Home খেলাধুলা চার বছর পর ওয়ানডে দলে মোসাদ্দেক

চার বছর পর ওয়ানডে দলে মোসাদ্দেক

5

স্পোর্টস ডেস্ক।।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে চার বছর পর জাতীয় দলে সুযোগ পেলেন মোসাদ্দেক হোসেন সৈকত।

২০২২ সালে সর্বশেষ দেশের জার্সিতে ওয়ানডে খেলেছিলেন এই স্পিনিং অলরাউন্ডার। গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুইজন-আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম ভূঁইয়া।

মোসাদ্দেক ছাড়া অস্ট্রেলিয়া সিরিজের দলে যুক্ত হয়েছেন নিউজিল্যান্ড সিরিজ মিস করা উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। শুরুতে প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করা হয়েছে।

আগামী ৯ জুন ঢাকায় শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ ও ১৪ জুন।