Home খেলাধুলা রোনালদোকে নিয়ে কোহলির পুরনো সতর্ক বার্তা ভাইরাল

রোনালদোকে নিয়ে কোহলির পুরনো সতর্ক বার্তা ভাইরাল

0

স্পোর্টস ডেস্ক।।

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের ১-১ গোলের ড্রয়ের পর থেকেই ফুটবল বিশ্বে শুরু হয়েছে তীব্র সমালোচনা। আর এই সমালোচনার মূল তিরটি যার দিকে, তিনি আর কেউ নন, ৪১ বছর বয়সী মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড ১৪৩ গোলের মালিককে এই বয়সেও পর্তুগালের আক্রমণের চাবিকাঠি দেওয়া হয়েছে, কিন্তু উদ্বোধনী ম্যাচে তিনি যেন ছিলেন নিজেরই ছায়া। মাত্র একটি ম্যাচের পারফরম্যান্স দেখেই পণ্ডিত আর একদল সমর্থক দলে তার অন্তর্ভুক্তি নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

যখন চারদিক থেকে রোনালদোকে কোণঠাসা করার চেষ্টা চলছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরেফিরে আসছে বিরাট কোহলির তিন বছর আগের একটি সতর্কবার্তা। সময়ের অন্যতম সেরা এই ভারতীয় ক্রিকেটার নিজেও ক্যারিয়ারের শেষভাগে এসে এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন।

তাই রোনালদোর যন্ত্রণাটা তার চেয়ে ভালো আর কে বুঝবেন!

তিন বছর আগে পিএসজির বিপক্ষে রিয়াদ অল-স্টার্সের (আল-হিলাল ও আল-নাসরের সম্মিলিত দল) হয়ে মাঠে নেমেছিলেন রোনালদো। লিওনেল মেসি, নেইমার জুনিয়র আর কিলিয়ান এমবাপ্পেদের মহাতারকাখচিত পিএসজিকে ৪-৩ ব্যবধানে হারিয়েছিল রোনালদোর দল, যেখানে সিআরসেভেন নিজেই করেছিলেন জোড়া গোল।

সেই ম্যাচের পর সমালোচকদের ধুয়ে দিয়ে বিরাট কোহলি লিখেছিলেন, ‘৩৮ বছর বয়সেও সর্বোচ্চ স্তরে পারফর্ম করে যাচ্ছেন। প্রতি সপ্তাহে স্রেফ সস্তা প্রচারের আশায় যেসব ফুটবল বিশেষজ্ঞরা তার সমালোচনা করেন, তারা এখন সুবিধাজনকভাবে চুপ হয়ে গেছেন।

অথচ বিশ্বের অন্যতম সেরা ক্লাবের বিপক্ষে তিনি এই পারফরম্যান্স দেখালেন। আর হ্যাঁ, ওনারা তো বলেই দিয়েছিলেন যে রোনালদো নাকি ফুরিয়ে গেছেন!’
এতদিন পর এসে কোহলির সেই পোস্ট আবার ভাইরাল হয়েছে ভক্ত মহলে।