Home আঞ্চলিক কুষ্টিয়ায় জাল করোনা সনদ ক্রয়-বিক্রয়ের দায়ে দুইজনের কারাদণ্ড

কুষ্টিয়ায় জাল করোনা সনদ ক্রয়-বিক্রয়ের দায়ে দুইজনের কারাদণ্ড

10

মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া

কুষ্টিয়া ভেড়ামারায় সনি কম্পিউটারের করোনা ভাইরাস সনাক্তের জাল সার্টিফিকেট বিক্রির দায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সার্টিফিকেট প্রস্তুতকারক মোঃ সোহেল রানা (২২), পিতা- আরশেদ আলী, গ্রাম -রামকৃষ্ণপুর ও জাল সার্টিফিকেট ক্রেতা মওদুদুর রহমান (৪০), পিতা-মতিউর রহমান, বামনপাড়া, ভেড়ামারা প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভেড়ামারা উপজেলার সুযোগ‍্য নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেে জনাাাব সোহেল মারুফ।

তৈরিকৃত করোনা ভাইরাস নেগেটিভ সার্টিফিকেট রূপপুর পারমাণবিক প্রকল্পে চাকুরির নিমিত্তে প্রদান করলে MIS সফটওয়্যারে এটি জাল প্রমাণিত হয়।ইউএনও সোহেল মারুফ জানান, এমন অভিযান চলমান থাকবে।