শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী
খবর বিজ্ঞপ্তি||
মহান মুক্তিযুদ্ধের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর শ্রমিক দলের উদ্যোগে নগরীতে পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| মহানগর বিএনপি ঘোষিত চতুর্থ দিনের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২ জুন) এসব ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়|
সকালে খুলনা মহানগর শ্রমিক দলের উদ্যোগে নগরীর পাওয়ার হাউস মোড় থেকে ময়লাপোতা মোড় পর্যন্ত এক বিশেষ সড়ক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়| এই পরিচ্ছন্নতা অভিযানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সশরীরে কর্মসূচির উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা|

এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মো. মজিবুর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, যুগ্ম আহ্বায়ক ˆসয়দ আনোয়ার হোসেন, সোনাডাঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি মোল্লা আকরাম হোসেন, সদর থানা শ্রমিক দলের সভাপতি জি এম মাহবুবুর রহমান, সোনাডাঙ্গা থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাহুল চিশতী এবং সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমানসহ মহানগরী, বিভিন্ন ওয়ার্ড ও বেসিক ইউনিয়নের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ| এদিকে, শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীর অন্তর্গত সোনাডাঙ্গা থানা শ্রমিক দলের পক্ষ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আঙিনায় বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়| সেখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা| এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মো. মজিবুর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, খুলনা মহানগর বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিলটন, সোনাডাঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি মোল্লা আকরাম হোসেন, সাধারণ সম্পাদক রাহুল চিশতীসহ সোনাডাঙ্গা থানার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ| কর্মসূচি দুটিতে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শফিকুল আলম মনা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজীবন দেশের মানুষের কল্যাণ ও চারপাশের পরিবেশের উন্নয়নে কাজ করে গেছেন| তাঁর আদর্শকে ধারণ করেই শ্রমিক দলের নেতা-কর্মীরা পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের মতো জনমুখী কর্মসূচি পালন করছে| আগামী দিনেও জিয়াউর রহমানের দর্শন বুকে নিয়ে দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি|











































