স্পোর্টস ডেস্ক।।
তালেবান ক্ষমতায় ফেরার পর খেলাধুলা থেকে কার্যত নির্বাসিত হয়েছিলেন আফগানিস্তানের নারী ক্রিকেটাররা। দেশ ছাড়তে বাধ্য হওয়া সেই ক্রিকেটারদের জন্য এবার এলো নতুন আশার খবর।
পাঁচ বছর পর আবারও আন্তর্জাতিক পরিবেশে মাঠে নামতে যাচ্ছেন তারা। আগামী মাসে ইংল্যান্ড সফরে যাবে আফগানিস্তান শরণার্থী নারী ক্রিকেট দল। সফরে টি-টোয়েন্টি ম্যাচ খেলার পাশাপাশি অনুশীলনের সুযোগও পাবেন তারা। এ ছাড়া লর্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও দেখবেন দলটির ক্রিকেটাররা।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, এই সফর শুধু ক্রিকেটীয় নয়, এর ‘উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ক্রীড়াগত গুরুত্ব রয়েছে’।
এই দলে আছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চুক্তিবদ্ধ নারী ক্রিকেটাররা, যারা তালেবানদের দ্বারা ‘খেলাধুলা ও জনজীবন থেকে পরিকল্পিতভাবে বর্জনের’ শিকার হয়ে দেশ ছেড়েছেন।
তাদের বেশির ভাগই বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং স্থানীয় ক্রিকেটে খেলছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ এতদিন পাননি।
সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মেল জোন্স এই উদ্যোগকে সমর্থন দিয়ে বলেন, ‘এই ক্রিকেটাররা অসাধারণ সাহস দেখিয়েছে। সবকিছু হারিয়েও তারা ক্রিকেট ছাড়েনি।’
তিনি আরো বলেন, ‘তারা বিশ্ব ক্রিকেটের অংশ হওয়ার যোগ্য।’
ইসিবির ডেপুটি প্রধান নির্বাহী ক্লেয়ার কনর বলেছেন, ‘ক্রিকেটের দায়িত্ব হচ্ছে অন্তর্ভুক্তি ও সুযোগ নিশ্চিত করা। এই সফর নিয়ে আমরা গর্বিত।











































