Home আঞ্চলিক নড়াইলে বাড়ি ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নড়াইলে বাড়ি ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

12


নড়াইল প্রতিনিধি।।


নড়াইলের কালিয়া উপজেলায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদের সদস্যকে (মেম্বার) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।


বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার নড়াগাতি থানার জয়নগর ইউনিয়নের পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির সামনে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
নিহত মো. মনি মিয়া নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য এবং চর-জয়নগর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম।


পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জয়নগর ইউনিয়নের পুঠিমারি বাজার থেকে কেনাকাটা করে নিজ বাড়ি চর-জয়নগর ফিরছিলেন মনি মিয়া। প্রতিমধ্যে পানিপাড়া এলাকার কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌছালে পূর্বে থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে মনি মিয়ার উপর হামলা চালায়। এসময় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাকে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরী বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। তাকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।


নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চলছে।