Home আঞ্চলিক কেশবপুরে কমরেড নিজামউদ্দীনের স্মরনে সড়কের নামকরণের দাবীতে স্মারকলিপি প্রদান

কেশবপুরে কমরেড নিজামউদ্দীনের স্মরনে সড়কের নামকরণের দাবীতে স্মারকলিপি প্রদান

4

আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধিঃ

যশোরের কেশবপুরে বৃহস্পতিবার সকালে প্রয়াত সাবেক চেয়ারম্যান ও কমরেড নিজামউদ্দীনের নামে সড়কের নামকরণের দাবীতে এলাকাবাসীর পক্ষে নাগরিক সমাজের নেতৃবৃন্দ পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম মুকুলের নিকট স্মারকলিপি প্রদান করেন।
উপজেলার মাদারডাঙ্গা গ্রামের অধীবাসী মাদারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও পাজিয়া ইউনিয়ন ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান রাজনৈতিক ব্যক্তিত্ব, নির্যাতিত-নিপীড়িত অসহায় নিপিড়ীত গণ মানুষের অকৃত্রিম কৃষক বন্ধু নিজামউদ্দীন গত ৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে মৃত্যু বরণ করেন। তার অকাল মৃত্যুতে এলাকাসহ কেশবপুরবাসী দলমত নির্বিশেষে গড়ভাঙ্গা বাজারে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বক্তব্য প্রদান কালে বক্তারা কীর্তিমান ব্যক্তি স্বরণীয় করে রাখতে উপজেলার নতুনহাট হতে গড়ভাঙ্গা বাজার পর্যন্ত সড়কটি প্রয়াত নিজামউদ্দীন নামকরণের প্রস্তাব আসে। প্রস্তাবটি উক্ত স্বরণ সভায় সকালে একমত পোষণ করেন। উল্লেখিত সড়কটি নামকরণের দাবীতে এলাকাবাসীর পক্ষে নাগরিক সমাজের নেতৃবৃন্দ স্মারকলিপী প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, সনৎ বসু হরি, মফিজুর রহমান নান্নু, মশিউর রহমান, প্রভাত কুমার কুন্ড, অশোক মন্ডল, শহিদুল ইসলাম, ইসমাইল হোসেন, রবিউল ইসলাম বাবু, কামরুজ্জামান, আতিয়ার রহমান প্রমুখ।