Home খেলাধুলা ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক।।

নিজেদের ইতিহাসে প্রথমবার নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলছে বাংলাদেশ। যার শুরুটা হয়েছিল দুর্দান্ত।

তবে দ্বিতীয় সেশনে দারুণ পারফরম্যান্স ধরে রাখতে পারেননি নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এতে অস্বস্তি নিয়ে চা বিরতিতে গেছে বাংলাদেশ। প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ২২৬ রান বাংলাদেশের। ৩ রান করা লিটন দাসের বিপরীতে ব্যাটিংয়ে আছেন রানের খাতা খুলতে না পারা মেহেদী হাসান মিরাজ।

আবুধাবি টেস্টে ৫ উইকেটের ৪টিই দ্বিতীয় সেশনে হারিয়েছে বাংলাদেশ। আউট হওয়া চার ব্যাটার হচ্ছেন—সাদমান ইসলাম (৬৭), মমিনুল হক (৩৯), মুশফিকুর রহিম (০) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (২৯)। এর মধ্যে ৪ রানের ব্যবধানে শেষ ৩ উইকেট হারায় বাংলাদেশ।

অথচ, এর আগে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ।

উদ্বোধনী জুটিতে ১২৪ রান এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান। তবে দুজনের মন্দ কপাল। ফিফটি করলেও সেঞ্চুরির দেখা পাননি। সাদমানের পথটা দূরে থাকলে তিন অঙ্গে খুব কাছে ছিলেন তানজিদ। ১৭ রানের জন্য পাননি সেঞ্চুরির দেখা।

বাঁহাতি ওপেনার ৮৩ রানের ইনিংস সাজিয়েছেন ৮ চার ও ৪ ছক্কায়।