Home আঞ্চলিক কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি

5

আলমগীর হোসেন,কেশবপুর প্রতিনিধিঃ

যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বদলি হয়েছেন। তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত হয়েছেন। অপরদিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে এমএম শারাফাত হোসেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান অত্যন্ত সুনামের সাথে কেশবপুরে দায়িত্ব পালন করেন।

কেশবপুর থানা পুলিশ ৫৩ পিচ ইঢাবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে

কেশবপুর প্রতিনিধিঃ 

কেশবপুর থানা পুলিশ ৫৩পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ১৯নভেম্বর বিকেলে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাওন হোসেনকে (২৫) আটক করে।গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীনের নির্দেশে উপ-পরিদর্শক ফজলে রাব্বী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালায়।ওই সময় তার দেহ তল্লাশী করে ৫৩ পিচ ইয়াবা পাওয়া যায়। সে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইয়াছিন আলী গাজীর ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে,যার মামলা নং-১০। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন সাংবাদিকদের জানান, আটক শাওন হোসেনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ২০নভেম্বর তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়।

কেশবপুরে এক এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার

কেশবপুর প্রতিনিধিঃ  

কেশবপুরের সন্ন্যাসগাছা গ্রাম থেকে শনিবার বেলা ১১টার দিকে দলিলুর রহমান (৪১) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। তিনি গৌরিঘোনা এসকেএস ফাউডেশন নামে একটি এনজিও’র কর্মকর্তা।

পুলিশ ও এলাকাবাসী জানান, সন্ন্যাসগাছা গ্রামের বিশ্বজিত দের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

দলিলুর পাবনা জেলার চাটমোহর উপজেলার মধ্য সালিখা গ্রামের জামাত আলীর ছেলে।

কেশবপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।