোকিতদের বিভ্রান্তিকর বক্তব্য যুক্তি, ভিত্তি ও ধর্মীয় রেফারেন্স দিয়ে মোকাবেলা করা যায়। মানুষের সামনে সত্য, সুন্দর ও কল্যাণের দিক তুলে ধরা যায়। তিনি বলেন আমরা এমন এক সমাজ চাই যেখানে সবাই নির্বিঘেœ যে যার ধর্ম পালন করতে পারে। সংস্কৃতি চর্চা করতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান। সঞ্চালনা করেন স্বাশিপের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশীষ কুমার দাস। স্টিমইয়ার্ড টেকনিক্যাল সহায়তা করেন সহযোগী অধ্যাপক মোঃ এনামুল হক ও ড. মোঃ দুলাল হোসেন।

খুবিতে ৬৩ কোটি টাকা ব্যয় সাপেক্ষে চতুর্থ একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

খবর বিজ্ঞপ্তি

আজ ১৬ ডিসেম্বর  খুলনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ একাডেমিক ভবন ‘জয় বাংলা ভবন’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন। সকালে বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দশতলা এই চতুর্থ একাডেমিক ভবন নির্মাণ ব্যয় চুক্তিমূল্য ৬২ কোটি ৭৮ লাখ টাকা। ৩৬ মাসের মধ্যে এ ভবন নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এই ভবন নির্মিত হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জায়গার সংকট অনেকাংশে পুরণ হবে এবং নতুন ডিসিপ্লিন খোলাও সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

অবৈধ ট্রলি চলাচলে নিষেধাজ্ঞা আরোপের দাবী খুলনা নাগরিক সমাজের

খবর বিজ্ঞপ্তি

ইট-বালিবাহী অবৈধ ট্রলি (নছিমন/করিমন) চলাচলে নিষেধাজ্ঞা আরোপের দাবী জানিয়েছেন খুলনা নাগরিক সমাজ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ব্রেকবিহীন অবৈধ ট্রলি চলাচল সাম্প্রতিক সময় বিপজ্জদজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মহাসড়ক, অলি-গলিসহ মহানগরের সর্বত্র এ অবৈধ যানটির অবাধ বিচরণ। আপাতদৃষ্টে মনে হয় বিষয়টি দেখার কেউ নেই। প্রশাসনের নাকের ডগায় বিকট শব্দ ও দ্রুতগতিতে দানবের ন্যায় এ যানটি চলাচল করে। ফলশ্রুতিতে প্রতিনিয়তই বিশেষ করে জনবহুল ও শহর এলাকায় দুর্ঘটনা ঘটছে। অন্যদিকে এর ধোয়া এবং বিকট শব্দ পরিবেশেরও মারাত্মক দূষণ ঘটাচ্ছে। বিশেষ করে, সন্ধ্যার পর হতে গভীর রাত অব্ধি শহর ও মহাসড়কে এদের তা-ব শুরু হয়। প্রশিক্ষণ বিহীন লোকেরা এ অবৈধ যানটি চালানোর কারণে দুর্ঘটনা আরো বেশী ঘটে। বিকট শব্দের কারণে রাস্তায় এক ধরনের ভীতির সৃষ্টি হয়। মানুষের স্বাভাবিক চলাফেরায় মারাত্মক বিঘœ সৃষ্টি করে। নেতৃবৃন্দ অবিলম্বে অবৈধ এ যানটি চলাচলে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। বিবৃতিদাতারা হলেন খুলনা নাগরিক সমাজ-এর পক্ষে আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আ ফ ম মহসীন, সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার।

বাগেরহাটে করোনা ভাইরাস পরীক্ষার জিন এক্সপার্ট ল্যাব চালু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন রোগীদের জন্য করোনা পরীক্ষার জিন এক্সপার্ট ল্যাব চালু করেছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার সকালে বাগেরহাট শহরের মুণিগঞ্জ এলাকার সরকারি বক্ষব্যাধি ক্লিনিকে ল্যাবটির উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানা। বক্ষব্যাধির আধুনিক জিন এক্সপার্ট মেশিনে করোনা ভাইরাস পরীক্ষা করা হবে। তবে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আসা মুমুর্য্য রোগী ছাড়া এই ল্যাবে অন্যদের পরীক্ষা করা যাবে না।

এরআগে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বাগেরহাট জেলার করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের খুলনা ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা হয়ে আসছিল।

