Home আঞ্চলিক গণতন্ত্র ও উন্নয়নে শহীদ জিয়ার আদর্শ অনুসরণের বিকল্প নেই: শফিকুল আলম মনা

গণতন্ত্র ও উন্নয়নে শহীদ জিয়ার আদর্শ অনুসরণের বিকল্প নেই: শফিকুল আলম মনা

5


|| খবর বিজ্ঞপ্তি||
মহান ¯^াধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনার দৌলতপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে| শনিবার (৬ জুন) সন্ধ্যায় দৌলতপুর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা এ আহ্বান জানান| প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেবল ¯^াধীনতার ঘোষণাই দেননি, বরং সম্মুখ সমরে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন| পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে তিনি দেশে অবরুদ্ধ বহুদলীয় গণতন্ত্র পুনরুত্থানে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন| দেশের অর্থনৈতিক উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং একটি ¯^নির্ভর বাংলাদেশ গঠনে তিনি যে অসামান্য অবদান রেখে গেছেন, তা চিরস্মরণীয়|” তিনি আরও বলেন, “দেশের বর্তমান প্রেক্ষাপটে উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে শহীদ জিয়াউর রহমানের আদর্শ আজও সমধিক প্রাসঙ্গিক| দেশের অগ্রযাত্রা ও সমৃদ্ধি অক্ষুণ্ন রাখতে তাঁর অনন্য আদর্শ ও কর্মধারা থেকে নতুন প্রজন্মকে সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে|”
মহানগর বিএনপি সভাপতি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “জাতীয় ¯^ার্থ, গণতন্ত্র রক্ষা ও আইনের শাসন সুসংহত করতে আমাদের সবাইকে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে| দেশের বিরুদ্ধে চলমান যেকোনো দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের সর্বদা সজাগ, সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে|” দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম. মুর্শিদ কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবেও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা| অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু এবং চৌধুরী হাসানুর রশিদ মিরাজ| এছাড়া দৌলতপুর থানা বিএনপি এবং এর আওতাধীন বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা সভায় অংশ নেন| আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু¯^াস্থ্য ও আরোগ্য লাভ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সু¯^াস্থ্য এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়|