Home আঞ্চলিক খুলনা সদর থানা বিএনপি সা.সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের আশু রোগমুক্তি কামনা

খুলনা সদর থানা বিএনপি সা.সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের আশু রোগমুক্তি কামনা

95


খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ শারীরিকভাবে অসুস্থ হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ তাঁর আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।


সোমবার (২৭ জুলাই) যৌথ বিবৃতিতে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, আজিজুল বারী হেলাল এমপি, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, থানা বিএনপির কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস প্রমূখ।

নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মোল্লা ফরিদ আহমেদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে খুলনাবাসীকে তাঁর জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।