Home আঞ্চলিক সুষ্টভাবে ভোট প্রদানের দাবীতে নির্বাচন কমিশনের কাছে ১২৮ আইনজীবীর আবেদন

সুষ্টভাবে ভোট প্রদানের দাবীতে নির্বাচন কমিশনের কাছে ১২৮ আইনজীবীর আবেদন

200

স্টাফ রিপোর্টার

খুলনা আইনজীবী সমিতির নির্বাচনে বুথ বা কেন্দ্র অভ্যন্তরে কোন প্রার্থী  অবস্থান করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনের চেয়ারম্যান বরাবরে ১২৮ জন সাধারণ আইনজীবী স্বাক্ষরিত আবেদন জমা দিয়েছে। বৃহস্পতিবার ১২৮জন সাধারণ আইনজীবী নির্বাচন কমিশনের চেয়ারম্যানের নিকট এ আবেদন জমা দেন।

আবেদন সুত্রে জানা যায়, বর্তমানে  খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন খুলনা চেম্বার অব কমার্স ও খুলনা বাস মালিক সমিতির নির্বাচনে আবহাওয়ায় পরিণত হয়েছে। তাছাড়া বারের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙ্গে গত নির্বাচনের সময় দুজন প্রার্থী জোরপুর্বক ভোট কেন্দ্রে বা বুথের আশেপাশে ঘোরাফেরা করায় সাধারণ আইনজীবীগণ ভোট প্রদানে চরমভাবে বিব্রত হয়েছে।

যা নিরপেক্ষ ভোটের চরম অন্তরায়। এমতাবস্থায় সাধারণ আইনজীবীদের পক্ষে নিরপেক্ষ ভাবে ভোট প্রদান করা সম্ভব নয় বিধায় নির্বাচন চলাকালীন সময়ে কোন দলের কোন প্রার্থী ভোট কেন্দ্র বা বুথের আশেপাশে ঢুকতে বা ঘোরাফেরা করতে না পারে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করেন তারা।