Home আঞ্চলিক গলায় মাফলার জড়িয়ে ফাঁস দিলেন বৃদ্ধ

গলায় মাফলার জড়িয়ে ফাঁস দিলেন বৃদ্ধ

4


মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মণিরামপুরে আব্দুল খালেক বিশ্বাস (৭২) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের। বুধবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার উত্তর বাহাদুরপুর গ্রামে এঘটনা ঘটে। বৃদ্ধ ওই গ্রামের মৃত মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে।এই ঘটনায় মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা করেছেন বৃদ্ধর ভাইপো হাবিবুল্লাহ।জানা যায়, আব্দুল খালেক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

সম্প্রতি তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। রোগের যন্ত্রণা সইতে না পেরে বুধবার রাত আটটার দিকে ঘরের আড়ার সাথে মাফলার জড়িয়ে ফাঁস দেন তিনি। বিষয়টি দেখতে পেয়ে বৃদ্ধর স্ত্রী আমেনা বেগম চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে নামিয়ে আনেন। এরপরপরই মৃত্যু হয় বৃদ্ধর।

মণিরামপুর থানার এসআই প্রসঞ্জিত মল্লিক বলেন, স্বজনরা বলছেন বৃদ্ধ আত্মহত্যা করেছেন। সন্দেহ হওয়ায় আজ (বৃহস্পতিবার) দুপুরে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।