স্টাফ রিপোর্টার।।
আইচগাতী ইউনিয়নের দেয়াড়া যুগিহাটি শোলপুরবাসীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেন, বিএনপি শাসন ক্ষমতায় এলে দেশের সকল জেলা- উপজেলায় জনকল্যাণমুখী প্রকৃত উন্নয়ন হয়। যেমন রুপসা- দিঘলিয়া ও তেরোখাদার সাধারণ মানুষ মাত্র এই চার মাসেই তার উপকার বা সুবিধা ভোগ করছেন। রুপসার সকল রাস্তা- ড্রেন, স্কুল- কলেজ, মসজিদ-মন্দিরসহ সকল স্থানের উন্নয়ন ধাপে ধাপে করা হচ্ছে এবং পরবর্তীতেও করা হবে। জনগনকে তাদের এলাকার উন্নয়ন মুলক কর্মকান্ড গুলোকে সঠিক ভাবে বুজে নেবার দাবি জানান। যাতে কাজের ঠিকাদাররা কোন দুর্নীতি করতে না পারে। এলাকার সকল উন্নয়ন মুলক কর্মকান্ড সঠিকভাবে করার জন্য সর্বস্তরের মানুষের দ্বায়িত্ব। তিনি এলাকার মুরব্বিদের এবং প্রতিটি পরিবারের অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের প্রতি সঠিক সিদ্ধান্ত নেবার আহবান জানান। এলাকায় মাদকের বিস্তার রোধ করতে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে স্থানীয় মুরুব্বি ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি ব্যবস্থা গ্রহনের আহবান জানান।
মাও: মাহাবুবুর রহমানের সভাপতিত্বে রাত সাড়ে ৮ টায় দেয়ারা রাজাপুর প্রাইমারী স্কুল ময়দানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও সাংসদ আজিজুল বারী হেলাল।
খান জুলফিকার আলী জুলু, আব্দুর রশীদ, খায়রুল আলম, শ্রমিকদলের উজ্জল সাহা,আতাউর রহমান রুনু, মো: আলতাফ হোসেন, জেলা ছাত্রদল আহবায়ক আবু জাফর, মাহমুদুল হাসান, ইমতিয়াজ আলি সুজন, জেলা স্বেচ্ছাসেবক দল, গোলাম মোস্তফা তুহিন, মোশারফ সিকদার, জেলা মহিলাদলের শাহানাজ ইসলাম প্রমুখ।










































