Home আঞ্চলিক নগরীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত : ঢাকায় প্রেরণ

নগরীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত : ঢাকায় প্রেরণ

4


স্টাফ রিপোর্টার।।


নগরীর সদর থানাধিন দোলখোলা মতলেব এর মোড়ে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হক (২৬) নামের এক যুবক আহত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। আশঙ্খাজনক অবস্থায় আহত হককে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আব্দুল হক মিস্ত্রিপাড়া খালপাড় রোডের মাছ ব্যবসায়ী ঝান্টুর ছেলে।


আহত আব্দুল হকের পিতা ঝান্টু মুঠোফোনে জানান, ভোর ৪টার দিকে বাসা থেকে এসে মতলেব এর মোড়ে এসে দাঁড়ায় আব্দুল হক। রূপসা পাইকারি মাছ বাজারে যাওয়ার কথা ছিল তার। এসময় একটি মোটরসাইকেলে ৩জন এসে হককে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার বাম পাশের বুকে বিদ্ধ হয়। সে মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্খাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও জানান, মিস্ত্রি পাড়া রোডের মাদক কারবারি রুবেলসহ ৩জন এসে হককে গুলি করে পারিয়ে যায়।