Home আঞ্চলিক সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতারসহ গ্রেপ্তার ৩

সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতারসহ গ্রেপ্তার ৩

0

সাতক্ষীরা প্রতিনিধি।।

কার্যক্রম স্থগিত ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন (৫৫) সহ অঙ্গ সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য দুইজন হলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সাতক্ষীরা পৌর শাখার সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন (৩০) এবং জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন (৪০)।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।