Home খেলাধুলা ৫৬৪ রানে ইনিংস ঘোষণা ভারতের, মানব সুতারের ঘূর্ণিতে ধুঁকল আফগানিস্তান

৫৬৪ রানে ইনিংস ঘোষণা ভারতের, মানব সুতারের ঘূর্ণিতে ধুঁকল আফগানিস্তান

2

স্পোর্টস ডেস্ক।।

টেস্টের প্রথম দিন চালকের আসনে থেকে দিনে দিনে ব্যাটিংয়ে নামে ভারতীয় দল। দ্বিতীয় দিনেও গিল ও পন্থের সাবলীল শুরুতে ভারতের দাপুট অব্যাহত থাকে।

গিল-পন্থ-সুন্দরের ব্যাটিংয়ে ৫৬৪ রানের বড় সংগ্রহে ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে আফগানিস্তানের রান দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটে ১১৩। ভারতের থেকে এখনো ৪৫১ রানে পিছিয়ে আফগানিস্তান। মুল্লানপুরে টেস্টের দ্বিতীয় দিন শুরুতে গিলকে ফেরানো সুযোগ পেয়েছিল আফগানরা।

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও আফগানিস্তানের দুটি ভুল ভারতকে বড় সংগ্রহে সাহায্য করে। ইনিংসের ৮৯ ওভারে আজমাতুল্লার বলে গিলের প্যাডে লাগলে এলবিডব্লিউয়ের আবেদন করে আফগান ক্রিকেটারেরা। আম্পায়ার আউট দেননি। আফগানিস্তানের অধিনায়ক হাসমাতুল্লা শাহিদি উইকেটরক্ষক জাজাইকে জিজ্ঞাসা করেন, রিভিউ নেবেন কি না? তাতে জাজাই সাড়া না দিলে রিভিউ নেওয়া থেকে বিরত থাকে আফগান অধিনায়ক।

পরে রিপ্লেতে দেখা যায়, বল গিয়ে অফ ও লেগ স্টাম্পে লাগছিল। রিভিউ নিলে গিল নিশ্চিত আউট হতেন। তখন ১০৮ রানে খেলছিলেন শুভমন। পরে করেন ১২৬ রান সালিমের বলে জাজাইয়ের তালুবন্দি হন।

একই ওভারে পন্থের উইকেটও পেতে পারতেন আজমাতুল্লা। কিন্তু তার বল খেলতে গিয়ে ব্যাট ঘেঁষে উইকেটরক্ষকের কাছে যায়। আবার আউটের আবেদন করেন আফগান ক্রিকেটাররা। আম্পায়ার আউট দেননি। সবাইকে অবাক করে দিয়ে আবার রিভিউ নেননি শাহিদি। পরে দেখা যায়, পন্থ খোঁচা মেরেছিলেন। সেই সময় ৬৩ রানে খেলছিলেন তিনি। পরে সেই রান বাড়িয়ে পন্থ ৮১ রানে শাহিদির করা ১০২তম ওভারে আউট হন।
পর পর দুবার ভুল সিদ্ধান্ত মানতে পারেননি রহমানুল্লা গুরবাজ। তিনি প্রকাশ্যে অধিনাককে প্রশ্ন করেন, কেন তিনি রিভিউ নিলেন না।

ওই দিন রান পেয়েছেন ওয়াশিংটন সুন্দরও। আইপিএলে ভাল ব্যাট করেছেন তিনি। সেই ফর্ম টেস্ট ম্যাচেও দেখা গেল তার। দ্বিতীয় দিনে ৫২ রানে অপরাজিত থাকলেন তিনি। সুন্দরের হাফ সেঞ্চুরির পরেই ইনিংস ঘোষনা করেন অধিনায়ক গিল।

ভারতের বড় সংগ্রহে আফগান বোলিংয়ে নজর কাড়েন সালিম সাফি। এই আফগান পেসার ভারতের ৮ উইকেটের মধ্যে ৬টিই নিয়েছেন। ২৭ ওভার বল করে দিয়েছেন ১৪০ রান। বাকিদের তাঁকে দেখে শেখা উচিত ছিল। সারা ক্ষণ আক্রমণাত্মক বল করেছেন তিনি। তাতে রান হলেও উইকেটের সুযোগ তৈরি করতে পেরেছেন।

এরপর ব্যাটিংয়ে নেমে দ্রুত উইকেট তুলে আফগানদের চেপে ধরে ভারত। ষষ্ঠ ওভারে অভিষেক টেস্টে বল করতে এসে চতুর্থ বলে ওপেনার আব্দুল মালিককে আউট করে জুটি ভাঙ্গেন মানব সুতার।

ব্যাটিংয়ে থিতু হওয়ার আগে নবম ওভারে প্রসিদ্ধরে শিকার হন সেদিকুল্লা অটল। ৪০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। স্কোর বোর্ডে ২২ রান যোগ করতেই আরেক ইউকেট হারান আফগানরা। অভিষেক্ত সুতারের দ্বিতীয় শিকার হন গুররবাজ।

অভিষেকে নিজের জাত চেনান সুতার। বলে যেমন ঘুরছিলো তেমন গতি ছিল চোখ ধাঁধানো। চতুর্থ উইকেটে রহমত শাহ ও অধিনায়ক শাহিদির মধ্যে জুটি কিছুটা বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করে।

৩৩ ওভারে ২০ রান করা অধিনায়ক শাহিদিকে ফিরিয়ে জুটি ভাঙেন প্রসিদ্ধ। দিনের শেষে জাজাইকে আউট করেন আফগানদের ব্যাকফুটে ঢেলে দেন সুতার। সেই উইকেট পড়ার পরেই দিনের খেলা শেষ হয়। সুতার ১৫.৫ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন।