ঢাকা অফিস।।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রবিবার (১৪ জুন) ৮০৯ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়েছে বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে। এর আগে এই মামলায় গত ৯ এপ্রিল ২ পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সেই সঙ্গে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেনুপুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তাঁরা দুজনই গ্রেপ্তার রয়েছেন।
এ ছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামি হলেন পুলিশের সাবেক সহকারী কমিশনার মো. আরিফুজ্জামান, সাবেক পরিদর্শক রবিউল ইসলাম ও সাবেক উপপরিদর্শক বিভূতিভূষণ রায়। তাঁরা প্রত্যেকেই পলাতক রয়েছেন।










































