Home আঞ্চলিক শিপইয়ার্ড সড়ক প্রকল্প দ্রুত অনুমোদনে পরিকল্পনা প্রতিমন্ত্রীর সঙ্গে কেসিসি প্রশাসকের সাক্ষাৎ

শিপইয়ার্ড সড়ক প্রকল্প দ্রুত অনুমোদনে পরিকল্পনা প্রতিমন্ত্রীর সঙ্গে কেসিসি প্রশাসকের সাক্ষাৎ

42

স্টাফ রিপোর্টার।।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) বাস্তবায়নাধীন ‘খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন’ প্রকল্পের সংশোধিত ডিপিপি দ্রুত অনুমোদনের দাবি জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকীর কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।

সাক্ষাৎকালে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, গুরুত্বপূর্ণ এ সড়কের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রকল্পটির সংশোধিত ডিপিপি আসন্ন একনেক সভায় উপস্থাপন ও অনুমোদনের জন্য তিনি প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

জানা গেছে, সড়কটির অবশিষ্ট কাজ সম্পন্নের লক্ষ্যে কেডিএ তৃতীয় দফায় সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (আরডিপিপি) প্রস্তুত করেছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে তা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং বর্তমানে একনেক সভায় উপস্থাপনের প্রক্রিয়া চলছে।

এর আগে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক প্রকল্পটিকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে দ্রুত একনেক সভার এজেন্ডাভুক্ত ও অনুমোদনের জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকীর কাছে আধা-সরকারি পত্রও পাঠিয়েছেন।