Home আঞ্চলিক নগরীতে র‌্যাবের অভিযান রিভলবারসহ টাইগার গ্রুপের রবিউল গ্রেপ্তার

নগরীতে র‌্যাবের অভিযান রিভলবারসহ টাইগার গ্রুপের রবিউল গ্রেপ্তার

1


স্টাফ রিপোর্টার
নগরীর হরিণটানা থানাধীন রায়ের মহল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে টাইগার গ্রুপের সক্রিয় সদস্য ও অস্ত্রধারী সন্ত্রাসী মো. রবিউল ইসলামকে (৩৬) একটি বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬, সিপিসি স্পেশাল কোম্পানি।


র‌্যাব-৬ জানায়, রবিবার (২৬ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে
র‌্যাব -৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা মহানগর পুলিশের (কেএমপি) একটি দল যৌথ অভিযান চালিয়ে খুলনার টাইগার গ্রুপের সক্রিয় সদস্য ও অস্ত্রধারী সন্ত্রাসী মো. রবিউল ইসলামকে গ্রেপ্তার করে। সে রায়ের মহল এলাকার বাসিন্দা শেখ লাল মিয়ার ছেলে। গ্রেপ্তারের পর রবিউলের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেখানো মতে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।


র‌্যাবের প্রাথমিক অনুসন্ধান ও পুলিশ ক্লিয়ারেন্স (পিসিপিআর) পর্যালোচনায় জানা গেছে, রবিউলের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ মোট ১৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেছে র‌্যাব। রবিউলের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। মামলা দায়ের শেষে উদ্ধার হওয়া বিদেশি রিভলবারসহ তাকে খুলনা মহানগর পুলিশের হরিণটানা থানায় হস্তান্তর করা হবে।