স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানা সাংবাদিকদের বলেন, যেসব জেলাতে করোনা ভাইরাস পরীক্ষার পিসিআর ল্যাব নেই সেসব জেলার বক্ষব্যাধি ক্লিনিকের আধুনিক জিন এক্সপার্ট মেশিন ব্যবহার করা হচ্ছে। এই আধুনিক মেশিনে করোনা ভাইরাসের পরীক্ষা অধিকাংশই নির্ভূল ও মাত্র ৪৫ মিনিটে পরীক্ষার ফলাফল পাওয়া যায়। প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান এই পরীক্ষা করবে। বিভিন্ন ল্যাবের পরীক্ষায় দেখা গেছে শতকরা ৯৭ শতাংশই সঠিক হচ্ছে। ইতিমধ্যে খুলনা বিভাগের ছয় জেলার বক্ষব্যাধি ক্লিনিকের আধুনিক জিন এক্সপার্ট মেশিনে করোনা পরীক্ষা চালু হয়েছে। তারই ধারাবাহিকতায় বাগেরহাট জেলাতেও এটি চালু করা হল। তবে এই মেশিনে দিনে চারটি করে মোট ২০টির বেশি পরীক্ষা করা যাবে না। আমরা এই মেশিনে জেলার মুমুর্য্য রোগীদেরই নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাসের পরীক্ষা করব।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন ডা.  কে এম হুমায়ুন কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট সদর হাসপাতালের অর্থোপেডিক বিভাগের কনস্যালটেন্ট ডা. এস এম শাহনেওয়াজ, মেডিসিন বিভাগের কনস্যালটেন্ট সাঈদ আহমেদ,বক্ষব্যাধির ক্লিনিকের প্রধান ডা. মুশফিখার শামস মেনন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্যে শেখ তন্ময়ের ব্যক্তিগত একান্ত সহকারি এইচ এম শাহীনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

জমি অধিগ্রহণের চেক বিতরণ করেন সিটি মেয়র

তথ্য বিবরণী

খুলনার রায়েল মহল জলিল স্মরণীর শেষ অংশে ৪৬ ফুট প্রশস্ত রাস্তটি ৮০ ফুট প্রশস্তকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ১৪ এবং ১৬ নম্বর ওয়ার্ডের অধিগ্রহণকৃত জমির ১১ জন মালিকের মাঝে ৬৭ লাখ ১৯ হাজার সাতশত ৪২ টাকার ২২টি চেক বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে রায়ের মহল মন্দির মোড়ে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

এসময় সিটি মেয়র বলেন, চেক বিতরণে কোন অনিয়ম সহ্য করা হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে থেকে সকলকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অঞ্চলের জন্য দরদ রয়েছে। তিনটি রাস্তা প্রশস্তকরণের জন্য ২০১৮ সালে প্রধানমন্ত্রী প্রকল্পটি অনুমোদন করেন। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। তিনি বলেন, তিনটি রাস্তার প্রশস্তকরণে ভূমি অধিগ্রহণের জন্য সরকার প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বাকি চেকগুলো দুর্নীতির বিরুদ্ধে শূণ্য সহিষ্ণুতা নীতি বাস্তবায়নের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হবে। কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোছাঃ শাহানাজ পারভীন, কেসিসি’র প্যানেল মেয়র মেমরী সুফিয়া রহমান শুনু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আমেনা হালিমা বেবি প্রমুখ। এসময় খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, ১৪ এবং ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের নেতৃবৃন্দসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু ও সাহিত্য কর্নারের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মঙ্গলবার সকালে নগরীর আযম খান সরকারি কর্মাস কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে মুজিববর্ষ স্মরণে বঙ্গবন্ধু ও সাহিত্য কর্নারের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, বহুত্যাগ, রক্ত ও সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে যে কোন মূল্যে সমুন্নত রাখতে হবে। জাতির পিতাকে হত্যা করার পর গত ২১ বছর বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভুলভাবে জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর আবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতির পিতা মুক্তিযুদ্ধের সময়ে ঘুমন্ত জাতিকে জাগ্রত করেছিলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সবাই এখন জানতে পারছে। আযম খান সরকারি কর্মাস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সেলিনা বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, শিক্ষক পরিষদের সম্পাদক কল্লোল কুমার, সহকারী অধ্যাপক এসএম কবির আহমেদ, সহকারী অধ্যাপক তারক চাঁদ ঢালী ও সুজন আহমেদ।

মোংলায় ২৫ কেজি হরিণের মাংসসহ আটক ৪

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় হরিণের মাংসসহ ৪ দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মোংলার হলদিবুনিয়ার বাইল্লার মোড় এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংস পাচারকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো জপতোষ মন্ডল (৩৮), টিটু মন্ডল (২৭), নাজমুল মল্লিক (৪৯) ও অনিমেষ মন্ডল (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ২৫ কেজি হরিণের মাংসসহ তার ব্যবহৃত দুইটি মটর সাইকেল জব্দ করে পুলিশ। আটককৃতদের বাড়ী মোংলা, খুলনা ও গোপালগঞ্জে।

মোংলা থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানান, সুন্দরবন থেকে হরিণের মাংস নিয়ে বৌদ্ধমারী বাজার হয়ে মটর সাইকেলযোগে চাঁদপাই ইউনিয়নের হলদিবুনিয়ার বাইল্লার মোড় এলাকায় পৌঁছালে আগ থেকে সেখানে নজরদারীতে থাকা এএসআই সাধন বিশ্বাস ও এএসআই অমিতের নেতৃত্বে তাদের আটক করা হয়। এ ঘটনায় থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকার করে পাচারের চেষ্টায় ১৯২৭ সালের বন আইন (সংশোধনী-২০০০) এর ২৬ (১) (খ) ও (২৬) (১ক) (চ) ধারায় মামলা করেন। পরে আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

কুষ্টিয়ায় সাংবাদিক মারধরের মামলায় জেলা ছাত্রলীগ নেতা সাদ গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিকদের মারধরের ঘটনায় করা মামলায় জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাদ আহমেদকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাত চারটার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাঁকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। সাদ আহমেদ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের দাবিড়াভিটা গ্রামের মওলা ম-লের ছেলে। ৬ ডিসেম্বর রাতে দীপ্ত টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেন। মামলায় সদ্য বিলুপ্ত কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহমেদকে প্রধান আসামি করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫ থেকে ২০ জনকে।

কার্যালয়ের সামনে দেবেশসহ কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে যান। এ সময় ছাত্রলীগ নেতা সাদ আহমেদসহ আসামিরা মোটরসাইকেলে করে হকিস্টিক, লাঠিসোঁটাসহ এসবি কাউন্টারের সামনে যান। তাঁরা বাস কাউন্টারে ভাঙচুর চালান।

দীপ্ত টেলিভিশনের ক্যামেরাম্যান সেই দৃশ্য ধারণ করতে থাকেন। সাদ সংবাদ সংগ্রহে বাধা দেন। দেবেশ ও ক্যামেরাম্যান হারুন উর রশীদকে মারধর এবং ক্যামেরা ভাঙচুর করা হয়। সাংবাদিক দেবেশ চন্দ্র সরকার ও ক্যামেরাম্যান হারুন উর রশীদকে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর সাদ আহমেদ আত্মগোপনে চলে যান। তাঁর মোবাইল ফোন বন্ধ থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্টসহ নিয়মিত স্ট্যাটাস দিতেন।

সাদকে গ্রেপ্তারের অভিযানের নেতৃত্ব দেন কুষ্টিয়া ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম। তিনি বলেন, গতকাল সোমবার রাতে সাদ আহমেদের গ্রামের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে কৌশলে রাত ১২টার দিকে মোটরসাইকেলে করে তিনি পাশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা শহরের বাবুপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে আজ ভোররাত চারটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, সাদ আহমেদকে আজই আদালতে নেওয়া হবে।

তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত

ইলিয়াস হোসেন, তালাঃ

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা গ্রামে শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালন উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে প্রথম দিন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, তালা থানার ওসি মোঃ মেহেদী রাসেল, সাতক্ষীরা জেলা বাকশিস’র সভাপতি ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়াদ্দার,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, তালা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন,বীর মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম, মাগুরা ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক হিরন্ময় মন্ডল, আওয়ামী লীগনেতা অধ্যক্ষ রাম প্রসাদ দাশ, জেএসডি কেন্দ্রীয়নেতা মীর জিল্লুর রহমান, নাগরিক কমিটি নেতা শফিকুল ইসলাম প্রমুখ।

খালিশপুরে উদীয়মান যুব সমাজের ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক

উদীয়মান যুব সমাজের উদ্যোগে খালিশপুরে দুই দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত সোমবার রাতে খালিশপুর আলমনগরের জোড়া তালগাছ মোড়স্থ মাঠে ফাইনালের মধ্যে দিয়ে প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পিয়াস-অনিক জুটি। ফাইনালে তারা ২-০ সেটে মাসুম-রুবেল জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। তিন ম্যাচের ফাইনালের প্রথম দুই ম্যাচ জিতেই শিরোপা নিশ্চিত করে। ফাইনালের প্রথম ম্যাচে পিয়াস-অনিক জুটি জয় পায় ১৫-১১ পয়েন্টে। দ্বিতীয় ম্যাচে তাদের জয় আসে ১৫-১৩ পয়েন্টে।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিযোগিতার মিডিয়া পার্টনার দৈনিক সময় খবর পত্রিকার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি একেএম সানাউল¬াহ নান্নু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান মনির, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর এসএম খুরশীদ আহম্মেদ টোনা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, ৭নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহামুদ পিন্টু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটন, সংরক্ষিত কাউন্সিলর পারভীন আক্তার, খালিশপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম গিয়াস উদ্দিন, আলিফ ফুড এ্যান্ড বেভারেজের সত্বাধিকারি শেখ খালেদ ইবনে ওয়ালি রবি, বিশ্বাস প্রোপার্টিজের সিও মোঃ আজগার বিশ্বাস তারা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউসুফ আকন। অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন উদীয়মান যুব সমাজের সভাপতি মোঃ রবিউল গাজী উজ্জল। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক একরামুল ইসলাম।

খুলনায় বাংলাদেশ নৌবাহিনীর শীতবস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি

কনকনে শীতে অসহায় দুঃস্থ মানুষদের সহায়তার লক্ষ্যে এক হাজার ক¤¦ল বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় খুলনার বয়রায় নৌবাহিনীর নাবিক কলোনিতে এই ক¤¦ল বিতরণ করেন কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল মুসা। এর আগে খুলনা মহানগরীর মুক্তিযোদ্ধা মাঠ বাস্তহারা বস্তি, নির বস্তি, মুজগুন্নি এলাকা এবং নাবিক কলোনির আশেপাশের এলাকাসমূহে হত দরিদ্র ও দুঃস্থ লোকদের মাঝে ক¤¦ল বিতরণের টোকেন বিলি করা হয়। সেই সব দুঃস্থ মানুষ বিলিকৃত টোকেন জমা দিয়ে সুশৃংখলভাবে ক¤¦ল নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে হাসি মুখে ফিরে যায়। এছাড়া গত এক সপ্তাহ ধরে খুলনা শহরের বাস-রেল ও লঞ্চ স্টেশন, আলমনগর, জোড়াগেট, কদমতলা, বৈকালি মোড় এবং পলিটেকনিক মোড়ে কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে বিএসও খুলনা কর্তৃক দুঃস্থ অসহায়, ছিন্নমূল শীতার্ত লোকের মাঝে ক¤¦ল বিতরণ করা হচ্ছে, যা পুরো শীতকাল চলমান থাকবে। উলেখ্য, বাংলাদেশ নৌবাহিনী সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতি বছর শীত মৌসুমে দুস্থ লোকের মাঝে ক¤¦ল বিতরণ করে আসছে।

সাবেক ছাত্রলীগ ফোরাম, খুলনা’র মাস্ক বিতরণ কর্মসূচী পালন

খবর বিজ্ঞপ্তি

মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদ ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সহধর শেখ আবু নাসেরের সহধর্মীনি, প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা’র চাচী আম্মা, দক্ষিন-পশ্চিম অঞ্চলের উন্নয়নের রুপকার শেখ হেলাল উদ্দিন এম.পি’র মাতা সদ্য প্রয়াত বেগম রিজিয়া নাসেরের আত্মার মাগফিরাত কামনা করে সাধারণ অসহায় গরীব দুঃখি মানুষের মাঝে করোনা সচেতনতা বৃদ্ধিতে সাবেক কেন্দ্রীয় ছাত্র ও যুবলীগ নেতা, মহানগর আওয়ামীলীগ নেতা, সংগঠনের আহ্বায়ক শেখ মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শহরের প্রাণ কেন্দ্র নতুন রেলওয়ে স্টেশন, পাওয়ার হাউস মোড়, আই.ডাব্লিউ ঘাটসহ আশপাশের এলাকায় মাস্ক বিতারণ কর্মসূচী পালন করা হয়। উক্ত কর্মসূচীতে সংগঠনের আহবায়ক যাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা তাদের আত্মার মাগফিতার কামনা করে বলেন, এই করোনকালীন সময়ে আমাদের সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। করোনা মোকাবেলায় নিজে ও পরিবারকে সচেতন হওয়ার জন্য সকলের প্রতি উদ্ধাত্ত আহবান জানান। এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা মোঃ হায়দার আলী, এ.এস.এম নূর আলম ময়না, মোঃ সজেদুল হক শামীম, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, শেখ আতাউর রহমান ববি, নুরুন্নাহার হিরা, আরবিনা শিকদার অরিণ, মোঃ আশরাফুল আলম, গোবীন্দ রায়, মোঃ শহিদুল ইসলাম সবুজ, কৃষ্ণা দাশ, মোঃ নাজমুল হাসন, জাকারিয়া ডালিম, মেহেদী হাসান মিলন, এম এম নজরুল ইসলাম, সৈয়দ সিফাত শিথিল, মোঃ মিলন হোসেন, এম.ডি রেজাউল করিম, এম.ডি এহসান রেজা, মোঃ নাজমুল হক প্রমুখ।

মহান বিজয় দিবস উপলক্ষে সিটি মেয়রের বাণী

খবর বিজ্ঞপ্তি

মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এক বাণীতে বলেছেন, মহান বিজয় দিবস পৃথিবীর ইতিহাসে বাঙালী জাতির অবিস্মরণীয় ও গৌরবদীপ্ত একটি দিন। স্বাধীনতার জন্য যে সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আত্মহুতি দিয়েছেন ও যে সকল মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে এ বিজয় অর্জিত হয়েছে সিটি মেয়র তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

সিটি মেয়র বলেন, বাঙালী জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর আহবানে লক্ষ লক্ষ মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে এবং পরাধীনতার নাগপাশ ছিন্ন করে ছিনিয়ে আনে মহান স্বাধীনতা। বীর যোদ্ধারা যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তিনি দেশের সমৃদ্ধি ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার জন্য বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।

১২ বছর বয়সে পালিয়ে বিয়ে স্কুল ছাত্রীর, ইউএনও’র হস্তক্ষেপ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মাত্র ১২ বছর বয়স; ষষ্ঠ শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রী নীরা খাতুন (ছদ্মনাম)। এই বয়সে মেয়েটি প্রেমে পড়েছে ১৬ বছর বয়সী যুবক। বিয়ের দাবিতে সে পিতার বাড়ি ছেড়ে পালিয়ে আশ্রয় নেয় প্রেমিকের বাড়িতে। একমাস আগে বয়স এফিডেবিটের মাধ্যমে তারা বিয়েও করে। কিন্তু প্রেমিক স্বামীর আশ্রয়ে থাকা হলোনা নীরার। ইউএনও সৈয়দ জাকির হাসানের হস্তক্ষেপে ফিরে যেতে হলো পিতার বাড়িতে। ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত তাকে সেখানেই থাকতে হবে।

ঘটনাটি উপজেলার দূর্বাডাঙা ইউপির বাহিরঘরিয়া গ্রামের।

দূর্বাডাঙা ইউপির নয় নম্বর ওয়ার্ডের মেম্বর সেলিম হোসেন জানান, প্রেমের সম্পর্ক ধরে দেড়মাস আগে নীরা পালিয়ে ছেলের বাড়িতে আশ্রয় নেয়। বিষয়টি টের পেয়ে স্বজনদের ডেকে মেয়েটিকে তাদের হাতে তুলে দেওয়া হয়। এক সপ্তাহ থাকার পর আবারো মেয়েটি প্রেমিকের বাড়িতে চলে আসে। পরে এফিডেবিটের মাধ্যমে বয়স বাড়িয়ে তারা গোপনে বিয়ে করে। মেয়ে পক্ষের তৎপরতায় বাড়িতে টিকতে না পেরে ছাত্রীটিকে নিয়ে নওয়াপাড়ায় আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয়। মেম্বর বলেন, মেয়েকে না পেয়ে তার পিতা-মাতা আমার কাছে আসেন। আমি তাদেরকে ইউএনও’র সহায়তা নেওয়ার পরামর্শ দিই। তারা ইউএনও’র কাছে গিয়ে অভিযোগ করেন। স্যারের নির্দেশে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে ছেলে মেয়েকে নিয়ে তার কার্যালয়ে যাই।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার শহিদুল ইসলাম বলেন, মেয়ে ও ছেলে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাদের পৃথক থাকতে ইউএনও নির্দেশনা দিয়েছেন। স্যারের নির্দেশে বিকেলে মেয়েটিকে তার পিতার হাতে তুলে দেওয়া হয়েছে।  মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গণ আজাদী’র সম্পাদক মোক্তার আহমেদ আর নেই

স্টাফ রিপোর্টার

দৈনিক ভোরের ডাক পত্রিকার খুলনা ব্যুরো প্রধান, সাপ্তাহিক গণ আজাদীর সম্পাদক ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), খুলনার সদস্য সিনিয়র সাংবাদিক মোক্তার আহমেদ (৭০) আর নেই। মঙ্গলবার সকাল সোয়া ৯টায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ‘আমরা তো আল্লাহরই এবং আর নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী’। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কণ্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার আসর বাদ নগরীর পিটিআই জামে সমজিদে নামাযে জানাযা শেষে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। গত ৪ ডিসেম্বর তিনি বেন স্ট্রোক করেন। প্রথমে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে তাকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিলো। এর আগে ২০১৮ সালের ২৫ মে রাতে সাংবাদিক মোক্তার আহমেদ ব্রেন স্ট্রোক করেন। তাকে খুলনা ফোর্টিস হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসা করানো হয়। চিকিৎসায় জীবন রক্ষা পেলেও পরিপুর্ণ সুস্থ না হওয়া চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে দীর্ঘ আড়াই বছর তিনি বাড়িতে চিকিৎসায় ছিলেন।

শোক: সম্পাদক মোক্তার আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক খুলনাঞ্চল এর সম্পাদক মিজানুর রহমান মিলটন। এক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

ডুমুরিয়ায় শোভনায় ওয়ার্ড আ’লীগের সভাপতি বহিঃস্কার

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় এক আওয়ামীলীগ নেতাকে অতর্কিত ভাবে কিল-ঘুষি,লাথি মারার অভিযোগে ওয়ার্ড আ’লীগের সভাপতিকে সাময়িক বহিঃস্কার করা হয়েছে। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে। বহিঃস্কার আদেশ সূত্রে জানা যায়,গত ৬ ডিসেম্বর দলীয় উদ্দ্যোগে ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে অনুষ্ঠত বিক্ষোভ মিছিলে শোভনা ইউনিয়ন’র সাবেক চেয়ারম্যান উপজেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার আব্দুল গণিকে শোভনা ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টিপু অতর্কিত ভাবে কিল-ঘুষি,লাথি মেরে তাকে লাঞ্চিত করে। এ ঘটনায় সরদার আব্দুল গণির দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত টিপুকে সাময়িক বহিঃস্কার ও কেন স্থায়ী বহিঃস্কার করা হবে না মর্মে ৭দিনের মধ্যে লিখিত ভাবে জবাব দাখিলের জন্য বলা হয়েছে।

ডুমুরিয়ায় বালিকা বিদ্যালয়ের আয়েজনে মানববন্ধন

ডুমুরিয়া প্রতিনিধি

বাংলাদেশ সরকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ডুমুরিয়া সরকারী বালিকা বিদ্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্যদেন প্রধান শিক্ষিকা সালমা রহমান,সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান,নিয়াজ মাখদুম,রতন বিশ্বাস,অনুপম মন্ডল,রবীন্দ্রনাথ মন্ডল,মারুফুর রহমান,কাবেরী বিশ্বাস, ফাউজিয়া বিলকিস প্রমূখ।

ডুমুরিয়ার শোভনার ৪ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি টিপু বরখাস্থ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ার শোভনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টিপুকে দল থেকে সাময়িক বরখাস্থ করা হয়েছে। ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে। ১৪ ডিসেম্বর দেয়া ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে গত ৬ ডিসেম্বর বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের মিছিলে উপজেলার কৃষি বিষয়ক সম্পাদক সরদার আব্দুল গনিকে অতর্কিতে কিল ঘুষি, লাথি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে মর্মে অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় তাকে সাময়িক বহিস্কিার করা হয়েছে। উল্লেখ্য, ৬ ডিসেম্বর আওয়ামী লীগের মিছিল খুলনা-সাতক্ষিরা সড়কের সাবেক নাগমা সিনেমা হলের কাছে পৌচালে সামনের সারিতে যাওয়াকে কেন্দ্র করে সরদার আব্দুল গনির সাথে শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্যের সাথে ধাক্কা-ধাক্কির সময় শেখ কামরুজ্জামান টিপু সরদার গনিকে কিল ঘুষি ও লাথি মারে। এ ঘটনায় সরদার আব্দুল গনি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক বরাবর অভিযোগ দায়ের করেন।

ফকিরহাটে মাসব্যপি ফুটবল প্রশিক্ষণের উদ্বোধণী অনুষ্ঠান

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাট জেলা ক্রীড়া অফিসার উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী-২০২০-২১ এর আওতায় ফকিরহাট উপজেলা মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের উদ্বোধণী অনুষ্ঠান ১৫ ডিসেম্বর বিকেল ৪টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। জেলা ক্রীড়া অফিসার মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম, গ্রামীন ব্যাংকের ম্যানেজার মো: জাহাঙ্গির হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য রেফারী মোস্তাফিজুর রহমান মুক্ত। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু। এসময় মো: ইবারাত আলী, লিপন বিশ্বাস, জাকির হোসেন সহ প্রশিক্ষনে অংশগ্রহনকারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

আলমগীর হোসেন,কেশবপুর

কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনাসভা মোমবাতি প্রজ্জলন করা হয়েছে। ১৪ ডিসেম্বর সন্ধায় কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ের চত্তরে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব সানা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দীন, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অযার্কার্স পার্টির নেতা এ্যাড,আবুবক্কর সিদ্দিকী,কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ্জামান খান,মুক্তিযোদ্বা নূরুল ইসলাম,কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান,কমিউনিষ্ট পার্টির মফিজুর রহমান নান্নু প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়া নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

কেশবপুরে প্রেসক্লাবের উদ্যোগে আট দলীয় কেরাম টুর্নামেন্টের শুভ উদ্বোধন

কেশবপুর প্রতিনিধিঃ    

কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে সন্ধ্যায় আট দলীয় কেরাম টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেছেন প্রেসক্লাব সভাপতি আশরাফ উজ জামান খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, যুগ্ম সম্পাদক উৎপল দে, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক শেখ শাহিনুর ইসলাম। প্রথম দিনে তন্ময় মিত্র বাপি,সিদ্দিকুর রহমান বনাম উদয় শঙ্কর সিংহ ও কামরুজ্জামান রাজু খেলায় অংশ নেন। প্রথম দিনে তন্ময় মিত্র বাপি,সিদ্দিকুর রহমান জয়ী হয়েছে।রেফারির দায়িত্ব পালন করেন আয়ুব আলী খান।

কৈশোর বান্ধবকালীন স্বাস্থ্য সেবা বিষয়ক ত্রৈমাসিক সভা

বটিয়াঘাটা প্রতিনিধি

ছেলে হোক, মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এই স্লোগানকে সামনে নিয়ে বটিয়াঘাটা উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ইউনিসেফ এবং নেদারল্যান্ডস সরকারের সহযোগিতায় কৈশোর বান্ধবকালীন স্বাস্থ্য সেবা বিষয়ক ত্রৈমাসিক সভা স্থানীয় অধিদপ্তরের সন্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ প্রণয় মিশ্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অপর্ণা বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, এইউএসও পরিতোষ কুমার আউলিয়া, অপর্না বিশ্বাস, লতিকা কর্মকার, ডাঃ মোঃ নুরুল আমিন, গোবিন্দ দাস রায়, মোঃ কামরুজ্জামান, উত্তম রায়, মোঃ আলমেন মবলন প্রমূখ। সভায় বক্তারা কৈশোরকালীন সময়ে সন্তানদের সাথে বন্ধুসুলভ আচরন করে সন্তানদের সুরক্ষার জন্য বিষদ আলোচনা করা হয়।

