Home আঞ্চলিক ফুলতলায় ১ হাজার ১৫০ পিচ ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ী আটক

ফুলতলায় ১ হাজার ১৫০ পিচ ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ী আটক

8

ফুলতলা প্রতিনিধি

জেলা গোয়েন্দা পুলিশ শনিবার দিবাগত রাতে ফুলতলার ঋষিপাড়া সড়ক মোড় থেকে ১১৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বাকিশপুর গ্রামের মৃতঃ নুরুল হকের পুত্র মোঃ নুরুল আজিম ওরফে বাবুল (৩৬) ও ফুলতলার দামোদর শীতপাশাডাঙ্গার মৃতঃ গোলাম আলী শেখের পুত্র মোঃ আবুল কাশেম (৩২)। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত আনুমানিক রাত পৌনে ১১টায় জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সেখ কনি মিয়ার নেতৃত্বে পুলিশ ফুলতলা বাজারের জামিরা সড়ক সংলগ্ন ঋষিপাড়া মোড় এলাকার জনৈক বাবুল সরদারের মালিকানাধিন ভাই-ভাই অটো ডোর এন্ড ফার্নিচারের সামনে অভিযান চালনায়। এ সময় ঐ ফার্নিচার দোকানের রং মিন্ত্রী মোঃ আবুল কাশেম ও তার সহযোগি মোঃ নুরুল আজিম ওরফে বাবুলকে আটক এবং তাদের হেফাজতে থাকা ১১৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয় দীর্ঘদিন ধরে চট্রগ্রাম ও কক্সবাজার এলাকা থেকে মাদকদ্রব্য চালান খুলনার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবীদের কাছে পাইকারী ও খুচরা দরে বিক্রি করে আসছে। এ ব্যাপারে এসআই (নিঃ) রাজিউল আমিন বাদী হয়ে ফুলতলা থানায় মামলা দায়ের করেন।

ফুলতলায় নবজাতকের লাশ উদ্ধার

ফুলতলা প্রতিনিধি

রোববার বিকালে ফুলতলার গাড়াখোলা চৌদ্দমাইল পাকারমাথা এলাকার আনছার সরদারের পুকুর থেকে পুলিশ এক নবজাতক (পুত্র) এর লাশ উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসি জানায়, গতকাল আনুমানিক ৩টার দিকে আমজাদ মোল্যার কন্যা রুপা ঐ পুকুরে গোসল করতে গিয়ে আনুমানিক এক দিন বয়সী নবজাতকের লাশ দেখে অন্যদেরকে জানায়। পরে খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।