Home Lead বিদ্যুতের দাম বাড়ল প্রায় ২০ শতাংশ

বিদ্যুতের দাম বাড়ল প্রায় ২০ শতাংশ

3


ঢাকা অফিস।।

দেশে আবারও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। আজ বুধবার বিদ্যুতের নতুন পাইকারি ও খুচরা মূল্যহার ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি’র ঘোষণা অনুযায়ী, পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ১৫ থেকে ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। সঞ্চালন চার্জ বাড়ল ২৩ দশমিক ৯৬ শতাংশ।

আজ বুধবার রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে কমিশনের শুনানি কক্ষে বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাবগুলোর বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

বিস্তারিত আসছে…