Home বিনোদন হাসপাতালে শাকিব খানের ‘অন্তরাত্মা’ নায়িকা

হাসপাতালে শাকিব খানের ‘অন্তরাত্মা’ নায়িকা

3

বিনোদন ডেস্ক।।

জ্বর ও পেটের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমার নায়িকা দর্শনা বণিক। শুক্রবার (২২ মে) কলকাতার মুকুন্দপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী, অভিনেতা সৌরভ দাস। ভারতীয় গণমাধ্যমকে সৌরভ দাস জানান, চিকিৎসকের পরামর্শ নিতে গেলে পরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সৌরভের কথায়, দর্শনা দীর্ঘদিন ধরে কাজের চাপের মধ্যে ছিলেন। বিজ্ঞাপনের শুটিংসহ টানা কাজ চলছিল। অতিরিক্ত কাজের চাপ ও শারীরিক দুর্বলতা থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

জানা গেছে, শুটিংয়ের সময় ওষুধ খেয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন দর্শনা। এতে সাময়িকভাবে জ্বর কমলেও পরে আবার ফিরে আসে। পাশাপাশি পেটের সংক্রমণও ধরা পড়ে।

অভিনেত্রী জানিয়েছেন, পরীক্ষায় তার মূত্রনালিতে সংক্রমণ পাওয়া গেছে। তাই শুধু ওষুধে না রেখে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে এবং তিনি আগের তুলনায় কিছুটা সুস্থ আছেন বলে জানা গেছে।

হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, এখন তিনি স্থিতিশীল আছেন এবং খুব শিগগিরই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন।