Home জাতীয় শিক্ষার্থীদের উসকে রাজনৈতিক ফায়দা লুটতে চায় একটি মহল: হামিম

শিক্ষার্থীদের উসকে রাজনৈতিক ফায়দা লুটতে চায় একটি মহল: হামিম

3


স্টাফ রিপোর্টার।।

ঢাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ও ছাত্রদল নেতা তানভীর বারী হামিম দাবি করেছেন, সাম্প্রতিক এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি দিয়ে একটি রাজনৈতিক মহল নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তিনি শিক্ষার্থীদের এ ধরনের প্ররোচনায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে হামিম বলেন, গত দেড় বছরে সুযোগ পেলেই যারা বিভিন্ন ইস্যুতে সড়ক অবরোধ ও অস্থিরতা সৃষ্টি করেছে, তারাই এখন শিক্ষার্থীদের সামনে রেখে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি লেখেন, “তোমাদের সঙ্গে অন্যায় হলে তার প্রতিবাদ আমিও করব। তবে খেয়াল রাখতে হবে, যেন কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নে তোমাদের ব্যবহার করতে না পারে। এইচএসসির বাকি পরীক্ষাগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার অনুরোধ জানাই।”

হামিম আরও বলেন, কিছু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তি বিভিন্নভাবে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশে নামতে উৎসাহিত করছে। তাদের মতে, এসব উসকানির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং শিক্ষার্থীদের এসব বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

.
তিনি আরও উল্লেখ করেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সোমবারের পরীক্ষা আয়োজন করা ঠিক হয়নি। তবে যেহেতু অধিকাংশ পরীক্ষার্থী ইতোমধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে, তাই ভবিষ্যৎ শিক্ষাজীবনের কথা বিবেচনা করে বাকি পরীক্ষাগুলো নির্ধারিত সময়েই সম্পন্ন করার আহ্বান জানান তিনি।