১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের দোয়া ও মিলাদ মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বুধবার বাদ মাগরিব ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভ্রাতা শহিদ শেখ আবু নাসের’র সহধর্মীনি প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনা’র চাচি, বাগেরহাট-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, নবনির্বাচিত যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বিসিবির পরিচালক শেখ সোহেল উদ্দিন, নৌ-পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল, শেখ বেলাল উদ্দিন বাবু’র জননী বেগম রিজিয়া নাসের’র আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শেখ আবিদ উল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ হাসান ইফতেখার চালু। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- কাউন্সিলর আনিছুর রহমান বিশ^াস, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কামরুজ্জামান, মো: রুহুল আমীন খান, শেখ আখতার হাসান সন্টু, শেখ শরিফুল ইসলাম, শেখ শহিদ, শেখ রেজা, মো: আশরাফ আলী হাওলাদার শিপন, আবিদ হাসান, হাবিবুর রহমান হাবি, মোস্তাফিজুর রহমান বাবু, জহিরুল আলম রিয়াদ, তাজুল ইসলাম শিমুল, ওয়াসিম আকরাম, জিয়াউর রহমান, নজরুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন বয়রা বাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি রফিকুল ইসলাম।
শৈলকুপায় ধরা পড়লো এশিয়া মহাদেশের সব থেকে বিষধর সাপ
সম্রাট হোসেন ,শৈলকুপা (ঝিনাইদহ ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় ধানক্ষেতের মোটর হাউজে আটকা পড়েছে ২টি বিষধর কালাচ সাপ। ইংরেজীতে এ সাপের নাম কমন ক্রেইট। গোখরা বা কিং কোবরার থেকেও বিষধর এ সাপ উদ্ধারে আসছে চট্টগ্রাম ভেনম রিচার্স সেন্টারের ২ কর্মকর্তা। রিচার্স সেন্টারের বোরহান বিশ্বাসেরর নেতৃত্বে ২ কর্মকর্তা আসছে।
বুধবার বিকালে স্থানীয়রা এ সাপ দেখতে পায় শৈলকুপার চতুড়া গ্রামের ধান ক্ষেতের মোটর হাউজে। কর্মকর্তারা আশা করছে রেস্কিউ করা গেছে ভেনম রিচার্স সেন্টারে এন্টিভেনম তৈরীর কাজে ব্যবহার করা যাবে।
ঝিনাইদহের শৈলকুপার যুবক নেচার এ্যান্ড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আবীর হাসান খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিশ্চিত হন সাপদুটি বিষধর। যা এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম। তিনি জানান স্থানীয়ভাবে এ প্রজাতির সাপ কে কালাচ বলা হয়। তবে ঝিনাইদহ সহ এ অঞ্চলে এ সাপ কে কাননবোড়া বলা হয়ে থাকে।
এই জাতীয় সাপের ফনা থাকে না, দেখতে কালোর উপরে সাদা রিং থাকে। রিংগুলো গলার নীচ থেকে লেজ পর্যন্ত হয়। এই সাপে কামড়ালে অন্যতম বৈশিষ্ট্য হলো, ভুক্তভোগীরা তেমন বুঝতে পারে না। এরা ইদুর বা খাবারের খোঁজে লোকালয়ে মানুষের ঘরে চলে আসে আর ঘুমন্ত মানুষ বেশী কামড়ের শিকার হয়।
বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারত গমনাগমনকারী যাত্রীদের ৩ দিনের করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারত গমনা গমনকারী দেশি-বিদেশি সব ধরনের পাসপোর্ট যাত্রীদের ৩ দিনের করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ টার সময় এ প্রজ্ঞাপন বেনাপোল ইমিগ্রেশন এসে পৌঁছেছে।
বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, বাংলাদেশি পাসপোর্টযাত্রী ভারত ভ্রমন করছে তাদের যেমন ৩ দিনের করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক ঠিক তেমনি যারা ভারত থেকে বাংলাদেশে আসবে তাদের ক্ষেত্রে ও একই আইন করে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।যা দেশের সব স্থলবন্দরে জারি করা হয়েছে। আগামী ৭ কার্যাদিবসের মধ্যে চালু হবে। যারা করোনা নেগেটিভ সার্টিফিকেট আনতে ব্যর্থ হবে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত যেমন করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া বাংলাদেশি কোন যাত্রীকে গ্রহন করছে না ঠিক একই নিয়মে যারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে তাদের প্রত্যেকের করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক । যাত্রী বাংলাদেশি ভারতীয় বা অন্যকোন দেশের হলেও একই আইন প্রযোজ্য হবে।
খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর
খবর বিজ্ঞপ্তি
বুধবার বেলা ১১টায় প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে খুলনা প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মামুন রেজা। সভায় খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২১ এর তফসিল ঘোষণা, নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও অডিটর নিয়োগ করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ ৩০ নভেম্বর-’২০ সন্ধ্যা ৭টা, সংশোধিত ভোটার তালিকা প্রকাশ ৪ ডিসেম্বর বিকাল ৪টা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৫ ডিসেম্বর রাত ৮টা, মনোনয়নপত্র বিলি ৬ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর (প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত), মনোনয়নপত্র দাখিল ১০ ডিসেম্বর বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং পরপর বাছাই, খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ১২ ডিসেম্বর সন্ধ্যা ৭টা, খসড়া প্রার্থী তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণ ১৩ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত, একই দিনে খসড়া প্রার্থী তালিকা সম্পর্কে শুনানী ও নিষ্পত্তি সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত, চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৭ ডিসেম্বর বিকেল ৫টা, বার্ষিক সাধারণ সভা ২৯ ডিসেম্বর বেলা ১১টা, বার্ষিক নির্বাচন ৩০ ডিসেম্বর, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ এবং পরপরই ভোট গণনাশেষে ফলাফল ঘোষণা করা হবে।
মোড়েলগঞ্জে ইউপি নির্বাচনে যুবলীগ নেতার শো-ডাউন
এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে মোড়েলগঞ্জের পঞ্চকরনে মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক খলিফা গনসংযোগ ও শোডাউন করেছেন। বুধবার বিকেলে পঞ্চকরণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক তরুন সমাজ সেবক আব্দুর রাজ্জাক খলিফা তিনি নতুন বাজার, সোনাখালী, স্লাইজগেট সংলগ্ন এলাকায় পৃথক পৃথক পথসভা, গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করেন। এর পূর্বে তিনি সকালে দেবরাজ, হেড়মা বাজার, মহিষ চরনী, পাঁচগাও ও মুন্সিরহাটে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন।
এ সময় তার সাথে ছিলেন ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন খলিফা, ডা. সোবাহান শেখ, বীর মুক্তিযোদ্ধা হানিফ শেখ, রুস্তুম আলী, আওয়ামী লীগ নেতা মোশারেফ হোসেন, যুবলীগ নেতা ওলিউর রহমান শিকদার, সোহেল হাওলাদার সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক খলিফা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা প্রতিটি গ্রাম হবে শহর, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে একজন আওয়ামী লীগ কর্মী হিসেবে জনগনের পাশে থেকে কাজ করতে চান তিনি, পঞ্চকরণ ইউনিয়নে ক্ষুদা-দারিদ্র, সন্ত্রাস, মাদক মুক্ত মডেল ইউনিয়ন গড়তে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ২৭ নভেম্বর খুলনা আসছেন
তথ্য বিবরণী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম দুই দিনের সফরে ২৭ নভেম্বর (শুক্রবার) খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী মন্ত্রী ২৭ নভেম্বর সকাল ১০টায় খুলনার নূরনগর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের নবনির্মিত ভবন উদ্বোধন, বিকাল সাড়ে তিনটায় খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগীয় দপ্তর ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং সন্ধ্যা ছয়টায় একই স্থানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করবেন।
মন্ত্রী ২৮ নভেম্বর সকালে ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।
সুস্থ্যতা কামনা করে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ভিপি টিএম আরিফের পিতা শাহাবুদ্দিন তালুকদার ব্রেনস্ট্রোক করে দীর্ঘদিন যাবত নার্গিস মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন – সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা, মোঃ আমির হোসেন, মোঃ মোজাফফার হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, জাহাঙ্গির আলী মন্টু, আঃ কাইয়ুম গোরা, এস এম রাজুল হাসান রাজু, এস এম কবির উদ্দিন বাবলু, টি এম আরিফ, কাউন্সিলর আমেনা হালিম বেবী, শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, এজাজ পারভেজ বাপ্পি, কামরুজ্জামান, এড এনামুল হক, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, এড শামীম আহম্মেদ পলাশ, আইয়ুব আলী, মেহেজাবিন খান, তোতা মিয়াঁ ব্যাপারী, ইঞ্জিনিয়ার আঃ জব্বার, খাজা মঈনুদ্দিন, শিপন চৌধুরী, খান হুমায়ুন কবীর, এড সোহেল পারভেজ, তৌহিদুর রহমান দিপু, শাহাদাৎ হোসেন, মঈন খান সেলিম,আসাদুজ্জামান মিলটন, নাসরিন ইসলাম, হায়দার আলী খোকন, মোঃ রাজ্জাক হোসেন, আরজুল ইসলাম আরজু, মুন্সি আইয়ুব আলী, চম মুজিবুর রহমান, শেখ নুর ইসলাম, শেখ জাহিদুল হক, শেখ আবিদউল্লাহ, শেখ আব্দুল আজিজ,মোঃ জাহিদুল ইসলাম,সরদার আঃ হালিম,শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, হাজি মোতালেব মিয়াঁ, শেখ রুহুল আমিন, মীর মোঃ লিটন, জাকির হোসেন হাওলাদার,রেজাউল করিম, মোঃ সবুর হোসেন,শেখ কুদ্দুস হোসেন, মহাদেব সাহা, মোস্তাক আহম্মেদ টুটুল, সোহেল চৌধুরী, আলী রেজা হায়দার রনি, আনিসুর রহমান, মীর মাসুদ আলী, রকিবুল ইসলাম রকি, এম এম সিপার হায়দার, শেখ সিদ্দিকুর হক, মোঃ মামুন উকিল, মাহবুব মম, জিয়াউর রহমান বাবু সাহেব, এড রাকিবুল ইসলাম, এ এম আল মামুন চৌধুরী, এস এম মনির হোসেন, মশিউজ্জামান খান মশি, এড জসিমউদ্দিন খান লিটন প্রমুখ।
সাতক্ষীরায় অন্তঃস্বত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক
সাতক্ষীরা প্রতিনিধি
পরকীয়া প্রেমের টানে সাত মাসের অন্তঃস্বত্বা এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার ভোরে সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষুব্ধ গ্রামবাসি নিহতের স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।নিহতের পারভিন আক্তার (২৪) সাতক্ষীরা সদরের রাজনগর গ্রামের জামাইপাড়ার আব্দুল খালেকের স্ত্রী এবং একই গ্রামের আব্দুর রহিম ওরফে বাবুর মেয়ে। রাজনগর জামাইপাড়ার ভ্যানচালক রফিকুল ইসলাম ও ইটভাটা শ্রমিক তরিকুল ইসলাম জানান, তার বোন পারভিন আক্তারের সঙ্গে হাজীপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে ভাটা শ্রমিক আব্দুল খালেকের আট বছর আগে বিয়ে হয়। বর্তমানে ফারজানা নামে তাদের একটি মেয়ে আছে। বোন পারভিন বর্তমানে সাত মাসের অন্তঃস্বত্বা। অভাবের কারণে তিন বছর যাবৎ খালেক সস্ত্রীক রাজনগর জামাইপাড়ায় নদীর চরভরাটি জমিতে বসবাস করতো। সম্প্রতি খালেক একই এলাকার এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে এক সপ্তাহ যাবৎ খালেকের সঙ্গে পারভীনের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বুধবার ভোরে পারভীনকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার করে তার শরীরে কাঁথা চাপা দিয়ে বাইরের দিক থেকে দরজায় তালা লাগিয়ে ভাটপাড়ায় চেয়ারম্যান হাবিবুর রহমানের ইটভাটায় কাজ করতে যায়।রাজনগর জামাইপাড়ার সাইফুল ইসলাম, আব্দুস সবুর, একই গ্রামের সীমান্ত ডিগ্রী কলেজের শিক্ষক মফিজুল ইসলাম ইউপি সদস্য আজিজুল ইসলাম ও রাজনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে খালেক তার স্ত্রী পারভীনকে মারপিট করে। বুধবার সকালে তাদের মেয়ে ফারজানার কান্না শুনে তারা বাইরের দিক থেকে তালা ভেঙ্গে ঘরে ঢোকেন এবং পারভীন আক্তারকে কাঁথা মোড়া অবস্থায় দেখতে পান। পারভীনের গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করার মত দাগও দেখতে পান। এর পরপরই দারা ভাটপাড়া হাবিবুর রহমানের ভাটা থেকে খালেককে ধরে এসে সকালে পুলিশে সোপর্দ করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, বুধবার দুপুরে পারভীন আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আব্দুল খালেককে আটক করা হয়েছে।
খুলনা জেলা শ্রমিক দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিন পালন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা জেলা শাখার উদ্যোগে বুধবার সকাল ১১টায় ৬নং কেডি ঘোষ রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জালাল উদ্দীন মোল্যার সভাপতিত্বে ও খুলনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ তৈয়েবুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক শেখ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রনু, জেলা মৎস্যজীবি দলের যুগ্ম আহ্বায়ক শেখ আজিজুল ইসলাম, জেলা জাসাসের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সদস্য সচিব এ্যাডঃ সেতারা সুলতানা। বক্তব্য রাখেন মঞ্জুর আরেফিন মঞ্জু, আনোয়ার হোসেন আনু, মোঃ আঃ বারিক, বোরহান বিশ্বাস, মাশকুর রহমান ফ্রান্স, খায়রুল ইসলাম মল্লিক, শেখ ফরিদ হোসেন, মোল্যা এনামুল কবির, আবুল কালাম আজাদ, মোঃ আবু জাফর, সিকান্দার আলী শেখ, জাহাঙ্গীর আলম, জালাল হাওলাদার, জামাল উদ্দীন, রেজাউল করিম বাচ্চু, সোহরাব হোসেন, শেখ সাইফুল ইসলাম লাচ্চু, শেখ আঃ কাদের, মোঃ আবু বক্কর, মোল্যা ফয়সাল হোসেন মানিক, মীর লিয়াকত আলী, নাছির উদ্দীন লাল্টু, মাহাতাব চৌধুরী, মনিরুল ইসলাম মনির, বিরেশ্বর মন্ডল, ইমতিয়াজ হোসেন সুজন, ইভান গাজী, শেখ ফয়সাল হোসেন, সীমান্ত মন্ডল, মোঃ জাবের হোসেন, সৈয়দ নাইমুল ইসলাম নাইম, শেখ শাকিল আহমেদ, ইমরান খান, আঃ রহমান খান, সৈয়দ নাহিদ হাসান, সৌরভ রাহা প্রমুখ। তারেক রহমান মানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ এনায়েত আলী খান।
কেশবপুরে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১১ আসামী গ্রেফতার
আলমগীর হোসেন, কেশবপুর
যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ১১ জন আসামীকে গ্রেফতার করেছে। বুধবার সকালে গ্রেফতারকৃতদের যশোর আদালতে সোপার্দ করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার আলতাপোল গ্রামের আতিয়ার রহমানের ছেলে মেহেদী হাসান, মৃত নওয়াব আলীর ছেলে আতিয়ার রহমান, পৌর শহরের হাজারী লাল মোদকের ছেলে অসীত কুমার মোদক, রাজনগর বাকাবর্শী গ্রামের মেছের মোড়লের ছেলে আসলাম উদ্দীন, সারুটিয়া গ্রামের মৃত মোহন দাসের ছেলে কার্তিক দাস, লক্ষীনাথকাটি গ্রামের মৃত কোমর আলী মোড়লের ছেলে আবু দাউদ, নরিম দপ্তরির ছেলে জমসেদ আলী, মির্জানগর গ্রামের মৃত শেখ আব্দুল আহাদের ছেলে ফরিদ উদ্দীন, ফতেপুর গ্রামের মৃত চাঁদ আলী সরদারের ছেলে আব্দুস সামাদ, চিংড়া গ্রামের মৃত নওয়াব আলী মোড়লের ছেলে যশোদ আলী মোড়ল ও বাশবাড়িয়া গ্রামের মাখন দাসের ছেলে জয়দেব দাসকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে। এবিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে আদালত কর্তৃক বিভিন্ন মামলায় ওয়ারেন্ট রয়েছে। বুধবার গ্রেফতারকৃতদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
কপিলমুনিতে মেডিকেল অফিসার মাহাবুব সংবর্ধিত
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
কপিলমুনি দশ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার মাহবুবুর রহমানকে বুধবার দুপুরে কপিলমুনি চায়না ক্লিনিকের পক্ষ থেকে এক সংবর্ধনা দেওয়া হয়। ক্লিনিকের নিজস্ব ভবনের অতিথি কক্ষে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চায়না ক্লিনিক এ্যান্ড ডায়াগনিষ্ট সেন্টারের স্বত্বাধিকারী প্রভাষক তাপস সাধু। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরন করে নেন ক্লিনিক কর্তৃপক্ষ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ আবু মুছা, প্রভাষক আব্দুল হামিদ প্রমূখ।
এসময় ডাঃ মাহাবুবুর রহমান বলেন, এ অঞ্চলের স্বাস্থ্য সেবায় আমি নিজেকে বিলিয়ে দেব। সভাপতির বক্তব্যে প্রভাষক তাপস বলেন আমার প্রতিষ্ঠান প্রান্তিক জনগোষ্টির স্বাস্থ্য সেবায় অগ্রাধিকার দিবে। অনুষ্ঠানে পবিত্র কোরান তেলোয়াত করেন হাফেজ মাওঃ ডাঃ হাবিবুর রহমান, গীতাপাঠ ও অনুষ্ঠান পরিচালনা করেন হৃদ্দেশ রায়। অনুষ্ঠানে হোমিওপেথিক ডাক্তার, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেখ রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় খুলনা চেম্বারের দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহোদর শহিদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি এবং শেখ হেলাল উদ্দীন এমপি, সেখ সালাহ উদ্দিন জুয়েল এমপি, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, শেখ সোহেল উদ্দিন, খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবুর মা এবং শেখ সারহান নাসের তন্ময় এমপির দাদী মরহুমা শেখ রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কোরানখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ জোহর নগরীর খানজাহান নগর তা’লীমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসায় এই কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠাে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক; আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মরহুমা শেখ রাজিয়া নাসেরের নিকট আত্মীয়-স্বজন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দ, খুলনা চেম্বারের ঊর্ধ্বতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মো. মোস্তফা জেসান ভুট্টো, জেড এ মাহামুদ ডন, মফিদুল ইসলাম টুটুল, চৌধুরী মিনহাজ¦ উজ জামানসহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক। মোনাজাত পরিচালনা করেন তা’লিমুল মিল্লাত মাদ্রাসার প্রিন্সিপ্যাল এ এফ এম নাজমুস সউদ। এর আগে মাদ্রাসার পাঁচ শতাধিক এতিম শিক্ষার্থী পবিত্র কোরআন খতম করেন। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর শেখ রাজিয়া নাসের (৮৩) বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
জাতির জনকের সমাধিতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কোষাধ্যক্ষের শ্রদ্ধা
খবর বিজ্ঞপ্তি
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কোষাধ্যক্ষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। বুধবার (২৫ নভেম্বর) সকালে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কোষাধ্যক্ষের নেতৃত্বে খুলনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার রিপোর্টার ও ক্যামেরাম্যান যৌথভাবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
এ সময় গোপালগঞ্জ জেলা যুবলীগের সভাপতি জি.এম সাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বি.এম মাহমুদ হক, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক কোষাধ্যক্ষ ইয়াছিন আরাফাত রুমি, এস.এ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, চ্যানেল এস প্রতিনিধি আব্দুর রাজ্জাক শেখ, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য ও ইন্ডিপেনডেন্ট টিভির আরাফাত হোসেন অনিক,দেশ টিভির মেহেদী হাসান পলাশ,দৈনিক তথ্য”র নিজস্ব প্রতিবেদক হাসানুর রহমান তানজির, খুলনা গেজেট এর আজিজুর রহমান, সাংবাদিক নাজিম সরদার, মোসারফ হোসেন,শাহারিয়ার হোসেন মানিক, জেলা ছাত্রলীগের সাবেক নেতা তরিকুল ইসলাম,ছাএ নেতা সাইদ হোসেন রাজ ,করিমুল ইসলাম,আব্দুর রহিম। এছাড়া গোপালগঞ্জ জেলা ছাএলীগের নেতাকর্মী, খুলনায় কর্মরত বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং তার পরিবারের সদস্যদের ও দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
চিতলমারীতে বাসের চাকায় মটরসাইল আরোহীর পা পিষ্ট
চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে বুধবার সকালে পাটগাতী নাজিরপুর অঞ্চলিক মহাসড়কের রাজ নগর এলাকায় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ব ১৫- ১৮৯০ রাজিব পরিবহনের ধাক্কায় চাকার তলে পড়ে মটর সাইকেল আরোহী আ: মলেক (৩২) পা পিষ্ট হয়েছে, এসময় মটরসাইকেলে থাকা আরেক আরোহী সাহিদুল (৩৬) গুরুতর আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। টুঙ্গিপাড়া ফায়ার ষ্টেশন জানান আহত আ: মালেকের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেরশরী উপজেলার নিন্দুল গ্রামে ও মহিদুলের বাড়ি শরুপ কাঠি। তাদের দুই জনের অবস্থা আস্কজনক। আহতরা গোপালগঞ্জ থেকে নাজির পুর জাচ্ছিলেন।
মোংলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে পপুলেশন কাউন্সিল ও আইক্যাড’র মতবিনিময়
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন পপুলেশন কাউন্সিল ও আইক্যাড। বুধবার সকালে পৌর শহরের একটি আবাসিক হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী। অনুষ্ঠানে আয়োজক সংস্থা পপুলেশন কাউন্সিল’র কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রব ও সিনিয়র এ্যাসোসিয়েট ড. সাজেদা আমিন জুম’র মাধ্যমে মিটিংয়ে অংশ নেন। এছাড়া আইক্যাড’র কান্ট্রি কোঅর্ডিনেটর সরদার সফিকুল আলম ও পপুলেশন কাউন্সিল’র প্রোগ্রাম অফিসার সুরজিৎ কুন্ডু উপস্থিত ছিলেন। এ মতবিনিময় সভায় শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, ইপিজেড শ্রমিক ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। মতবিনিময়ের উদ্দেশ্য হিসেবে পপুলেশন কাউন্সিল’র প্রোগ্রাম অফিসার সুরজিৎ কুন্ডু বলেন, তারা মুলত জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় গবেষণার পাশাপাশি মোংলা এলাকার কিশোরীদের নিয়ে কাজ করতে চান। তাই তারা সমাজের বিভিন্নস্তরের মানুষের সাথে মতবিনিময় করে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন। কিশোরীদের নানা দিক নিয়ে থাকা তাদের এ কার্যক্রমে সম্পৃক্ত থাকবে পপুলেশন কাউন্সিল ও আইক্যাড নামক দুইটি আর্ন্তজাতিক সংস্থা। যারা শীঘ্রই এ এলাকার কিশোরীদের নিয়ে নানা কার্যক্রম শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি।
জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের খুলনা কার্যালয় এবং জেলা প্রশাসন যৌথভাবে এ সভার আয়োজন করে।
সভায় শিশুশ্রম নিরসনকল্পে সরকার গৃহীত কর্মসূচির অগ্রগতি, কারিগরি শিক্ষার প্রসার, উপজেলা পর্যায়ে শিশুশ্রম নিরসনে অধিক নজরদারি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করা ও শিশুশ্রম বিষয়ে কাজ করা এনজিওদের মধ্যে সমন্বয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, সরকার ২০২১ সালের মধ্যে ৩৮টি ঝুঁকিপূর্ণ খাতকে শিশুশ্রম মুক্ত ও ২০২৫ সালের মধ্যে দেশ হতে সকল প্রকার শিশুশ্রম বিলোপ করতে চায়।
খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমানসহ সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশে উচ্চশিক্ষা ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে : শিক্ষামন্ত্রী
খবর বিজ্ঞপ্তি
বর্ণাঢ্য শোভাযাত্রা, ওয়েবিনারসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার ২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমের তিনদশক পূর্তি ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়। ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি বলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমের তিনদশক পূর্তি নিঃসন্দেহে প্রতিষ্ঠানটির জন্য স্মরণীয় ও গৌরবের। খুলনা বিশ্ববিদ্যালয়ের তিনদশক পূর্তি এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রার ক্ষেত্রে মাইল ফলক। দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এ ধারা অব্যাহত রেখে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি বিশ্বসেরা তালিকায় স্থান করে নেবে বলে তিনি আশা করেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন স্বাধীন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হবে বৃটিশ ঔপনিবেশিক ও পাকিস্তানী আদলের বাইরে বাঙালির সভ্যতা, কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য, এই দেশের মাটি, পানি, মানুষের উন্নয়ন উপযোগী। এজন্য তিনি স্বাধীনাত্তোর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয় অন্তর্ভূক্ত করেন। এরই আলোকে পরে ৭৪ সালে গঠিত ড. কুদরত-ই খুদার শিক্ষা কমিশনেও বঙ্গবন্ধুর চিন্তাপ্রসূত উচ্চশিক্ষার সুপারিশ করা হয়। স্বাধীন দেশে উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারে বঙ্গবন্ধুর লক্ষ্য ছিলো দারিদ্রের কারণে মেধাবী বা প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা যেন উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়। বঙ্গবন্ধুর কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকার উচ্চশিক্ষার সুযোগ প্রসারে দেশের প্রত্যেকটি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নিয়েছে। তিনি আরও বলেন, দেশে উচ্চশিক্ষায় অভিগম্যতা অনেক বেড়েছে। কিন্তু মান অর্জনের ক্ষেত্রে আমরা এখনও পিছিয়ে আছি। সরকার এদিকটিতে সবিশেষ গুরুত্বারোপ করেছে। তিনি বলেন শিক্ষায় বিশ্বমান অর্জন করতে হলে সরকারের পাশাপাশি শিক্ষক, গবেষকসহ সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিক প্রচেষ্টা আরও জোরদার করতে হবে। তিনি তিনদশক পূর্তির এই বিশেষ দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এই ওয়েবিনারে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের তিনদশক পূর্তি ও বিশ্ববিদ্যালয় দিবসে ওয়েবিনারে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে দিক-নির্দেশনা ও অনুপ্রেরণা প্রদানের জন্য শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং তাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ও ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। এছাড়া প্যানেলিস্ট আলোচক হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এর আগে সকাল ১০-৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে উপাচার্য কর্তৃক বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এর পরপরই ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শারীরিক দূরত্ব বজায় রেখে শোভাযাত্রাটি হাদী চত্বরে পৌঁছিলে সেখানে বেলুন উড়িয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয় দিবস ও তিনদশক পূর্তির উদ্বোধন করেন। পরে শোভাযাত্রাটি বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব পাদদেশে এসে শেষ হয়। সেখানে উপাচার্য এক সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে এ পর্যন্ত যারা নানাভাবে অবদান রেখেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন আমরা আজকের এ দিনে খুলনাবাসী তথা এতদাঞ্চলের মানুষের প্রতি শুভেচ্ছা জানাই। একই সাথে বিশ্ববিদ্যালয়কে এই অবস্থানে নিয়ে আসার জন্য বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে যেসব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারি নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি বলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যের ধারা অব্যাহত রেখে সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। তবে বিশ্ববিদ্যালয়ের জন্য এখন সবচেয়ে বেশি জরুরী ক্যাম্পাস সম্প্রসারণ এবং তার জন্য আরও জমি প্রয়োজন। পরে উপাচার্য বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রবেশ অঙ্গনে বঙ্গমাতা এর স্মৃতিস্মারক ‘মহীয়সী বঙ্গমাতা’ ম্যুরাল ও অতিথি কক্ষ উদ্বোধন করেন। এসব কর্মসূচিতে প্রো-ভাইস চ্যান্সেরর প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্টসহ বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ও প্রশাসনিক ভবন সংলগ্ন মসজিদে বিশেষ দোয়া এবং বিশ্বদ্যিালয় মন্দিরে প্রার্থনা। এছাড়া সন্ধ্যায় ক্যাম্পাসের মেইন গেট, রাস্তা, শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনে আলোকসজ্জারও আয়োজন করা হয়েছে। বঙ্গমাতার ম্যুরালটি নির্মাণশিল্পী বিশ্ববিদ্যালয় প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ নাদিমুদৌলা এবং সহশিল্পী প্রদীপ মন্ডল।
খুলনা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশনের অফিস উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
বুধবার বেলা ১-৩০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ফিতা কেটে বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাই এ্যাসোসিয়েশনের অফিস উদ্বোধন করেন। পরে তিনি অফিস কক্ষ ঘুরে দেখেন। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ এ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রত্যাশিত এই অফিসের জন্য কক্ষ বরাদ্দ এবং অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। একই সাথে উপস্থিত উপ-উপাচার্য, ট্রেজারারসহ অন্যান্য কর্তৃপক্ষকেও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
নির্যাতনবিহীন পরিবেশে শিশুদের সুষ্ঠু বিকাশ ঘটে: জিনাত আরা
খবর বিজ্ঞপ্তি
পিআইডি’র সিনিয়র তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদ বলেছেন, নারী নির্যাতন একজন মানুষের সৃষ্টিশীলতা ধ্বংস করে, একটা পরিবারকে এলোমেলো করে দেয়, সমাজকে অশান্ত করে তোলে। যে পরিবারে নারী নির্যাতন নেই সে পরিবারে অশান্তি ঢোকে কম। নির্যাতনবিহীন পরিবেশে শিশুদের সুষ্ঠু বিকাশ ঘটে। নারী নির্যাতন প্রতিরোধে আমাদের সকলকে স্ব স্ব অবস্থানে থেকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
তিনি বুধবার সকালে রূপান্তর-এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ও পক্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। উন্নয়ন সহযোগী সংস্থা ইউএসএইড, ইউকেএইড-এর সহায়তায় এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের টেকনিক্যাল সহায়তায় অনুষ্ঠিত এ সভায় খুলনা জেলা নারী ব্রিগেড ও নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম, খুলনা মহানগর-এর সদস্যরা এ সভায় অংশ নেন। নগরীর শিরিশনগরস্থ রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে সভাটি অনুষ্ঠিত হয়। নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম, খুলনা মহানগর-এর আহ্বায়ক কেসিসি’র কাউন্সিলর আমেনা হালিম বেবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তৃতা করেন খুলনা জেলা নারী ব্রিগেড-এর আহ্বায়ক এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু।
আলোচনা সভা শেষে খুলনা প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। মানব বন্ধন চলাকালে বক্তৃতা করেন কেসিসি’র কাউন্সিলর আমেনা হালিম বেবী, এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম, খুলনা মহানগর-এর যুগ্ম-আহ্বায়ক রিনা পারভীন, সদস্য সচিব এ্যাডভোকেট পপি ব্যানার্জী, নারী ব্রিগেড-এর সদস্য হোসনেয়ারা প্রমূখ। পরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়। এ ছাড়া নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে সরকারের জরুরী হটলাইন-এর তথ্য সম্বলিত দু’টি প্রচার বোর্ড স্থাপন করা হয় ফাতিমা বালিকা বিদ্যালয় এবং ফুলবাড়ীগেট হাই স্কুলে।
তিলোত্তমা নগরী গড়তে হলে মানসিকতায় পরিবর্তন আনতে হবে: মেয়র
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, নগরকে বাসযোগ্য করে গড়ে তুলতে হলে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। খুলনাকে তিলোত্তমা নগরী গড়তে হলে মানসিকতায় পরিবর্তন আনতে হবে। পরিকল্পনা ছাড়া নগর উন্নয়ন সম্ভব নয়। এখনও অপরিকল্পিতভাবে অনেকে বাড়ি তৈরি করছেন।
তিনি বুধবার সকালে নগর ভবন সম্মেলনকক্ষে বিশ^ নগর পরিকল্পনা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘জনস্বাস্থ্যের জন্য নগর পরিকল্পনা’।
সিটি মেয়র বলেন, করোনা সংক্রমণের কারণে খুলনার উন্নয়ন কিছুটা থমকে ছিলো। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে আটশ কোটি টাকা এবং রাস্তার উন্নয়নে ছয়শ কোটি টাকার কাজ চলমান রয়েছে। জলাবদ্ধতা নিরসনে চেষ্টা চলছে। ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান রয়েছে। তবুও অনেকে নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলে ড্রেনে ফেলছেন। এ কারণে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এসময় নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য নগরবসীর প্রতি অনুরোধ করেন সিটি মেয়র। ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগরী উপহার দিতে যে কোন কঠিন পদক্ষেপ নিতে পিছপা না হওয়ার ঘোষণা দেন তিনি । মেয়র আরও বলেন, যার যার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করলে পরিকল্পিত নগর গড়া সম্ভব। দায়িত্বহীনতার পরিচয় দিলে নগর উন্নয়ন সম্ভব নয়।
খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেসিসি’র নগর পরিকল্পনা উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ফকির মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আলী আকবার টিপু, অ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, সচিব মোঃ আজমুল হক, প্রধান প্রকৌশলী এজাজ মোর্শেদ চৌধুরী, চীফ প্ল্যানিং অফিসার মোঃ আবির-উল-জব্বার, অধ্যাপক তুষার কান্তি রায় প্রমুখ। প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের নগর পরিকল্পনা উন্নয়ন ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মোস্তফা সরোয়ার।
২২ নং ওয়ার্ড জাতীয় পার্টির কর্মি সম্মেলন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বুধবার বিকাল ৪.০০ ঘটিকায় খুলনা পুলিশ লাইন রোডে ২২ নং ওয়ার্ড জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয় ২২ নং ওয়ার্ড জাতীয় পার্টির কর্মি সভা, ২২ নং ওয়ার্ড জাপা নেতা মোঃ আলাউদ্দিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মি সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি খুলনা মহানগরের যুগ্ম আহ্বায়ক, খুলনা সদর থানার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক তৈমুর হোসেন শাহিন। প্রধান বক্তা ছিলেন খুলনা সদর থানা জাতীয় পার্টির সদস্য সচিব কাজী হাসানুর রশীদ রাসেল, কর্মি সভায় বক্তব্য রাখেন যথাক্রমে ওয়ার্ড জাপা নেতা মোঃ মোশারেফ হোসেন, মোঃ মাসুম, খোকন দাস, মোঃ সাজ্জাদ, মোঃ জাবেদ, মোঃ আরিফ, বেলাল প্রমুখ। কর্মী সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আলাউদ্দিন ফকির কে সভাপতি এবং মোঃ মোশারেফ হোসেনকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়। সভায় ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়।
সারা দেশে অব্যাহত নারী-শিশু ধর্ষণ-নির্যাতন-খুনের বিরুদ্ধে গণসংযোগ ও প্রচারপত্র বিলি
খবর বিজ্ঞপ্তি
সারা দেশে অব্যাহতভাবে নারী-শিশু ধর্ষণ, নির্যাতন ও খুনের বিরুদ্ধে আগামী ২৭ নভেম্বর বিকেল ৩টায় ঢাকার শাহবাগে প্রগতিশীল নারী সংগঠনের উদ্যোগে আয়োজিত নারী গণসমাবেশ সফল করতে আজ সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, খুলনা জেলা শাখা’র নেতৃবৃন্দ নগরীর হকার্স মার্কেট এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। এ সময়ে উপস্থিত ছিলেনÑসমাজতান্ত্রিক মহিলা ফোরাম, খুলনা জেলা শাখার আহ্বায়ক নারীনেত্রী কোহিনুর আক্তার কণা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, খুলনা জেলা শাখার সভাপতি সনজিত ম-ল, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম-এর সদস্য পারভীন আক্তার, বাসিরা সরদার পলি, জেসমিন আক্তার, মাহমুদা সুলতানা রিক্তা, মাহিলা আক্তার আনিকা, শ্রাবণী আক্তার প্রমুখ। গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি নারীর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে। নারীর প্রতি সমাজের যে দৃষ্টিভঙ্গী সেখানে নারীকে ভোগের বস্তু হিসেবে দেখার ফলে নারীর অবমূল্যায়ণ হচ্ছে। সম্প্রতি সিলেটের এমসি কলেজে স্ত্রীকে ধর্ষণ, সাভারে স্কুল ছাত্রী নিলা রায় খুন, খাগড়াছড়িতে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ, মুন্সীগঞ্জে বৃদ্ধাকে ধর্ষণ, মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, রাজশাহীতে আদিবাসী কিশোরীকে ধর্ষণের ঘটনাগুলো একটির পর আর একটি ভয়াবহতা ও নৃসংশতার মাত্রা ছাড়িয়েছে। দিন দিন ভুক্তভুগিরা সঠিক বিচার না পাওয়ার কারণে দেশে বিচারহীনতার সংস্কৃতি বিরাজমান। যার ফলেই এভাবে দেশে একের পর এক ধর্ষণের মত ঘটনা পুরাবৃত্তি হচ্ছে। বক্তারা অবিলম্বে ভুক্তভুগিরা যাতে সঠিক বিচার পায় তার দাবী এবং ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বিদেশী খেলোয়াড় আধিক্যে ছিটকে গেলো কালীগঞ্জ
বিশেষ প্রতিনিধি
কালীগঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে বিদেশী খেলোয়াড়দের ওপর ভর করেই রাজশাহী একাদশের কাছে পরাজিত হয়ে ফাইনাল থেকে ছিটকে গেলো অন্যতম শক্তিশালী স্বাগতিক কালীগঞ্জ ফুটবল একাদশ। অপরদিকে জয়লাভের সুবাদে আগামী বুধবার ফাইনালে রাজশাহী ফুটবল একাদশ মোকাবেলা করবে শক্তিশালী বাগেরহাট ফুটবল একাদশকে।
বুধবার কালীগঞ্জ সরকারী ভূষন হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত স্বাগতিক কালীগঞ্জ ফুটবল একাদশের মুখোমুখী হয় রাজশাহী ফুটবল একাদশ। বেলা গড়ানোর সাথে সাথে মাঠে দর্শকে কানায় কানায় ভরে যায়। রেফরি বাঁশি বাজানোর পর শুরু হয় দু’দলের খেলোয়াড়দের বল দখলের লড়াই। আক্রমন আর পাল্টা আক্রমনের মধ্যদিয়ে দিয়ে খেলা এগিয়ে যায়। তবে বিদেশী অধ্যুষিত স্বাগতিক কালীগঞ্জ ফুটবল একাদশের বিদেশী খেলোয়াড়েরা শুরু থেকেই শারীরিক শক্তি প্রয়োগ মারমুখী ফুটবল খেলতে শুরু করে। রাজশাহীর একাদশের মোট ৩ জন খেলোয়াড় অবৈধ বাধা ও আঘাতে মাঠ ছাড়েন। অপর দিকে সম্পূর্ণ দেশী খেলোয়াড় দিয়ে সাজানো রাজশাহী একাদশের খেলোয়াড়েরা ছন্দের খেলা খেলে দর্শকদের মন জয় করতে সামর্থ হয়। নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে রাজশাহী ফুটবল একাদশ ৪-২ গোলের ব্যবধানে স্বাগতিক কালীগঞ্জ ফুটবল একাদশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। এদিকে খেলায় কয়েকটি গোল থেকে নিজ দলকে রক্ষা করায় রাজশাহী দলের গোলরক্ষক রায়হান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার তার হাতে ম্যাচ সেরার পুরষ্কার তুলে দেন।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে আগামী বুধবার ফাইনালে শক্তিশালী বাগেরহাটকে মোকাবেলা করবে রাজশাহী ফুটবল একাদশ।
খেলাটি পরিচালনা করেন রবিউল ইসলাম এবং সহকারী বেলাল হোসেন ও জামাল হোসেন। ধারা বর্ণনায় ছিলেন, খোরশেদ আলম, কামাল হোসেন ও রবিউল ইসলাম।
উল্লেখ্য, কালীগঞ্জ ফুটবল একাদশের অনেক তারকা খেলোয়াড়দের রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখে অখ্যাত বিদেশী খেলোয়াড়দের মাঠে নামানো হয় বলে দর্শকদের অভিযোগ।
সাতক্ষীরায় বৃদ্ধকে গলা কেটে হত্যা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দেয়াড়া গ্রামে মোসলেম উদ্দীন নামের এক বৃদ্ধের গলা কেটে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোসলেম উদ্দীন (৬৫) দেয়াড়া গ্রামের মৃত নঈম উদ্দীনের ছেলে। কলারোয়া থানা পুলিশের ওসি মীর খায়রুল কবির বলেন, মোসলেম উদ্দীন তার স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকেন। মঙ্গলবার তার স্ত্রী বাড়িতে ছিলেন না। রাতে মেয়ে জামাইয়ের বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে ঘুমাতে বাড়ি গিয়েছিলেন। সারাদিন খাওয়ার জন্য মেয়ের বাড়ি না যাওয়ায় সন্ধ্যায় মেয়ে খুঁজতে বের হন।
খুঁজতে গিয়ে বাড়ির গেটে রক্তমাখা মরদেহ পড়ে থাকতে দেখেন। নিহতের গলা কাটা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি অনুসন্ধান ও হত্যাকারীদের শনাক্তে মাঠে নেমেছে পুলিশ।
ঝিনাইদহে ক্ষুধা জয়ী ১৫ নারীকে সম্মাননা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১৫ জন ক্ষুধা জয়ী নারীকে সম্মাননা দিয়েছে জাপানভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড। ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে অবদান রাখায় এসব নারীকে সম্মাননা দেয়া হয়। বুধবার (২৫ নভেম্বর) শহরের বলিদাপাড়ার সংগঠনের নিজস্ব কার্যালয়ে ‘হাঙ্গার ফ্রি বিজয়-২০২০’ নামক সম্মাননাস্বরূপ ক্রেস্ট ও নগদ অর্থ তাদের হাতে তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা। নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা আসলাম আলী ভূঁইয়া, কালীগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, জনতা ব্যাংকের ম্যানেজার জাহাঙ্গীর হোসেন ও কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জামির হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন, প্রোগ্রাম অফিসার এসএম শাহীন হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ভারপ্রাপ্ত এরিয়া কো-অর্ডিনেটর শাহজাহান আলী।
শত বাধা পেরিয়ে ক্ষুধা জয়ী ১৫ নারী হলেন- কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুরের রেনুকা আক্তার, মস্তবাপুরের মারুফা খাতুন ও তহমিনা বেগম, অনুপমপুরের মুন্নি বেগম ও জোসনা বেগম, মহেশ্বরচাদার মঞ্জুরা রানী, মল্লিকপুরের স্বপ্না খাতুন ও রূপবান বেগম, আগমুন্দিয়ার ফারহানা বেগম, বলরামপুরের আসমানি দেবনাথ ও রেকসনা বেগম, ভোলপাড়ার ফাতেমা বেগম, হরিগোবিন্দপুরের আসমা বেগম এবং আড়ুয়াশলুয়ার রিজিয়া খাতুন ও রিনা বেগম।
তারা সবার অজান্তে টেকসই উন্নয়ন, জৈব চাষ, আত্মকর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন তথা আর্থসামাজিক উন্নয়ন এবং ক্ষুধা ও দারিদ্র্য অবসানে অবদান রেখে চলছেন। প্রতি বছর সমাজে বিভিন্নভাবে অবদান রাখা ব্যক্তি বা সংগঠনকে সম্মাননাস্বরূপ এ পুরস্কার দেয় স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড।
নবগঙ্গা নদী খনন প্রকল্পের ৮০ লাখ টাকার মাটির হদিস নেই
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঙ্গা নদী পারের মাটি অবৈধভাবে কেটে নিচ্ছে নূর আলম ও তার সহযোগীরা। তারা প্রকাশ্যে এ কাজ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার। প্রায় এক মাস ধরে অবৈধভাবে মাটি কেটে নিচ্ছেন তারা। অভিযুক্ত নূর আলমের বাড়ি উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে। নূর আলমের সহযোগী মল্লিকপুর গ্রামের আব্দুল হকের ছেলে সবুজ, পার-মল্লিকপুর গ্রামের মৃত খালেক শেখের ছেলে ওকি শেখ, মান্নান শেখের ছেলে বিপুল শেখসহ ৮-১০ জন। তারা মাটি কেটে নিচ্ছেন। অভিযোগ রয়েছে, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজশে এসব মাটি যাচ্ছে উপজেলার অনুমোদনহীন বিভিন্ন ইটভাটায়। এছাড়া নদী পারের মাটি দিয়ে অনেকে পুকুর ভরাটের কাজও করছেন। মাটি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন নূর আলম।
এসব মাটি কেটে নেয়ার ফলে নদী ভাঙনের আশঙ্কায় রয়েছেন নদী তীরবর্তী কয়েকশ পরিবার। মাটিকাটায় বাধা দিলে স্থানীয়দের হুমকি দেয়া হয়। নবগঙ্গা নদীর চর-মল্লিকপুর এলাকায় সরেজমিনে দেখা যায়, কয়েকটি ট্রাকে করে নদী পারের মাটি কেটে অন্যত্র নেয়া হচ্ছে। সাংবাদিকদের উপস্থিতি দেখে ট্রাক রেখে পালিয়ে যান শ্রমিক এবং চালক। এ সময় কথা হয় মাটিকাটায় নিয়োজিত ভেকু মেশিন চালকদের সঙ্গে। তারা জানান, নূর আলম তাদের সঙ্গে মাটিকাটার বিষয়ে চুক্তি করেছেন। চুক্তি অনুযায়ী মাটি নিচ্ছেন তারা।
মাটিকাটা সিন্ডিকেটের অন্যতম সদস্য নূর আলম বলেন, আমি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে অনুমতি দিয়েছেন। আমি ভেকু মেশিন ভাড়া করে মাটি নিচ্ছি।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জল কুমার সেন বলেন, মাটি বিক্রি করার কোনো নিয়ম নেই। তবে ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য মাটি দেয়া যায়। তাও অনুমতি সাপেক্ষে। তিন-চার মাস আগে কাজ বন্ধ হয়েছে, এখন তো মাটি দেয়ার কথা না। তিনি আরও বলেন, খবর পেয়েছি অবৈধভাবে কিছু লোক নদীর পার কেটে মাটি নিচ্ছেন। আমি ওই এলাকায় গিয়ে তদন্ত করে বিষয়টি দেখব।
ডেঙ্গুতে নড়াইল পৌর মেয়রের মৃত্যু
নড়াইল প্রতিনিধি
নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বিশ্বাস (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মেয়রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার চাচাতো বোন শাহিনা আক্তার।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস। তার রক্তের প্লাটিলেট (অণুচক্রিকা) ৪৪ হাজারে নেমে আসায় উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারযোগে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নগর তাঁতী লীগের সাথে সম্পর্ক না রাখার জন্য আ’লীগের আহবান
খবর বিজ্ঞপ্তি
গত কয়েকদিন ধরে মহানগরীতে তাঁতী লীগের নাম ব্যবহার করে কতিপয় যুবক পরিচয় দিচ্ছে বলে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের দৃষ্টি গোচরে এসেছে। যা আওয়ামী লীগের রাজনীতির শিষ্টাচার পরিপন্থী। তাদের সাথে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই। মহানগর তাঁতী লীগের নতুন কোন কমিটি হলে আওয়ামী লীগের নেতৃবৃন্দের নলেজে থাকবে। মহানগরে একটি কমিটি বিদ্যমান থাকা সত্বেও কিভাবে নতুন করে কমিটি হয় সেটি আওয়ামী লীগের নেতৃবৃন্দের বোধগম্য নয়। আওয়ামী লীগের রাজনীতিতে সম্মেলন বা মহানগর ও জেলার নেতৃবৃন্দকে অবহিত করা ছাড়া এ ধরনের কোন কমিটি হয়না। এটাই আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের শিষ্টাচার বর্হিভূত। মহানগর তাঁতী লীগ নামে যারা এ ধরনের সংগঠনের পরিচয় দিচ্ছে তাদেও সাথে মহানগর আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই। তাঁতী লীগ পরিচয়ধারী ওই সকল বিতর্কিতদের সাথে সম্পর্ক না রাখার জন্য মহানগর, থানা, ওয়ার্ড ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি বিশেষ আহবান জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তাঁতী লীগের ওই সকল কর্মীরা মহানগর আওয়ামী লীগের কোন কর্মসূচিতে অংশ গ্রহণ করতে পারবে না। তারা কারো কোন মানুষের সহযোগীতা চাইলে সহযোগিতা না করার জন্য সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহবান জানিয়েছেন। নেতৃবৃন্দ এই কমিটি বিলুপ্ত করার জন্য তাঁতী লীগের কেন্দ্রিয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
নগর আ’লীগের স্মরণ সভা ও দোয়া মাহফিল কাল
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, শেখ হেলাল উদ্দিন এমপি, সেখ সালাহ্ উদ্দিন জুয়েল এমপি, শেখ সোহেল উদ্দিন, শেখ জালাল উদ্দিন রুবেল, শেখ বেলাল উদ্দিন বাবু’র মা, শেখ সারহান নাসের তন্ময় এমপি’র দাদী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি বেগম রাজিয়া নাসের স্মরণে আগামী কাল শুক্রবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল। উল্লেখিত কর্মসূচিতে মহানগরীর সকল ওয়ার্ড, থানা, মহানগর আওয়ামী লীগ, মহানগর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে স্বপ্রণোদিত হয়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
নগরীতে মশার উপদ্রব বৃদ্ধি, দ্রুত মশক নিধনের অভিযান পরিচালনার দাবি নগর বিএনপির
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীতে মশার ব্যাপক উপদ্রব বৃদ্ধি পাওয়ায় নগরবাসী দারুন কষ্টের মধ্যে আছে। বর্ষাকালে কিছুটা মশার বিস্তার কমলেও শীত মৌসুমের শুরুতে মশার উৎপাত বেড়েছে। মশা নিধনে সিটি কর্পোরেশনের তেমন কোন কার্যক্রম না থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপি।
প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ করোনাকালীন সময়ে এমনিতেই মানুষ নানান শারিরীক অসুস্থতার মধ্যে আছে। এছাড়া শীতের শুরুতে বয়স্ক ও শিশুরা ফ্লুতে ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে। তার মধ্যে মশা এখন রাতে ছাড়াও দিনে কামড়ানোর কারণে শিমু কিশোরদের লেখাপড়া বিঘিœত হচ্ছে ও বৃদ্ধরা কষ্ট পাচ্ছে। মশার উৎপাত রোধে মশার কয়েল ব্যবহার ব্যাপক বৃদ্ধি পাওয়ায় মানুষের শ্বাসকষ্ট বেড়ে অসুস্থ হয়ে পড়ছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ নগরবাসীকে মশার উৎপাত থেকে রক্ষা করতে নগরীতে দ্রুত মশক নিধন অভিযান পরিচালনার পদক্ষেপ গ্রহণ করার জন্য সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়েছেন। সেক্ষেত্রে নগরীর আবর্জনা পরিস্কার, এই শীত মৌসুমে নগরীর সকল ড্রেন থেকে সকল আবর্জনা অপসারণ, মশার বংশ বিস্তার রোধে ড্রেনে ঔষধ দেয়া ও উড়ন্ত মশারোধে তিনমাস অব্যাহতভাবে ¯েপ্র করা। একই সাথে নগরীর বাড়ীতে যেয়ে ময়লা সংগ্রহ কার্যক্রম আরও গতিশীল করার জন্য ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর দাকি জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
কয়রায় লালুয়া সøুইস গেটের পাট তুলে একটি মহল লবণ পানি ক্ষতি সাধন করছে
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলাধীন বাগালী ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের ১৩-১৪/২ পোল্ডারের লালুয়া স্লুইস গেটের লোহার পাট তুলে লবণ পানি উঠানামা করায় গেটটি এখন হুমকির মুখে। একটি প্রভাবশালী মহল নদীর জোয়ারের লবন পানি তুলে চিংড়ী ঘের করার কারনে ব্যাপক ক্ষতি হচ্ছে মর্মে অভিযোগ উঠেছে। জানা গেছে পাউবোর সাতক্ষীরা পওর বিভাগ-২ ও কয়রা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে জানা যায়, অতি বৃষ্টির পানি নিস্কাশনের জন্য পানি উন্নয়ন বোর্ড শেওড়া মৌজার লালুয়া লঞ্চঘাট সংলগ্ন গাজীপুর ও দর্গাবাড়ী খালের মুখে ২ যুগ আগে গেট নির্মাণ করেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী আকরাম হোসেন সানা, আসলাম সানা, আমিরুল ইসলাম সানা সহ একাধীক ব্যক্তি নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য স্লুইস গেটে লোহার পাট তুলে উপরে বেধে রেখেছে। ফলে কপোতাক্ষ নদীর জোয়ারের লবণ পানি উঠা নামায় এলাকায় ব্যাপক ক্ষতি হচ্ছে এবং উক্ত পানি এলাকার ৫/৬ টি গ্রামে ঢুকে পড়ছে। এ বিষয় অভিযোগকারী লালুয়া গ্রামের শেহের আলী গাজী জানান, লালুয়া স্লুইস গেটটি পানি নিস্কাশনের জন্য করা হলেও বর্তমানে স্থানীয় প্রভাবশালী আকরাম সানা এবং তার সহযোগিরা গেটের লোহার পাট উপরে বেঁধে রাখার কারনে জোয়ারের লবণ পানি অবাধে উঠানামায় এলাকাবাসী ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং গেটও হুমকির মুখে। তিনি বলেন, প্রভাবশালী এসব লোকজন চিংড়ী ঘের করার জন্য উক্ত গেট ব্যবহার করছে। এছাড়া গেট দিয়ে পানি তোলায় ভিতরে এবং বাইরে ২০/২৫ ফুট গর্ত হওয়ায় গেটটি মারাক্তক ঝুকিপূর্ণ। তিনি আরও বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান সহ স্থানীয় বাগালী ইউপি চেয়ারম্যান সোমবার উক্ত গেট সরেজমিনে পরিদর্শন করেন। এসময় নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, উর্দ্ধতন কতৃপক্ষের সাথে আলাপ করে অবৈধভাবে স্লুইস গেট ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এবিষয় পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় শাখা কর্মকর্তা মশিউর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, নির্বাহী প্রকৌশলীর নির্দেশে সরেজমিনে গেলে গেটের লোহার পাট তুলে রাখা দেখে পাটটি নামিয়ে দেন। কিন্তু তিনি চলে আসার পর রাতের আধারে কে বা কাহারা পাট তুলে জোয়ারের পানি তুলেছেন। তিনি বলেন ,স্লুইস গেট নির্মানে ডিজাইন করা শুধুমাত্র ভিতরের পানি নদীতে বের করার জন্য অথচ উল্টে জোয়ারের পানি ভিতরে দ্রুত গতিতে প্রবেশ করার কারনে গেটটি হুমকির মুখে পড়েছে। সেজন্য গেট দিয়ে নদীর পানি যাতে অবৈধভাবে তুলতে না পারে সে বিষয় গেটের সভাপতি স্থানীয় চেয়ারম্যানের সাথে তিনি আলাপ করবেন। এ ব্যপারে ইউপি চেয়ারম্যান আঃ সাত্তার পাড়ের সাথে কথা বললে তিনি গেট দিয়ে লবণ পানি তোলার কথা স্বীকার করে বলেন, এলাকার কিছু মানুষ চিংড়ী ঘের করার জন্য গেট দিয়ে জোয়ারের লবন পানি তুলছে। তবে তিনি গেট দিয়ে অবৈধভাবে পানি তোলা কেন বন্ধ করা হচ্ছে না সে বিষয় কথা বলতে অস্বীকার করেন। তবে স্থানীয় একাধিক ব্যক্তি ইউপি চেয়ারম্যান কে দোষারোপ করে বলেন, গেটের সভাপতি চেয়ারম্যান অথচ সামনে নির্বাচন তাই প্রতিবাদ করছেন না।
কয়রায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত
কয়রা প্রতিনিধি
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে কয়রা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে ওপেন হাউজ ডে পালন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় থানা চত্বরে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, ইউপি চেয়ারম্যান জিএম শামছুর রহমান, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম। এস আই কিশোর কুমারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, সদর উদ্দিন আহমেদ, রিয়াছাদ আলী, শাহজাহান সিরাজ, ইউপি সদস্য সরদার লুৎফর রহমান, রবিউল ইসলাম, শ্রমীক লীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, শাহাজান সিরাজ, আব্দুস সবুর, খানজাহান আলী, নজরুল ইসলাম,আঃ রশিদ গাজী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশ কে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহন করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোন আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবন কারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান তিনি। তিনি আরও বলেন মাদক ছেড়ে কেই স্বাবাবিক জীবনে ফিরতে চাইলে তাকে সহযোগিতা করা হবে।মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাল্য বিয়ে ও জঙ্গিবাদ থেকে দুরে থাকতে হবে। সবাই সচেতন হলেইদেশ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্য বিয়ে বন্ধ হয়ে যাবে। এতে কয়রার সার্বিক আইন শৃংখলা বিষয়ে উপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
কয়রায় টেকসই মৌচাষ উন্নয়ন বিষয়ে কর্মশালা
কয়রা প্রতিনিধি
টেকসই মৌচাষ উন্নয়ন এবং মৌপন্য বিপণনের মাধ্যমে মৌচাষিদের আয়বৃদ্ধিকরন ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় সরকারি-বেসরকারি এবং মৌপণ্যের সাথে সম্পৃক্ত স্টোকহোল্ডারদের অংশ গ্রহনে পলিসি শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাসা ফাউন্ডেশনের বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ। কর্মশালায় মুল বিষয়ে উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিদ্যালয়ের প্রফেসর ড. আহসানুল হক স্বপন। স্বাগত বক্তব্য রাখেন বাসা ফাউন্ডেশনের প্রকল্প সম্বনয়কারী মোঃ রেজাউল করিম। এতে আরও বক্তব্য রাখেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহারাম, সাংবাদিক রিয়াছাদ আলী, শাহজাহান সিরাজ, সাইদুল ইসলাম, মধু ব্যাবসায়ী জিএম বুলবুল আহমেদ, খোদা বক্স গাইন, মধু আহরনকারী শহিদুল ইসলাম, নওশের আলী প্রমুখ। কর্মশালায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, মধু ব্যাবসায়ী ও মধু আহরনকারীরা অংশ গ্রহন করেন।
ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
‘কমলা রঙের বিশে^ নারী, বাধার পথ দেবেই পাড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেদা খানম মিম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান, সনাক’র সদস্য সুরাইয়া পারভীন মলি, মানবাধিকার কর্মী নুরুন্নাহার কুসুম, এইড’র জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশা, উই এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন, সিনিয়র সাংবাদিক এম এ জলিলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান আয়োজনে অংশগ্রহণ করে, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, ওয়েলফেয়ার এফোর্টস, দুর্বার নেটওয়ার্ক এইড’র জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পসহ বেশ কয়েকটি জিও এনজিও সংগঠন। বক্তারা, নারী নির্যাতন মুক্ত, সমাজ, দেশ, রাষ্ট্র গঠনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
বাদল রায়ের মৃত্যুতে ঝিনাইদহে শোকসভা
ঝিনাইদহ প্রতিনিধি-
বাংলাদেশ ফুটবল দলের সাবেক খেলোয়াড় ক্রীড়া সংগঠক বাদল রায়ের মৃত্যুতে ঝিনাইদহে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম মাঠে এ শোকসভার আয়োজন করে জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাইসুল ইসলাম আসাদ। শোকসভায় বক্তব্য রাখেন ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম, সোনালী অতীত ক্লাবের উপদেষ্টা আনিচুর রহমান খোকা, ওয়ালিদ হাসান সিপার, সভাপতি রতন কুমার কর্মকার, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদস্য নজরুল ইসলাম, খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাইসুল ইসলাম আসাদ, সাবেক ফুটবলার আব্দুর রহিমসহ সাবেক ও বর্তমান ফুটবলাররা বক্তব্য রাখেন।
বক্তারা, দেশের ফুটবলের এক সময়ের উজ্জ্বল নক্ষত্র বাদল রায়ের তাঁর মুত্যুতে ক্রীড়াঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ঝিনাইদহে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় যুব সমাবেশ অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এইড ফাউন্ডেশনের বাস্তবায়নে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের এইড ফাউন্ডেশন কার্যালয় থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষেদে গিয়ে শেষ হয়। পরে সেখানে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে সমাবেশের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, এইডের প্রকল্প সমন্বয়কারী আশরাফুন্নাহার আশা, প্রকল্প সহায়ক মোহাম্মদ আয়াতুল্লাহ, ডিপিসি নাসির উদ্দিনসহ অন্যান্যরা। সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশাশুনির বেতনা নদীর চর দখল করে গড়ে উঠা ইরামনি ব্রিক্স-এ কাঠ ব্যবহারের অভিযোগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যায় বেতনা নদীর চর দখল করে গড়ে উঠা ইরামনি ব্রিক্স- এ কাঠ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। ইটভাটার দখলে কয়েক একর খাস জমি রয়েছে বলে জানাগেছে। ভাটার পার্শ্ববর্তীতে লোকালয় অবস্থিত। রয়েছে পাশেই অনেকগুলো মৎস্য ঘের। খাসজমি ও চরের মাটি কেটে তৈরি করা হচ্ছে ইট। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্র) আইনের ২০১৩ অনুচ্ছেদ ৮ এর (গ) ধারা অনুযায়ী সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন, অভয়ারণ্য, বাগান ও জলাভূমি এলাকায় ইটভাটা স্থাপন দন্ডনীয় অপরাধ। কিন্তু কিভাবে এ ইটভাঁটা চলভে? এমন প্রশ্ন স্থানীয় সচেতন মহলের। এ ইটভাটায় নিয়মনীতির তোয়াক্কা না করে দেদারছে পোড়ানো হচ্ছে কাঠ। চিমনি দিয়ে বের হওয়া কালো ধোঁয়ার কারনে পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের জীবনে নেমে আসছে নানা সংকট। ভাঁটার কাজে ব্যাবহৃত ভারী যানবাহনে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। ইরামনি ব্রিক্স এলাকায় গিয়ে দেখা যায়, ভাঁটাটি বেতনা নদীর পুরো চর দখল করে আছে। ভাঁটার চারপাশে কয়েক শ’ মন কাঠ স্তুপাকারে রাখা হয়েছে। এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।
আশাশুনির বদরতলা বাজার পরিদর্শনে ইউএনও
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাজার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার। বুধবার তিনি বাজারটি পরিদর্শন করেন। বদরতলা বাজার এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার। এখানে নিত্য প্রয়োজনীয় পণ্য, মৎস্য সেটসহ বিভিন্ন অফিস ও মিল কারখানা রয়েছে। রয়েছে স্কুল, কলেজ ও মাদরাসা। বাজারের চাদনী সেট, কাঁচা বাজার, চাউল বাজারসহ সকল বাজারের জন্য ব্যবহৃত জায়গা খুবই অনুন্নত। বাজারের সার্বিক উন্নয়নের জন্য উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বাজারটি পরিদর্শন করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তীসহ জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আশাশুনি উপজেলা চেয়াারম্যানের কামালকাটি জগদ্ধাত্রী পূজা মন্ডপ পরিদর্শন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের পূর্ব কামালকাটি জগদ্ধাত্রী পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। মঙ্গলবার রাতে তিনি পূজামন্ডপ পরিদর্শন করেন। পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি আগত ভক্ত ও মন্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। তিনি বলেন, পারস্পরিক শান্তিশৃঙ্খলা বজায় রেখে আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে কাজ করতে হবে। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস, শিক্ষক রবীন্দ্রনাথ পাল, ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়, আজিজুর রহমান ও পূর্ব কামালকাটি যুব কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাজরায় তিন দিন ব্যাপি জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে উৎসহ উদ্দীপনার মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়েছে। পুজা উপলক্ষে মন্দিও প্রাঙ্গনে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে সোমবার রাতে ভাগবদ পাঠ ও আলোচনা এবং মঙ্গলবার রাতে সংস্কৃতিক অনুষ্ঠান। কাপসন্ডা -গদাইপুর সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি কৃষ্ণ মোহন ব্যানার্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেধস ব্যানার্জী সঞ্চলনায় সংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল। বিশেষ অতিথি হিসাবে মোবাইল ফোনে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এস এম শাহনেওয়াজ ডালিম, খাজরা প্যানেল চেয়ারম্যান জালাল উদ্দীন মোড়ল, যুবলীগ নেতা রমজান আলী মোড়ল, সাইফুল ইসলাম কাজল, ইউপি সদস্য হোসেন আলী, মুক্তিযোদ্ধা আমজেদ আলী, প্রদীপ চক্রবর্তী, আশিষ মন্ডল, সাংবাদিক মিলন মন্ডল, আব্দুল লতিফ সরদার, খায়রুল ইসলাম, সিরাজুল ইসলাম, মোস্তাকিম মোল্যা, ওয়েজকুরুনি, বাপি কুমার শীল প্রমুখ।
আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ- ২০২০ শুরু হয়েছে। বুধবার সকালে মহিলা বিষয়ক অধিদপ্তর এ পক্ষের শুভ সূচনা করে। ‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পক্ষের সূচনা করা হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিন ব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সূচনা দিনে মানববন্ধন ও পথ সভার আয়োজন করা হয়। কার্যক্রমে অংশ নেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, অফিস সহকারী আক্তার হোসেন, ট্রেইনার সরমীন চৌধুরী প্রমুখ।
শেখ হেলাল উদ্দিন এমপির মায়ের রুহের মাগফেরাত কামনা করে দেয়া অনুষ্ঠিত
মোড়েলগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা রিজিয়া নাসের এবং মাস বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. জামিল হোসাইনের মা আলেয়া বেগম এর রুহের মাগফেরাত খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মাস-বাংলা ওভারসীস এ দোয়ার আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন মাস-বাংলা গ্রুপের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. জামিল হোসাইন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রার যুগ্ম সম্পাদক হারুন অর রশীদ, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক এম. মোজাম্মেল হোসেন, প্রাক্তন অর্থ সম্পাদক মো. ফকরুল ইসলাম, স্বাধীনতা রিক্রুটিং এজেন্সীজ পরিষদের যুগ্ম আহ্বায়ক কে এফ আলমঙ্গীর হোসেন, সেইফওয়ে এমপ্লয়মেন্ট স্বত্বাধিকারী ফাইজুর রহমান, আদিল ওভারসীজ স্বত্বাধিকারী আনিসুর রহমান আদিল, সাংবাদিক শরীফুল্লাহ সুমন, মুজিবুর রহমান মুজিব, মোড়েলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জামাল শরীফ।
শ্রমিকলীগের দোয়া ও মিলাদ মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধুর ভ্রাতা শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা’র একমাত্র চাচী, জননেতা শেখ হেলাল উদ্দিন (এমপি), জননেতা সেখ সালাহউদ্দিন জুয়েল (এমপি), বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবির পরিচালক জননেতা শেখ সোহেল, নৌপরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবুর মাতা শেখ রিজিয়া নাসের ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি, ওঞটঈ-ইঈ-এর চেয়ারম্যান ও শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মণ্টু ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করে, আজ আছর বাদ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে খুলনা জেলা শ্রমিকলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। খুলনা জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি এস এম আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও খুলনা জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-খুলনা জেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহিন আহমেদ, সহ-সম্পাদক মোঃ মিজানুর রহমান, শেখ মোঃ মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ, মোঃ আলমগীর হোসেন, মোঃ ফারুক হাওলাদার, প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, দপ্তর সম্পাদক কামরুল গাজী, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, শ্রমিকনেতা মোঃ আকবার আলী শেখ, সবুজ খান, মোঃ সোহাগ হাওলাদার, এইচ এম রোকন, আব্দুল আজিজ, মোঃ মনিরুল ইসলাম, ভবতোষ ম-ল, খুরশিদা বানু, রুনা লায়লা, মোঃ আক্তারুজ্জামান, জহির রায়হান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মোঃ আকবার আলী শেখ।
ডুমুরিয়ায় নবাগত ইউএনও’র যোগদান
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় নবাগত নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ যোগদান করেছেন। গতকাল বুধবার সকালে যোগদানের পর উপজেলায় কর্মরত কর্মকতা-কর্মচারীদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। বিকেলে সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডা.সঞ্জীব দাশ,উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ দাস,মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ,চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু,ইউপি সচিব সিদ্ধার্থ শংকর ব্যানার্জী, ইউপি সদস্য রফিকুল ইসলাম খান,শেখ ইকবাল হোসেন,আব্দুল হামিদ,সরদার জাহাঙ্গীর হোসেন,সুপ্রিয়া মন্ডল,শেখ তৈয়বুর রহমান, দীপঙ্কর মন্ডল। এর আগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,সহকারী কর্মকর্তা রাসেল আহমেদ,উপজেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সুজিৎ চ্যাটার্জী,খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন কুমার বিশ্বাস,সাব-রেজিষ্ট্রার মোঃ শাহিদুর রহমান ও নকলনবীশ তপন তরফদার’র পক্ষ থেকে পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ডুমুরিয়ায় গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ী আটক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার শোভনা পশ্চিমপাড়া এলাকা থেকে তাদেরে কে আটক করা হয়। থানা পুলিশের এসআই রজত কুমার জানান,গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার রাতে অভিযান চালিয়ে শোভনা পশ্চিমপাড়া এলাকার হযরত আলী (৪০) ও খর্ণিয়া এলাকার সোহাগ সরদার (২৩)কে আটক করা হয়। এসময় তল্লাশী করে তাদের কাছে থাকা ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে থানায় একটি মামলা হয়েছে এবং তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ডুমুরিয়ায় জমি দখলকে কেন্দ্র করে টানটান উত্তেজনা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জমি দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। যা যে কোন মুহহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নিতে পারে। ্উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। উপায়ন্ত না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে একটি পক্ষ। এলাকাবাসি ও আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়,উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় মৃত মনোয়ার বিশ্বাসের ছেলে পুরঞ্জন বিশ্বাস ওয়ারেশ ও ক্রয়সূত্রে ২২ শতাংশ জমি দীর্ঘদিন ভোগদখল করে আসছে। এদিকে একই এলাকার মনোহর বিশ্বাসের পুত্র রাজেন্দ্র,ব্রজেন ও মেঘনাথ বিশ্বাস ওই জমির মালিকা দাবি করে জবর দখলের চেষ্টা চালাতে থাকে। তারই জের ধরে গত ২০ নভেম্বর সকালে প্রতিপক্ষ রাজেন্দ্রনাথ বিশ্বাসসহ ৫/৬জন দা,লাঠিসোটা নিয়ে ওই জমি জবর দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। উপায়ন্ত না পেয়ে গত ২৩ নভেম্বর পুরঞ্জন বিশ্বাস খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের দ্বারস্থ হলে বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে ১৪৫(১) ধারামতে ২য় পক্ষকে নালিশী জমির দখল বিষয়ে লিখিত বিবৃতি দাখিল ও শান্তি শৃংখলা রক্ষার্থে ওসি ডুমুরিয়াকে নির্দেশ দিয়েছেন।
ফকিরহাটের লখপুরে উপকাভোগী বাছাই সংক্রান্ত উন্মুক্ত সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপকারভোগী (ভিজিডি) বাছাই সংক্রান্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা মুলক উন্মুক্ত ওর্য়াড সভা বুধবার সকাল সাড়ে ১১টায় ৫নং ওয়ার্ডের জাড়িয়া ইসলামীয়া সিদ্দিকীয় দাখিল মাদ্রসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মোঃ ফিরোজ খাঁন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন। তিনি তাঁর বক্তৃতায় বলেন, সমাজে অবহেলিত অসহায় দুঃস্থ্য ও প্রকৃত গরিব পরিবাররা যাহাতে সরকারী ভাতা গুলি পাই সে জন্যই আমরা মাঠে ময়দানে কাজ করছি। আপনারা সরকারী ভাতা নিয়ে নিজেরা স্বাবলম্বী হয়ে দেশের দারিদ্রতা দুর করবেন। তিনি বলেন বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে আমাদের সকলকে একযোগে এগিয়ে আসতে হবে। আমরা যদি এঅঞ্চল হতে বাল্য বিবাহ ও মাদক মুক্ত সমাজ গঠন করতে পারি তাহলে দেশ ও জাতীর কল্যান বয়ে আনবে। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ খোরশেদ আলম ও ইমাম মোঃ শামসুর রহমান। ছাত্রলীগ নেতা মোঃ মনিরুজ্জামান মনির সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, যুবলীগ নেতা মোঃ সেলিম শেখ, স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম রেজা, আ,লীগ নেতা মোঃ আরিফ শেখ, শিক্ষক ও সাংবাদিক মোঃ মোজাহিদুর রহমান, ইউপি সচিব প্রসুন কুমার দাশ ও সংরক্ষিত মহিলা সদস্যা তাসলিমা বেগম লতা প্রমুখ। সভায় বাছাই কমিটির সিধান্তক্রমে ৩৮জন অসহায় দুঃস্থ্য ও প্রকুত গবির মহিলাদের-কে ভিজিডি কার্ড প্রদানের জন্য খসড়া একটি রেজুলেশন করা হয়।
অপর দিকে বিকাল সাড়ে ৩টায় ৬নং ওয়ার্ডের উন্মুক্ত ওর্য়াড সভা ভবনা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মোঃ বজলুর রহমান মোড়লের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলহাজ¦ ইসলাম মল্লিক। উপদেষ্টা ছিলেন আফসার উদ্দিন। শিক্ষক মোঃ মোজাহিদুর রহমান এর সঞ্চালনায় এসময় বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিরা তাদের চাহিদা দাবী করেন। যা খসড়া আকারে রেজুলেশন সহ ৪২জনের নামে ভিজিডি কার্ড অন্তরভুক্ত করা হয়(পিকেএ)।
ফকিরহাটে মাক্স না থাকায় ১১জনকে জরিমানা প্রদান
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে মাস্ক না থাকায় ১১জনকে ৩৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দুপুরে ফকিহাট সদর বাজার ও কাঠালতলা মোড়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাস্ক না থাকায় ৫জনকে ১৫হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তানভীর রহমান তাদেরকে জরিমানা করেন। যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন শীব পদ সাহা, অলিয়ার রহমান, নিরঞ্জন সাহা, বলরাম কর্মকার ও প্রকাশ পাল। অপরদিকে, এদিন দুপুর ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা ফলতিতা বাজারে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ৬জন ডিপো মালিককে ১৮হাজার টাকা জরিমানা করেন। মাস্ক না থাকায় এবং প্রয়োজনীয় কাগজপত্রাদী না থাকায় তাদের-কে এই জরিমানা প্রদান করা হয়েছে। এরা হলেন সন্দীপ বিশ্বাস, অসিম বালা, সরদার আবুল কালাম, ভজন সমাদ্দার, রাজিব সরকার ও গৌতম সরকার।
সাতক্ষীরায় নিজের জমিতে শান্তিপূর্নভাবে বসবাস ও প্রতিপক্ষের হয়রানি থেকে নিষ্কৃতি পেতে এক ভাংড়ি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় নিজের ক্রয়করা জমিতেশান্তিপূর্নভাবে বসবাস ও প্রতিপক্ষদের দ্বারা ক্ষয়ক্ষতি থেকে নিস্কৃতি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন একভাংড়ি ব্যবসায়ী। বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান জেলার কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে মিজানুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ডিপি ৫৭২ খতিয়ানের এস.এ ৯১০ ও ৯১২ এবং হাল ১৫৮২ দাগের মোট ৪৯ শতক জমির মধ্যে ১৯ শতক জমি বদিরন নেছা ও কুলছুম বেগমের কাছ থেকে ১৯৯৭ সালে কোবলা দলিল মূলে রেজিস্ট্রি করে নেই। সেই থেকে অদ্যবধি ওই জমিতে বসতঘর নির্মাণ করে শান্তিপূর্ন ভাবে বসবাস করে আসছি। কিন্তু করোনা মহামারি চলাকালে গত ১ জুন আলাইপুর গ্রামের নজরুল ইসলাম, ইমদাদুল ইসলাম, নুর ইসলাম, ইমানুর, শাহিন খান ও ওসমান আলী খান লোকজন নিয়ে লোহার রড, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আমার বসত ঘর সহ জমি থেকে উচ্ছেদের চেষ্টা করে। এমনকি তারা জোরপূর্বক আমার ভিটাবাড়ির একাংশের ৯ শতক জমি দখল করে মাঝ বরাবর ঘর তৈরী করে। এসময় বাধা দিতে গেলে তারা আমাকে ও আমার স্ত্রীকে মারপিট করে। এঘটনায় থানায় ডায়েরী করে কোন সহযোগিতা পাইনি। মিজানুর রহমান অভিযোগ করে বলেন, আমার জমিতে ঘর তৈরী করে নজরুল গংরা বিদ্যুৎ সংযোগ নেয়ার চেষ্টা করলে কলারোয়া বিদ্যুৎ অফিসে সংযোগ বন্ধের জন্য আবেদন করি। কিন্তু বিদ্যুৎ কর্তৃপক্ষ আমার আবেদনের কোন প্রতিকার না করে জোরপূর্বক সংযোগ দিয়ে দেয়। এছাড়া আমার জমিতে লাগানো লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির গাছ গাছালি কেটে নেয়। এঘটনার পর গত ১২ নভেম্বর আদালতে মামলা (নং-২৯৯/২০) দায়ের করলে কলারোয়া থানায় তদন্ত দেয়। কিন্তু থানা কর্তৃপক্ষের কাছ থেকে আমি আশানুরূপ সহযোগিতা পাচ্ছি না। তিনি আরো বলেন, আমি একজন সাধারণ দরিদ্র অসহায় মানুষ। গ্রামে গ্রামে ভাংগি ব্যবসা করে কোন রকমে জীবিকা নির্বাহ করে থাকি। আমি এখনো ওই জমি দখল মুক্ত করতে পারিনি। জমি ছেড়ে দিতে বলে নজরুল গংরা আমাকে মারপিট ও খুন জখমের পাশাপাশি মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানির হুমকি ধামকি দেয়। এবিষয়ে ৫ নভেম্বর থানায় জিডি করি। এদিকে তাদের অত্যাচারে অতিষ্টি হয়ে ১৪৫ ধারায় প্রতিকার দাবি করে গত ২৭ অক্টোবর ম্যাজিস্ট্রেট কোর্টে একটি দরখাস্ত করি। যার তদন্ত চলমান। পরবর্তীতে জীবনের নিরাপত্তা চেয়ে ৮ নভেম্বর কলারোয়া থানায় আরো একটি জিডি করি। এসব দরখাস্ত করার পর নজরুল গংরা আরো ক্ষিপ্ত হয়ে গত ৯ নভেম্বর আমাকেসহ পরিবারের লোকজনের উপর চড়াও হয়ে মারপিট করে। নিরুপায় হয়ে উল্লেখিত ঘটনা সমূহের প্রতিকার চেয়ে ও জমি দখল মুক্ত করার দাবিতে গত ২২ নভেম্বর সাতক্ষীরা পুরিশ সুপার বরাবর আবেদন করি। কিন্তু তারপরও তারা বহাল তবিয়তে আমার ক্রয়কৃত সম্পত্তি জবর দখল করে রেখেছে এবং সর্বদা আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। ফলে পরিবারের সদস্যদের নিয়ে আমি চরম নিরাপত্তহীনতায় ভুগছি। তিনি উক্ত জমিতে যাতে শান্তিপূর্নভাবে বসবাস করতে পারেন এবং উল্লেখিত নজরুল গংরা যেন তার ও পরিবারের কোন ক্ষয়ক্সতি করতে না পারে তারপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী ও সাতক্ষীরা পুরিশ সুপার সহ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
বাকেশি কর্মচারী ইউনিয়নের সাধারণ নির্বাচনে হাতুড়ী প্রতিক প্যানেলের সভাপতি ছাড়া সকল পদে জয়লাভ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
শিরোমণি শিল্পাঞ্চলের বাংলাদেশ কেবল শিল্প কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ গতকাল বুধবার অত্যান্ত শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়। প্রতিদ্বন্দ্বিতা পুর্ণ নির্বাচনে লাঙ্গল প্রতিকের প্যানেল থেকে সভাপতি পদে মোঃ শাহজাহান এবং হাতুড়ী প্রতিক প্যানেলের সাধারণ সম্পাদক পদে বেগ কামরুজ্জামানসহ সকল হাতুড়ী প্যানেল জয়লাভ করেছে। লাঙ্গল প্রতিক প্যানেলের সভাপতি মোঃ শাহজাহান পেয়েছে ৭৭ ভোট এবং হাতুড়ী প্রতিক প্যানেলের সভাপতি পদে মোঃ আব্দুল কাদের খানের প্রাপ্ত ভোট-৭১, এই পদে লাঙ্গল প্রতিকের সভাপতি শাহজাহান ৬ ভোটে জয়লাভ করেছে। সাধারণ সম্পাদক পদে লাঙ্গল প্রতিক প্যানেলের মুজিবর রহমান মোড়লকে মাত্র ৩ ভোটে পরাজিত করে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাতুড়ী প্রতিক প্যানেলের বেগ কামরুজ্জামান। এছাড়া হাতুড়ী প্রতিক প্যানেলের সহ-সভাপতি মোঃ মাইদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ শিমুল হোসেন, প্রচার সম্পাদক শেখ ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ পদে মোঃ শাহনেওয়াজ মোল্লা এবং কার্যনির্বাহী সদস্য পদে আনোয়ার হোসেন মিন্টু নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির সুত্রে জানাগেছে, ২৫ নভেম্বর বুধবার পুর্বনির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোটারা অত্যান্ত শান্তিপুর্ণ ও সুশৃংখল ভাবে তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে মোট ৯টি পদে দুটি প্যানেলে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। ১৫২জন ভোটারের মধ্যে সকলেই তাদের ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন মাহবুবর রহমান এবং সদস্য ছিলেন মিজানুর রহমান ও সরদার আহসান হাবিব।
মহসেন জুট মিল সহ সকল মিল চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক জনসভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
বন্ধকৃত ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিল সহ সকল কলকারখানা চালু, বকেয়া পাওনা পরিশোধ সহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন শ্রমিক জনসভা বুধবার বিকাল ৪ টায় মহসেন জুট মিল শ্রমিক ক্লাবে অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজীর সভাপতিত্বে ও ফেডারেশনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, মুন্সি লিয়াকত আলী, কাবিল হোসেন, মোঃ বক্তিয়ার, ওয়াহেদ মুরাদ, নিজামউদ্দিন, ওবায়দুল ইসলাম, শেখ আফিল উদ্দিন, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, আমির মুন্সি, আইনউদ্দিন প্রমুখ। সভায় আগামী ২৭ শে নভেম্বর বিকাল ৩ টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা সফল করার লক্ষে আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় আফিল জুট মিল মজদুর ইউনিয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে । উল্লেখিত সময়ের মধ্যে শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবী না মানা হলে ফুলবাড়ীগেট শ্রমিক জনসভা থেকে কঠিন আন্দোলন কর্মসুচি ঘোষনা করা হবে বলেও শ্রমিক নেতৃবৃন্দ জানান ।
মহেশপুরে শত্রুতার কারনে আখ ক্ষেত পুড়িয়ে দেওয়া হলো
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাকিলাদাড়ি গ্রামে এবার পুর্ব শত্রুতার জেরে দিনের আলোই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো ২৬ কাঠা জমির আখ ক্ষেত। এ কেমন শত্রুতা,যে শত্রুতার কারনে আখ ক্ষেত পুড়িয়ে দিয়ে তার প্রতিশোধ নেওয়া হলো। এলাকাবাসী জানান, গরু কেনা বেচা আর নিয়ে প্রতিবেশী আলী হোসেন,জালাল,আশাদুল ইসলাম আশার সাথে ছানোয়ার হোসেনের বিরোধ চলে আসছিলো। বিভিন্ন সময় তারা বিভিন্ন ভাবে হুমকি ধামকিও দিয়ে আসছিলো।
তারা আরো জানান,এসব কারনেই তারা গত রোববার (২২ নভেন্বর) দুপুরে ছানোয়ার হোসেনের ২৬ কাঠা জমির আখ ক্ষেত আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। পরে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের দু’টি ইঞ্জিন আগুন নেভাতে আসেন। ছানোয়ার হোসেনের স্ত্রী মাহফুজা খাতুন জানান, আমার স্বামীকে একাট ষড়যন্ত্র মুলক মামলা দিয়ে জেলে পাঠিয়ে আমাদের প্রতিবেশী আলী হোসেন,জালাল,আশাদুল ইসলাম আশা আমাদের জমির আখ ক্ষেতটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আগুনে আমাদের প্রায় দেড়লাখ টাকার আখ একেবারেই পুড়ে শেষ হয়ে গেছে। এ ঘটনায় ছানোয়ার হোসেনের স্ত্রী মাহফুজা খাতুন বাদি হয়ে কাকিলাদাড়ি গ্রামের আলী হোসেন,জালাল,আশাদুল ইসলাম আশাকে আসামী এক একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মহেশপুর থানার এস আই নরউত্তম জানান, শত্রুতা থাকতেই পারে। তাই বলে মাঠের ফসল এভাবে পুড়িয়ে ক্ষতি করা ঠিক না। যে ভাবে মাঠের আখ ক্ষেতটি পুড়িয়েছে তা না ধেখলে বোঝানো যাবে না।
ডুমুরিয়ায় আ’লীগ নেতা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন দক্ষিণ ডুমুরিয়ার হাফিজ মোড়লের ছেলে মেহেদী হাসান। তার অসুস্থতার খবর পেয়েই গতকাল বুধবার দুপুরে ছুটে যান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম। তিনি সন্ধ্যায় সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসায় ৩ দিনের তালিমে জোড়ের দ্বিতীয় দিনে আগত মুছাল্লীদের সাথে কুশণ বিনিময় করেন। রাতে ডুমুরিয়া দাসপাড়ায় মাসব্যাপী অনুষ্ঠিত দামোদর উৎসবে ধর্মীয় আলোচনায় অংশ নেন। গতকাল সকালে খলশী ও খাজুরা গ্রামের আবাসন, খানবাড়ি, শেখবাড়ির সকল শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন হারুনুর রশিদ বাবু, মোজাম্মেল হক মোহন, শেখ বাবু, মঈন শেখ, বাধঁন মন্ডল প্রমুখ।











































