Home আঞ্চলিক আইনি জটিলতায় খুলনা চেম্বারের নির্বাচন স্থগিত

আইনি জটিলতায় খুলনা চেম্বারের নির্বাচন স্থগিত

5

স্টাফ রিপোর্টার।।

হাইকোর্ট বিভাগে রিট পিটিশন মামলা বিচারাধীন থাকায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-এর যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. শাহীনুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন স্থগিতের এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন (মামলা নম্বর: ৮৭৯১/২০২৬) বিচারাধীন রয়েছে। উক্ত মামলাটি হাইকোর্ট বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের সকল প্রকার কার্যক্রম স্থগিত থাকবে।

নির্বাচন বোর্ড সূত্রে জানা গেছে, বিজ্ঞপ্তির অনুলিপি ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (ডিটিএ), খুলনার বিভাগীয় কমিশনার, খুলনা চেম্বারের প্রশাসক এবং নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সকল দপ্তরে অবগতির জন্য পাঠানো হয়েছে।