দাদু ভাইয়ের কবর জিয়ারত : দিনভর গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, দুর্নীতি, দুঃশাসন, লুটপাট ও অর্থ পাচারে জড়িত আওয়ামী লীগ সরকার পতনের আতংকে ভুগছে। মৌলিক মানবাধিকার ও জনগনের ভোটের অধিকার কেড়ে নেয়ার দায়ে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। খুব শিগগিরই দেশ থেকে ফ্যাসিবাদী শাসকের পতন ঘটবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।
শনিবার রূপসা উপজেলার নৈহাটি এবং টিএস বাহিরদিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে বক্তৃতায় তিনি এ কথা বলেন। দিনব্যাপি তিনি তার নির্বাচনী এলাকার গণসংযোগ করেন। প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানান।
এর আগে সকালে নগরীর টুটপাড়া কবরস্থানে চিরনিদ্রায় শায়িত খুলনা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, ভাষা সৈনিক ও সাবেক সংসদ সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাই এবং কেন্দ্রীয় নেতা শরীফ শাহ কামাল তাজের পিতা বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যাপক শামসুর রহমানের কবর জিয়ারত করেন।
এ সময় তার সাথে খান জুলফিকার আলী জুলু, মোল্লা সাইফুর রহমান, শফিকুল আলম তুহিন, সাইফুর রহমান মিন্টু, আব্দুর রকিব মল্লিক, শেখ তৈয়েবুর রহমান, এস এম শামীম কবির, নাজমুল হুদা চৌধুরী সাগর, আতাউর রহমান রনু, বিকাশ মিত্র, আব্দুল মান্নান মিস্ত্রি, সুলতান মাহমুদ, হেলাল আহমেদ সুমন, গোলাম মোস্তফা তুহিন, অধ্যাপক আইয়ুব আলী, শফিকুল ইসলাম বাচ্চু, মোল্লা হুমায়ুন কবির, নাদিমুজ্জামান জনি, আনোয়ার হোসেন আনো, রফিকুল ইসলাম বাবু, সেলিম সরদার, মোল্লা সাইফুর রহমান, হাবিবুর রহমান হবি, আজিজুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।











