ডুমুরিয়া সদরের মির্জাপুর ৪নং ওয়ার্ড আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া সদর ইউনিয়নের মির্জাপুর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা গতকাল মঙ্গলবার সন্ধা ৬ টায় অনুষ্ঠিত হয়েছে।  এ সভায় সভাপতিত্ব করেন প্রশান্ত বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নাজিবুর রহমান, উপজেলার চেয়ারম্যান গাজী এজাজ আহম্মদ ,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্লা সোহেল রানা, উপ-প্রচার সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছফার হোসেন জোয়াদ্দার।  দ্বিনবন্ধু ম-লের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন,গণেশ চন্দ্র বৈরাগী, আব্দুস সালাম মাঝি, মাসুদ রানা নান্টু, জামিল আক্তার লেলিন, গফ্ফার গাজী, আছমা পারভীন, মনিষা ম-ল, মোফাজ্জেল হোসেন সরদার, নজরুল খান,গফ্ফার জোয়াদ্দার, শিমু আক্তার, শ্যামপদ মন্ডল, দুলাল চন্দ্র বসাক, মদন মহন মন্ডল, অসিত মন্ডল, প্রশান্ত মন্ডল,দিপংকর মন্ডল, হারুনুর রশীদ বাবু, কাজী মুন্না, জাহাঙ্গীর হাওলাদার,   বাধন মন্ডল,  প্রমুখ।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। তিনি গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিন্দ্রনাথ তরফদারকে দেখতে যান। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন খোকা গাজী ও নজরুল গাজীকে দেখতে যান। তাদের চিকিৎসার খোজঁ খবর নেন। বিকেলে মির্জাপুর ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তৃতা করেন। সন্ধ্যায় মির্জাপুর উত্তর মাথায়  শিমুল বাছারের বাড়িতে ধর্মীয় আলোচনায় অংশ নেন। রাতে মির্জাপুর দক্ষিণপাড়ায় বিষ্ণু মন্ডলের বাড়িতে আমাবশ্যা উপলক্ষে সত্য ধর্মের মাসিক উৎসবে অংশ নেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হারুনুর রশীদ বাবু, রিপন মন্ডল, সৈকত মন্ডল, জাহাঙ্গীর মন্ডল, বাধঁণ মন্ডল প্রমুখ।

বঙ্গবন্ধু সাহিত্য একাডেমির সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি

 বঙ্গবন্ধু সাহিত্য একাডেমির কেন্দ্রীয় কমিটির সহ-সভপাতি শেখ মুশফিকুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর ৪নং ঘাটস্থ টার্মিনাল ভবনের বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী (সিবিএ) ইউনিয়ন কার্যালয় এর আয়োজন করা হয়। সংগঠনের খুলনা নগর ও জেলা শাখা এর আয়োজন করে। সভাপতিত্ব করেন খুলনা সদর থানা শাখার সভাপতি শেখ আকবর হোসেন। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. জাকির হোসেন। বক্তৃতা করেন মো. আজগর হোসেন, মো. সজল মল্লিক, শেখ ফরিদ আহম্মেদ, মো. শাহ আলম মোল্লা, মো.আসিফ শেখ ও শেখ শওকত আলী। এ সময় সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আশাশুনিতে ভূমিহীনদের গৃহ নির্মাণ কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মোস্তফা কামাল

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজ এগিয়ে চলেছে। কাজের অগ্রগতি, ভূমিহীনদের খোজখবর ও গুণগতমান সম্পর্কে জানতে সরেজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ চাপড়া বলফিল্ড এর পার্শ্বে নির্মানাধীন গৃহ পরিদর্শন করা হয়। চাপড়া বল ফিল্ডের কাছে ২২টি ভূমিহীন পরিবারের জন্য ২২টি গৃহের নির্মাণ কাজ করাা হচ্ছে। কাজের অগ্রগতি, গুণগত মানসহ সার্বিক অবস্থা সম্পর্কে খোজ খবর নিতে জেলা প্রশাসক গৃহনির্মানের জন্য নির্বাচিত জমি, ভূমিহীন পরিবার ও নির্মাণ কাজে ব্যবহৃত ইট, বালি, সিমেন্টসহ সরঞ্জামাদি পরিদর্শন করেন। সাথে সাথে তিনি গৃহ পাওয়া ভূমিহীন পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। কাজের গুণগত মান যেন ঠিক থাকে সে ব্যাপারে পরামর্শ ও তাগিদ প্রদান করেন। ভূমিহীনদের সাথে কথা বলার এক পর্যায়ে জেলা প্রশাসক মোস্তফা কামাল ভূমিহীন পরিবারের জন্য একটি করে সেলাই মেশিন প্রদান করে তাদের ইনকামের পথ করে দিতে আশ্বাস প্রদান করেন। এছাড়া সবাই যেন শীতকালের জন্য একটি করে শীতবস্ত্র (কম্বল) পায় তার ব্যবস্থা করতে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও কে বলেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সহকারী কমিশানর (ভূমি) শাহীন সুলতানা, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, বুধহাটা ইউপি চেয়ারম্যান আ ব ম মোসাদ্দেক, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

আশাশুনিতে এইচএলপি প্রাতিষ্ঠানিকীকরণ বিষয়ক কর্মশালা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ বিষয়ক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) ও ব্রেকিং দ্যা সাইলেন্স এর সহযোগিতায় জাতীয় স্থানিয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে কর্মশালার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ বি এম মোস্তাকিম। স্বাগত বক্তব্য রাখেন, এনআইএলজি এর পরিচালক জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। কর্মশালায় পারস্পরিক শিখন প্রক্রিয়া উপস্থাপনা, ভাল শিখন চিহ্নিত করার জন্য ইউনিয়ন ভিত্তিক দলীয় কাজ ও ভাল শিখন উপস্থাপন, অংশ গ্রহনকারীদের ভোটের মাধ্যমে উপজেলার ৫টি ভাল শিখন চিহ্নিত করণ ও সূচক নির্ধারণ এবং শিখন কার্যক্রমে অংশ গ্রহনের জন্য পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা তৈরী করা হয়।

কাদাকাটি জলমহলে অবৈধ দখলবন্দে চেষ্টা করায় মেম্বরকে জীবন নাশের হুমকী

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে জলমহলের জমিতে মাটি ভরাট দিয়ে জবর দখলের প্রতিকার প্রার্থনা করে আবেদন করায় মেম্বার হরে কৃষ্ণকে প্রকাশ্যে গালিগালাছ, ধর্ষন মামলা করা ও জীবন নাশের হুমকীর ঘটনা ঘটেছে। রবিবার ও সোমবার প্রকাশ্যে জন সমুখ্যে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কাদাকাটি গ্রামের আনাম সরদারের পুত্র বাবর আলি ওরফে বাবু সরকারি নিয়ম অমান্য করে প্রায় ৩ বছর পূর্ব থেকে হলদেপোতা ব্রীজ সংলগ্ন উত্তর পাশে জলমহলের দক্ষিণ পাশ দিয়ে সরকারি জমি ভরাট করেন। জমিতে থাকা গাছগাছালি কেটে সেখানে বসতঘরসহ গোয়ালঘর তৈরি করেন। সেখানে একটি খোলা টয়লেট করা হয়েছে। টয়লেটের দুর্গ্ধন্ধে পরিবেশে দুষিত হওয়ায় মানুষ অসুবিধ বোধ করছে। সেখানে প্রতি বছর শুকনো মৌসুমে মাটি কেটে নতুন নতুন জমি দখলে নিচ্ছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে স্থানীয় ইউপি সদস্য ২০ অক্টোবর সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করেন। দায়িত্ব প্রাপ্ত হয়ে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা প্রদীপ কুমার রবিবার বেলা ৫ টার দিকে সরেজমিন পরিদর্শন করেন। তিনি চলে যাওয়ার পর মেম্বার পৌনে ৬ টার দিকে ঐপথে যাওয়ার সময় প্রকাশ্যে বহু লোকের সামনে বাবুর স্ত্রী ফাইমা তাকে মারধর করতে আসে ও অকথ্য ভাষায় গালিগালাছ করে। উপস্থিত তুহিন উল্লাহ তুহিনসহ অনেকে তাকে শান্ত করেন। সোমবার সকাল ৯.৩০ টার দিকে বাবু ও তার স্ত্রী মেম্বারের বাড়িতে গিয়ে আবারও গালিগালাছ ও মারপিট করতে যায়। এবং জমি থেকে উচ্ছেদ হলে ধর্ষন মামলা করা ও যেখানে পাবে সেখানেই খুন করার হুমকী দিয়ে যায় বলে মেম্বার ও তার পরিবারের লোকজন জানান। এব্যাপারে ইউপি চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও তদন্ত কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন মেম্বার হরেকৃষ্ণ। এব্যাপারে তিনি প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

খুবির কর্মচারী আরিফ মোল্লার পিতার মৃত্যুতে উপাচার্যের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অফিস এ্যাসিসট্যান্ট কাম-কম্পিউটার টাইপিস্টের পিতা মোঃ রুহল আমিন মোল্লা গতকাল দিবাগত রাত ৩ টায় ইন্তোকাল করেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র এবং ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল ৪ টায় রুপসার চাঁদপুর বামন ডাঙ্গা গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। খুলনা বিশ্ববিদালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অফিস এ্যাসিসট্যান্ট কাম-কম্পিউটার টাইপিস্টের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, হল প্রভোষ্ট প্রফেসর ড. লস্কর এরশাদ আলীসহ হলের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেন।