Home আঞ্চলিক সংসদীয় কমিটিতে খুলনার ৩ এমপির অন্তর্ভুক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুলনা মহানগর বিএনপি’র...

সংসদীয় কমিটিতে খুলনার ৩ এমপির অন্তর্ভুক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুলনা মহানগর বিএনপি’র ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন

56


খবর বিজ্ঞপ্তি।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩টি সংসদীয় স্থায়ী কমিটিতে খুলনার মাটি ও মানুষের প্রিয় ৩জন জননেতা ও সংসদ সদস্যকে দায়িত্ব প্রদান করায় বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমানকে খুলনা মহানগর বিএনপি’র পক্ষ থেকে গভীর শ্রদ্ধা, আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।


মঙ্গলবার (১৪ জুলাই) এক যৌথ বিবৃতিতে খুলনা মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, খুলনাবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে দেশের নীতি নির্ধারণী ও তদারকি পর্যায়ে খুলনার কৃতি সন্তানদের মূল্যায়ন করায় সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বস্তরের মানুষের মাঝে এক অভূতপূর্ব আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দ বিশেষ গুরুত্বের সাথে উল্লেখ করেন, মহান জাতীয় সংসদের হুইপ, খুলনার সর্বস্তরের মানুষের প্রিয় অভিভাবক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, এমপি (খুলনা-৩)-কে অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’-এর সদস্য মনোনীত করা হয়েছে। দলের বিশ্বস্ত ভ্যানগার্ড ও প্রাজ্ঞ রাজনীতিবিদ এস কে আজিজুল বারী হেলাল, এমপি (খুলনা-৪)-কে বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ‘পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’-এর সদস্য করা হয়েছে। তৃনমূল থেকে উঠে আসা রাজপথের লড়াকু সৈনিক আমীর এজাজ খান, এমপি (খুলনা-১)-কে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিতকরণে ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’-এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।


বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশনায়ক তারেক রহমানের এই দূরদর্শী সিদ্ধান্ত প্রমাণ করে যে, তিনি তৃণমূলের ত্যাগী ও যোগ্য নেতৃত্বকে যথাযথ মূল্যায়ন করতে সর্বদা বদ্ধপরিকর। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নবনিযুক্ত সংসদীয় কমিটির এই ৩ জন সম্মানিত সদস্য তাঁদের সততা, মেধা, দেশপ্রেম এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্ব-স্ব মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রমে এক গতিশীল ও যুগান্তকারী ভূমিকা রাখবেন।

একই সাথে তাঁদের দক্ষ নেতৃত্বের হাত ধরে আমাদের প্রিয় খুলনার চলমান উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির সুদৃঢ়করণ ও জনকল্যাণমূলক কাজ আরও বেগবান হবে। খুলনা মহানগর বিএনপি দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং তাঁর সুযোগ্য নেতৃত্বে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সর্বাত্মক পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। বিবৃতিদাতারা হলেন, বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, থানা বিএনপির কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস প্রমূখ।