স্টাফ রিপোর্টার।।
দেশের পর্যটন শিল্পের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর ২০২৬-২০২৮ কার্যনির্বাহী কমিটির নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১৭৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হানিফ।
আজ মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন এবং সদস্য খবির উদ্দিন আহমেদ ও আসলাম খানের যৌথ স্বাক্ষরে এই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, ১৬৩ ভোট পেয়ে প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তোমাল। এছাড়া ২৪০ ভোট পেয়ে সহ-সভাপতি-১ পদে মো. মইনুল ইসলাম ওরফে মঈন জমাদ্দার এবং ১৭৬ ভোট পেয়ে সহ-সভাপতি-২ পদে জিয়াউর রহমান জাকির নির্বাচিত হয়েছেন।
গুরুত্বপূর্ণ সম্পাদকীয় ও পরিচালক পদগুলোর মধ্যে ১৮০ ভোট পেয়ে পরিচালক (অর্থ) পদে জহির আহমেদ হেলাল, ১৬৮ ভোট পেয়ে পরিচালক (আন্তর্জাতিক) পদে মো. ফিরোজুল ইসলাম, ১৭৪ ভোট পেয়ে পরিচালক (বাণিজ্য ও মেলা) পদে মো. আবুল বাসেত বাবু, ১৯৩ ভোট পেয়ে পরিচালক (আইনি বিষয়াবলী) পদে মো. রবিউল ইসলাম রবি এবং ১৯২ ভোট পেয়ে পরিচালক (মুদ্রণ ও প্রকাশনা) পদে মো. আবু রায়হান সরকার নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, ১৯৪ ভোট পেয়ে পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা) পদে নাঈমুল হাসান, ১৭৮ ভোট পেয়ে পরিচালক (সংস্কৃতি ও ক্রীড়া) পদে সৈয়দ মো. ইমতিয়াজ, ১৭৭ ভোট পেয়ে পরিচালক (সদস্য ও মানবকল্যাণ) পদে এ. বি. এম. জাকারিয়া রাজিব এবং ১৮৬ ভোট পেয়ে পরিচালক (সম্পত্তি ও সম্পদ) পদে সাখাওয়াত হোসেন বিজয়ী হয়েছেন।
এছাড়া সাধারণ পরিচালক পদে সর্বোচ্চ ২৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন। এই পদে অন্য দুই বিজয়ী হলেন মো. তামিম আহমেদ (১৯৬ ভোট) এবং মো. নুরুল আনোয়ার (১৮৩ ভোট)। নির্বাচন বোর্ড জানিয়েছে, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং প্রাথমিক ফলাফল প্রকাশের পর এখন চূড়ান্ত আনুষ্ঠানিকতার প্রক্রিয়া চলছে। নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও টোয়াব-এর সার্বিক কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেবে।











































