Home Lead দৌলতপুরে গুলি করে জলিল মুন্সিকে হত্যা

দৌলতপুরে গুলি করে জলিল মুন্সিকে হত্যা

180

স্টাফ রিপোর্টার।।

খুলনা নগরীর দৌলতপুরে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে আঃ জলিল মুন্সি (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দৌলতপুর থানাধীন য‌শোর-খুলনা মহাসড়‌কের কু‌লিবাগান আওয়ামী লীগ অ‌ফি‌সের সাম‌নে সকাল ৮টার দিকে উক্ত ঘটনা ঘটে।

নিহত আঃ জলিল মুন্সি দৌলতপুর থানার কুলিবাগান এলাকার দিলু মুন্সির ছেলে।

এব্যাপারে কথা হয় দৌলতপুর থানার ওসি, তদন্ত এএফএম জাহিদুল ইসলামের সঙ্গে। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বলেন, “হত্যাকারী পিচ্চি রাসেল আঃ জলিলের কাছে কিছু টাকা চেয়েছিলো, টাকা না দেওয়ার, কথা কাটাকাটির এক পর্যায়ে রাসেল আঃ জলিলকে গুলি করে, হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।আরো জানা গেছে, রাসেল একটি মামলায় ৫ দিন আগে জেল থেকে জামিনে বেরিয়ে আসে।

জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর য‌শোর-খুলনা মহাসড়‌কের কু‌লিবাগান আওয়ামী লীগ অ‌ফি‌সের সামনে দি‌য়ে হে‌টে যা‌চ্ছিল জলিল। এ সময় একটি মোটরসাইকেলযোগে অজ্ঞাতনামা ৩ জন দুর্বৃত্ত এসে জলিল মুন্সিকে লক্ষ্য করে গুলি করে। এতে তার বুকের ডান সাইডে উপরে ও পিঠের বাম সাইডে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প‌থে মারা যায়।