Home আঞ্চলিক মোরেলগঞ্জ কল্যাণ সমিতির সভা: সুলতান আহ্বায়ক ও সাইফুলকে সদস্য সচিব করে ঈদ...

মোরেলগঞ্জ কল্যাণ সমিতির সভা: সুলতান আহ্বায়ক ও সাইফুলকে সদস্য সচিব করে ঈদ পুনর্মিলনী কমিটি গঠন

8


স্টাফ রিপোর্টার।।

খুলনায় অধিবাসী মোরেলগঞ্জবাসীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘মোরেলগঞ্জ কল্যাণ সমিতি’র এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩১ জুলাই, শুক্রবার সংগঠনের বার্ষিক ‘ঈদুল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উক্ত অনুষ্ঠানটি সফল ও সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মোঃ সুলতান আহমেদ ফকিরকে আহ্বায়ক এবং এম সাইফুল ইসলামকে সদস্য সচিব মনোনীত করা হয়।


সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিলটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মোরেলগঞ্জ কল্যাণ সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয়, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং খুলনায় বসবাসরত মোরেলগঞ্জবাসীর পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হ

সংগঠনের প্রচার সম্পাদক এম সাইফুল ইসলামের চমৎকার সঞ্চালনায় সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের গতিশীলতা রক্ষায় স্ব-স্ব মতামত ব্যক্ত করেন।


আসন্ন ৩১ জুলাইয়ের অনুষ্ঠানটিকে সফল করতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন— সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিল্টন, মোঃ রফিকুল ইসলাম এবং মোঃ ইমরানসহ মোট ১১ জন বিশিষ্ট মোরেলগঞ্জবাসী।


সভা শেষে উপস্থিত সদস্যরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে সুন্দর ও অর্থবহ করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সাথে কর্মক্ষেত্র বা ব্যবসার সুবাদে দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত এবং প্রবাসী মোরেলগঞ্জের স্থায়ী বাসিন্দাদের আগামী ৩১ জুলাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে সপরিবারে অংশগ্রহণ করার জন্য কমিটির পক্ষ থেকে বিশেষ আহ্বান জানানো হয়েছে।