স্টাফ রিপোর্টার।।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, খুলনা মহানগরের অন্তর্গত ১৮নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মোস্তফা শেখ দুলালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়।
আজ ৫ জুলাই ২০২৬ (রবিবার) খুলনা মহানগর শ্রমিক দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মো: মজিবর রহমান এবং সদস্য সচিব মো: শফিকুল ইসলাম শফি আজ এই বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে বার্তা প্রেরক মো: শরিফুল ইসলাম টিপু এই প্রেস বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠিয়েছেন। এই সিদ্ধান্তের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে অবগতির জন্য পাঠানো হয়েছে।










































