Home আঞ্চলিক ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

3


ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার(৪ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সই করা এক আদেশে তাঁকে প্রত্যাহার করা হয়।

আদেশে বলা হয়েছে, মাহফুজ আফজাল জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করে ৫ জুনের মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন। তবে তাঁকে প্রত্যাহারের কারণ আদেশে উল্লেখ করা হয়নি।

এর আগে ফেনী, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত তিন পুলিশ সুপারকেও প্রত্যাহার করা হয়। তাঁরা হলেন— ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম।