Home জাতীয় করোনায় আরও ৩২ জনের মৃত্যু

করোনায় আরও ৩২ জনের মৃত্যু

9

ঢাকা অফিস

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় ৭ হাজার ৫২ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৩৫৫ জন। এখন পর্যন্ত ৪ লাখ ৯০ হাজার ৫৩৩ জন শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৯৩ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ২০ হাজার ৮৯৬ জন। রবিবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮০২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭৪৮টি। এখন পর্যন্ত ২৯ লাখ ৬৯ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৩ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৬৩ শতাংশ এবং এখন পর্যন্ত ১৬ দশমিক ৫২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হর ৮৫ দশমিক ৮০ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৪৪ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ৮ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৫ হাজার ৩৮৬ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৬৬৬ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ২০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে একজন এবং খুলনা, চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে ৩ জন করে রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩১ জন এবং একজন বাড়িতে মারা গেছেন।