Home আঞ্চলিক মিডনাইটের ভোটে নির্বাচিত সরকার পরিবর্তনে যুবকদের ঐক্যবদ্ধ হতে হবে : তুহিন

মিডনাইটের ভোটে নির্বাচিত সরকার পরিবর্তনে যুবকদের ঐক্যবদ্ধ হতে হবে : তুহিন

8

তারেক রহমানের ৫৬তম জন্মদিনে

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, ‘জাতীয়তাবাদের একমাত্র ঠিকানা তারেক রহমান। খালেদা জিয়া আজকে জেলবন্দি থেকে তিনি আজকে গৃহবন্দি। এই অবস্থা থেকে অতিক্রম করতে পারে যুব সমাজ। যুব সমাজই যারা যুগে যুগে পরিবর্তন ঘটিয়েছে।’ মিডনাইটের ভোটে নির্বাচিত অবৈধ সরকার পরিবর্তনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষে শুক্রবার বিকাল ৪টায় বিএনপি কার্যালয়ে মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, কেককাটা ও দোয়ামাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর সাবেক ছাত্রনেতা তুহিন যুবদলের নেতাদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনের বাংলাদেশ আজকের যুবকদের, আজকের তরুনদের। সে কারণে আগামী বাংলাদেশটা কেমন হবে, কেমন দেখতে চান সে লক্ষ্যে কাজ করুন। যার অগ্রভাগে নেতৃত্ব দেবেন অত্যন্ত সাহসিকতার সাথে সেটা দলের কান্ডারী তারেক রহমান।

আলোচনা সভা শেষে তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সভায় বক্তব্য রাখেন চৌধুরি শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, জাকির ইকবাল বাপ্পি, আসাদুজ্জামান আসাদ, সজিব তালুকদার, সোহেল মোল্লা, সোলায়মান মোল্লা, হারুন অর রশিদ মাসুম, এস এম জসিম, মনিরুজ্জামান মনি, মো. কামাল হোসেন, মো. সাফায়েত হোসেন, মিজানুর রহমান বাবু, সাকারুল সুমন, জিয়া উদ্দিন জিয়া, জসিম উদ্দিন ডেভিট, সোহেল রানা, আরিফুজ্জামান সোহেল, মেহেদি হাসান বাপ্পি, মো. লিটন, রবিউল ইসলাম রবো, মোল্লা মেহেদী, আরিফুর রহমান আরিফ, আসাদুজ্জামান বেল্লাল, মো. আমিনুল ইসলাম মিন্টু, জিএম বাবুল, মানিকসহ অনেকে।