পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় আর্ন্তজাতিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি ও জয়িতা পুরস্কার প্রদান অনুুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাইী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে সমাজ উন্নয়নে অবদান রাখায় শিক্ষক রহিমা আক্তার সম্পা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করায় ড. রোজিনা পারভীন, অর্থনৈতিকভাবে সাফলাতা অর্জন করায় সুলতানা লাবনী, সফল জননীতে ভারতীয় রানী দত্ত এবং নির্যাতনে বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন গড়ায় তাদেরকে জয়িতা হিসেবে সংবর্ধনা ওপুরস্কৃত করা হয়।

পাইকগাছায় সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার জিরেপয়েন্ট নামক স্থানে সড়ক জনপদ বিভাগের রাস্তার পাশে বাঁশ খুটি ও কাঠের তৈরী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। তবে পাকা কয়েকটি স্থাপনা এখনও থেকে গেছে। কয়রা- পাইকগাছা ও পাইকগাছা-খুলনা প্রধান সড়কের পাইকগাছা জিরোপয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠে। পিচের রাস্তার দু-ধার দিয়ে গড়ে উঠা হোটেল,ফলের দোকান, পান বিড়ি, চা, মুদি, সেলুন সহ নানা প্রকার দোকান। ফলে রাস্তাটি সংকীর্ণ হয়ে পড়ে। জনসাধারনের চলাচলে বিঘœ ঘটে থাকে। অনেক স্থানে মাদক সেবিদের আস্থানা গড়ে উঠে। বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হলে বুধবারের মধ্যে সকলকে সব কিছু সরিয়ে নিতে বলা হলেও তারা সে বিষয়ে কর্ণপাত না করায় বুধবার ভ্রাম্য আদালত বসিয়ে বুলডোজার দিয়ে ভেঙ্গে দেয়া হয়েছে। তবে কয়েকটি পাকা স্থাপনা এখন থেকে গেছে। এ ব্যাপারেও পরবর্তীতে ব্যাবস্থা নেয়া হবে বলে নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান।








































