খবর বিজ্ঞপ্তি
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের পরিবেশ সুরক্ষা ও পরিকল্পিত নগরায়ণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। গাছ লাগানো কেবল একটি প্রথাগত বা সরকারি কর্মসূচি নয়, এটি পরিবেশ রক্ষায় একটি জাতীয় আন্দোলন। পাঁচ বছরের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ কোটি বৃক্ষরোপনের আন্দোলন কর্মসূচি বাস্তবায়নে কেডিএ কাজ করছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং খুলনা অঞ্চলের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেন তিনি। তিনি আরও বলেন, শুধু চারার চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রতিটি চারা রোপণের পর তার সঠিক যত্ন ও পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
গতকাল শুক্রবার (২৪ জুলাই) বিকালে খুলনা মহানগর কৃষকদলের উদ্যোগে খুলনা-কৈয়া সড়কে এবং ২২নং ওয়ার্ড যুবদল কর্তৃক নতুন বাজার আবু সুফিয়ান মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
খুলনাকে একটি আধুনিক, সবুজ, দৃষ্টিনন্দন ও পুরোপুরি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, আবাসিক এলাকা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ব্যাপকভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃণমূল পর্যায় থেকে সাধারণ মানুষ ও কৃষকদের সাথে নিয়ে দেশকে সবুজ ও সমৃদ্ধ করে গড়ে তুলতে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
খুলনা-কৈয়া সড়কে বৃক্ষরোপনকালে উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের আহবায়ক আক্তারুজ্জামান তালুকদার সজিব, সদস্য সচিব শেখ আদনান ইসলাম, সানাউল্লাহ সানি, খালিদ হাসান মঈন, এসএম জাহাঙ্গীর, মো. হাসিব পলাশ, মো. লিপু, আনোয়ার হোসেন, আসাদুজ্জামান ডিনো, মো. বাপ্পী, মো. হারুন, ডা. ফারুক, মো. শুকুর আলী, মো. সুলতান, এসএম রেজা, শেখ মো. ইফতিয়ার, মো. শামীম ও স্বপন হাওলাদার প্রমুখ।
পরে নগরীর নতুন বাজার চর এলাকায় আবু হানিফ মাদ্রাসা এতিমখানা প্রাঙ্গণে ২২নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁদের কণিষ্ঠপুত্র আরাফাত রহমানে কোকোর রুহের মাগফিরাত, দেশ ও জাতির সমৃদ্ধি এবং খুলনা অঞ্চলের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।।











































