সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার সাময়িক বরখাস্ত সেই দুই কর্মকর্তাসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতোমধ্যে দেশের সকল স্থল ও বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ বরাবর এ সংক্রান্ত চিঠি দিয়েছেন সংশ্লিষ্ঠ ব্যাংকের প্রধান শাখা। যাদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তারা হলেন, ব্যাংকটির সাবেক শাখা ব্যবস্থাপক শৈলেন কুমার বিশ্বাস,অফিসার ক্যাশ আবদুস সালাম ও অস্থায়ী মাঠ সহকারী আজির আলী।
সূত্র জানায়, জাল কাগজপত্র তৈরি করে মৃত ব্যক্তি, শ্রমিক, ব্যবসায়ী ও প্রবাসীসহ শত শত মানুষের নামে শৈলেন বিশ্বাস, আবদুস সালাম ও আজির আলী কৃষি ঋণের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের জগন্নাথ বিশ্বাসের ছেলে শৈলেন ২০১৭ সালের ১৭ জুলাই শাখা ম্যানেজার পদে যোগ দেন। তার বিরুদ্ধে আগেও নানা অনিয়ম-অভিযোগের তদন্ত হয়েছে। ২০১৭ সালের ৫ অক্টোবর কালীগঞ্জ শাখায় অফিসার ক্যাশ পদে যোগ দেন হরিণাকু- উপজেলার ভেড়াখালী গ্রামের আবদুস সালাম। অথচ তাকে ঋণ শাখায় দায়িত্ব দেয়া হয়। শৈলেন ও সালামকে সঙ্গে করে প্রতারক আজির আলী নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামেন। স্থানীয় চক্রের সহযোগিতায় তারা জালিয়াত সিন্ডিকেট গড়ে তোলেন। অসংখ্য কৃষকের নামে জাল কাগজপত্র তৈরী করে লক্ষ লক্ষ টাকা আত্বসাত করে এই অসাধুচক্র।
জানাগেছে,কৃষকদের ৪ শতাংশ থেকে সর্বোচ্চ ৯ শতাংশ সুদে এক লাখ টাকার নিচে সহজ শর্তে ঋণ দিয়ে আসছিল ব্যাংকটি। অনুমান এক হাজার ১০০ জনের নামে পৌনে চার কোটি টাকা ঋণ বিতরণ করা হয়। ব্যাংকটির আঞ্চলিক অফিস থেকে প্রতি বছর তদারকি করা হয়েছে। একাধিক এজিএম ও ডিজিএমও শাখা পরিদর্শন করেছেন। কিন্তু কারও চোখে জালিয়াতির বিষয়টি এতদিন ধরা পড়েনি। শৈলেন বিশ্বাসকে চুয়াডাঙ্গায় বদলি করা হলে এবং শাখায় নতুন ব্যবস্থাপক হিসেবে এসপিও নাজমুস সাদাত যোগ দিলে ঘটনাটি ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে। সে সময়ে অনেক কৃষক মৌখিকভাবে জানান, তারা ঋন তোলেননি। অথচ তাদের নামে কৃষি ঋন তোলা হয়েছে। ২০২০ সালের ২২ জুন যোগ দিয়ে নাজমুস সাদাত খাতা-কলমে ঋণ বিতরণের সঙ্গে বাস্তবের কোনো মিল খুঁজে পাননি। একই বছর ৩০ সেপ্টেম্বর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক শেখ দীন মহম্মদ শাখাটি পরিদর্শন করেন। কয়েকজন ঋণগ্রহীতার কাছে তিনি ফোন করলে অনিয়ম-দুর্নীতির প্রকৃত ঘটনা জানতে পারেন। একই দিন আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে লাখ লাখ টাকার হিসাবের গরমিল বেরিয়ে আসে। খবর প্রকাশিত হয় বিভিন্ন পত্র পত্রিকায়। এরপর বর্তমান শাখা ব্যবস্থাপকের জীবন নাশের হুমকি দেন সাময়িক বরখাস্থরা। পরে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন। মিডিয়াকর্মিরা ধারাবাহিক খবর প্রকাশ করায় তাদের মধ্যৈ সিনিয়র সাংবাদিক আসিফ কাজল ও শাহারিয়ার আলম সোগাগের নামে মানহানী মামলা করেন। এরপর ফুফে ওঠেন ঝিনাইদহের সাংবাদিক সমাজ। সাংবাদিকদের নামে মিথ্যা মামলার কারনে কালীগঞ্জ প্রেসক্লাব জরুরী সভায় করে পরের দিন মানববন্ধন কর্মসূচী পালন করেন। কর্মসূচীতে সাংবাদিক নেতৃবৃন্দ মিথ্যা মামলা প্রত্যাহার ও কৃষকদের টাকা ফেরত ছাড়াও দূর্নিতীবাজদের আটকের দাবি জানান। এরপর ঐতিহ্যবাহী এ ব্যাংকটিতে কর্মরত ৩ জন কর্মচারীর দ্বারা দুর্নীতির কারনে কৃষকেরা ক্ষতিগ্রস্থ হতে পারে না। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ঠ ব্যাংক কর্তৃপক্ষ বলতেও পারছেন না আত্বসাতকৃত টাকার পরিমান কত। ফলে অভিযুক্তরা যেন দেশ ত্যাগ না করে সে জন্য ব্যাংক কর্তৃপক্ষ সকল স্থল বন্দর ও বিমান বন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছেন।
ঝিনাইদহ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক শেখ দীন মহম্মদ বলেন, এলাকার ১১শ’ কৃষকের মাঝে পৌনে ৪ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। কত কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে তা অডিট শেষে জানা সম্ভব হবে। তিনি বলেন, জড়িতরা গোপনে ২৭ লাখ টাকা ব্যাংকে ফেরত দিয়েছেন।
কালীগঞ্জ অগ্রনীব্যাংকের বর্তমান শাখা ব্যবস্থাপক নাজমুস সাদাত জানান, কত টাকা আত্বসাত করা হয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। অভিযুক্ত ৩ ব্যাংক কর্মচারী যেন দেশ ত্যাগ না করতে পারে সে জন্য হেড অফিস থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে । এ সংক্রান্ত একটি চিঠি তিনি হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন বর্তমান শাখা ব্যবস্থাপক।











































