Home আঞ্চলিক খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন অসুস্থ, সিসিইউতে ভর্তি

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন অসুস্থ, সিসিইউতে ভর্তি

9


স্টাফ রিপোর্টার।।


খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ দুপুরে দলীয় কার্যালয়ে অবস্থানকালীন সময়ে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, কার্যালয়ে অসুস্থ হয়ে পড়ার পরপরই নেতাকর্মী ও উপস্থিত ব্যক্তিবর্গ তাঁকে দ্রুত চিকিৎসার জন্য নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের সিসিউতে (CCU) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়। অনেকেই হাসপাতালে তাঁকে দেখতে ছুটে যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

শফিকুল ইসলাম তুহিনের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাতের জন্য দল এবং পরিবারের পক্ষ থেকে খুলনাবাসীসহ সবার কাছে অনুরোধ জানানো হয়েছে।